• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩

  • বিসিএস ২০১৩
  • আইসিটি
Back

টেলিকমিউনিকেশন কি? স্যাটেলাইট কমিউনিকেশন ও অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেমের মধ্যে পার্থক্য লিখুন।

টেলিকমিউনিকেশন টেলিকমিউনিকেশন বলতে সাধারণত ইলেকট্রনিক্যালী ইনফরমেশন-এর আদান প্রদানকে বুঝায়। অর্থাৎ এটি টেলিফোন তার ব্যবহার করে কমিউনিকেশন ব্যবস্থা।

এর সাথে Data, Voice Transmission যুক্ত থাকে। এর প্রধান উপাদানগুলো হলো-

  • কম্পিউটার
  • কমিউনিকেশন প্রসেসর
  • টারমিনালস
  • কমিউনিকেশন মিডিয়াম।
  • কমিউনিকেশন সফটওয়‍্যার

আমাদের বাস্তব জীবনে প্রতিনিয়ত ব্যবহৃত কয়েকটি টেলিকমিউনিকেশন হলো- রেডিও, টেলিগ্রাফ, টেলিফোন, টেলিভিশন, টেলেক্স, ইন্টারনেট, স্যাটেলাইট, অপটিক্যাল ফাইবার ইত্যাদি। স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম: স্যাটেলাইট ব্যবহার করে মহাশূন্যে অবস্থিত রেডিও মাইক্রোওয়েভ ব্যবহার করে যোগাযোগ রক্ষা করাকে স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম বলে। স্যাটেলাইট পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় ২২০০০ মাইল উঁচুতে স্থাপন করে ভূপৃষ্ঠ থেকে নিয়ন্ত্রণ করা হয়।

সুবিধা:

  • মহাকাশ পর্যবেক্ষণ, আবহাওয়ার পূর্বাভাস ও দ্রুত সময়ে টেলিযোগাযোগ করা যায়।
  • যুদ্ধ পর্যবেক্ষণসহ বিশ্বের যে কোনো স্থানের সরাসরি সঠিক সংবাদ ও তথ্য যে কোনো স্থানে প্রেরণ করা যায়।

অসুবিধা:

  • ব্যয়বহুল উৎক্ষেপণ যানের প্রয়োজন।
  • আন্তঃরাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হয়।
  • সংকেত প্রেরণ ও গ্রহণের মধ্যে সময় নষ্ট হয়।

অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম: অপটিক্যাল ফাইবারকে ব্যবহার করে গঠিত কমিউনিকেশন সিস্টেমকে অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম বলে।

ডাই-ইলেকট্রিক পদার্থ দ্বারা তৈরি অপটিক্যাল ফাইবার আলোক রশ্মির পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এর মাধ্যমে ডেটা পরিবহন করে থাকে। আলোক রশ্মি যখন কোনো ক্ল্যাডিং বিভেদ তলে আপতিত হয় তখন তা স্নেলের সূত্রানুসারে প্রতিসৃত হয়। এভাবে বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে গ্রাহকযন্ত্রে গিয়ে ধরা পড়ে।

সুবিধা: এ ব্যবস্থায় সবচেয়ে বড় সুবিধা অতি অল্প সময়ে অবিকৃত ডেটা প্রেরণ।
অসুবিধা: এখন পর্যন্ত এ ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল।

শেয়ার :

সম্পর্কিত প্রশ্ন সমূহ