• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব
বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

বক্সারের যুদ্ধ (১৭৬৪ সাল)

পলাশি যুদ্ধের পর মীর জাফরকে নামেমাত্র নবাব করা হয়। কিন্তু ইংরেজরা যে উদ্দেশ্যে মীর জাফরকে সিংহাসনে বসিয়েছিল, তাদের সে উদ্দেশ্য সফল হয়নি। নতুন নবাব কোম্পানির প্রাপ্য অর্থ প্রদানে ব্যর্থ হয়ে দেউলিয়া হয়ে পড়ে। নিজের ক্ষমতা রক্ষা করতেও তাকে বারবার ক্লাইভের ওপর নির্ভর করতে হয়। আবার ক্লাইভের রাজকার্যে ঘনঘন হস্তক্ষেপ নবাবের পছন্দ ছিল না। ইংরেজদের বিতাড়নের জন্য মীর জাফর আরেক বিদেশি কোম্পানি ওলন্দাজদের সাথে আঁতাত করে। বিষয়টি ইংরেজদের দৃষ্টি এড়ায়নি। মীর জাফরের বিরুদ্ধে অযোগ্যতা, অতিরিক্ত অর্থ প্রদানে অক্ষমতা এবং ওলন্দাজদের সঙ্গে আঁতাতের অভিযোগে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। ১৭৬০ সালে ইংরেজ গভর্নর ভান্সিটার্ট মীর জাফরকে ক্ষমতা থেকে সরিয়ে মীর কাশিমকে শর্তসাপেক্ষে সিংহাসনে বসান। ক্ষমতারোহণের পর মীর কাশিম স্বাধীনভাবে শাসনকার্য পরিচালনা করতে চেয়েছিলেন। ফলে ইংরেজদের সাথে তাঁর যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল।

বক্সারের যুদ্ধের কারণ

মীর কাশিম একজন সুদক্ষ শাসক, দূরদর্শী রাজনীতিবিদ ও স্বাধীনচেতা মানুষ ছিলেন। তিনি তাঁর প্রজাদের কল্যাণের প্রতি সচেতন ছিলেন। তিনি চেয়েছিলেন ইংরেজদের সঙ্গে সম্মানজনক উপায়ে বাংলার স্বার্থ রক্ষা করে আর্থিক ও সামরিক দুর্বলতা কাটিয়ে উঠতে। এ উদ্দেশে তাঁর গৃহীত পদক্ষেপগুলোই শেষ পর্যন্ত বক্সারের যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়। যেমন:

