• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব
বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

পলাশির যুদ্ধ

১৭৪০ থেকে ১৭৫৬ সাল পর্যন্ত আলীবর্দি খান বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি সফলভাবে রাজ্য শাসন করেছেন। তিনি তাঁর সময়ে মারাঠা ও বর্গিদের দমন করে রাখতে সক্ষম হন। সুকৌশলে ইংরেজ বণিক কোম্পানিকেও নিয়ন্ত্রণে রেখেছিলেন। কিন্তু তাঁর মৃত্যুর পর বাংলার রাজনীতিতে চরম বিশৃঙ্খলা দেখা দেয়।

নবাব মৃত্যুর আগে তাঁর কনিষ্ঠ কন্যা আমেনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলাকে বাংলার সিংহাসনের উত্তরাধিকার মনোনীত করে যান। ১৭৫৬ সালে আলীবর্দি খানের মৃত্যু হলে তাঁর প্রিয় দৌহিত্র সিরাজউদ্দৌলা মাত্র ২২ বছর বয়সে নবাবের ক্ষমতা গ্রহণ করেন। সিংহাসনে বসার পর থেকে তাঁকে নানামুখী ষড়যন্ত্র ও সমস্যার মোকাবেলা করতে হয়। তাঁর প্রথম সমস্যা ছিল পরিবারের ঘনিষ্ঠজনদের ষড়যন্ত্র। বিশেষ করে আলিবর্দি খানের তিন কন্যার মধ্যে জ্যেষ্ঠ কন্যা ঘসেটি বেগম সিরাজ নবাব হওয়ায় আশাহত হয়ে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। এদের সঙ্গে যোগ দেন ঘসেটি বেগমের দেওয়ান রাজা রাজবল্লভ, পূর্ণিয়ার শাসনকর্তা সিরাজের খালাতো ভাই শওকত জঙ্গ এবং অন্যরা। কৌশলে নবাব ঘসেটি বেগমকে নজরবন্দি করেন। পূর্ণিয়ার শাসনকর্তা শওকত জঙ্গ বিদ্রোহী হয়ে উঠলে সিরাজউদ্দৌলা এক যুদ্ধে তাকে পরাজিত ও নিহত করে পূর্ণিয়া দখল করে নেন।

নবাব পারিবারিক ষড়যন্ত্র কৌশলে দমন করলেও তাঁর বিরুদ্ধে বাইরে ষড়যন্ত্রের আরেক জাল বিস্তৃত হতে থাকে। এর সঙ্গে জড়িত হয় দেশি-বিদেশি বণিক শ্রেণি, নবাবের দরবারের প্রভাবশালী রাজন্যবর্গ ও অভিজাত শ্রেণি, নবাবের সেনাপতি মীর জাফরসহ আরো অনেকে। প্রত্যেকে নিজ স্বার্থ উদ্ধারের জন্য নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। এই ষড়যন্ত্রকারীরা পলাশি যুদ্ধের পটভূমি তৈরি করতে থাকে।

