- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩১তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১১
- বিসিএস ২০১১
- ইংরেজি
Translate into Bangla:
The first step I take is bringing my key along with me. Obviously, I don't want to have to knock on the door at 1.30 in the morning and rose my parents out of bed. Second, I make it a point to stay out past midnight. If I come in before then, my father is still up, and I'll have to face his disapproving look. All I need in my life is for him to make me feel guilty. Trying to make it as a college student is as much as I'm ready to handle. Next I am careful to be very quiet upon entering the house. This involves lifting the front door up slightly as I open it, so that it does not creak. It also means treating the floor and steps to the second floor like a minefield, stepping carefully over the spots. I'm upstairs. I stop in the bathroom without turning on the lights.
উত্তর: আমি আমার চাবি সাথে রাখার পদক্ষেপটাই প্রথমে গ্রহণ করি। স্পষ্টতই রাত দেড়টার সময় আমি দরজায় করাঘাত করে আমার মা-বাবাকে বিছানা থেকে উঠাতে চাই না। দ্বিতীয়ত, আমি ইচ্ছে করেই রাতের প্রথমার্ধ পর্যন্ত বাইরে থাকি। যদি আমি এ সময়ের আগে ঘরে ফিরি তাহলে দেখব যে আমার বাবা তখনও জেগে আছেন এবং আমাকে তখন তার অপছন্দনীয় দৃষ্টির সম্মুখীন হতে হবে। এর ফলে সবসময়েই আমার মনে ভীষণ অপরাধবোধ জাগ্রত হয়। তাই এ ধরনের পরিস্থিতি মোকাবিলার চেষ্টায় একজন কলেজের ছাত্র হিসেবে আমি সদাপ্রস্তুত। এরপর, আমি ঘরে প্রবেশের সময় নীরবতা বজায় রাখার ক্ষেত্রে খুবই সতর্ক থাকি। এর মধ্যে রয়েছে সামনের দরজা যেভাবে খুলেছি ঠিক সেভাবেই এটিকে হালকা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করাই, যাতে এটি শব্দ না করে। এর মানে হচ্ছে মেঝে এবং তৃতীয় তলায় আরোহণের জন্য পদক্ষেপ এমনভাবে ফেলতে হবে যাতে মনে হয় কোনো গোপন বোমা পুঁতে রাখা মাইনফিল্ডের মধ্য দিয়ে হাঁটছি। উপরের তলায় গিয়ে আলো না জ্বালিয়েই আমি গোসলখানায় ঢুকে পড়ি।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

