• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩

  • বিসিএস ২০১৩
  • আইসিটি
Back

অপটিক্যাল ফাইবার (Optical Fibre) কি? এই ফাইবার এর প্রয়োগ উল্লেখ করুন।

অপটিক্যাল ফাইবার একসঙ্গে ভিন্ন ভিন্ন ঘনত্বের স্বচ্ছ কাচ নির্মিত তার বিশেষ। বেশ কয়েকটি স্তরে সজ্জিত কাচের ঘনত্ব বাইরের দিক থেকে ভেতরে ক্রমশ ঘন হয়ে থাকে। ফলে প্রতিসরাঙ্ক ভিতর দিকে বাড়তে থাকে। এই অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে যখন কোনো শব্দ পাঠানো হয়, তখন সেই শব্দ প্রথমে বিদ্যুৎ শক্তি এবং পরে আলোক সিগন্যালে রূপান্তরিত হয় এবং দ্রুত স্থানান্তরিত হয়। পরবর্তীতে এই আলোক সিগন্যাল প্রথমে বিদ্যুৎ এবং পরে শব্দে রূপান্তরিত হয়ে থাকে। অপটিক্যাল ফাইবার বা আলোকতত্ত্ব বর্তমানে টেলিফোন শিল্পে ব্যবহৃত হচ্ছে। একটি মাত্র অপটিক্যাল ফাইবার দিয়ে অসংখ্য পৃথক সিগন্যাল অবিকৃত অবস্থায় প্রেরণ করা যায়। ডিজিটাল টেলিফোনে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হচ্ছে।

শেয়ার :

সম্পর্কিত প্রশ্ন সমূহ