পলাশি যুদ্ধের কারণ

  • ইতিহাসের যেসব ঘটনা একটি দেশের জনগণের ভাগ্যে ভয়াবহ বিপর্যয় ঘটাতে পারে, পলাশির যুদ্ধ এ অঞ্চলের জনগণের জন্য তেমনি এক ঘটনা ছিল। এই ঘটনার পেছনের কারণগুলো নিম্নে উল্লেখ করা হলো-
  • সিরাজউদৌলা বাংলার সিংহাসনে বসার পর প্রচলিত নিয়ম অনুযায়ী ইংরেজরা নতুন নবাবকে কোনো উপঢৌকন পাঠায়নি এবং তাঁর সঙ্গে কোনো সৌজন্যমূলক সাক্ষাৎও করেনি। ইংরেজদের এই অসৌজন্যমূলক আচরণে নবাব ক্ষুব্ধ হন।
  • নবাবের নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা কলকাতায় দুর্গ নির্মাণ অব্যাহত রাখে।
  • ইংরেজ কোম্পানি দস্তকের অপব্যবহার করলে দেশীয় বণিকরা ক্ষতিগ্রস্ত হতে থাকেন। নবাব দস্তকের অপব্যবহার করতে নিষেধ করেন এবং বাণিজ্যিক শর্ত মেনে চলার আদেশ দেন। কোম্পানি নবাবের সে আদেশও অগ্রাহ্য করে।
  • আলিবর্দি খানের সঙ্গে চুক্তির শর্ত ভঙ্গ করে ইংরেজরা নবাবকে কর দিতে অস্বীকৃতি জানায়। তাছাড়া জনগণকে নির্যাতন করার মতো ধৃষ্টতাও তারা দেখাতে থাকে।
  • রাজা রাজবল্লভের পুত্র কৃষ্ণদাস তার পরিবারের সদস্যদেরসহ প্রচুর ধনসম্পদ নিয়ে কলকাতায় ইংরেজদের কাছে আশ্রয় নেন। তাকে ফেরত দেয়ার জন্য নবাব ইংরেজদের নিকট দূত পাঠান। ইংরেজ গভর্নর নবাবের দূতকে অপমান করে তাড়িয়ে দেন। এর আগে শওকত জঙ্গের বিদ্রোহের সময়ও ইংরেজরা নবাবের বিরুদ্ধে বিদ্রোহীদের সমর্থন দেয়।

ইংরেজদের একের পর এক ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও অবাধ্যতা নবাবকে ক্ষুব্ধ করে তোলে। তাদের উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য ১৭৫৭ সালের জুন মাসের শুরুতে নবাব কোলকাতা অধিকার করে নেন। যাত্রাপথে তিনি কাশিম বাজার কুঠিও দখল করেন। নবাবের অতর্কিত আক্রমণে ইংরেজরা ফোর্ট উইলিয়াম দুর্গ ত্যাগ করে পালিয়ে যায়। হলওয়েলসহ বেশ কিছু ইংরেজ আত্মসমর্পণ করতে বাধ্য হয়। বন্দিদশা থেকে মুক্তি পেয়ে নবাবকে হেয় করার জন্য হলওয়েল এক মিথ্যা প্রচারণা চালায়, যা ইতিহাসে 'অন্ধকূপ হত্যা' নামে পরিচিত। এতে বলা হয় যে, ১৮ ফুট দৈর্ঘ্য ১৪.১০ ফুট প্রস্থ ছোট একটি ঘরে ১৪৬ জন ইংরেজকে বন্দি করে রাখা হয়। এতে প্রচণ্ড গরমে শ্বাসরুদ্ধ হয়ে ১২৩ জনের মৃত্যু হয়। এই মিথ্যা প্রচার মাদ্রাজ পর্যন্ত পৌঁছে যায়। ফলে উত্তেজিত হয়ে কোলকাতা দখল করার জন্য ওয়াটসন ও ক্লাইভ মাদ্রাজ থেকে কোলকাতায় চলে আসে। তারা নবাবের সেনাপতি মানিকচাঁদকে পরাজিত করে কোলকাতা দখল করে নেয়। নবাব তাঁর চারদিকে ষড়যন্ত্র ও শত্রু পরিবেষ্টিত হয়ে ইংরেজদের সঙ্গে নতজানু ও অপমানজনক সন্ধি করতে বাধ্য হন। এটি ইতিহাসে 'আলীনগর সন্ধি' নামে খ্যাত।

আলীনগর সন্ধিতে সব ধরনের সুযোগ-সুবিধা পাওয়ার পর ক্লাইভের উচ্চাকাঙ্ক্ষা আরো বৃদ্ধি পায়। নবাবের দুর্বলতার সুযোগ নিয়ে ইউরোপে সংঘটিত সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অজুহাতে ইংরেজরা ফরাসিদের চন্দনগর কুঠি দখল করে নেয়। নবাব এ অবস্থায় ফরাসিদের সঙ্গে মৈত্রী স্থাপন করে ইংরেজদের শায়েস্তা করার ব্যবস্থা নেন। এতে ক্লাইভ ক্ষুব্ধ হয়ে নবাবকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়।

এই ষড়যন্ত্রে ক্লাইভের সঙ্গে যুক্ত হয় জগৎ শেঠ, রায়দুর্লভ, উমিচাঁদ রাজা, রায়বল্লভ ও প্রধান সেনাপতি মীর জাফর প্রমুখ।

পলাশির যুদ্ধের ঘটনা

পলাশির যুদ্ধ বাংলা তথা এ উপমহাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। ১৭৫৭সালের ২৩শে জুন ভাগীরথী নদীর তীরে পলাশির আমবাগানে এ যুদ্ধ সংঘটিত হয়। ইতোমধ্যে রবার্ট ক্লাইভ তার অবস্থান সুদৃঢ় করে সন্ধি ভঙ্গের অজুহাতে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। নবাবের পক্ষে দেশপ্রেমিক মীর মদন, মোহন লাল এবং ফরাসি সেনাপতি সিন ফ্রে প্রাণপণ যুদ্ধ করেন। যুদ্ধে মীর মদন নিহত হন। নবাবের বিজয় আসন্ন জেনে মীর জাফর ষড়যন্ত্রমূলকভাবে যুদ্ধ থামিয়ে দেয়। মীর মদনের মৃত্যু ও মীর জাফরের অসহযোগিতা নবাবকে বিচলিত করে। নবাবের সেনাপতি মীর জাফর যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণ অসহযোগিতা করে নীরব দর্শকের ভূমিকায় ছিল। নবাব কোরআন স্পর্শ করিয়ে শপথ নেয়ালেও মীর জাফরের ষড়যন্ত্র থামেনি। নবাবের সৈন্যরা যখন বিশ্রাম নিচ্ছে, সেই সময় মীর জাফরের ইঙ্গিতে ইংরেজ সৈন্যরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। যার অনিবার্য পরিণতি নবাবের পরাজয়।

নবাবের পতনের কারণ

  • নবাবের সেনাপতি মীর জাফর ও তার সহযোগীদের যুদ্ধক্ষেত্রে অসহযোগিতা ও বিশ্বাসঘাতকতা।
  • নবাবের সেনাপতি থেকে সভাসদ অধিকাংশই দেশের স্বার্থ বিসর্জন দিয়ে, ব্যক্তিস্বার্থকে বড় করে দেখেছে।
  • তরুণ নবাবের অভিজ্ঞতা, দূরদর্শিতা, বিচক্ষণতা ও দৃঢ়তার অভাব ছিল। তিনি যুদ্ধক্ষেত্রে দ্রুত সঠিক সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থতার পরিচয় দেন।
  • সেনাপতি মীর জাফরের ষড়যন্ত্রের কথা জানা সত্ত্বেও তিনি বার বার তার ওপরই নির্ভর করেছেন।
  • ইংরেজদের সম্পর্কে সতর্কতা, ফরাসি এবং ইংরেজদের ষড়যন্ত্র- এসব বিষয়ে আলিবর্দি খানের উপদেশ সিরাজউদ্দৌলার কাছে গুরুত্ব পায়নি।
  • জগৎ শেঠ, রায়দুর্লভ অন্যান্য অভিজাত চক্রের বিশ্বাসঘাতকতা।
  • রবার্ট ক্লাইভ ছিল দূরদর্শী, সূক্ষ্ম ও কূটবুদ্ধিসম্পন্ন।

