• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩

  • বিসিএস ২০১৩
  • বিজ্ঞান
Back

নাইট্রোজেন চক্র কি? সংক্ষেপে লিখুন।

বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাস বিদ্যমান। বজ্রবৃষ্টির সময়ে বিদ্যুৎ ক্ষরণের ফলে বায়ুস্থ নাইট্রোজেন ও অক্সিজেন মিলিত হয়ে প্রথমে নাইট্রিক অক্সাইড, পরবর্তীতে নাইট্রোজেন ডাই-অক্সাইড এবং শেষে বৃষ্টির পানির সাথে বিক্রিয়ায় নাইট্রিক এসিড গঠিত হয়। উৎপন্ন নাইট্রিক এসিড বৃষ্টির পানির সাথে মাটিতে পড়ে এবং মাটির ক্ষারকীয় পদার্থের সাথে বিক্রিয়া করে নাইট্রেট লবণ উৎপন্ন করে মাটিতে মিশে যায়। উদ্ভিদ মূল দ্বারা মাটি থেকে নাইট্রেট লবণ ও নাইট্রোজেন সার শোষণ করে উদ্ভিজ্জ প্রোটিনে পরিণত করে। প্রাণিকুল উদ্ভিদ থেকে উদ্ভিজ্জ প্রোটিন গ্রহণ করে। এরূপে উদ্ভিদ থেকে প্রাণিদেহে প্রোটিনরূপে নাইট্রোজেন স্থানান্তরিত হয়। উদ্ভিদ ও প্রাণীর মৃত্যুর পর তাদের মৃতদেহ ডিনাইট্রিফাইং জীবাণুর প্রভাবে বিয়োজিত হয়ে মুক্ত নাইট্রোজেন গ্যাসে পরিণত হয়। এভাবে নাইট্রোজেন গ্যাস বায়ুমণ্ডল থেকে মাটিতে, মাটি থেকে উদ্ভিদ ও প্রাণিদেহে এবং অবশেষে উদ্ভিদ ও প্রাণিদেহ থেকে বায়ুমণ্ডলে ফিরে আসার প্রক্রিয়াকে নাইট্রোজেন চক্র বলে।

কৃষিক্ষেত্রে নাইট্রোজেন চক্র খুবই গুরুত্বপূর্ণ। নাইট্রোজেন চক্র না থাকলে মাটিতে নাইট্রেট লবণের অভাব হতো। নাইট্রেট লবণের অভাব হলে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়ে কৃষির উৎপাদন হুমকির সম্মুখীন হতো। কাজেই কৃষিক্ষেত্রে নাইট্রোজেন চক্রের উপকারিতা অনস্বীকার্য।

শেয়ার :

সম্পর্কিত প্রশ্ন সমূহ