'ম্যানগ্রোভ বন' বলতে কি ধরনের গাছের বনকে বোঝানো হয়ে থাকে?
লোনা পানি বা কাদার মধ্যে জেগে থাকা খুঁটির মতো এক ধরনের শ্বাস গ্রহণকারী শিকড়বিশিষ্ট উদ্ভিদকে ম্যানগ্রোভ বলে। আর যে বনে প্রচুর পরিমাণে এ ধরনের গাছ জন্মে তাকে ম্যানগ্রোভ বন বলে। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন।