• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন
ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ব্রিটিশ শাসনের অবসান : ভারত ও পাকিস্তানের অভ্যুদয়

ব্রিটিশ শাসন অবসানের পূর্ব কথা: ১৯৪২ সালে ক্রিপস মিশন প্রস্তাব সব মহল প্রত্যাখ্যান করলে সমগ্র ভারতে তীব্র অসন্তোষ দেখা দেয়। রাজনীতিতেও নেমে আসে চরম হতাশা। তখন পৃথিবীব্যাপী চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ। জার্মানির মিত্র রাষ্ট্র জাপানের ভারত আক্রমণ আশঙ্কায় ভারতীয়দের মনে আতঙ্কের সৃষ্টি হয়। মহাত্মা গান্ধী ভারতে ব্রিটিশ সরকারের উপস্থিতিকে এই আক্রমণের কারণ হিসেবে চিহ্নিত করেন। সুতরাং ব্রিটিশ সরকার ভারত ছাড়লে জাপানের ভারত আক্রমণ পরিকল্পনার পরিবর্তন হতে পারে। এই চিন্তা করে এলাহাবাদে অনুষ্ঠিত সম্মেলনে তাঁর প্রেরিত প্রস্তাবে তিনি ইংরেজদের ভারত ছেড়ে যেতে বলেন। শুরু হয় কংগ্রেসের 'ভারত ছাড়' আন্দোলন। মহাত্মা গান্ধীর ডাকে 'ভারত ছাড়' আন্দোলনে জনগণ ঝাঁপিয়ে পড়ে। সমগ্র ভারতে আন্দোলন ছড়িয়ে পড়ে এবং প্রবল ব্রিটিশবিরোধী রূপ নেয়। ১৯৪২ সালের ৮ই আগস্ট বোম্বাইয়ে অনুষ্ঠিত নিখিল ভারত কংগ্রেস কমিটির ঐতিহাসিক অধিবেশনে মহাত্মা গান্ধী এক ঘোষণায় বলেন 'আমি অবিলম্বে স্বাধীনতা চাই। এমনকি এই রাতের মধ্যেই, উষালগ্নের আগেই যদি তা সম্ভব হয়।' তিনি আরো বলেন, 'আমরা লড়াই করে স্বাধীনতা অর্জন করব। আর এ হবে আমাদের জীবনে শেষ লড়াই'।

কিন্তু ইংরেজ সরকার ঐ সময় কোনোভাবেই ভারতীয়দের হাতে ক্ষমতা ছেড়ে দিতে প্রস্তুত ছিল না। বরং সরকার এই আন্দোলন দমন করার দৃঢ়প্রতিজ্ঞা গ্রহণ করে। ঐ দিনই মধ্যরাতে কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ- গান্ধী, আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরুসহ অনেকে গ্রেফতার হন। সরকার কংগ্রেসকে বেআইনি ঘোষণা করে এবং এক সপ্তাহের মধ্যে প্রায় সব নেতা কারাবন্দী হন।

নেতৃবৃন্দের গ্রেফতারের খবরে অহিংস আন্দোলন সহিংস আন্দোলনে পরিণত হয়। নেতাদের মুক্তির দাবিতে সর্বত্র হরতাল, কলকারখানা, স্কুল-কলেজে ধর্মঘট পালিত হতে থাকে। উত্তেজিত জনতা স্থানে স্থানে রেললাইন উপড়ে ফেলা, চলন্ত ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ, রেল স্টেশনে, সরকারি ঘর-বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার মতো বেপরোয়া হয়ে ওঠে। নেতৃত্বহীন আন্দোলন জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সারা ভারতে নিয়ন্ত্রণহীনভাবে অগ্রসর হতে থাকে। কোথাও কোথাও অস্থায়ী সরকার, কোথাও বা জাতীয় সরকার গঠন করা হয়। ভয়াবহ ঘটনা ঘটে তমলুক থানা দখল করার সময়। মাতঙ্গিনী হাজরা নামে এক বৃদ্ধা জাতীয় পতাকা হাতে পুলিশের গুলিতে শহিদ হন।

এই আন্দোলনের সময় ১৯৪৩ সালে সৃষ্ট কৃত্রিম দুর্ভিক্ষ মানুষকে দিশেহারা করে তোলে। তাছাড়া দেশব্যাপী মারাত্মক মুদ্রাস্ফীতি, দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি-সব মিলিয়ে মানুষের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। ফলে হতাশ জনগণের মধ্যে ব্রিটিশবিরোধী মনোভাব তীব্র হতে থাকে।

একক কাজ: মহাত্মা গান্ধীর 'ভারত ছাড়' আন্দোলনের কারণ অনুসন্ধান করো।

যখন দেশের অভ্যন্তরে রাজনীতিতে চরম হতাশা বিরাজ করছে, ব্যর্থ হয়েছে ইংরেজ তাড়ানোর প্রাণপণ প্রচেষ্টা, তখন যুদ্ধ করে ইংরেজ বিতাড়নের জন্য বাঙালিদের নেতৃত্বে দেশের বাইরে গঠিত হয় আজাদ হিন্দ ফৌজ বা Indian National Army (INA)। এই সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই বাহিনী গড়তে সাহায্য করেন আরেক বাঙালি বিপ্লবী রাসবিহারী বসু। কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা সুভাষ চন্দ্র বসু কংগ্রেসে আপোসকামী রাজনীতির বিপক্ষে ছিলেন। প্রথম থেকেই স্বাধীনতা অর্জনের পদ্ধতির প্রশ্নে গান্ধীজির সঙ্গে তাঁর মতানৈক্য ছিল। কিশোর বয়স থেকে বিপ্লবী মনোভাবাপন্ন সুভাষ বসু ছিলেন গান্ধীর অহিংস নীতির বিরোধী। ১৯৩৭ সালে গান্ধীর অনুমোদনে কংগ্রেসের সভাপতি হলেও গান্ধীই আবার দ্বিতীয় দফায় তাঁকে সভাপতি পদে মনোনয়ন দেননি। তিনি সুভাষ বসুকে এ পদে নির্বাচন করতে নিষেধ করেন। সুভাষ বসু এই নিষেধাজ্ঞা অগ্রাহ্য করেন এবং গান্ধীর মনোনীত প্রার্থীকে হারিয়ে আবার সভাপতি নির্বাচিত হন। গান্ধীর প্রতি এই ধরনের চ্যালেঞ্জে জয়ী সুভাষ বসু পরবর্তী সময়ে কংগ্রেসের রাজনীতিতে গান্ধীর সহযোগিতা পেতে ব্যর্থ হন। হতাশ হয়ে সুভাষ বসু কংগ্রেস ছেড়ে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন। তাঁর রাজনীতি আপোসহীন পথে অগ্রসর হতে থাকে।

