• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩

  • বিসিএস ২০১৩
  • বিজ্ঞান
Back

ডেঙ্গু হিমোরেজিক ফিভার এর লক্ষণসমূহ কি কি? এর চিকিৎসা উল্লেখ করুন।

ডেঙ্গু হিমোরেজিক ফিভার এর লক্ষণসমূহ:

১. রোগীর তাপমাত্রা হঠাৎ বৃদ্ধি পায়।

২. ৩-৭ দিনের মধ্যে রক্ত সংবহনতন্ত্রে জটিলতা দেখা যায় অথবা বিকল হয়ে পড়ে।

৩. রক্তনালীতে চামড়ার নিচে রক্ত জমাট বাঁধে।

৪. দাঁতের গোড়া দিয়ে অথবা দেহের যে কোনো স্থান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।

৫. রক্তবমি হয় ও মলদ্বার দিয়ে রক্ত যায়।

৬. মহিলাদের ক্ষেত্রে মাসিকের মত রক্তক্ষরণ হয়।

৭ লিভার বড় হয়, পেট বা ফুসফুসে পানি জমতে পারে।

৮. এছাড়াও সাধারণ ডেঙ্গুজ্বরের উপসর্গগুলো দেখা যায়।

চিকিৎসা: রক্তক্ষরণ, রক্তজমাট বাঁধা, রক্ত সংবহনতন্ত্রের পরিবর্তনের ফলে সৃষ্ট এক জটিল অবস্থার জন্য রোগীকে হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করতে হয়।

শেয়ার :

সম্পর্কিত প্রশ্ন সমূহ