• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

১১ম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ১৯৯০-৯১

  • বিসিএস ১৯৯০
  • বিজ্ঞান
Back

ঘূর্ণিঝড় কিভাবে সৃষ্টি হয়?

ঘূর্ণিঝড়ের প্রধান ফ্যাক্টর বা নিয়ামক হলো তাপমাত্রার ভিন্নতা। ভূ-পৃষ্ঠের কোনো স্বল্প পরিসর স্থানে বায়ুচাপ হঠাৎ করে এমন হয় যে, মধ্যস্থলে নিম্নচাপ এবং তার চারদিকে পরিধির দিকে চাপ ক্রমশ বেশি থাকে। চাপের স্বাভাবিক ধর্মানুযায়ী এই দুই চাপের সমতা আনার জন্য চারদিকের শীতল উচ্চচাপবিশিষ্ট অঞ্চল থেকে শীতল ও ভারী বায়ু প্রবল বেগে পাক খেতে খেতে নিম্নচাপ কেন্দ্রে প্রবেশ করে। অতঃপর এই বায়ু উত্তপ্ত ও ঠাণ্ডা হয়ে ঘুরে ঘুরে উপরে উঠতে বা যে কোনো দিকে প্রবাহিত হতে শুরু করে। এভাবেই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়।

শেয়ার :