  • মীর কাশিম প্রথমে ইংরেজদের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ এবং প্রশাসনকে প্রভাবমুক্ত করার পদক্ষেপ গ্রহণ করেন। এ উদ্দেশ্যে তিনি রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেন। নিরাপত্তার জন্য দুর্গ নির্মাণ ও রাজধানীর চারদিকে পরিখা খনন করেন।
  • ইংরেজদের সম্ভাব্য আক্রমণ প্রতিহত করা এবং সৈনিকদের ইউরোপীয় সামরিক পদ্ধতি শিক্ষাদানের জন্য দুইজন ইউরোপীয় সৈনিককে প্রশিক্ষক হিসেবে নিয়োগ দান করেন।
    অস্ত্র-গোলাবারুদের জন্য যেন অন্যের মুখাপেক্ষী হতে না হয় সেজন্য রাজধানীতে কামান, বন্দুক ইত্যাদি তৈরির ব্যবস্থা গ্রহণ করেন।
  • বিহারের শাসনকর্তা রামনারায়ণ ইংরেজদের প্রতি বেশি আগ্রহ দেখালে তাকে পদচ্যুত ও তার সম্পত্তি বাজেয়াপ্ত করার ব্যবস্থা করেন।
  • মুঘল সম্রাটের ফরমানের পূর্বে ইংরেজদের ব্যবসা করার যে সুযোগ-সুবিধা দেওয়া হয়েছিল তারা তার অপব্যবহার করে। 'দস্তক' নামের ছাড়পত্রের অপব্যবহারের ফলে দেশি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে থাকেন। ফলে নবাব সবার জন্য আন্তঃবাণিজ্যে শুল্ক উঠিয়ে দেন। এজন্য ইংরেজ কোম্পানির কর্মচারীদের একচেটিয়া লাভজনক ব্যবসায় অসুবিধা হয়। এ বিষয়ে নবাব কোনো রকম আপোস করতে না চাইলে ইংরেজদের সঙ্গে সংঘাত অনিবার্য হয়ে পড়ে।
  • নবাবের গৃহীত পদক্ষেপ ছিল দেশ ও জনগণের স্বার্থে, যা ইংরেজদের স্বার্থপরিপন্থি। ফলে ক্ষুব্ধ ইংরেজরা এর প্রতিকারের জন্য প্রস্তুত হচ্ছিল।
  • ১৭৬৩ সালে পাটনা কুঠি অধ্যক্ষ এলিস দখল করে নেয়। ফলে ইংরেজদের বিরুদ্ধে অস্ত্রধারণ করা ছাড়া নবাবের আর কোনো উপায় থাকে না। মীর কাশিম সফল প্রতিরোধের মাধ্যমে এলিসকে পাটনা থেকে বিতাড়িত করেন। ১৭৬৩ সালে কোলকাতা কাউন্সিল নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। মেজর এডামসের নেতৃত্বে প্রেরিত ইংরেজ বাহিনীর কাছে গিরিয়া, কাটোয়া ও উদয়নালার যুদ্ধে নবাব শোচনীয়ভাবে পরাজিত হন।

ইতোমধ্যে ইংরেজরা মীর জাফরকে পুনরায় বাংলার সিংহাসনে বসায়। মীর কাশিম পরাজিত হয়েও হতাশ হননি। নবাব ইংরেজদের মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকেন। তিনি অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট শাহ আলমের সঙ্গে একত্রিত হয়ে ১৭৬৪ সালে বিহারের বক্সার নামক স্থানে ইংরেজদের বিরুদ্ধে শক্তি পরীক্ষায় অবতীর্ণ হন। দুর্ভাগ্যক্রমে সম্মিলিত বাহিনী মেজর মনরোর কাছে পরাজিত হয়।

মীর কাশিমের পরাজয়ের কারণে বাংলার সার্বভৌমত্ব উদ্ধারের শেষ চেষ্টা ব্যর্থ হয়ে যায়। ইংরেজ শক্তি অপ্রতিরোধ্য গতিতে বাংলা তথা ভারতীয় উপমহাদেশের সর্বত্র ক্ষমতার বিস্তার ঘটাতে থাকে। এ কারণে ভারতীয় উপমহাদেশে ইতিহাসে পলাশির যুদ্ধের পাশাপাশি বক্সারের যুদ্ধের গুরুত্বও অনেক বেশি।

একক কাজ: ছকটি সঠিক করে সাজাও

বক্সারের যুদ্ধে অংশগ্রহণকারীদের নাম ও দেশের নাম

বক্সারের যুদ্ধের ফলাফল

১. এ যুদ্ধের ফলে বাংলার স্বাধীনতা রক্ষার শেষ চেষ্টা ব্যর্থ হয়। উপমহাদেশে ইংরেজদের প্রভাব-প্রতিপত্তি ও মর্যাদা বৃদ্ধি পায়। বিনা বাধায় তারা আধিপত্য বিস্তারের সুযোগ লাভ করে।

২. এ যুদ্ধে পরাজিত হয়ে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা রোহিলাখণ্ডে পালিয়ে যান। দিল্লির সম্রাট শাহ আলম ইংরেজদের পক্ষে যোগ দেন। মীর কাশিম পরাজিত হয়ে আত্মগোপন করেন। ১৭৭৭ সালে তাঁর মৃত্যু হয়।

৩. ইংরেজরা অযোধ্যার নবাবের কাছ থেকে কারা ও এলাহাবাদ হস্তগত করতে সক্ষম হয়।

৪. এ যুদ্ধের ফলে শুধু বাংলার নবাবই পরাজিত হননি, তাঁর মিত্র ভারত সম্রাট শাহ আলম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলাও পরাজিত হন। এই তিন শক্তির একসঙ্গে পরাজয়ে ইংরেজদের মর্যাদা ও শক্তি বৃদ্ধি পায়।

৫. এ যুদ্ধের ফলে রবার্ট ক্লাইভ দিল্লির সম্রাটের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলা-বিহার-উড়িষ্যার দেওয়ানি লাভ করে। ফলে বাংলায় ইংরেজ অধিকার আইনত স্বীকৃত হয় এবং তারা অসীম ক্ষমতাশালী হয়ে উঠতে থাকে। শুরু হয় প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসন।

কোম্পানির দেওয়ানি লাভ

১৭৬৫ সালে মীর জাফরের মৃত্যুর পর তার পুত্র নাজিম-উদ-দৌলাকে শর্তসাপেক্ষে বাংলার সিংহাসনে বসানো হয়। শর্ত থাকে যে, তিনি তার পিতার মতো ইংরেজদের নিজস্ব পুরাতন দস্তক অনুযায়ী বিনা শুল্কে অবাধ বাণিজ্য করতে দেবেন এবং দেশীয় বণিকদের অবাধ বাণিজ্যের সুবিধা বাতিল করবেন। এ সময়ে ইংরেজ কোম্পানি মুঘল সম্রাটের কাছ থেকে বাংলার রাজস্ব বা খাজনা ও কর আদায়ের সম্পূর্ণ দায়িত্ব অর্থাৎ দেওয়ানি লাভ করে। ১৭৬৫ সালে দেওয়ানি লাভের পর ইংরেজরাই বাংলার সত্যিকার শাসকরূপে আত্মপ্রকাশ করে।

১৭৬৫ সালে ক্লাইভ দ্বিতীয়বার ভারতবর্ষে এসে প্রথমেই পরাজিত অযোধ্যার নবাব এবং দিল্লির সম্রাটের দিকে নজর দেন। তিনি অযোধ্যার পরাজিত নবাবের সঙ্গে মৈত্রী স্থাপন করেন। বিনিময়ে আদায় করে নেন কারা ও এলাহাবাদ জেলা দুইটি। যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ আদায় করেন পঞ্চাশ লক্ষ টাকা। অপরদিকে তিনি দেওয়ানি শর্তসংবলিত দুইটি চুক্তি করেন। একটি দিল্লির সম্রাট শাহ আলমের সঙ্গে। এতে কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি দান করা হয়। এর বিনিময়ে ছাব্বিশ লক্ষ টাকা নবাব প্রতিবছর সম্রাটকে পাঠাবেন। এই টাকা নিয়মিত পাঠানোর জামিনদার হবে কোম্পানি।

অপর চুক্তিটি হয় মীর জাফরের নাবালক পুত্র নবাব নাজিম-উদ-দৌলার সঙ্গে। বার্ষিক ৫৩ লক্ষ টাকার বিনিময়ে নবাব কোম্পানির দেওয়ানি লাভের সকল শর্ত মেনে নেন। এই চুক্তিদ্বয়ের ফলে কোম্পানির ক্ষমতা একচেটিয়া বৃদ্ধি পায়। সমস্ত ক্ষমতা কোম্পানির হাতে চলে যায়। দেওয়ানির গুরুত্ব হলো-

১. দেওয়ানি লাভ কোম্পানির শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও বিশাল বিজয়।

২. সম্রাট ও নবাব উভয়েই ক্ষমতাহীন শাসকে পরিণত হন। প্রকৃতপক্ষে তারা হয়ে যান কোম্পানির পেনশনভোগী কর্মচারী।

