- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩
- বিসিএস ২০১৩
- বিজ্ঞান
'ডিজিটাল' এবং 'এনালগ' এ দুটি শব্দ দিয়ে ইলেকট্রনিক সরঞ্জামের ক্ষেত্রে কি বুঝানো হয়?
এনালগ 'এনালগ' শব্দটি দ্বারা ইলেকট্রনিক সরঞ্জামের ক্ষেত্রে এনালগ সিগনালকে বুঝায়। এটি এমন এক ধরনের সাংকেতিক প্রক্রিয়া, একটানা চলমান পরিবর্তনশীল বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ যা কোনো মাধ্যমে বিচরণে সক্ষম। এটি sinusoidal বা non sinusoidal হতে পারে এবং এর মান একটি সর্বনিম্ন মান হতে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চমান পর্যন্ত হতে পারে।
যেসব ইলেকট্রনিক ডিভাইস এনালগ সিগনাল ব্যবহার করে কাজ করে সেগুলোকে এনালগ ইলেকট্রনিক ডিভাইস বলে। যেমন: TV, স্পিডোমিটার ইত্যাদি।
ডিজিটাল: 'ডিজিটাল' শব্দটি দ্বারা ইলেকট্রনিক সরঞ্জামের ক্ষেত্রে ডিজিটাল সিগনালকে বুঝায়। এটি এমন এক ধরনের থেমে থেমে যাওয়া সংকেত যা বৈদ্যুতিক সংকেত ON' এবং 'OFF'-এর মতো কাজ করে। ডিজিটাল সিগনাল কেবল 0 এবং 1 নিয়ে কাজ করে। '' দ্বারা OFF state এবং 1 দ্বারা ON state কে বুঝায়।
যেসব ইলেকট্রনিক ডিভাইস ডিজিটাল সিগনাল ব্যবহার করে কাজ করে সেগুলোকে ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস বলে। যেমন: ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি ইত্যাদি।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