পলাশি যুদ্ধের ফলাফল

  • সিরাজউদ্দৌলার পরাজয় ও মৃত্যু বাংলায় মুঘল শাসনের অবসান ঘটায় এবং ঔপনিবেশিক শাসনের পথ সুগম করে।
  • যুদ্ধের ফলে ইংরেজরা মীর জাফরকে বাংলার সিংহাসনে বসালেও তিনি ছিলেন নামেমাত্র নবাব, প্রকৃত ক্ষমতা ছিল রবার্ট ক্লাইভের হাতে।
  • পলাশি যুদ্ধের ফলে ইংরেজরা বাংলায় একচেটিয়া ব্যবসায়-বাণিজ্যের অধিকার লাভ করে। ফরাসিরা এদেশ থেকে বিদায় নিতে বাধ্য হয়।
  • এ যুদ্ধের পর ইংরেজ শক্তির স্বার্থে এদেশের আর্থ-সামাজিক, রাজনৈতিক পরিবর্তন হতে থাকে।
  • পলাশির যুদ্ধের সুদূরপ্রসারী পরিণতি ছিল উপমহাদেশে কোম্পানির শাসন প্রতিষ্ঠা এবং এভাবেই এযুদ্ধের ফলে বাংলা তথা ভারতের স্বাধীনতা অস্তমিত হয়।
  • সুতরাং পলাশির যুদ্ধ একটি খণ্ডযুদ্ধ হলেও বাংলা তথা উপমহাদেশের রাজনীতিতে এর গুরুত্ব অপরিসীম।

দলীয় কাজ: পলাশি প্রান্তরে নবাব ও ইংরেজ সেনাবাহিনীর অবস্থান দেখিয়ে একটি চিত্র অঙ্কন করো।

বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব - অন্যান্য প্রশ্ন

ইউরোপীয়দের আগমনফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানিপলাশির যুদ্ধবক্সারের যুদ্ধ (১৭৬৪ সাল)দ্বৈত শাসনকোন পর্তুগিজ নাবিক প্রথম সমুদ্র পথে ভারত উপমহাদেশে আসেন?কোন ইউরোপীয় নাবিক সমুদ্রপথে সর্বপ্রথম ভারত উপমহাদেশে আসেন?ভাস্কো-ডা-গামা কত সালে ভারতীয় উপমহাদেশে আসেন?ভাস্কো-ডা-গামা ভারতের কোন বন্দরে এসে উপস্থিত হন?পর্তুগিজরা কোথায় উপনিবেশ গড়ে তোলে?পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন কে?ওলন্দাজরা এ উপমহাদেশে আসার কারণ কী?ওলন্দাজরা এ উপমহাদেশে আসে কেন?কত সালে ওলন্দাজরা ভারতে আসে?ওলন্দাজ নামে পরিচিত কারা?ওলন্দাজরা কোন দেশের অধিবাসী ছিলেন?ওলন্দাজদের বাণিজ্য কোম্পানির নাম কী ছিল?বিদারার যুদ্ধ কখন সংঘটিত হয়?ওলন্দাজদের ভারতবর্ষ ত্যাগ করে কখন?দিনেমাররা বাংলার শ্রীরামপুরে কখন কুঠি স্থাপন করেন?কত সালে দিনেমাররা ইংরেজদের কাছে বাণিজ্য কুঠি বিক্রি করে দেয়?দিনেমাররা এদেশ ত্যাগ করে কখন?ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন ধরনের সংগঠন ছিল?'ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি' ইংল্যান্ডের কোন রানির কাছে থেকে উপমহাদেশের একচেটিয়া বাণিজ্য করার অনুমতি লাভ করে?ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রাচ্যে বাণিজ্য করার জন্য রাজকীয় সনদ লাভ করে?ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রাচ্যে বাণিজ্য করার জন্য কে সনদ প্রদান করেন?ইংরেজরা ভারতবর্ষে প্রথম বাণিজ্য কুঠি কোথায় নির্মাণ করেন?ইংরেজরা কত সালে সুরাটে বাণিজ্য কুঠি নির্মাণ করে?ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় দ্বিতীয় বাণিজ্য কুঠি স্থাপন করে?ইংরেজরা হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপনের জন্য কার অনুমোদন লাভ করে?ইংরেজরা হুগলিতে কখন বাণিজ্য কুঠি স্থাপন করেন?দ্বিতীয় চার্লস কীভাবে বোম্বাই শহর লাভ করেন?ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করা হয় কত সালে?বাংলা, বোম্বাই ও মাদ্রাজে ইংরেজদের বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি কে প্রদান করেন?ভারতবর্ষে ইংরেজদের অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত হওয়ার প্রধান কারণ কী ছিল?ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কখন?ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করেন?পন্ডিচেরিতে ফরাসি উপনিবেশ কখন গড়ে ওঠে?ফরাসি উপনিবেশ কোথায় গড়ে ওঠে?ইংরেজ বণিকরা যখন ব্যবসায় বাণিজ্যে দৃঢ় অবস্থানে তখন কারা এদেশে আসে?ফরাসি বণিকরা ব্যবসায় গুটিয়ে এদেশ থেকে চলে যায় কেন?ফরাসি কোম্পানি এ দেশ ত্যাগ করতে বাধ্য হয় কাদের কারণে?আলীবর্দি খানের শাসনকাল কত?আলীবর্দি খানের কনিষ্ঠ কন্যার নাম কী?কত সালে আলীবর্দি খানের মৃত্যু হয়?সিরাজউদ্দৌলা আলীবর্দি খানের কে ছিলেন?সিরাজউদ্দৌলা কত বছর বয়সে নবাবের ক্ষমতা গ্রহণ করেন?আলীবর্দি খানের কয়জন মেয়ে ছিল?ঘষেটি বেগম সিরাজউদ্দৌলার কী ছিলেন?রাজা রাজবল্লভের পুত্রের নাম কী?পূর্ণিয়ার শাসনকর্তা কে ছিলেন?অন্ধকূপ হত্যা নামে মিথ্যা কাহিনী কে প্রচার করে?আলীনগর সন্ধিতে নবাব সিরাজউদ্দৌলার সম্মতির অন্যতম কারণ কোনটি?পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়?পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়?কোলকাতা নগরী কোন নদীর তীরে অবস্থিত?কোন নদীর তীরে পলাশির যুদ্ধ সংঘটিত হয়?পলাশির যুদ্ধে নবাবের পক্ষে কোন ফরাসি সেনাপতি যুদ্ধ করেন?নবাব সিরাজের সেনাপতির নাম কী?পলাশির যুদ্ধে নবাবের পতনের পর সিংহাসনে বসেছিল কে?পলাশির যুদ্ধের ফলে প্রকৃত ক্ষমতা কার হাতে ছিল?বক্সারের যুদ্ধ হয় কত সালে?মীর কাশিম কখন সিংহাসনে বসেন?মীর কাশিমকে কীভাবে ক্ষমতায় বসানো হয়?মীর কাশিম কেমন প্রকৃতির ছিলেন?মীর কাশিম কিসের প্রতি সচেতন ছিলেন?মীর কাশিম রাজধানীর চারদিকে পরিখা খনন করেন কেন?বিহারের শাসনকর্তা কে ছিলেন?কোন যুদ্ধের ফলে মীর কাশিমের স্বাধীনতা রক্ষার শেষ চেষ্টা ব্যর্থ হয়?মীর কাশিম কখন মৃত্যুবরণ করেন?বাংলার ইংরেজ শাসনের পথ সুগম হয় কখন?মীরজাফর কখন মৃত্যুবরণ করেন?মীরজাফরের পুত্রের নাম কী?কোম্পানি কত সালে দেওয়ানি লাভ করে?ইংরেজ কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলার অর্থ কোথায় পাচার হয়?ছিয়াত্তরের মন্বন্তর কত সালে হয়?'ছিয়াত্তরের মন্বন্তর' কী?ছিয়াত্তরের মন্বন্তরে বাংলার কত লোক মারা যায়?দ্বৈতশাসনের ফলে কোথায় দুর্ভিক্ষ হয়?দ্বৈত শাসনের অবসান হয় কত সালে?ওয়ারেন হেস্টিংস পাঁচসালা বন্দোবস্ত কত সালে চালু করেন?পিটের ইন্ডিয়া অ্যাক্ট পার্লামেন্ট কত সালে গঠিত হয়?কোন বন্দোবস্তুকে চিরস্থায়ী বলে ঘোষণা করা হয়?চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তন করা হয়?কে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করেন?চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কাদের স্বার্থ সুরক্ষিত হয়?প্রাচীনকালে অনেকেই বাংলা অঞ্চলে বাণিজ্য করতে এসেছিলেন কেন?প্রাচীনকালে বাংলা অঞ্চল কীভাবে স্বয়ংসম্পূর্ণ ছিল?ইউরোপীয়রা ভারতে আসার জলপথ আবিষ্কার করে কেন?কোন নাবিক কখন সমুদ্রপথে প্রথমে ভারতে আগমন করে?পর্তুগিজরা কোন কোন স্থানে কুঠি স্থাপন করে?শায়েস্তা খান কেন পর্তুগিজদের বাংলা থেকে বিতাড়ন করেন?ওলন্দাজ বা ডাচ কাদের বলা হয়?ওলন্দাজরা কেন ভারতবর্ষ ত‍্যাগ করে?দিনেমার কারা?ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করার কারণ কী ছিল?দিনেমাররা এদেশ ত্যাগ করে কেন?ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন উপমহাদেশে এসেছিল?ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করে?কীভাবে কোলকাতা নগরীর জন্ম হয়?কেন এবং কার ফরমানকে কোম্পানির মহাসনদ বলা হয়?দম্ভক প্রথা কী? সংক্ষেপে লেখ।ফরাসি ইন্ট ইন্ডিয়া কোম্পানি কখন কীভাবে পঠিত হয়?ফরাসিরা কোথায় কোথায় বাণিজ্য কুঠি গড়ে তোলে?ইংরেজ ও ফরাসিদের মধ্যে বিরোধের কারণ কী ছিল?কেন ফরাসিরা উপমহাদেশ থেকে বিদায় নেয়?সিরাজউদ্দৌলা কীভাবে বাংলার সিংহাসনে আরোহণ করেন?ঘসেটি বেগম সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেন?কারা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল?রবার্ট ক্লাইভ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে যোগ দেয় কেন?নবাব সিরাজউদ্দৌলা কীভাবে শওকত জঙ্গকে পরাজিত করেন?সিরাজউদ্দৌলা কোম্পানিকে দম্ভক ব্যবহারে নিষেধ করে কেন?অন্ধকূপ হত্যা কী? সংক্ষেপে লেখ।