• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩

  • বিসিএস ২০১৩
  • বিজ্ঞান
Back

একটি সাধারণ বিদ্যুৎ কোষের গঠন প্রণালী বর্ণনা করুন।

একটি সাধারণ বা সরলতম বিদ্যুৎ কোষের উদাহরণ হলো- ভোল্টার কোষ। নিচে এ কোষের গঠন প্রণালী বর্ণনা করা হলো:

একটি কাচের পাত্রে খানিকটা পাতলা H₂SO₄ নিয়ে তার মধ্যে একটি দস্তা ও একটি তামার পাত পরস্পরকে স্পর্শ না করিয়ে ডুবালে একটি সরল ভোল্টার বিদ্যুৎ কোষ তৈরি হয়।

পাত দুটির সাথে দুটি সংযোজক স্কু লাগানো থাকে। একটি তামার তার দিয়ে সংযোজক ক্রু দুটিকে সংযুক্ত করলে তারের মধ্য দিয়ে তামার পাত থেকে দস্তার পাতে তড়িৎ প্রবাহ শুরু হয় এবং তামার পাত বেয়ে হাইড্রোজেন গ্যাসের বুদ্বুদ উঠতে থাকে।

দস্তা ও এসিডের মধ্যে রাসায়নিক ক্রিয়ার ফলে তামা ও দস্তার পাতের মধ্যে বিভব পার্থক্য তৈরি হয়। তামার পাতের বিভব দস্তার পাতের চেয়ে উচ্চতর হওয়ায় তামার পাত থেকে দস্তার পাতে তড়িৎ প্রবাহিত হয়।

শেয়ার :

সম্পর্কিত প্রশ্ন সমূহ