সুভাষ বসুর রাজনৈতিক কর্মকাণ্ডে ভীত ইংরেজ সরকার বারবার তাঁকে কারারুদ্ধ করে। শেষ পর্যন্ত কারামুক্তি লাভকরে ১৯৪১ সালে সবার অলক্ষ্যে সুভাষ বসু দেশ ত্যাগ করেন। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। তিনি প্রথম ইংরেজদের শত্রুভূমি জার্মানিতে গমন করেন। সেখানে ভারতের স্বাধীনতার জন্য জার্মান সরকারের সঙ্গে যোগাযোগ এবং সেনাবাহিনী গঠনের চেষ্টা করেন। তিনিই প্রথম ভারতীয় রাজনীতিবিদ, যিনি বিদেশি শক্তির সাহায্য নিয়ে লড়াই করে মাতৃভূমি স্বাধীন করতে চেয়েছিলেন। পরিস্থিতি অনুকূলে না থাকায় ডুবোজাহাজে করে এক দুঃসাহসিক অভিযানের মাধ্যমে আটলান্টিক ও ভারত মহাসাগর পাড়ি দিয়ে তিনি জাপানে আসেন। সেখানে অবস্থানরত বিপ্লবী রাসবিহারী বসুর সহযোগিতায় জাপানে বন্দি ভারতীয় সেনাদের নিয়ে গঠিত হয় আজাদ হিন্দ ফৌজ। ১৯৪৩ সালে তিনি এই বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন এবং ঐ বছরই ভারতীয় ভূখণ্ডের আন্দামান দ্বীপে গঠন করেন আজাদ হিন্দ সরকার বা স্বাধীন ভারত সরকার। ১৯৪৫ সাল পর্যন্ত এই সরকারের সেনাবাহিনী বিভিন্ন রণাঙ্গনে ইংরেজদের বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করে। আজাদ হিন্দ ফৌজ এবং সুভাষ বসু তখন ছিলেন ইংরেজদের কাছে আতঙ্ক। সুভাষ বসু কর্তৃক সশস্ত্র সংগ্রাম ভারতে ইংরেজ সরকারের ভিত কাঁপিয়ে দেয়। এই দুঃসাহসী বাঙালির নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ ১৯৪৪ সালে বার্মা হয়ে ভারত ভূমিতে পদার্পণ করে। কোহিমা-ইম্ফলের রণাঙ্গনে বীরত্ব ও সাফল্যের সঙ্গে লড়াই করে আজাদ হিন্দ ফৌজ এসব অঞ্চল দখল করে নেয়। দুর্ভাগ্যক্রমে এই রণাঙ্গনে জাপানি বাহিনী ইংরেজ বাহিনীর তীব্র আক্রমণ মোকাবেলা করতে ব্যর্থ হয়ে পিছু হটলে আজাদ হিন্দ ফৌজকেও পিছু হটতে হয়। ১৯৪৫ সালে জাপানের রেঙ্গুন ত্যাগের কারণে আজাদ হিন্দ ফৌজের অগ্রযাত্রা ব্যাহত হয়। ব্যর্থ হয় এক দুঃসাহসী বাঙালি দেশপ্রেমীর লড়াই করে মাতৃভূমির স্বাধীনতা উদ্ধারের প্রচেষ্টা। নেতাজি সুভাষ চন্দ্র বসু সফল হলে ভিন্নভাবে লিখতে হতো ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস।

সুভাষ বসু প্রতিষ্ঠিত আজাদ হিন্দ সরকার ছিল অসাম্প্রদায়িক। এই সরকার ও সেনাবাহিনীতে অনেক যোগ্য মুসলমান অফিসার ও সেনাসদস্য ছিলেন। তাঁর অত্যন্ত বিশ্বস্ত সেনাপ্রধান শাহনাওয়াজ ছিলেন মুসলমান। এই অসাম্প্রদায়িক চেতনাসমৃদ্ধ বাঙালি নেতা সুভাষ বসু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নিরুদ্দেশ হয়ে যান। তাঁর অন্তর্ধান সম্পর্কে নানা কাহিনি প্রচলিত থাকলেও প্রকৃত সত্য এখনও গবেষণার বিষয়। ব্যর্থ হলেও নেতাজির অভিযান ভারতীয় স্বাধীনতাকামী জনগণের মধ্যে আত্মবিশ্বাস ও সাহসের সঞ্চার করেছিল। তিনি ব্রিটিশ-ভারতে দেশীয় সেনাসদস্যদের মধ্যে আনুগত্যের ফাটল ধরাতে যেমন সক্ষম হয়েছিলেন, তেমনি তাদের বিদেশি শাসনের বিরুদ্ধে বিদ্রোহে প্রেরণা জুগিয়েছিলেন।

দলীয় কাজ: দেশ স্বাধীনের জন্য নেতাজি সুভাষ চন্দ্র বসুকে কোন কোন দেশে যেতে হয় লেখো।

আজাদ হিন্দ ফৌজের ব্যর্থতার পর ১৯৪৬ সালের বোম্বাইয়ে নৌ-বিদ্রোহ দেখা দেয়। এসব আলামত প্রমাণ করে যে, ব্রিটিশ সরকারের পক্ষে ভারতীয়দের আয়ত্তে রাখা ক্রমশ অসম্ভব হয়ে পড়ছে। এই পরিস্থিতি মোকাবেলার জন্য ব্রিটিশ সরকার একের পর এক উদ্যোগ গ্রহণ করতে থাকে। ইতিপূর্বে যুদ্ধ চলাকালীন সমস্যা সমাধানের প্রচেষ্টা নেওয়া হয়েছিল। এই উদ্দেশ্যে ১৯৪৫ সালে সিমলায় ভারতীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে গভর্নর জেনারেল লর্ড ওয়াভেল এক পরিকল্পনা পেশ করেন, যা 'ওয়াভেল পরিকল্পনা' নামে পরিচিত। কংগ্রেস-মুসলিম লীগের মধ্যে অন্তর্বর্তী সরকারের সাম্প্রদায়ভিত্তিক প্রতিনিধির সংখ্যা নিয়ে তীব্র মতবিরোধের কারণে 'ওয়াভেল পরিকল্পনা' ব্যর্থ হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের পর ইংল্যান্ডের সাধারণ নির্বাচনে শ্রমিক দল জয়লাভ করে। এই পরিবর্তনের ধারা ভারতের রাজনীতিতেও প্রভাব ফেলে। শ্রমিক দল ভারতের স্বাধীনতা দানের এবং ভারতীয়দের আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতি সহানুভূতিশীল ছিল। এ উদ্দেশ্যকে সামনে রেখে ইংল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী অ্যাটলি ১৯৪৬ সালে ভারতে সাধারণ নির্বাচনের কথা ঘোষণা করেন।

সাধারণ নির্বাচন সামনে রেখে নেতৃত্বে দ্বন্দ্বের ফলে প্রাদেশিক মুসলিম লীগ দুইটি উপদলে বিভক্ত হয়ে যায়।

খাজা নাজিমুদ্দীন ছিলেন অবাঙালি ব্যবসায়ী ও রক্ষণশীলদের নেতা। অপরদিকে আবুল হাশিম এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন প্রগতিশীল বাঙালিদের নেতৃত্বে। শেষ পর্যন্ত সোহরাওয়ার্দীই বাংলার মুসলিম লীগের নেতা নির্বাচিত হন। এই নির্বাচনে মুসলমান তরুণ ছাত্রসমাজ মুসলিম লীগকে সমর্থন দেয়। পাকিস্তান প্রতিষ্ঠার দাবিকে প্রধান নির্বাচনি কর্মসূচি করে মুসলিম লীগ প্রাদেশিক আইন সভায় অভূতপূর্ব বিজয় অর্জন করে। এই নির্বাচন এদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এ নির্বাচনের মাধ্যমে বাংলার মুসলমান ও নিম্নবর্ণের হিন্দুরা পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে সুস্পষ্ট রায় প্রদান করে এবং মুসলিম লীগ নিজেকে বাংলার মুসলমানদের প্রতিনিধিত্বকারী একমাত্র দল হিসেবে প্রমাণ করতে সক্ষম হয়। উল্লেখ্য এই নির্বাচনে পশ্চিম পাকিস্তানে মুসলিম লীগ সংখ্যাগরিষ্ঠ ভোট পায়নি। অর্থাৎ বাঙালি মুসলমানের ভোটেই পাকিস্তান প্রস্তাব জয়ী হয়েছিল। এই জয়ের পেছনে প্রধান ভূমিকা রেখেছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