আলীনগর সন্ধি কী? সংক্ষেপে লেখ।পলাশির যুদ্ধে কোন সেনাপতিরা নবাবের পক্ষে যুদ্ধ করে?পলাশির যুদ্ধে নবাবের পতনের কারণ কী ছিল?পলাশি যুদ্ধের নবাবের পতনের দুটি কারণ লিখ।পলাশি যুদ্ধের দুটি ফলাফল লিখ।মীর জাফরকে ক্ষমতাচ্যুত করার কারণ বর্ণনা কর।মীর কাশিমের সাথে ইংরেজদের যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে কেন?বক্সারের যুদ্ধে মীর কাশিমের পক্ষে কারা ছিল?বক্সারের যুদ্ধের দুটি কারণ লিখ।বক্সারের যুদ্ধের দুটি ফলাফল লিখ।দেওয়ানি কী? সংক্ষেপে লেখ।ইংরেজদের দেওয়ানি লাভের ফলাফল কী ছিল?দ্বৈতশাসন কী? সংক্ষেপে লেখ।দ্বৈতশাসনের ফলাফল কী ছিল?ছিয়াত্তরের মন্বন্তর কী? সংক্ষেপে লেখ।চিরস্থায়ী বন্দোবস্ত কী?চিরস্থায়ী বন্দোবস্তে কারা জমির মালিক হয়?১৪৫৩ সালে তুর্কিরা কী দখল করে নেয়?ইউরোপীয় দেশসমূহ সমুদ্র পথে ভারতীয় উপমহাদেশে আসার জন্য অভিযান শুরু করে কেন?ভাস্কো-দা-গামা কোন দেশের নাবিক ছিলেন?পর্তুগিজ কোন নাবিক প্রথম সমুদ্রপথে এদেশে আসেন?১৫৭৯ সালে পর্তুগিজরা কোথায় উপনিবেশ গড়ে তোলে?চিরস্থায়ী বন্দোবস্তের সুবিধা কী ছিল?চিরস্থায়ী বন্দোবস্তের অসুবিধা কী ছিল?'সূর্যাস্ত আইন' কী? সংক্ষেপে লেখ।প্রজাদের ভাগ্য কেন জমিদারদের দয়ার ওপর নির্ভর করত?দেশীয় পুঁজি, দেশীয় শিল্প গড়ে ওঠার সম্ভাবনা ধ্বংস হওয়ার কারণ কী ছিল?কত সালে পর্তুগিজরা চট্টগ্রাম ও সাতগাঁওয়ে শুষ্কঘাঁটি নির্মাণের অনুমতি লাভ করে?হল্যান্ডের অধিবাসীদের নাম কী?'ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি' কোন দেশের?কত সালে 'ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি' ভারতীয় উপমহাদেশে আসে?কোন যুদ্ধে ওলন্দাজরা ইংরেজদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়?'ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি' গঠন করে কারা?দিনেমাররা কত সালে বাংলার শ্রীরামপুরে বাণিজ্য কুঠি স্থাপন করে?কারা ইংরেজদের কাছে বাণিজ্য কুঠি বিক্রি করে?কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?ইংরেজ কোন কোম্পানি উপমহাদেশে ব্যবসায় বাণিজ্য করতে এসেছিল?ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস বিয়ের যৌতুক হিসেবে কী লাভ করেন?কোলকাতা নগরীর সূচনা হয় কীভাবে?কোন অজুহাতে ইংরেজরা ফরাসিদের 'চন্দননগর' দখল করে?রানির সুপারিশ নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন সম্রাটের সাথে সাক্ষাৎ করে?ক্যাপ্টেন হকিন্স কত সালে সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে সাক্ষাৎ করেন?চার্লস কিসের বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বোম্বাই শহর বিক্রি করে দেয়?ফোর্ট উইলিয়াম দুর্গের নামকরণ কার নাম অনুসারে হয়?ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে?ভারত উপমহাদেশে সর্বশেষ আগত ইউরোপীয় বণিক কোম্পানির নাম কী?১৬৭৩ সালে কোথায় ফরাসি উপনিবেশ গড়ে ওঠে?ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় শক্তিশালী দুর্গ স্থাপন করতে সক্ষম হয়?ফরাসিরা ইংরেজদের কোন কৌশলের কাছে পরাজিত হয়েছিল?কোন কারণে ইংরেজদের কাছে ফরাসিরা পরাজিত হয়?সিরাজউদ্দৌলার মায়ের নাম কী?ঘষেটি বেগম কে ছিলেন?কত সালে নবাব সিরাজউদ্দৌলা কোলকাতা দখল করে নেন?হলওয়েলের মিথ্যা কাহিনী কী নামে পরিচিত?'