• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন
অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

অর্থায়নের ধারণা

অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। কোন উৎস থেকে কী পরিমাণ তহবিল সংগ্রহ করে কোথায়, কীভাবে বিনিয়োগ করা হলে ব্যবসায়ে সর্বোচ্চ মুনাফা হবে, অর্থায়ন সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে। একটি ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালামাল বিক্রয় থেকে অর্থের আগমন হয়। ব্যবসায়ে মালামাল প্রস্তুত ও ক্রয় করার জন্য বিভিন্ন ধরনের তহবিলের প্রয়োজন হয়। যেমন: মেশিনপত্র ক্রয়, কাঁচামাল ক্রয়, শ্রমিকদের মজুরি প্রদান ইত্যাদি। এগুলো তহবিলের ব্যবহার। তহবিলের এই প্রয়োজন অনুযায়ী পরিকল্পনামাফিক তহবিল সংগ্রহ করতে হয়, যেন উৎপাদন প্রক্রিয়া অব্যাহত থাকে। অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ ও ব্যবহার-সংক্রান্ত এই প্রক্রিয়াকে বুঝায়।

তোমার এলাকার কোনো দর্জির দোকানে গেলে দেখতে পাবে, একজন বা দুজন সেলাই মেশিনে কাপড় সেলাই করছে। আবার হয়তো কেউ কাপড় কাটছে বা বোতাম সেলাই করছে। ফলে একটি দর্জির দোকানের মালিককে তার এই কার্যপ্রক্রিয়া সঠিকভাবে চালিয়ে নেওয়ার জন্য সেলাই মেশিন ক্রয়, সুতা, বোতাম, কাঁচি ইত্যাদি প্রয়োজনীয় পরিমাণে ক্রয় করতে হয়। ব্যবসায়ের শুরুতে সাধারণত এসব ক্রয়ের জন্য প্রয়োজনীয় তহবিল তিনি তার নিজস্ব মূলধন ব্যবহার করে নির্বাহ করেন। ব্যয় নির্বাহের জন্য তহবিলের ঘাটতি হলে নিজস্ব মূলধনের সাথে কিছু পরিমাণ অর্থ আত্মীয়স্বজন থেকেও ঋণ নিতে পারে।

ব্যবসায় চলাকালীন অবস্থায় মাসের শেষে কর্মচারীদের বেতন, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল পরিশোধের জন্য যে ব্যয় নির্বাহের প্রয়োজন হয়, সেটি তিনি কাপড় সেলাই থেকে অর্জিত আয় হতে পরিশোধ করেন। এই আয় থেকে তাকে ঋণের অর্থ পরিশোধেরও পরিকল্পনা করতে হয়। একজন দর্জি দোকানের মালিকের সব সময় প্রত্যাশা থাকে, যেন ব্যবসায়ের আয় থেকে ব্যবসায়ের ব্যয় নির্বাহের পরও কিছু মুনাফা থাকে, যা দিয়ে তিনি নিজের পরিবারের নৈমিত্তিক খরচ মিটিয়েও ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারেন কিংবা ব্যবসায় সম্প্রসারণে ব্যবহার করতে পারেন।

সুতরাং একজন দর্জি দোকানের মালিক যদি তহবিলের উৎস ও ব্যবহার-সংক্রান্ত একটি পরিকল্পনার মাধ্যমে ব্যবসায় পরিচালনা করেন, তবেই তিনি সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনা করে মুনাফা অর্জন করতে পারবেন। অন্যথায় দেখা যাবে, কাপড় সেলাই করতে সুতা প্রয়োজন কিন্তু নগদ অর্থ নেই বলে খরিদ্দার ফেরত যাচ্ছে। অথবা পুরাতন মেশিনটি পরিবর্তন করে নতুন মেশিন ক্রয় করার তহবিল নেই বলে ব্যবসায়টি বন্ধ করে দিতে হচ্ছে। ব্যবসায় অর্থায়নে বা ফিন্যান্সে ব্যবসায় সুষ্ঠুভাবে পরিচালনা করতে কখন, কী কারণে, কত তহবিল প্রয়োজন এবং কোথা থেকে সেই তহবিল সরবরাহ করা উচিত তা নিয়ে আলোচনা করা হয়।

