• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩

  • বিসিএস ২০১৩
  • আইসিটি
Back

জেনারেটর ও মটরের মধ্যে পার্থক্য লিখুন।

জেনারেটর : Generator একটি বিদ্যুৎ উৎপাদন যন্ত্র, যা যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। এর ভিতরে থাকে কয়েল জড়ানো আর্মেচার (Armature) ও বাইরের ফ্রেমে থাকে বৈদ্যুতিক চুম্বক। যখন যন্ত্রের সাহায্যে আর্মেচারের সঙ্গে সংযুক্ত Shaft-কে ঘুরানো হয় তখন আর্মেচারের কয়েলগুলো চুম্বকের ফ্লাক্স (Flux)-কে Cut করে। ফলে Faraday-এর Electromagnetic Induction সূত্র অনুসারে আর্মেচারে বিদ্যুৎ উৎপন্ন হয় যা Brush-এর সাহায্যে সংগ্রহ করা হয়।

ইলেকট্রিক মটর: ইলেকট্রিক মটর হচ্ছে এমন এক বৈদ্যুতিক যন্ত্র যাতে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে তা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। মোটরের গঠন জেনারেটরের মতোই; তবে এতে যখন বিদ্যুৎ সরবরাহ করা হয় তখন কয়েলসহ আর্মেচার (Armature) যান্ত্রিক শক্তি লাভ করে এবং তা ফ্লেমিং-এর বাম হস্ত রীতি (Fleming's left hand rule) অনুসারে ঘুরতে থাকে।

শেয়ার :

সম্পর্কিত প্রশ্ন সমূহ