৩. দেওয়ানি লাভের ফলে এবং নবাব কর্তৃক প্রদত্ত শর্ত অনুযায়ী শুল্কহীন বাণিজ্যের কারণে কোম্পানির কর্মচারীরা বেপরোয়া হয়ে ওঠে। তাদের অর্থলোভ দিন দিন বেড়ে যেতে থাকে। ক্ষতিগ্রস্ত হতে থাকে দেশীয় বণিকশ্রেণি, সাধারণ মানুষ। তাদের অর্থনৈতিক মেরুদণ্ড সম্পূর্ণভাবে ভেঙে পড়ে।

৪. দেওয়ানি লাভের ফলে বাংলা থেকে প্রচুর অর্থ সম্পদ ইংল্যান্ডে পাচার হতে থাকে। এর পরিমাণ এতটাই ছিল যে, এই অর্থের বলে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত হয়েছিল।

দলীয় কাজ: 'ইংরেজ শাসনের সূচনায় দেওয়ানি লাভ সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা'- (দলীয় বিতর্ক)

বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব - অন্যান্য প্রশ্ন

ইউরোপীয়দের আগমনফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানিপলাশির যুদ্ধবক্সারের যুদ্ধ (১৭৬৪ সাল)দ্বৈত শাসনকোন পর্তুগিজ নাবিক প্রথম সমুদ্র পথে ভারত উপমহাদেশে আসেন?কোন ইউরোপীয় নাবিক সমুদ্রপথে সর্বপ্রথম ভারত উপমহাদেশে আসেন?ভাস্কো-ডা-গামা কত সালে ভারতীয় উপমহাদেশে আসেন?ভাস্কো-ডা-গামা ভারতের কোন বন্দরে এসে উপস্থিত হন?পর্তুগিজরা কোথায় উপনিবেশ গড়ে তোলে?পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন কে?ওলন্দাজরা এ উপমহাদেশে আসার কারণ কী?ওলন্দাজরা এ উপমহাদেশে আসে কেন?কত সালে ওলন্দাজরা ভারতে আসে?ওলন্দাজ নামে পরিচিত কারা?ওলন্দাজরা কোন দেশের অধিবাসী ছিলেন?ওলন্দাজদের বাণিজ্য কোম্পানির নাম কী ছিল?বিদারার যুদ্ধ কখন সংঘটিত হয়?ওলন্দাজদের ভারতবর্ষ ত্যাগ করে কখন?দিনেমাররা বাংলার শ্রীরামপুরে কখন কুঠি স্থাপন করেন?কত সালে দিনেমাররা ইংরেজদের কাছে বাণিজ্য কুঠি বিক্রি করে দেয়?দিনেমাররা এদেশ ত্যাগ করে কখন?ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন ধরনের সংগঠন ছিল?'ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি' ইংল্যান্ডের কোন রানির কাছে থেকে উপমহাদেশের একচেটিয়া বাণিজ্য করার অনুমতি লাভ করে?ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রাচ্যে বাণিজ্য করার জন্য রাজকীয় সনদ লাভ করে?ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রাচ্যে বাণিজ্য করার জন্য কে সনদ প্রদান করেন?ইংরেজরা ভারতবর্ষে প্রথম বাণিজ্য কুঠি কোথায় নির্মাণ করেন?ইংরেজরা কত সালে সুরাটে বাণিজ্য কুঠি নির্মাণ করে?ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় দ্বিতীয় বাণিজ্য কুঠি স্থাপন করে?ইংরেজরা হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপনের জন্য কার অনুমোদন লাভ করে?ইংরেজরা হুগলিতে কখন বাণিজ্য কুঠি স্থাপন করেন?দ্বিতীয় চার্লস কীভাবে বোম্বাই শহর লাভ করেন?ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করা হয় কত সালে?