• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • পূর্ববাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭খ্রি.-১৯৭০খ্রি.)
পূর্ববাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭খ্রি.-১৯৭০খ্রি.)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

পূর্ববাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭খ্রি.-১৯৭০খ্রি.)

ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে ওঠা খাজা নাজিমুদ্দিনের সাথে সংগ্রাম পরিষদের সম্পাদিত চুক্তির 'প্রথম দফাটি' ব্যাখ্যা কর।

১৯৪৮ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুনর্গঠিত হয়। এ সংগঠন ১১ মার্চ 'বাংলা ভাষা দাবি দিবস' পালনের ঘোষণা দেয় এবং ওই দিন সাধারণ ধর্মঘট পালিত হয়। 'রাষ্ট্রভাষা বাংলা চাই' স্লোগানসহ মিছিল ও পিকেটিং করা অবস্থায় উনসত্তর জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে ঢাকায় ১২-১৫ মার্চ ধর্মঘট পালিত হয়। বাধ্য হয়ে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ১৫ মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে ৮ দফা চুক্তিতে স্বাক্ষর করেন। উক্ত চুক্তির ১ম দফাটি হলো বাংলা ভাষার প্রশ্নে গ্রেফতারকৃত সকলকে অবিলম্বে মুক্তি দান করা হবে।

সম্পর্কিত প্রশ্ন সমূহ