নির্বাচন-উত্তর উপমহাদেশের রাজনীতিতে ভিন্ন পরিস্থিতির সম্ভাবনা দেখা দেয়। বিচক্ষণ অ্যাটলি সরকার বুঝতে পারে যে, সম্মানজনকভাবে খুব বেশি দিন ব্রিটেনের পক্ষে ভারত শাসন করা সম্ভব হবে না। ফলে ১৯৪৬ সালে ভারত সচিব পেথিক লরেন্সের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ভারতে আসে। যাকে বলা হয় ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন পরিকল্পনা। এ সময় দিল্লিতে অনুষ্ঠিত মুসলিম লীগের কনভেনশন পাকিস্তান দাবি মেনে নিয়ে রাজনৈতিক সংকট সমাধানের জন্য ক্যাবিনেট মিশনের প্রতি আহ্বান জানায়। ক্যাবিনেট মিশন কংগ্রেস ও মুসলিম লীগ নেতৃবৃন্দের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে মে মাসে ভারতের ভবিষ্যৎ সংবিধান সম্পর্কিত সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করে।

মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন প্রস্তাবিত পরিকল্পনায় তিন স্তরবিশিষ্ট যুক্তরাষ্ট্র গঠনের বিষয় উল্লেখ করা হয়। যথা-

ক. কেন্দ্রে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা।

খ. ব্রিটিশ ভারত ও দেশীয় রাজ্যগুলোকে নিয়ে একটি স্বায়ত্তশাসিত ভারত ইউনিয়ন গঠন করা।

গ. হিন্দুপ্রধান গ্রুপ, মুসলমানপ্রধান গ্রুপ এবং বাংলা ও আসাম গ্রুপ- এ তিন ভাগে প্রদেশগুলোকে ভাগ করা এবং প্রত্যেক গ্রুপের জন্য একটি গণপরিষদ গঠন করা। তবে শর্ত দেওয়া হয় যে, এ পরিকল্পনা গ্রহণ সার্বিকভাবে করতে হবে; অংশবিশেষ গ্রহণ করা যাবে না।

মন্ত্রী মিশন পরিকল্পনায় পাকিস্তান দাবি অগ্রাহ্য হলেও মুসলিম লীগ পরিকল্পনাটি গ্রহণ করে। কারণ মুসলিম লীগ মনে করে এই পরিকল্পনার মধ্যে পাকিস্তান প্রতিষ্ঠার সম্ভাবনা নিহিত আছে। কংগ্রেস এ পরিকল্পনায় এককেন্দ্রিক সরকারের অখণ্ড ভারত গঠনের প্রতিফলন দেখতে পায়। কংগ্রেস নিজস্ব ব্যাখ্যা অনুযায়ী প্রস্তাবটি গ্রহণে রাজি ছিল। কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেস মন্ত্রী মিশন পরিকল্পনা প্রত্যাখ্যান করলে মুসলিম লীগও তা প্রত্যাখ্যান করে। ফলে রাজনৈতিক সংকট সমাধানে মন্ত্রী মিশন পরিকল্পনার প্রস্তাবগুলো অকেজো হয়ে যায়।
বড়লাট ওয়াভেল মুসলিম লীগ ও কংগ্রেস দলকে অন্তর্বর্তীকালীন সরকারে যোগদানের আহ্বান জানান। কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি জহরলাল নেহেরু কর্তৃক মুসলিম লীগের স্বার্থবিরোধী বক্তব্যের পরিপ্রেক্ষিতে মুসলিম লীগ সরকারে যোগদানের পূর্ব সিদ্ধান্ত বাতিল করে। কিন্তু বড়লাটের আহ্বানে নেহরু সরকার ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন

গঠনে উদ্যোগ গ্রহণ করেন। এর প্রতিবাদে মুসলিম লীগ ১৯৪৬ সালের ১৬ই আগস্ট 'প্রত্যক্ষ সংগ্রাম দিবস' ঘোষণা করে। এই দিন ভয়াবহ দাঙ্গায় হাজার হাজার নিরীহ মানুষ নিহত হয়। সাম্প্রদায়িক দাঙ্গা এবং হিন্দু-মুসলমান সম্পর্কের মারাত্মক অবনতি ঘটলে ব্রিটিশ সরকার ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা ঘোষণা করেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি ১৯৪৭ সালের ফেব্রুয়ারি মাসে ঘোষণা করেন যে, ১৯৪৮ সালের জুন মাসের পূর্বে ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। ক্ষমতা হস্তান্তরের দায়িত্ব পালনের জন্য লর্ড মাউন্টব্যাটেনকে ভারতের বড়লাট হিসেবে পাঠানো হয়।

লর্ড মাউন্টব্যাটেন কংগ্রেস ও মুসলিম লীগ নেতাদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে ভারত বিভক্তির সিদ্ধান্ত গ্রহণ করেন। সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা থেকে দেশ রক্ষার জন্য শেষ পর্যন্ত নেতৃবৃন্দ দেশ বিভাগে সম্মত হতে বাধ্য হন। ৩রা জুন মাউন্টব্যাটন ভারত বিভাগের পরিকল্পনা ঘোষণা করেন। তিনি এও ঘোষণা করেন যে, ১৯৪৮ সালের পূর্বেই ভারতীয়দের হাতে ক্ষমতা অর্পণ করা হবে। অপরদিকে পাকিস্তান দাবি মেনে নেওয়ায় মুসলিম লীগ সন্তোষ প্রকাশ করে।

পাকিস্তান ও ভারতের অভ্যুদয়

১৯৪৭ সালের ১৫ই জুলাই লন্ডনে কমন্স সভার এক ঘোষণায় ভারত-পাকিস্তান নামে দুইটি স্বাধীন ডোমিনিয়ন প্রতিষ্ঠার কথা বলা হয়। দুই দেশের সীমানা নির্ধারণের জন্য স্যার র‍্যাডক্লিফের নেতৃত্বে সীমানা নির্ধারণ কমিটি গঠন করা হয়। ৯ই আগস্ট র‍্যাডক্লিফ তাঁর সীমান্ত রোয়েদাদ সমাপ্ত করে ভাইসরয়ের কাছে জমা দেন, যা রহস্যজনক কারণে আলোর মুখ দেখেনি। ১৯৪৭ সালে ১৮ই জুলাই 'ভারত স্বাধীনতা আইন' প্রণয়ন করা হয়, যার ভিত্তিতে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। ১৯৪৭ সালে ১৪ই আগস্ট পাকিস্তান এবং ১৫ই আগস্ট ভারত নামে দুইটি রাষ্ট্রের জন্ম হয়।

দলীয় কাজ: 'ভারত স্বাধীনতা আইন'-এর মাধ্যমে কেন দুইটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়-এর যৌক্তিকতা উপস্থাপন করো।

ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন - অন্যান্য প্রশ্ন

১৮৫৭ সালের স্বাধীনতা সংগ্রামবঙ্গভঙ্গ (১৯০৫-১৯১১ সালে)স্বদেশি আন্দোলনখিলাফত ও অসহযোগ আন্দোলনবাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলন (১৯১১-১৯৩৪ সাল)স্বরাজ ও বেঙ্গল প্যাক্টবেঙ্গল প্যাক্ট বা বাংলা চুক্তি (ডিসেম্বর, ১৯২৩ সাল)বেঙ্গল প্যাক্টের অবসানলাহোর প্রস্তাবের পটভূমিবিভাগ-পূর্ব বাংলার রাজনীতি (১৯৩৭-১৯৪৭ সাল)অখণ্ড বাংলার উদ্যোগবসু-সোহরাওয়ার্দী চুক্তিঅখণ্ড বাংলা প্রস্তাবের ব্যর্থতাব্রিটিশ শাসনের অবসান : ভারত ও পাকিস্তানের অভ্যুদয়ফকির-সন্ন্যাসীরা কারা?ফকির সন্ন্যাসীরা বিদ্রোহ করেছিল কেন?ফকির-সন্ন্যাসীরা কীভাবে সংসার চালাত?ফকির মজনু শাহ সম্পর্কে ধারণা দাও।ফকির-সন্ন্যাসী বিদ্রোহে কারা নেতৃত্ব দেন?মজনু শাহের যুদ্ধ কৌশল কী ছিল?ফকির-সন্ন্যাসী আন্দোলন ব্যর্থ হয় কেন?তিতুমির কে ছিলেন?কে, কখন বাঁশের কেল্লা নির্মাণ করেন?তিতুমিরের সংস্কার আন্দোলন কীভাবে কৃষক আন্দোলনে পরিণত হয়?তিতুমিরের আন্দোলনের সশস্ত্র আন্দোলনে পরিণত হওয়ার কারণ কী ছিল?নীল বিদ্রোহ কাকে বলে? সংক্ষেপে লেখ।দাদন কাকে বলে? সংক্ষেপে লেখ।ইংরেজরা নীল চাষ শুরু করে কেন?বাংলার কোন কোন এলাকায় বেশি নীল চাষ হতো?নীলকর কাদের বলা হতো?নীল বিদ্রোহের কারণ কী ছিল?কারা নীল বিদ্রোহের নেতৃত্ব দেয়?ইন্ডিগো কমিশন গঠন করার কারণ কী ছিল?বাংলার নীল বিদ্রোহের অবসান ঘটে কীভাবে?ফরায়েজি আন্দোলন কী? সংক্ষেপে লেখ।ফরায়েজি শব্দের উৎপত্তি ঘটে কীভাবে?কাদের ফরায়েজি বলা হতো?ফরায়েজি আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল?দুদু মিয়া কে ছিলেন?দুদু মিয়া কেন লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন?ফরায়েজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে কেন?নবজাগরণ বা রেনেসাঁ বলতে কী বোঝায়? সংক্ষেপে লেখ।বাংলায় কীভাবে রেনেসাঁর জন্ম হয়?বাংলা কীভাবে আধুনিক চিন্তাচেতনার কেন্দ্রস্থল হয়ে ওঠে?রাজা রামমোহন রায়ের পরিচয় দাও।হিন্দু সমাজে রাজা রামমোহন রায় কী কী সংস্কার করেন?রাজা রামমোহন রায় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন কেন?শিক্ষার উন্নয়নে রাজা রামমোহন রায় কী ভূমিকা পালন করেন?রাজা রামমোহন রায়ের লিখিত প্রশ্নগুলো কী কী?রাজা রামমোহন রায়ের প্রকাশিত পত্রিকাগুলো কী কী?সতীদাহ প্রথা বলতে কী বোঝায়? সংক্ষেপে লেখ।হেনরি লুই ডিরোজিও কে ছিলেন?হেনরি লুই ডিরোজিও কোন কোন পত্রিকা প্রকাশ করেন?কলেজ কর্তৃপক্ষ কেন 'পার্থেনন' পত্রিকা বন্ধ করে দেয়?ইয়াং বেঙ্গল মুভমেন্ট কী? সংক্ষেপে লেখ।হেনরি লুই ডিরোজিওর অনুসারী কারা ছিলেন?ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবে কোথায় জন্মগ্রহণ করেন?শিক্ষাবিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা কী ছিল?সমাজ সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা কী ছিল?হাজী মুহম্মদ মহসীন কে ছিলেন?হাজী মুহম্মদ মহসীনের শিক্ষাজীবন সম্পর্কে লিখ।হাজী মুহম্মদ মহসীনকে দানবীর বলার কারণ কী?হাজী মুহম্মদ মহসীন কেন তার সমস্ত অর্থ অন্যের কল্যাণে ব্যয় করেন?জনহিতকর কার্যে হাজী মুহম্মদ মুহসীনের অর্থ কোথায় কোথায় ব্যয় হয়েছে?নওয়াব আবদুল লতিফ কে ছিলেন?শিক্ষাবিস্তারে নওয়াব আব্দুল লতিফের ভূমিকা কী ছিল?নওয়াব আব্দুল লতিফের জীবনের কর্মের মূল উদ্দেশ্য কী ছিল?সৈয়দ আমীর আলী কবে কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ আমীর আলী মুসলমানদের অগ্রগতির জন্য কী করেন?কে কখন সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান এসোসিয়েশন গঠন করেন?সৈয়দ আমীর আলী কোন কোন গ্রন্থ রচনা করেন?সৈয়দ আমীর আলী কেন 'সেন্ট্রাল মোহামেডান এসোসিয়েশন' গঠন করেন?নবাব ফয়জুন্নেছা চৌধুরানী কে ছিলেন?সাহিত্য ক্ষেত্রে নবাব ফয়জুন্নেছা অবদান কী ছিল?ফয়জুন্নেছা কখন কার কাছ থেকে নবাব উপাধি লাভ করেন?বেগম রোকেয়া কবে কোথায় জন্মগ্রহণ করেন?বেগম রোকেয়া কীভাবে শিক্ষালাভ করেন?বেগম রোকেয়া কী কী গ্রন্থ রচনা করেন?শিক্ষাক্ষেত্রে বেগম রোকেয়ার অবদান কী ছিল?বেগম রোকেয়া কবে কোথায় মৃত্যুবরণ করেন?ফকির-সন্ন্যাসী কোন ধরনের আন্দোলন?ফকির-সন্ন্যাসী আন্দোলন কী আন্দোলন ছিল?সন্ন্যাসীদের নেতার নাম ছিল কী?কত সালে সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ শুরু করে?ফকির-সন্ন্যাসীরা কীভাবে জীবিকা নির্বাহ করতেন?ফকির-সন্ন্যাসীদের আক্রমণের মূল লক্ষ্য কী ছিল?তিতুমিরের প্রকৃত নাম কী?ইংরেজদের পক্ষে কাকে চূড়ান্তভাবে পরাজিত করা সম্ভব হয় নি?তিতুমির কোথায় জন্মগ্রহণ করেন?তিতুমির কত সালে বাঁশের কেল্লা নির্মাণ করেন?তিতুমির কোথায় শক্তিশালী বাঁশের কেল্লা নির্মাণ করেন?কার নেতৃত্বে তিতুমির শক্তিশালী লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন?কার নেতৃত্বে ইংরেজ বাহিনী তিতুমিরের বাঁশের কেল্লা আক্রমণ করে?নীল বিদ্রোহ কী?কিসের জন্য নীলকরগণ কৃষকদের সর্বোৎকৃষ্ট জমি বেছে নিত?বাংলাদেশে নীলের ব্যবসায় ছিল কাদের?জিনিসপত্রের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিসের খরচও বৃদ্ধি পায়?যশোরের নীল বিদ্রোহীদের নেতা কে ছিলেন?নীল চাষিরা কত-সালে বিদ্রোহে ফেটে পড়ে?দাদন কী?'নীলদর্পণ' নাটকের রচয়িতার নাম কী?ফরায়েজি আন্দোলন কী?ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?হাজী শরীয়তউল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন?ফরায়েজি শব্দটি কোথা থেকে এসেছে?