বাংলা, বোম্বাই ও মাদ্রাজে ইংরেজদের বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি কে প্রদান করেন?ভারতবর্ষে ইংরেজদের অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত হওয়ার প্রধান কারণ কী ছিল?ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কখন?ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করেন?পন্ডিচেরিতে ফরাসি উপনিবেশ কখন গড়ে ওঠে?ফরাসি উপনিবেশ কোথায় গড়ে ওঠে?ইংরেজ বণিকরা যখন ব্যবসায় বাণিজ্যে দৃঢ় অবস্থানে তখন কারা এদেশে আসে?ফরাসি বণিকরা ব্যবসায় গুটিয়ে এদেশ থেকে চলে যায় কেন?ফরাসি কোম্পানি এ দেশ ত্যাগ করতে বাধ্য হয় কাদের কারণে?আলীবর্দি খানের শাসনকাল কত?আলীবর্দি খানের কনিষ্ঠ কন্যার নাম কী?কত সালে আলীবর্দি খানের মৃত্যু হয়?সিরাজউদ্দৌলা আলীবর্দি খানের কে ছিলেন?সিরাজউদ্দৌলা কত বছর বয়সে নবাবের ক্ষমতা গ্রহণ করেন?আলীবর্দি খানের কয়জন মেয়ে ছিল?ঘষেটি বেগম সিরাজউদ্দৌলার কী ছিলেন?রাজা রাজবল্লভের পুত্রের নাম কী?পূর্ণিয়ার শাসনকর্তা কে ছিলেন?অন্ধকূপ হত্যা নামে মিথ্যা কাহিনী কে প্রচার করে?আলীনগর সন্ধিতে নবাব সিরাজউদ্দৌলার সম্মতির অন্যতম কারণ কোনটি?পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়?পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়?কোলকাতা নগরী কোন নদীর তীরে অবস্থিত?কোন নদীর তীরে পলাশির যুদ্ধ সংঘটিত হয়?পলাশির যুদ্ধে নবাবের পক্ষে কোন ফরাসি সেনাপতি যুদ্ধ করেন?নবাব সিরাজের সেনাপতির নাম কী?পলাশির যুদ্ধে নবাবের পতনের পর সিংহাসনে বসেছিল কে?পলাশির যুদ্ধের ফলে প্রকৃত ক্ষমতা কার হাতে ছিল?বক্সারের যুদ্ধ হয় কত সালে?মীর কাশিম কখন সিংহাসনে বসেন?মীর কাশিমকে কীভাবে ক্ষমতায় বসানো হয়?মীর কাশিম কেমন প্রকৃতির ছিলেন?মীর কাশিম কিসের প্রতি সচেতন ছিলেন?মীর কাশিম রাজধানীর চারদিকে পরিখা খনন করেন কেন?বিহারের শাসনকর্তা কে ছিলেন?কোন যুদ্ধের ফলে মীর কাশিমের স্বাধীনতা রক্ষার শেষ চেষ্টা ব্যর্থ হয়?মীর কাশিম কখন মৃত্যুবরণ করেন?বাংলার ইংরেজ শাসনের পথ সুগম হয় কখন?মীরজাফর কখন মৃত্যুবরণ করেন?মীরজাফরের পুত্রের নাম কী?কোম্পানি কত সালে দেওয়ানি লাভ করে?ইংরেজ কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলার অর্থ কোথায় পাচার হয়?ছিয়াত্তরের মন্বন্তর কত সালে হয়?'ছিয়াত্তরের মন্বন্তর' কী?ছিয়াত্তরের মন্বন্তরে বাংলার কত লোক মারা যায়?দ্বৈতশাসনের ফলে কোথায় দুর্ভিক্ষ হয়?দ্বৈত শাসনের অবসান হয় কত সালে?ওয়ারেন হেস্টিংস পাঁচসালা বন্দোবস্ত কত সালে চালু করেন?পিটের ইন্ডিয়া অ্যাক্ট পার্লামেন্ট কত সালে গঠিত হয়?কোন বন্দোবস্তুকে চিরস্থায়ী বলে ঘোষণা করা হয়?চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তন করা হয়?