- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩
- বিসিএস ২০১৩
- বিজ্ঞান
Back
চৌম্বক বলরেখা বলতে কি বুঝেন? এর ধর্মাবলি লিখুন।
চৌম্বক বলরেখা: যে কাল্পনিক রেখা বরাবর চুম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরুকে আকর্ষণ করে তাই চৌম্বক বলরেখা। অন্যভাবে, চৌম্বক ক্ষেত্রে চৌম্বক বল যে সমস্ত নির্দিষ্ট রেখা বরাবর ক্রিয়া করে সেই সমস্ত রেখাকে বলা হয় চৌম্বক বলরেখা।
চৌম্বক বলরেখার ধর্মাবলি :
- চৌম্বক বলরেখা বন্ধ বক্ররেখা।
- বলরেখাগুলো উত্তর মেরু হতে উৎপন্ন হয়ে দক্ষিণ মেরুতে শেষ হয়।
- বলরেখাগুলো কখনো পরস্পরকে ছেদ করে না।
- বলরেখাগুলো পরস্পরের উপর চাপ দেয় ফলে দুটি বলরেখার মধ্যে বিকর্ষণ কাজ করে।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

