• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩

  • বিসিএস ২০১৩
  • আইসিটি
Back

সিপিইউ (CPU) এবং মাইক্রোপ্রসেসরের মধ্যে পার্থক্য লিখুন।

কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে সিপিইউ বলে। কম্পিউটারের কাজ করার গতি সিপিইউ-এর উপর নির্ভরশীল।

মাইক্রোপ্রসেসর হলো একক ভিএলএসআই (VLSI-Very Large Scale Integration) সিলিকন চিপ (Chip)। মাইক্রো কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ভিএলএসআই প্রযুক্তির মাধ্যমে একীভূত করে মাইক্রোপ্রসেসর তৈরি করা হয়।
মাইক্রোপ্রসেসরের সংগঠন ও কাজ এবং সিপিইউ-এর সংগঠন ও কাজ একই রকম। মাইক্রোপ্রসেসরের বিভিন্ন প্রক্রিয়ার জন্য (কাজ) চিপের অভ্যন্তরে প্রয়োজনীয় লজিক সার্কিট থাকে। মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরীণ প্রক্রিয়াকে প্রোগ্রামের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয় এবং প্রোগ্রামকে কম্পিউটারের মেমরি অংশে সংরক্ষণ করা হয়।

শেয়ার :

সম্পর্কিত প্রশ্ন সমূহ