কে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করেন?চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কাদের স্বার্থ সুরক্ষিত হয়?প্রাচীনকালে অনেকেই বাংলা অঞ্চলে বাণিজ্য করতে এসেছিলেন কেন?প্রাচীনকালে বাংলা অঞ্চল কীভাবে স্বয়ংসম্পূর্ণ ছিল?ইউরোপীয়রা ভারতে আসার জলপথ আবিষ্কার করে কেন?কোন নাবিক কখন সমুদ্রপথে প্রথমে ভারতে আগমন করে?পর্তুগিজরা কোন কোন স্থানে কুঠি স্থাপন করে?শায়েস্তা খান কেন পর্তুগিজদের বাংলা থেকে বিতাড়ন করেন?ওলন্দাজ বা ডাচ কাদের বলা হয়?ওলন্দাজরা কেন ভারতবর্ষ ত‍্যাগ করে?দিনেমার কারা?ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করার কারণ কী ছিল?দিনেমাররা এদেশ ত্যাগ করে কেন?ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন উপমহাদেশে এসেছিল?ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করে?কীভাবে কোলকাতা নগরীর জন্ম হয়?কেন এবং কার ফরমানকে কোম্পানির মহাসনদ বলা হয়?দম্ভক প্রথা কী? সংক্ষেপে লেখ।ফরাসি ইন্ট ইন্ডিয়া কোম্পানি কখন কীভাবে পঠিত হয়?ফরাসিরা কোথায় কোথায় বাণিজ্য কুঠি গড়ে তোলে?ইংরেজ ও ফরাসিদের মধ্যে বিরোধের কারণ কী ছিল?কেন ফরাসিরা উপমহাদেশ থেকে বিদায় নেয়?সিরাজউদ্দৌলা কীভাবে বাংলার সিংহাসনে আরোহণ করেন?ঘসেটি বেগম সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেন?কারা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল?রবার্ট ক্লাইভ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে যোগ দেয় কেন?নবাব সিরাজউদ্দৌলা কীভাবে শওকত জঙ্গকে পরাজিত করেন?সিরাজউদ্দৌলা কোম্পানিকে দম্ভক ব্যবহারে নিষেধ করে কেন?অন্ধকূপ হত্যা কী? সংক্ষেপে লেখ।আলীনগর সন্ধি কী? সংক্ষেপে লেখ।পলাশির যুদ্ধে কোন সেনাপতিরা নবাবের পক্ষে যুদ্ধ করে?পলাশির যুদ্ধে নবাবের পতনের কারণ কী ছিল?পলাশি যুদ্ধের নবাবের পতনের দুটি কারণ লিখ।পলাশি যুদ্ধের দুটি ফলাফল লিখ।মীর জাফরকে ক্ষমতাচ্যুত করার কারণ বর্ণনা কর।মীর কাশিমের সাথে ইংরেজদের যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে কেন?বক্সারের যুদ্ধে মীর কাশিমের পক্ষে কারা ছিল?বক্সারের যুদ্ধের দুটি কারণ লিখ।বক্সারের যুদ্ধের দুটি ফলাফল লিখ।দেওয়ানি কী? সংক্ষেপে লেখ।ইংরেজদের দেওয়ানি লাভের ফলাফল কী ছিল?দ্বৈতশাসন কী? সংক্ষেপে লেখ।দ্বৈতশাসনের ফলাফল কী ছিল?ছিয়াত্তরের মন্বন্তর কী? সংক্ষেপে লেখ।চিরস্থায়ী বন্দোবস্ত কী?চিরস্থায়ী বন্দোবস্তে কারা জমির মালিক হয়?১৪৫৩ সালে তুর্কিরা কী দখল করে নেয়?ইউরোপীয় দেশসমূহ সমুদ্র পথে ভারতীয় উপমহাদেশে আসার জন্য অভিযান শুরু করে কেন?ভাস্কো-দা-গামা কোন দেশের নাবিক ছিলেন?পর্তুগিজ কোন নাবিক প্রথম সমুদ্রপথে এদেশে আসেন?