- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩
- বিসিএস ২০১৩
- আইসিটি
LED কি? এটি কিভাবে কাজ করে?
LED : লাইট এমিটিং ডায়োড (Light Emitting Diode) সাধারণত এলইডি নামেই অধিক পরিচিত। আভিধানিক অর্থের সঙ্গে এর কার্যকারিতারও একটি সম্পর্ক রয়েছে। এটি এমন একটি ডায়োড যা থেকে আলো নির্গত হয়। এ ডায়োডের ভেতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন এটা আলোকিত হয়ে ওঠে। তড়িৎ প্রবাহের পরিমাণ বৃদ্ধির সঙ্গে আলোর তীব্রতা বা ঔজ্জ্বল্য বাড়ে।
LED-এর কাজ : LED অন্যান্য ডায়োডের মতো একটা সরল p-n জাংশন ডায়োড। এটিও সম্মুখ ঝোঁকে কাজ করে। সম্মুখ ঝোঁক যুক্ত ডায়োডে ইলেকট্রন ও হোল জাংশন স্কুলে একসঙ্গে মিলিত হয়। কনভেনশনাল বা সাধারণ প্রচলিত ডায়োড সিলিকন বা জার্মেনিয়াম দিয়ে তৈরি। এসব ডায়োডে জাংশনে ইলেকট্রন ও হোলের মিলনের ফলে যে শক্তি মুক্ত হয় তা তাপ হিসেবে প্রকাশ পায়। তাই এ সব ডায়োড উত্তপ্ত হয়ে যায়। LEID তৈরি হয় গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইড, গ্যালিয়াম ফসফাইড বা গ্যালিয়াম আর্সেনাইড থেকে। LED-এ সম্মুখ ঝোঁকে ইলেকট্রন হোলের মিলনে মুক্ত শক্তি তাপ হিসেবে নির্গত না হয়ে আলো হিসেবে বেরিয়ে আসে।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

