- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩
- বিসিএস ২০১৩
- আইসিটি
ডাটা ও ইনফরমেশনের সংজ্ঞা লিখুন।
সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামালসমূহকে ডেটা বা উপাত্ত বলে। ডেটা একটি একক ধারণা অর্থাৎ ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম এককই ডেটা।
গ্রাফিক (Graphic) ডেটা: ছবি বা রেখা সংক্রান্ত ডেটা, যেমন- ফটোগ্রাফ, চার্ট, ড্রইং ইত্যাদি। অডিও (Audio) ডেটা শব্দ সম্বন্ধীয় ডেটা, যেমন- গান, কথা ইত্যাদি।
ভিডিও (Video) ডেটা: চলমান ছবি সম্বন্ধীয় ডেটা, যেমন- সিনেমা, অ্যানিমেশন, কোনো অনুষ্ঠানের রেকর্ডিং ইত্যাদি।
ইনফরমেশন (Information): ডেটা হলো সাজানো নয় এমন কিছু বিশৃঙ্খল ফ্যাক্ট (Raw Fact) । আর ইনফরমেশন বা তথ্য মানে সুশৃঙ্খলভাবে সাজানো ডেটা যা সহজবোধ্য, কার্যকর ও ব্যবহারযোগ্য (Useful)। যেমন- কোনো ছাত্রের বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর ডেটা কিন্তু তার প্রোগ্রেস রিপোর্ট হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন নির্ভুল, স্পষ্ট, সংক্ষিপ্ত ও প্রয়োজনীয় হওয়া দরকার। সব ইনফরমেশনই মূল্যবান ও গুরুত্বপূর্ণ নয়। তবে মূল্যবান ও গুরুত্বপূর্ণ ইনফরমেশন অবশ্যই সহজ, সঠিক, সম্পূর্ণ, নির্ভরযোগ্য, বিষয়-সংশ্লিষ্ট, নিরাপদ, সময়োপযোগী হওয়া উচিত। মানুষ বিভিন্ন কাজে ইনফরমেশন ব্যবহার করে।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