১৫৭৯ সালে পর্তুগিজরা কোথায় উপনিবেশ গড়ে তোলে?চিরস্থায়ী বন্দোবস্তের সুবিধা কী ছিল?চিরস্থায়ী বন্দোবস্তের অসুবিধা কী ছিল?'সূর্যাস্ত আইন' কী? সংক্ষেপে লেখ।প্রজাদের ভাগ্য কেন জমিদারদের দয়ার ওপর নির্ভর করত?দেশীয় পুঁজি, দেশীয় শিল্প গড়ে ওঠার সম্ভাবনা ধ্বংস হওয়ার কারণ কী ছিল?কত সালে পর্তুগিজরা চট্টগ্রাম ও সাতগাঁওয়ে শুষ্কঘাঁটি নির্মাণের অনুমতি লাভ করে?হল্যান্ডের অধিবাসীদের নাম কী?'ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি' কোন দেশের?কত সালে 'ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি' ভারতীয় উপমহাদেশে আসে?কোন যুদ্ধে ওলন্দাজরা ইংরেজদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়?'ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি' গঠন করে কারা?দিনেমাররা কত সালে বাংলার শ্রীরামপুরে বাণিজ্য কুঠি স্থাপন করে?কারা ইংরেজদের কাছে বাণিজ্য কুঠি বিক্রি করে?কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?ইংরেজ কোন কোম্পানি উপমহাদেশে ব্যবসায় বাণিজ্য করতে এসেছিল?ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস বিয়ের যৌতুক হিসেবে কী লাভ করেন?কোলকাতা নগরীর সূচনা হয় কীভাবে?কোন অজুহাতে ইংরেজরা ফরাসিদের 'চন্দননগর' দখল করে?রানির সুপারিশ নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন সম্রাটের সাথে সাক্ষাৎ করে?ক্যাপ্টেন হকিন্স কত সালে সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে সাক্ষাৎ করেন?চার্লস কিসের বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বোম্বাই শহর বিক্রি করে দেয়?ফোর্ট উইলিয়াম দুর্গের নামকরণ কার নাম অনুসারে হয়?ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে?ভারত উপমহাদেশে সর্বশেষ আগত ইউরোপীয় বণিক কোম্পানির নাম কী?১৬৭৩ সালে কোথায় ফরাসি উপনিবেশ গড়ে ওঠে?ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় শক্তিশালী দুর্গ স্থাপন করতে সক্ষম হয়?ফরাসিরা ইংরেজদের কোন কৌশলের কাছে পরাজিত হয়েছিল?কোন কারণে ইংরেজদের কাছে ফরাসিরা পরাজিত হয়?সিরাজউদ্দৌলার মায়ের নাম কী?ঘষেটি বেগম কে ছিলেন?কত সালে নবাব সিরাজউদ্দৌলা কোলকাতা দখল করে নেন?হলওয়েলের মিথ্যা কাহিনী কী নামে পরিচিত?'অন্ধকূপ হত্যা' নামে মিথ্যা প্রচারণা চালায় কোন ইংরেজ?নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের সন্ধি কী নামে খ্যাত?দত্তক কী?পলাশির যুদ্ধ সংঘটিত হয় কত সালে?কোন নদীর তীরে পলাশির যুদ্ধ সংঘটিত হয়?কে মীরজাফরকে ক্ষমতা থেকে সরিয়ে মীর কাশিমকে সিংহাসনে বসান?কত সালে বাংলার স্বাধীনতা ইংরেজদের হাতে চলে যায়?বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?বক্সারের যুদ্ধে পরাজিত হয়ে অযোধ্যার নবাব কোথায় পালিয়ে যান?