- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩
- বিসিএস ২০১৩
- আইসিটি
Laser printing প্রযুক্তি বলতে কি বুঝেন?
Laser Printing (লেজার প্রিন্টিং) প্রযুক্তি: লেজার প্রিন্টিং প্রযুক্তি বলতে বোঝায় এমন এক ধরনের প্রিন্টিং প্রযুক্তি যেখানে লেজার রশ্মির সাহায্যে কাগজে লেখা ফুটিয়ে তোলা হয়। লেজার প্রিন্টিং প্রযুক্তিতে ছাপানোর কাজে লেজার প্রিন্টার ব্যবহৃত হয়। লেজার প্রিন্টারে একটি লেজার বীম (bean) ব্যবহৃত হয় যা একটি ঘূর্ণায়মান ড্রামের উপর CRI-এর মতো রাস্টার স্ক্যান ইমেজ উৎপন্ন করে। ড্রামটি একটি আলোক সংবেদী প্লাস্টিক (Photosensitive plastic) দ্বারা প্রলেপযুক্ত থাকে যার পৃষ্ঠদেশে (surface) ঋণাত্মক বৈদ্যুতিক চার্জ প্রদান করা হয়। লেজার বীমটি ঘূর্ণায়মান ড্রামের উপর স্পট তৈরি করে। লেজার দ্বারা লিখিত স্পটসমূহ ধনাত্মক বৈদ্যুতিক চার্জ ধারণ করে। উক্ত ধনাত্মক চার্জসমূহ ঋণাত্মক চার্জযুক্ত টোনার ম্যাটেরিয়ালকে আকর্ষণ করে। ঘূর্ণায়মান ড্রামে কাগজ দেয়া হয়। টোনারটি কাগজে স্থানান্তরিত হয়। এভাবেই লেজার প্রিন্টিং প্রযুক্তিতে মুদ্রণের কাজ সম্পন্ন হয়।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

