• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩

  • বিসিএস ২০১৩
  • আইসিটি
Back

ডেটা প্রসেসিং কি? এর ধাপগুলো লিখুন।

ডেটা প্রসেসিং ডেটাকে প্রসেসিং বা প্রক্রিয়াকরণের মাধ্যমেই ব্যবহারযোগ্য ইনফরমেশন বা তথ্যে পরিণত করা হয়। প্রয়োজনীয় বিশ্লেষণ, বিন্যাস ইত্যাদির মাধ্যমে ডেটাকে অর্থপূর্ণ তথ্যে বা ইনফরমেশনে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় ডেটা প্রসেসিং। ডেটা প্রসেসিং একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত ইনফরমেশন পাওয়ার জন্য ডেটাকে প্রসেস করার প্রয়োজন হয়।

ডেটা প্রসেসিং পদ্ধতির ধাপ: ডেটা প্রসেসিং সিস্টেমে সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে ডেটা সঙ্গ্রহ, ডেটা সংরক্ষণ ও ডেটার বিন্যাস চূড়ান্তকরণ ইত্যাদি কাজগুলো পর্যায়ক্রমে সম্পাদন করতে হয়। ডেটা প্রসেসিংয়ের প্রধান তিনটি ধাপ হচ্ছে-

১. ইনপুট: ইনপুট হিসেবে ব্যবহারের জন্য ডেটা সংগ্রহ ও কম্পিউটারে ডেটা এন্ট্রি,

২. প্রসেসিং: সংগৃহীত ডেটার প্রসেসিং এবং

৩. আউটপুট: প্রসেসিং পরবর্তী ইনফরমেশন বা তথ্য ব্যবহার।

শেয়ার :

সম্পর্কিত প্রশ্ন সমূহ