হাজী শরীয়তউল্লাহ ভারতবর্ষকে কী বলে ঘোষণা করেন?হাজী শরীয়তউল্লাহ লাঠিয়ালবাহিনী গঠনের সিদ্ধান্ত নেন কেন?হাজী শরীয়তউল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন?দুদুমিয়া কাদের গুরু বা ওস্তাদ ছিলেন?নবজাগরণের সূচনা হয় কীভাবে?রাজা রামমোহন রায় কত সালে 'অ্যাংলো হিন্দু স্কুল' প্রতিষ্ঠা করেন?'অ্যাংলো-হিন্দু স্কুল' কে প্রতিষ্ঠা করেন?ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন কে?ভারতের প্রথম আধুনিক পুরুষ কে?ইয়াং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে?'ইস্ট ইন্ডিয়া' পত্রিকার প্রকাশক কে?ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?বাংলা সাহিত্যে গদ্যের জনক কে?ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন?কত সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন?কাকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়?কোন কবি তরুণ বয়সে বিদ্যাসাগরের অর্থে লেখাপড়া করেছেন?হাজী মুহম্মদ মহসীন কত সালে জন্মগ্রহণ করেন?হাজী মুহম্মদ মহসীন কোথায় জন্মগ্রহণ করেন?হাজী মুহম্মদ মহসীনের আদি নিবাস কোথায় ছিল?নওয়াব আব্দুল লতিফ কত সালে ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদে যোগদান করেন?নওয়াব আব্দুল লতিফ কোথায় জন্মগ্রহণ করেন?ফকির-সন্ন্যাসীরা বিদ্রোহী হয়েছিল কেন? ব্যাখ্যা কর।'The Spirit of Islam' গ্রন্থের লেখক কে?সৈয়দ আমীর আলীর গঠিত সমিতির নাম কী?সেন্ট্রাল মোহামেডান এসোসিয়েশন কে গঠন করেন?ভারতের কোন নারী প্রথম নবাব উপাধি লাভ করেন?নবাব ফয়জুন্নেছা কার তত্ত্ববধানে শিক্ষা লাভ করেন?নবাব ফয়জুন্নেছা জন্ম কোথায়?নবাব ফয়জুন্নেছা প্রতিষ্ঠিত হাসপাতালের নাম কী?নবাব ফয়জুন্নেছা রচিত উপন্যাসের নাম কী?নবাব ফয়জুন্নেছার রূপজালাল কী ধরনের গ্রন্থ?কে ফয়জুন্নেছাকে 'নবাব' উপাধি দেয়?নবাব ফয়জুন্নেছা কত সালে মৃত্যুবরণ করেন?নবাব ফয়জুন্নেছা চৌধুরানী কত সালে একুশে পদক (মরণোত্তর) লাভ করেন?বেগম রোকেয়া কত সালে জন্মগ্রহণ করেন?বেগম রোকেয়া কোন জেলায় জন্মগ্রহণ করেছিলেন?বেগম রোকেয়ার বাবার নাম কী ছিল?'অবরোধবাসিনী' গ্রন্থটির রচয়িতা কে?ফকির-সন্ন্যাসীরা কীভাবে সংসার চালাতো?মজনু শাহের যুদ্ধ কৌশল বর্ণনা কর।সন্ন্যাসী আন্দোলন অবসানের কারণ ব্যাখ্যা কর।তিতুমিরের সংস্কার আন্দোলন কীভাবে কৃষক আন্দোলনে পরিণত হয়? ব্যাখ্যা কর।তিতুমীরের ধর্মসংস্কার আন্দোলন কেন সশস্ত্র আন্দোলনে পরিণত হয়?ইংরেজি সরকার কেন তিতুমিরের বিরুদ্ধে সেনাবাহিনী প্রেরণ করে?তিতুমিরের বাঁশের কেল্লার গুরুত্ব ব্যাখ্যা কর।তিতুমির কীভাবে ব্যাপক কৃষক আন্দোলন গড়ে তোলেন?তিতুমির এক সাহসী যোদ্ধার নাম- ব্যাখ্যা কর।সপ্তম শতকের পূর্বে বাংলার কৃষকদের অবস্থা বর্ণনা কর।ব্রিটিশরা নীলকদের প্রতি নির্যাতন করেছিল কেন?ইংরেজি শাসনামলে বাংলার কৃষকরা নীল চাষে বাধ্য হয়। কেন?কোন অবস্থার প্রেক্ষিতে নীল বিদ্রোহ ঘটে?ইন্ডিগো কমিশন গঠন করা হয় কেন?'বাংলার নীল বিদ্রোহের অবসান' ঘটে কীভাবে? ব্যাখ্যা কর।ফরায়েজি আন্দোলন বলতে কী বোঝায়?ফরায়েজি আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল?দুদু মিয়া কেন লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন?বাংলায় কীভাবে রেনেসাঁর জন্ম হয়?বাংলা কীভাবে আধুনিক চিন্তাচেতনার কেন্দ্রস্থল হয়ে ওঠে?রাজা রামমোহন রায়কে ভারতের আধুনিক পুরুষ বলা হয় কেন?হিন্দু সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা কী ছিল?সতীদাহ প্রথা কী? ব্যাখ্যা কর।ইয়াং বেঙ্গল মুভমেন্টে ডিরোজিও-এর ভূমিকা ব্যাখ্যা কর।কলেজ কর্তৃপক্ষ কেন 'পার্থেনন' পত্রিকা বন্ধ করে দেয়?শিক্ষাবিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা কী ছিল?হাজী মুহম্মদ মহসীনকে কেন দানবীর বলা হয়?হাজী মুহম্মদ মহসীন কেন তার সমস্ত অর্থ অন্যের কল্যাণে ব্যয় করেন?শিক্ষাবিস্তারে নওয়াব আব্দুল লতিফের ভূমিকা কী ছিল?নওয়াব আব্দুল লতিফ কেন রচনা প্রতিযোগিতার আয়োজন করেন?'সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান এসোসিয়েশন' গঠনের উদ্দেশ্য কী ছিল?সৈয়দ আমীর আলী কেন 'সেন্ট্রাল মোহামেডান এসোসিয়েশন' নামক সমিতি গঠন করেন?নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর পরিচয় দাও।সাহিত্য ক্ষেত্রে নবাব ফয়জুন্নেছা অবদান বর্ণনা কর।বিশ শতকের শুরুতে বাঙালি মুসলমান মেয়েদের অবস্থা কেমন ছিল?বেগম রোকেয়া কীভাবে শিক্ষা লাভ করেন?শিক্ষাক্ষেত্রে বেগম রোকেয়ার অবদান ব্যাখ্যা কর।ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কত সালে হয়?১৮৫৭ সালের স্বাধীনতা সংগ্রামের প্রত্যক্ষ কারণ কোনটি?সিপাহি বিদ্রোহের অন্যতম রাজনৈতিক কারণ কোনটি?কোন নীতি অনুযায়ী দত্তক পুত্র সম্পত্তির উত্তরাধিকারী হতে পারত না?কীভাবে দত্তক পুত্র নওয়াবের ভাতা বন্ধ করে দেওয়া হয়?এসে সর্বপ্রথম কোন কাজটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি করে?ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠার সাথে সাথে কীসের শোষণ বঞ্চনা শুরু হয়?'এনফিল্ড' কিসের নাম?সিপাহি বিদ্রোহের সূচনা হয় কোথায়?কোন সিপাহি সর্বপ্রথম গুলি ছুড়ে বিদ্রোহের সূচনা করেন?মঙ্গল পান্ডে পেশায় কী ছিলেন?সিপাহি বিদ্রোহের সময় দিল্লির সম্রাট কে ছিলেন?দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়?ঢাকার বাহাদুর শাহ পার্ক ইংরেজ শাসন আমলের কোন ঘটনার সাথে সম্পৃক্ত?স্বত্ববিলোপ নীতি বাতিল করেন কে?