- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩
- বিসিএস ২০১৩
- বাংলাদেশ
অ্যাপারেলস্ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কি?
অ্যাপারেলস বা পোশাক উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান বর্তমানে দ্বিতীয়।। প্রথম অবস্থানে রয়েছে চীন। তবে বাংলাদেশের রপ্তানি পণ্যের মধ্যে অ্যাপারেলস হলো প্রথম, যা মোট রপ্তানির ৮০ শতাংশের বেশি।
অ্যাপারেল বা পোশাক শিল্প হলো বাংলাদেশের দুটি শিল্পের সমষ্টি। একটি হলো তৈরি পোশাক (ওভেন) এবং অন্যটি হলো নীট পোশাক। বর্তমানে তৈরি পোশাক ও নীট পোশাকে রপ্তানির ক্ষেত্রে সমান অবদান রাখছে। যদিও শুরুতে তৈরি পোশাকের উৎপাদন-ই বেশি ছিল। গত অর্থবছরে (২০১৩-১৪) বাংলাদেশের পোশাক খাত থেকে রপ্তানি আয় হয়েছে ২৪.৪৯ বিলিয়ন মার্কিন ডলার। যার মধ্যে তৈরি পোশাক থেকে হয়েছে ১২,৪৪২.০৭ মিলিয়ন মার্কিন ডলার এবং নীট পোশাক খাত থেকে হয়েছে ১২০৪৯.৮১ মিলিয়ন মার্কিন ডলার। পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ এর মতে, বর্তমানে দেশে পোশাক শিল্পের কারখানা রয়েছে ৪,২২২টি এবং সেখানে ৪০ লাখ লোক কর্ম করে নিজেদের জীবিকা নির্বাহ করছে।
বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় বাজার হলো ইউরোপেীয় ইউনিয়ন এবং একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র। ২০১৩-১৪ অর্থবছরে উক্ত দু বাজারে বাংলাদেশের পোশাকের বাজারের পরিমাণ ছিল যথাক্রমে ১৪,৭৪৫.৩ মিলিয়ন মার্কিন ডলার (মোট পোশাক রপ্তানির ৬০.২১ শতাংশ) এবং ৫,১৪১.৩৪ মিলিয়ন মার্কিন ডলার (মোট পোশাক রপ্তানির ২০.৯৯ শতাংশ)। বাংলাদেশ প্রধানত পাঁচটি পোশাক পণ্য উৎপাদন করে। সেগুলো হলো- শার্ট, টি-শার্ট, জ্যাকেট, সুয়েটারস এবং ট্রাউজার।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

