• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

৩২তম বিসিএস (বিশেষ- মুক্তিযোদ্ধ, মহিলা ও উপজাতি) প্রিলিমিনারি পরীক্ষা ২০১২

  • বিসিএস ২০১২
  • ইংরেজি
Back

Translate the following into English:

আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা না থাকায় তাহাদের কোন নিরাপত্তা নাই। কারণ তাহাদের অধিকাংশই গ্রামে বাস করে এবং সরাসরি কূপ, পুকুর ও নদী হইতে পানি সংগ্রহ করে। গ্রামবাসীরা জীবাণু সম্পর্কে কিছুই জানে না বলিয়া কলেরা, আমাশয় ও অন্যান্য পানিবাহিত রোগের শিকারে পরিণত হয়। যে সকল গ্রামবাসী নদীর তীরে বাস করে তাহারা নদীতে যে কেবল স্নান করে ও ময়লা কাপড়-চোপড় ধোয় তাহাই নহে বরং ইহার মধ্যে সব রকমের আবর্জনা ও ময়লা নিক্ষেপ করে। শেষ পর্যন্ত নদী একটি খোলা নর্দমার মত ক্লেদাক্ত হইয়া উঠে। এই পানি যে সকল রকমের মারাত্মক জীবাণুতে পূর্ণ তাহা না জানিয়াই তাহারা এই দূষিত পানি পান করিয়া থাকে।

উত্তর: There is no safety for most of the people of our country due to lack of supply of purified water. This is because most of them live in the village and collect water directly from wells, ponds and rivers. Since the villagers know nothing about the germs, they fall victim to Cholera, Dysentery and other waterborne diseases. Villagers living nearby the river not only bathe and wash clothes in the river but also throw every type of wastage and garbage in it. Finally the river becomes as slimy as a turbid/muddy drain. They drink this contaminated water without knowing that this water is full of all types of fatal germs.

শেয়ার :