পলাশীর যুদ্ধের কত বছর পরে ভারতের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়?উপনিবেশগুলোতে ব্রিটেন কোন নীতি অনুসরণ করত?১৯০৫ সালে বাংলা ভাগ করেন কে?বঙ্গভঙ্গ করা হয় কত সালে?উপমহাদেশের এক-তৃতীয়াংশ লোকের বসবাস ছিল কোথায়?বঙ্গভঙ্গ পরিকল্পনা গৃহীত হয় কত সালে?পূর্ব বাংলা ও আসাম প্রদেশের রাজধানী কোথায় ছিল?ব্রিটিশবিরোধী আন্দোলনের কেন্দ্র কোথায় ছিল?কংগ্রেসের নেতারা কোথা থেকে সারা ভারতের আন্দোলনে নেতৃত্ব দিতেন?বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া লক্ষ করা যায় কোন সম্প্রদায়ের মধ্যে?পূর্ব বাংলার মুসলমানরা কার নেতৃত্বে বঙ্গভঙ্গকে স্বাগত জানায়?বঙ্গভঙ্গের সৃষ্ট নতুন প্রদেশের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল কারা?কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' সংগীতটি রচনা করেন?হিন্দু-মুসলিম সম্প্রদায়ের সম্প্রীতি চিরতরে নষ্ট হওয়ার যৌক্তিক কারণ কোনটি?১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের ঘোষণা কে দেন?বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?বঙ্গভঙ্গ রদের ফলে কোন সম্প্রদায় খুশি হয়?মুসলিম লীগ গঠিত হয় কত সালে?স্বদেশি আন্দোলনের মূল কর্মসূচি কয়টি ছিল?বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য কী ছিল?স্বদেশি আন্দোলনে বয়কট বলতে কী বোঝায়?স্বদেশি আন্দোলনের ইতিবাচক দিক কোনটি?স্বদেশি আন্দোলন সংঘটিত হয়েছিল কেন?টাটা কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়?\আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি\"- গানটির রচয়িতা কে?"'সঞ্জীবনী' কী?খেলাফত আন্দোলনের প্রধান কারণ কোনটি?সেভার্স চুক্তি হয় কখন?মওলানা মোহাম্মদ আলী কোন আন্দোলনের নেতা ছিলেন?খিলাফত কমিটি কখন গঠিত হয়?কত সালে খিলাফত ইশতেহার প্রকাশ করা হয়?মহাত্মা গান্ধী কত সালে অসহযোগ আন্দোলনের ডাক দেন?অসহযোগ আন্দোলনের ডাক দেন কে?কত সালে 'রাওলাট আইন' পাস করা হয়?নাইট উপাধি বর্জন করেন কে?রবীন্দ্রনাথ ঠাকুর 'নাইট' উপাধি বর্জন কেন করেন?কত সালে খিলাফত আন্দোলনের অবসান ঘটে?কে তুরস্কে খিলাফতের অবসান ঘটান?ঢাকার অনুশীলন সমিতির প্রধান সংগঠক কে?ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংস ফোর্ডকে হত্যাচেষ্টা করেন কে?ভারতে দ্বিতীয় পর্যায়ে বিপ্লবী আন্দোলন কখন শুরু হয়?ইংরেজ সরকার এক লাখ টাকার পুরস্কার ঘোষণা করেন কেন?'লাল বাংলা' কী?ইংরেজ সরকার কখন বেঙ্গল অর্ডিন্যান্স জারি করে?মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন কত সালে?মাস্টারদা সূর্যসেন কোন জেলায় জন্মগ্রহণ করেন?মাস্টারদা কার উপাধি?কোন বিপ্লবী নেতা চট্টগ্রামে স্বাধীন সরকার গঠন করেন?সূর্যসেনের বিপ্লবী বাহিনীর সাথে কোথায় ইংরেজদের চূড়ান্ত যুদ্ধ সংঘটিত হয়?কত সালে মাস্টারদা সূর্যসেন গ্রেফতার হন?পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন কে?প্রীতিলতাকে কোন স্থান আক্রমণের দায়িত্ব দেওয়া হয়?চারুমিহির কী?ব্রিটিশবিরোধী আন্দোলনের কেন্দ্র কোথায় ছিল?কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন?সি. আর. দাস স্বরাজ পার্টির কী ছিলেন?স্বরাজ দলের সভাপতির নাম কী ছিল?স্বরাজ দলের নেতা কে ছিলেন?স্বরাজ দলের অন্যতম সম্পাদক কে ছিলেন?বাংলা চুক্তি কত সালে হয়?বেঙ্গল প্যাক্ট কত সালে স্বাক্ষরিত হয়?বাংলা চুক্তি কী নামে খ্যাত?হোসেন শহীদ সোহরাওয়ার্দী কোন স্থানের ডেপুটি মেয়র নির্বাচিত হন?বেঙ্গল প্যাক্টের শর্ত অনুযায়ী কোলকাতা কর্পোরেশনের বিভিন্ন চাকরিতে কাদের নিয়োগ দেওয়া হয়?চিত্তরঞ্জন দাস কখন মৃত্যুবরণ করেন?কোলকাতায় দাঙ্গা হয় কত সালে?বেঙ্গল প্যাক্ট অকার্যকর হলে কাদের ঐক্যের সম্ভাবনা ব্যাহত হয়?১৯৩০ সালে প্রকাশিত কোন কমিশনের রিপোর্ট সব রাজনৈতিক দলগুলো প্রত্যাখ্যান করে?'সাম্প্রদায়িক রোয়েদাদ' ঘোষণা করেন কে?১৯৩০ সালে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের কথা উল্লেখ করেছেন কে?দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে ছিলেন?১৯৪০ সালের ২৩শে মার্চ মুসলিম লীগের লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেন কে?লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে?দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে কয়টি রাষ্ট্রের জন্ম হয়?নিখিল বঙ্গ প্রজা সমিতির পরিবর্তিত নাম কী ছিল?'নিখিল বঙ্গ প্রজা সমিতি'র প্রধান উদ্দেশ্য কী ছিল?১৯৪১ সালে ফজলুল হক মুসলিম লীগ থেকে পদত্যাগ করেন কেন?১৯৪৩ সালের দুর্ভিক্ষের পটভূমিতে কে বাংলায় মন্ত্রিসভা গঠন করেন?১৯৪৩ সালের দুর্ভিক্ষে বাংলার কত লোক মৃত্যুবরণ করে বলে ধারণা করা হয়?১৯৪৬ সালের নির্বাচনে মুসলিম লীগ কয়টি আসনে জয়লাভ করে?১৯৪৬ সালের ২৪ই এপ্রিল বাংলায় কে মন্ত্রিসভা গঠন করেন?১৯৪৭ সালে হিন্দু-মুসলমান সম্পর্ক কীসে রূপ নেয়?কে যুক্ত বাংলার প্রস্তাব উত্থাপন করেন?মুসলিম লীগের কোন নেতা বৃহত্তর বাংলা রাষ্ট্রের একটি রূপরেখা প্রণয়ন করেন?বসু-সোহরাওয়ার্দী চুক্তি স্বাক্ষরিত হয় কেন?বৃহত্তর বাংলা রাষ্ট্রের পক্ষে বসু-সোহরাওয়ার্দী চুক্তিটি কারা স্বাক্ষর করেন?বসু-সোহরাওয়ার্দী চুক্তিতে সংবিধান প্রণয়নের জন্য কতজন বিশিষ্ট গণপরিষদের কথা বলা হয়েছে?হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদ কীসের চরম বিরোধী ছিলেন?ভারত কীভাবে ভাগ হয়?কার ডাকে ভারত ছাড় আন্দোলনে ভারতীয় জনগণ ঝাঁপিয়ে পড়ে?