কত সালে মীর কাশিমের মৃত্যু হয়?কোন যুদ্ধের পর বাংলায় ইংরেজ শাসনের পথ সুগম হয়?অযোধ্যার নবাবের কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে কত টাকা আদায় করা হয়?ছিয়াত্তরের মন্বন্তর কী?ছিয়াত্তরের মন্বন্তর বাংলা কত সালে সংঘটিত হয়?কে দ্বৈত শাসনব্যবস্থার অবসান ঘটান?ওয়ারেন হেস্টিংস কত সালে পাঁচসালা বন্দোবস্ত চালু করেন?প্রাচীনকালে অনেকেই বাংলা অঞ্চলে বাণিজ্য করতে এসেছিলেন কেন?ইউরোপীয়দের ভারত উপমহাদেশে আগমনের প্রেক্ষাপট ব্যাখ্যা কর।ইউরোপীয়রা ভারতে আসার জলপথ আবিষ্কার করে কেন?ইউরোপীয়দের জলপথে ভারতীয় উপমহাদেশে আগমনের প্রয়োজন পড়ে কেন? ব্যাখ্যা কর।ইউরোপীয় শক্তিগুলোর সমুদ্রপথে উপমহাদেশে আসার কারণ লিখ।বাণিজ্য করতে এসেও পর্তুগিজরা কেন এদেশ ত্যাগ করতে বাধ্য হয়?শায়েস্তা খান কেন পর্তুগিজদের বাংলা থেকে বিতাড়ন করেন?ওলন্দাজরা ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হয় কেন?দিনেমার কোন দেশের অধিবাসী? তাদের ব্যবসা ও কুঠির বর্ণনা দাও।কত সালে পিটের ইন্ডিয়া অ্যাক্ট পার্লামেন্টে গৃহীত হয়?চিরস্থায়ী বন্দোবস্ত কী?চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে?চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তন করা হয়?কিসের ফলে জমিদারদের স্বার্থ সুরক্ষিত হয়?'ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি' কেন গঠন করা হয়?'ডেনিস ইস্ট ইন্ডিয়া কোম্পানি' কেন ভারতবর্ষ ত্যাগ করেন?ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন উপমহাদেশে এসেছিল?কোলকাতা নগরীর জন্ম বর্ণনা কর।ইংরেজ ও ফরাসিদের মধ্যে কেন সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে?ফরাসিরা উপমহাদেশ থেকে বিদায় নেয়?পলাশি যুদ্ধের পটভূমি ব্যাখ্যা কর।ঘষেটি বেগম কেন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন? ব্যাখ্যা কর।ইতিহাসে অন্ধকূপ হত্যা বলতে কী বোঝায়?পলাশীর যুদ্ধের ফলাফল ফরাসিদের ওপর কীরূপ প্রভাব ফেলে?মীর জাফরকে ক্ষমতাচ্যুত করার কারণ ব্যাখ্যা কর।বক্সারের যুদ্ধ কেন সংঘটিত হয়?ইংরেজরা কীভাবে বাংলায় সত্যিকার শাসকরূপে আত্মপ্রকাশ করে? ব্যাখ্যা কর।ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ ব্যাখ্যা কর।দ্বৈতশাসন বলতে কী বোঝায়?দ্বৈতশাসন প্রবর্তনের কারণ ব্যাখ্যা কর।ছিয়াত্তরের মন্বন্তর কী? ব্যাখ্যা কর।চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কী বোঝায়?চিরস্থায়ী বন্দোবস্তের সুবিধা বর্ণনা কর?'সূর্যাস্ত আইন' বলতে কী বোঝায়?প্রজাদের ভাগ্য কেন জমিদারদের দয়ার ওপর নির্ভর করত? ব্যাখ্যা কর।দেশীয় পুঁজি, দেশীয় শিল্প গড়ে ওঠার সম্ভাবনা ধ্বংস হওয়ার কারণ ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