- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩
- বিসিএস ২০১৩
- আইসিটি
ট্রানজিস্টার কিভাবে অ্যামপ্লিফায়ার হিসাবে কাজ করে আলোচনা করুন।
যে যন্ত্র এর অন্তর্গামীতে (Input) প্রদত্ত সংকেতকে বহির্গামীতে বিবর্ধিত (amplify) করে তাকে বলা হয় অ্যামপ্লিফায়ার। ইলেকট্রনিক অ্যামপ্লিফায়ার ক্ষুদ্র অন্তর্গামী সংকেতকে বৃহৎ বহির্গামী সংকেতে পরিণত করে। ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। কারণ তড়িৎ প্রবাহের পরিবর্তন বৃদ্ধি করতে বা বিবর্ধিত করতে ট্রানজিস্টর ব্যবহার করা হয়। অন্তর্গামী হতে পারে তড়িৎপ্রবাহ বা ভোল্টেজ। ট্রানজিস্টরের পীঠ প্রবাহের (base current) সামান্য পরিবর্তন সংগ্রাহক প্রবাহের (collector current) বিরাট পরিবর্তন ঘটায়। ট্রানজিস্টর পীঠ-প্রবাহকে ৫০ থেকে ১০০ গুণ বাড়িয়ে দিয়ে সংগ্রাহক প্রবাহ হিসেবে প্রদান করতে পারে। এ জন্য বিভিন্ন ইলেকট্রনিক বর্তনীতে ট্রানজিস্টরকে অ্যামপ্লিফায়ার হিসেবে ব্যবহার করা হয়।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