ব্রিটিশবিরোধী আন্দোলনে জাতীয় পতাকা হাতে গুলিতে শহিদ হন কে?Indian National Army গঠন করা হয় কেন?INA এর পূর্ণরূপ কী?কিশোর বয়সেই গান্ধীর অহিংসা নীতির বিরোধী ছিলেন কে?সুভাষচন্দ্র বসু কখন দেশত্যাগ করেন?সুভাষ বসু প্রতিষ্ঠিত আজাদ হিন্দ সরকার কেমন ছিল?ক্যাবিনেট মিশন প্রস্তাবিত পরিকল্পনায় কয় স্তরবিশিষ্ট যুক্তরাষ্ট্র গঠনের বিষয় উল্লেখ করা হয়?ভারত স্বাধীনতা আইন কখন পাস হয়?কোন আইনের ভিত্তিতে ব্রিটিশ শাসনের অবসান হয়?পাকিস্তান রাষ্ট্র জন্ম হয় কোন তারিখে?সিপাহি বিদ্রোহ কাকে বলে? সংক্ষেপে লেখ।ভারতের প্রথম স্বাধীনতার সংগ্রাম কাকে বলে?সিপাহি বিদ্রোহের প্রেক্ষাপট কী ছিল?সিপাহি বিদ্রোহের রাজনৈতিক কারণ কী ছিল?স্বত্ববিলোপ নীতি কাকে বলে? সংক্ষেপে লেখ।স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে ইংরেজরা কোন কোন রাজ্য দখল করে?সিপাহি বিদ্রোহের অর্থনৈতিক কারণ কী ছিল?সিপাহি বিদ্রোহের সামাজিক কারণ কী ছিল?সিপাহি বিদ্রোহের ধর্মীয় কারণ কী ছিল?সিপাহি বিদ্রোহের সামরিক কারণ লিখ।এনফিল্ড রাইফেল সৈন্যদের বিদ্রোহী করে তুলল কেন?কীভাবে সিপাহি বিদ্রোহের সূচনা হয়?বাংলাদেশের কোন কোন এলাকায় সিপাহি বিদ্রোহ সংঘটিত হয়?প্রথম স্বাধীনতা সংগ্রামের গুরুত্ব লিখ।কোন রাজন্যবর্গ সিপাহি বিদ্রোহে যোগ দিয়েছিল?কীভাবে সিপাহি বিদ্রোহের অবসান ঘটে?ইংরেজদের বিভেদ ও শাসননীর্তি কী ছিল?বঙ্গভঙ্গ কী? সংক্ষেপে লেখ।বঙ্গভঙ্গ অনুসারে বাংলা ও আসাম প্রদেশ কীভাবে গঠিত হয়?বঙ্গভঙ্গের প্রশাসনিক কারণ কী ছিল?বঙ্গভঙ্গে অর্থনৈতিক কারণ কী ছিল?বঙ্গভঙ্গের সামাজিক কারণ কী ছিল?বঙ্গভঙ্গে রাজনৈতিক কারণ কী ছিল?বঙ্গভঙ্গের প্রতি মুসলমানদের প্রতিক্রিয়া কী ছিল?বঙ্গভঙ্গের প্রতি হিন্দুদের প্রতিক্রিয়া কী ছিল?বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কোন কোন হিন্দু নেতা নেতৃত্ব দেয়?ব্রিটিশ সরকার কেন বঙ্গভঙ্গ রহিত করে?স্বদেশি আন্দোলন কী? সংক্ষেপে লেখ।বয়কট আন্দোলন বলতে কী বোঝায়? সংক্ষেপে লেখ।বয়কট আন্দোলনের উদ্দেশ্য কী ছিল?স্বদেশি আন্দোলন শিক্ষাক্ষেত্রে জাতীয় শিক্ষা আন্দোলনে রূপ নেয় কেন?স্বদেশি আন্দোলনের ফলাফল কী ছিল?স্বদেশি আন্দোলন ব্যর্থ হওয়ার কারণ কী ছিল?স্বদেশি আন্দোলনে হিন্দু-মুসলিম সম্পর্ক কীরূপ প্রভাব ফেলে?স্বদেশি আন্দোলনকে বাংলার মুসলমানরা সমর্থন করেনি কেন?খিলাফত আন্দোলন কী? সংক্ষেপে লেখ।খিলাফত আন্দোলনের কারণ কী ছিল?অসহযোগ আন্দোলন কী? সংক্ষেপে লেখ।রাওলাট আইন কী? সংক্ষেপে লেখ।জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের কারণ কী ছিল?কোন প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি বর্জন করেন?গান্ধীজি কেন অহিংস আন্দোলন প্রত্যাহার করেন?খিলাফত আন্দোলনের পরিসমাপ্তির কারণ কী ছিল?বাংলার সশস্ত্র বিপ্লব কী? সংক্ষেপে লেখ।মাস্টারদা সূর্যসেন কে ছিলেন?মাস্টারদা সূর্যসেনকে ব্রিটিশবিরোধী আন্দোলনের নায়ক বলা হয় কেন?'চিটাগাং রিপাবলিকান আর্মি' সম্পর্কে ধারণা দাও।প্রীতিলতা কে ছিলেন?ইংরেজ সরকার কী জন্য এবং কেন এক লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করে?বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলন ব্যর্থ হয় কেন?স্বরাজ দলের পরিচয় দাও।স্বরাজ দলের দুটি কর্মসূচি লিখ।বেঙ্গল প্যাক্ট কী? সংক্ষেপে লেখ।বাংলা চুক্তি করার কারণ কী ছিল?বেঙ্গল প্যাক্টের দুটি শর্ত লেখ।বেঙ্গল প্যাক্টের অবসানের কারণ কী ছিল?লাহোর প্রস্তাব কী? সংক্ষেপে লেখ।দ্বিজাতি তত্ত্ব কী? সংক্ষেপে লেখ।লাহোর প্রস্তাবের মূল বিষয় কী ছিল?লাহোর প্রস্তাবের দুটি ধারা লিখ।লাহোর প্রস্তাব কীভাবে পাকিস্তান প্রস্তাব হয়?মুসলিম লীগ কেন 'প্রত্যক্ষ সংগ্রাম দিবস' ঘোষণা করে?বসু-সোহরাওয়াদী চুক্তি কী? সংক্ষেপে লেখ।কে কোন প্রেক্ষাপটে যুক্ত বাংলা প্রস্তাব উত্থাপন করেন?বসু-সোহরাওয়ার্দী চুক্তির দুটি ধারা লিখ।কেন অখন্ড বাংলা প্রস্তাব ব্যর্থ হয়?'আজাদ হিন্দ ফৌজ'-এর বর্ণনা দাও।'আজাদ হিন্দ ফৌজ' গঠনের কারণ ব্যাখ্যা কর।মন্ত্রী মিশনের পরিকল্পনা কীরূপ যুক্তরাষ্ট্রের কথা বলা হয়?কীভাবে ভারত পাকিস্তানের জন্ম হয়?কোন ঘটনাকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়?ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম সংঘটিত হয় কত সালে?স্বত্ববিলোপ নীতি কোন ঘটনার সাথে জড়িত?কত সালে সংঘটিত হওয়া বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়?কোম্পানি কী দখলের আগে এদেশের শিল্প ধ্বংস করেছিল?হিন্দু-মুসলমান উভয় সিপাহিদের ব্যবহারের জন্য প্রচলন করা হয়?সিপাহি বিদ্রোহের সূচনা করেন কে?কবে সিপাহি বিদ্রোহের সূচনা হয়?কোথায় সিপাহি বিদ্রোহ শুরু হয়?ইংরেজরা কী রাইফেল চালু করে?মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসন দেওয়া হয়?বঙ্গভঙ্গ কী?বঙ্গভঙ্গ কখন হয়েছিল?বঙ্গভঙ্গের পরিকল্পনা অনুযায়ী কোন কোন অঞ্চল দিয়ে পূর্ব বাংলা ও আসাম প্রদেশ গঠিত হয়?বঙ্গভঙ্গ কত সালে কার্যকর হয়?কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আইন পাস হয়?কে বাংলাকে ভাগ করেন?হিন্দু-মুসলমান সম্প্রদায়ের সম্প্রীতি চিরতরে নষ্ট হয়ে যায় কখন থেকে?পূর্ব বাংলার মুসলমানগণ কার নেতৃত্বে বঙ্গভঙ্গকে স্বাগত জানায়?কে বঙ্গভঙ্গকে জাতীয় দুর্যোগ বলে আখ্যায়িত করেন?মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়?কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয়?স্বদেশি আন্দোলন কী?বয়কট আন্দোলন কী?বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য কী ছিল?