- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩
- বিসিএস ২০১৩
- আইসিটি
Back
টেলিভিশনের পিকচার টিউবের কাজ কি?
টেলিভিশনের পিকচার টিউব হলো একটি মোচাকৃতি ক্যাথোডের টিউব। এর সামনের প্রান্তটি টিভির পর্দা এবং পেছনের প্রান্তে ইলেকট্রনগান সংযুক্ত থাকে।
পিকচার টিউবের সম্মুখের অংশের ভিতরের পিঠে 'ফসফর' নামক প্রতিপ্রভ রাসায়নিক পদার্থের প্রলেপ দেয়া থাকে। ভিডিও সংকেত গ্রহণের পর ইলেকট্রনগান হতে নিঃসৃত ইলেকট্রন বীম ফসফর দানার ওপর পড়লে সেখান থেকে আলো নিঃসৃত হয়। পতিত ইলেকট্রনের সংখ্যা অনুসারে টিভির পর্দায় উজ্জ্বল ও অনুজ্জ্বল আলোক বিন্দু বা ঝলকের সৃষ্টি হয়। এই উজ্জ্বল ও অনুজ্জ্বল আলোক বিন্দুর সমন্বয়েই টিভির পর্দায় ফুটে ওঠে ক্যামেরা থেকে পাঠানো ছবি।
উল্লেখ্য, রঙিন টিভিতে তিনটি ইলেকট্রনগান থাকে।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