অন্ধকূপ হত্যা' নামে মিথ্যা প্রচারণা চালায় কোন ইংরেজ?নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের সন্ধি কী নামে খ্যাত?দত্তক কী?পলাশির যুদ্ধ সংঘটিত হয় কত সালে?কোন নদীর তীরে পলাশির যুদ্ধ সংঘটিত হয়?কে মীরজাফরকে ক্ষমতা থেকে সরিয়ে মীর কাশিমকে সিংহাসনে বসান?কত সালে বাংলার স্বাধীনতা ইংরেজদের হাতে চলে যায়?বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?বক্সারের যুদ্ধে পরাজিত হয়ে অযোধ্যার নবাব কোথায় পালিয়ে যান?কত সালে মীর কাশিমের মৃত্যু হয়?কোন যুদ্ধের পর বাংলায় ইংরেজ শাসনের পথ সুগম হয়?অযোধ্যার নবাবের কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে কত টাকা আদায় করা হয়?ছিয়াত্তরের মন্বন্তর কী?ছিয়াত্তরের মন্বন্তর বাংলা কত সালে সংঘটিত হয়?কে দ্বৈত শাসনব্যবস্থার অবসান ঘটান?ওয়ারেন হেস্টিংস কত সালে পাঁচসালা বন্দোবস্ত চালু করেন?প্রাচীনকালে অনেকেই বাংলা অঞ্চলে বাণিজ্য করতে এসেছিলেন কেন?ইউরোপীয়দের ভারত উপমহাদেশে আগমনের প্রেক্ষাপট ব্যাখ্যা কর।ইউরোপীয়রা ভারতে আসার জলপথ আবিষ্কার করে কেন?ইউরোপীয়দের জলপথে ভারতীয় উপমহাদেশে আগমনের প্রয়োজন পড়ে কেন? ব্যাখ্যা কর।ইউরোপীয় শক্তিগুলোর সমুদ্রপথে উপমহাদেশে আসার কারণ লিখ।বাণিজ্য করতে এসেও পর্তুগিজরা কেন এদেশ ত্যাগ করতে বাধ্য হয়?শায়েস্তা খান কেন পর্তুগিজদের বাংলা থেকে বিতাড়ন করেন?ওলন্দাজরা ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হয় কেন?দিনেমার কোন দেশের অধিবাসী? তাদের ব্যবসা ও কুঠির বর্ণনা দাও।কত সালে পিটের ইন্ডিয়া অ্যাক্ট পার্লামেন্টে গৃহীত হয়?চিরস্থায়ী বন্দোবস্ত কী?চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে?চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তন করা হয়?কিসের ফলে জমিদারদের স্বার্থ সুরক্ষিত হয়?'ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি' কেন গঠন করা হয়?'ডেনিস ইস্ট ইন্ডিয়া কোম্পানি' কেন ভারতবর্ষ ত্যাগ করেন?ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন উপমহাদেশে এসেছিল?কোলকাতা নগরীর জন্ম বর্ণনা কর।ইংরেজ ও ফরাসিদের মধ্যে কেন সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে?ফরাসিরা উপমহাদেশ থেকে বিদায় নেয়?পলাশি যুদ্ধের পটভূমি ব্যাখ্যা কর।ঘষেটি বেগম কেন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন? ব্যাখ্যা কর।ইতিহাসে অন্ধকূপ হত্যা বলতে কী বোঝায়?পলাশীর যুদ্ধের ফলাফল ফরাসিদের ওপর কীরূপ প্রভাব ফেলে?মীর জাফরকে ক্ষমতাচ্যুত করার কারণ ব্যাখ্যা কর।বক্সারের যুদ্ধ কেন সংঘটিত হয়?ইংরেজরা কীভাবে বাংলায় সত্যিকার শাসকরূপে আত্মপ্রকাশ করে? ব্যাখ্যা কর।ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ ব্যাখ্যা কর।দ্বৈতশাসন বলতে কী বোঝায়?দ্বৈতশাসন প্রবর্তনের কারণ ব্যাখ্যা কর।ছিয়াত্তরের মন্বন্তর কী? ব্যাখ্যা কর।চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কী বোঝায়?চিরস্থায়ী বন্দোবস্তের সুবিধা বর্ণনা কর?'সূর্যাস্ত আইন' বলতে কী বোঝায়?প্রজাদের ভাগ্য কেন জমিদারদের দয়ার ওপর নির্ভর করত? ব্যাখ্যা কর।দেশীয় পুঁজি, দেশীয় শিল্প গড়ে ওঠার সম্ভাবনা ধ্বংস হওয়ার কারণ ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