স্বদেশি আন্দোলনের মূল কর্মসূচি কয়টি?বিখ্যাত টাটা কোম্পানি কত সালে টাটা কারখানা স্থাপন করে?খিলাফত আন্দোলন কোথায় হয়েছিল?ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দেন কে?কে অসহযোগ আন্দোলনের ডাক দেন?কত সালে সরকার রাওলাট আইন পাস করে?ব্রিটিশ শাসনামলে ভারতে কে অসহযোগ আন্দোলনের ডাক দেন?কোন ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর 'নাইট' উপাধি বর্জন করেন?'বয়কট' আন্দোলনের প্রধান উদ্দেশ্য কী?রবীন্দ্রনাথ ঠাকুর কোন ঘটনার প্রতিবাদে 'নাইট উপাধি' বর্জন করেন?জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর কী উপাধি বর্জন করেন?চৌরিচৌরা থানায় আগুন দিলে কত জন পুলিশ মারা যায়?সশস্ত্র বিপ্লবী আন্দোলন কী?মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন?চিটাগাং রিপাবলিকান আর্মি কী?প্রীতিলতা চট্টগ্রামের কোন ক্লাব আক্রমণের নেতৃত্ব দেন?মাস্টার দা সূর্যসেনের আত্মঘাতী বাহিনীর নাম কী ছিল?ঢাকার অনুশীলন সমিতির প্রধান সংগঠক কে ছিলেন?কে ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার জন্য বোমা হামলা চালান?কে ঢাকার অনুশীলন সমিতির প্রধান সংগঠক ছিলেন?কার পরিকল্পনায় লর্ড হার্ডিংকে হত্যার জন্য বোমা হামলা চালানো হয়?১৯৩০ সালে কোথায় চার্লস টেগার্টকে হত্যার প্রচেষ্টা ব্যর্থ হয়?মহাত্মা গান্ধী ১৯৩০ সালে কী আন্দোলন শুরু করেন?কাকে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দেওয়া হয়?কে বাংলার সমস্ত বিপ্লবী আন্দোলনের ইতিহাসে এক কিংবদন্তি হয়ে আছেন?সূর্যসেনকে কত তারিখে মেরে ফেলা হয়?কত সালে মাস্টারদা সূর্যসেন গ্রেফতার হন?কত সালে সূর্যসেনকে ফাঁসি দেওয়া হয়?সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ব্যর্থতার অন্যতম কারণ কী?সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সময় কাল কত?বাংলা চুক্তি কী?বেঙ্গল প্যাক্ট কবে স্বাক্ষরিত হয়?কার নেতৃত্বে স্বরাজ পার্টি গঠিত হয়?চিত্তরঞ্জন দাস কত সালে মৃত্যুবরণ করেন?দ্বিজাতি তত্ত্বের ঘোষক কে ছিলেন?কত সালে লাহোর প্রস্তাব উপস্থাপিত হয়?লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?কত সালে সাইমন কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়?দিল্লির মুঘল সম্রাটের পদ বিলুপ্ত করেন কে?১৯৪৩ সালের দুর্ভিক্ষে কত লোক মৃত্যুবরণ করে বলে ধারণা করা হয়?হিন্দু মহাসভার কে যুক্তবাংলার চরম বিরোধী ছিলেন?কে বৃহত্তর বাংলা রাষ্ট্রের রূপরেখা প্রণয়ন করে।কে বাংলাকে সোস্যালিস্ট রিপাবলিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান?ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে?দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর ইংল্যান্ডের সাধারণ নির্বাচনে কোন দল জয়লাভ করে?কার ডাকে 'ভারত ছাড়' আন্দোলনে জনগণ ঝাঁপিয়ে পড়ে?INA-এর পূর্ণরূপ কী?কে 'Indian National Army'র নেতৃত্ব ছিলেন?৩ই জুন কে সুস্পষ্টভাবে ভারত বিভাগের পরিকল্পনা ঘোষণা করেন?কত সালে ভারত স্বাধীনতা আইন প্রণয়ন করা হয়?কত সালে উপমহাদেশ ভাগ হয়?কত সালে ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়?কত সালে ইংরেজ শাসনের অবসান হয়?১৯৪৭ সালে ১৪ই আগস্ট কোন রাষ্ট্রের জন্ম হয়?১৮৫৭ সালের সংগ্রামকে ভারতের প্রথম স্বাধীনতার সংগ্রাম বলা হয় কেন?স্বত্ব বিলোপ নীতি বলতে কী বোঝায়?স্বত্ব বিলোপ নীতি প্রয়োগ করে কোন রাজ্য দখল করেন?সিপাহি বিদ্রোহের সামরিক কারণ ব্যাখ্যা কর।এনফিল্ড রাইফেল সৈন্যদের বিদ্রোহী করে তুলল কেন?সিপাহি বিদ্রোহের প্রকৃতি বর্ণনা কর।প্রথম স্বাধীনতা সংগ্রামের গুরুত্ব বর্ণনা কর।ইংরেজিদের বিভেদ ও শাসননীতি বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।পূর্ব বাংলার মুসলমানরা কেন বঙ্গভঙ্গাকে সমর্থন জানায়?বাংলার রাজনৈতিক ইতিহাসে বঙ্গভঙ্গের প্রভাব ব্যাখ্যা কর।মুসলিম লীগ কেন গঠিত হয়?স্বদেশি আন্দোলনের বর্ণনা দাও।স্বদেশি আন্দোলনের পক্ষে জনমত বাড়াতে বিভিন্ন সংগঠনের ভূমিকা কীরূপ ছিল?স্বদেশি আন্দোলন শিক্ষাক্ষেত্রে জাতীয় শিক্ষা আন্দোলনে রূপ নেয় কেন? ব্যাখ্যা কর।খিলাফত আন্দোলন কেন হয়?খিলাফত আন্দোলনের কারণ ব্যাখ্যা কর।জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের কারণ ব্যাখ্যা কর।রবীন্দ্রনাথ ঠাকুর তার 'নাইট' উপাধি বর্জন করেন কেন?মাস্টারদা সূর্যসেনকে ব্রিটিশবিরোধী আন্দোলনের নায়ক বলা হয় কেন?চিটাগাং রিপাবলিকান আর্মির কার্যক্রম ব্যাখ্যা কর।প্রীতিলতা ওয়াদ্দেদার কিভাবে ইতিহাসখ্যাত হয়েছেন?বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলন ব্যর্থ হয় কেন?বেঙ্গল প্যাক্ট কী? ব্যাখ্যা কর।বাংলা চুক্তি করা হয় কেন?বেঙ্গল প্যাক্টের অবসানের কারণ ব্যাখ্যা কর।স্বরাজ দলের কর্মসূচি কী ছিল?জিন্নাহ কেন দ্বিজাতি তত্ত্বের ঘোষণা দেন?লাহোর প্রস্তাব বলতে কী বোঝায়?লাহোর প্রস্তাবের মূল বিষয় কী ছিল?কৃষকপ্রজা পার্টি দুর্বল হয়ে পড়ে কেন?বসু-সোহরাওয়াদী চুক্তি বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।কেন অখন্ড বাংলা প্রস্তাব ব্যর্থ হয়?ভারত ছাড় আন্দোলনের কারণ ব্যাখ্যা কর।'আজাদ হিন্দ ফৌজ'-এর বর্ণনা দাও।'আজাদ হিন্দ ফৌজ' গঠনের কারণ ব্যাখ্যা কর।'ওয়াভেল পরিকল্পনা' ব্যর্থ হওয়ার কারণ ব্যাখ্যা কর।সুভাষ বসু কেন কংগ্রেস ছেড়ে 'ফরওয়ার্ড ব্লক' দল গঠন করেন?'Indian National Army' গঠনের উদ্দেশ্য বর্ণনা কর।'ক্যাবিনেট মিশন' বলতে কী বোঝায়?

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