- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩
- বিসিএস ২০১৩
- আইসিটি
রাডার কি? এটি কিভাবে কাজ করে?
রাডার এমন একটি আধুনিক যন্ত্র যার সাহায্যে দূরবর্তী কোনো বস্তুর উপস্থিতি, দূরত্ব ও
দিক নির্ণয় করা যায়। ইংরেজি RADAR শব্দটি Radio Detection And Ranging শব্দের সংক্ষিপ্ত রূপ। রাডারকে এভাবে সংজ্ঞায়িত করা যায় যে, রাডার হলো এমন একটি কৌশল বা ব্যবস্থা যার সাহায্যে রেডিও প্রতিধ্বনির মাধ্যমে কোনো বস্তুর উপস্থিতি জানা যায়। বস্তুটির অভিমুখ ও রেঞ্জ বা পাল্লা নির্ণয় করা যায়, বস্তুটির বৈশিষ্ট্য সনাক্ত করা যায় এবং এসব তথ্য বা উপাত্তকে কার্যকরভাবে ব্যবহার করা যায়। যুদ্ধে শত্রু বিমানের উপস্থিতি ও গতিবিধি জানার জন্য মূলত এর উদ্ভব হলেও শাস্তির সময় সমুদ্র ও আকাশে যথাক্রমে জাহাজ ও বিমানের পথ নির্দেশ, ঝড়ের পূর্বাভাস ইত্যাদি কাজে এটি ব্যবহৃত হয়।
রাডারের কার্যপ্রণালী: রাডারে যেসব যন্ত্রপাতি থাকে তাদের তিনটি ভাগে ভাগ করা যায় :
১. প্রেরক যন্ত্র: এই যন্ত্র থেকে নির্দিষ্ট শক্তি বিকীর্ণ হয় বা প্রেরিত হয় যাতে দূরবর্তী বস্তুটি (যে বস্তুর উপস্থিতি ও অবস্থান ও বৈশিষ্ট্য নির্ণয় করা হবে) থেকে বিকিরণ প্রতিফলিত হতে পারে। রাডারে মাইক্রোওয়েভ বা অতি হ্রস্ব তরঙ্গ ব্যবহার হয়।
২. গ্রাহক যন্ত্র: এর প্রেরকযন্ত্র যে অবস্থানে থাকে সেখানেই অবস্থান করে। এর সাহায্যে লক্ষ্যবস্তু থেকে প্রতিফলিত তরঙ্গ গ্রহণ করা হয়।
৩. নির্দেশক যন্ত্র: প্রাপ্ত তথ্যকে উপস্থাপনের জন্য থাকে একটি নির্দেশক (Indicator)। এটি আসলে একটি ক্যাথোড রে টিউব বা টেলিভিশন পর্দার মতোই কাজ করে।
নিচের ব্লক চিত্রে রাডারের কার্যপ্রণালী উপস্থাপন করা হলো:
বিভিন্ন কাজকে সমন্বয় করার জন্য এদের সাথে সংশ্লিষ্ট একটি সময় বা কাল নির্ণায়ক সার্কিট থাকে। প্রেরক যন্ত্রে রেডিও ফ্রিকুয়েন্সি শক্তির ক্ষুদ্র ক্ষমতাসম্পন্ন পালস্ বা শব্দ উৎপাদন করে। উচ্চ দিকবিমুখী অ্যানটেনা ব্যবস্থা এই পালস বিকরিত বা বিকীর্ণ করে বা ছড়িয়ে দেয়। গ্রাহকযন্ত্রটি কোনো বস্তু থেকে প্রতিফলিত বিকিরণ বা প্রতিধ্বনি উদঘাটন বা গ্রহণ করে। নির্দেশক যন্ত্র একে সংকেতে প্রকাশ করে। নির্দেশক যন্ত্র বস্তুটির দূরত্ব, উন্নতি সংক্রান্ত তথ্য ক্যাথোড-রে টিউবের পর্দায় উপস্থাপন করে।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