পরিবারেও অর্থায়নের প্রয়োগ আছে। সাধারণত প্রতিটি পরিবারের এক বা একাধিক আয়ের উৎস থাকে। চাকরি, ব্যবসায়, কৃষিকাজ, আত্মোউদ্যোগ ইত্যাদির মাধ্যমে পরিবারভেদে আয়ের সংস্থান হতে পারে। আবার দৈনন্দিন বাজার খরচ, বাড়িভাড়া, স্কুলের বেতন, বিভিন্ন বিল প্রদান ইত্যাদি খাতে পরিবারের নিত্যনৈমিত্তিক ব্যয় সংঘটিত হয়। আয়ের সাথে যেমন ব্যয়ের সংগতি রাখা প্রয়োজন, তেমনি ব্যয়ের সঠিক সময়ের দিকটাও সংগতিপূর্ণ হওয়া প্রয়োজন। যখন যে পরিমাণ ব্যয় প্রয়োজন, তখন সে পরিমাণ অর্থ না থাকলে হয়তো স্কুলের বেতন বকেয়া হয়ে যাবে, ফলে জরিমানাও দিতে হতে পারে।

পূর্বপরিকল্পনামাফিক এই তহবিলের উৎস নির্ধারণ ও তার সুষ্ঠু ব্যবহারই পরিবারের ক্ষেত্রে অর্থায়ন প্রক্রিয়া। নিত্যনৈমিত্তিক এই ধরনের প্রয়োজন ছাড়াও মাঝেমধ্যে পরিবারকে তার আয়ের বাইরেও বড় অঙ্কের ব্যয় করতে হতে পারে। বাসায় নতুন টেলিভিশন কিংবা রেফ্রিজারেটর ক্রয়ের জন্য যদি আয়ের নিয়মিত উৎস থেকে অর্থ সরবরাহ করা সম্ভব না হয়, তখন দীর্ঘমেয়াদি ঋণ নিয়ে এই ঘাটতি পূরণ করা যেতে পারে। সে ক্ষেত্রে ঋণ ফেরত দেওয়ার একটি পরিকল্পনা করা প্রয়োজন হয়। ফলে পরিবারের সুষ্ঠু পরিচালনার জন্য পরিকল্পনামাফিক তহবিলের উৎস নির্ধারণ ও ব্যবস্থাপনা করতে অর্থায়নের ধারণা সহায়তা করে।

উদাহরণস্বরূপ, একটি বিদ্যালয়ের ক্ষেত্রেও অর্থায়নের প্রক্রিয়া সম্পর্কে পরিচিত হওয়া যায়। বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান, যার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, সেখানেও আয়-ব্যয় ও তহবিল ব্যবস্থাপনার একটি পরিকল্পনা থাকে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সাধারণত শিক্ষার্থীদের বেতন, পরীক্ষার ফি, ভর্তি ফি, এসব উৎস থেকে তহবিল সংগ্রহ করে। সুষ্ঠুভাবে ক্লাস পরিচালনার জন্য প্রতিষ্ঠানটিকে এই তহবিল দিয়ে বিভিন্ন প্রকার ব্যয় নির্বাহ করতে হয়। যেমন: শিক্ষক-কর্মচারীদের বেতন, ঘরভাড়া প্রদান, বিদ্যুৎ বিল প্রদান, বিভিন্ন প্রকার সংস্কারমূলক ব্যয়, কম্পিউটার ও আসবাবপত্র ক্রয়। ফলে প্রতিষ্ঠানটির বহুবিধ কার্যপ্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য তহবিলের বিভিন্ন উৎস ও ব্যবহারের বিবিধ খাত বিবেচনা করে যথাযথভাবে তহবিল ব্যবস্থাপনা নিশ্চিত করা বিদ্যালয়ের প্রেক্ষাপটে অর্থায়ন।

উপরের উদাহরণগুলোর মধ্যে দর্জির দোকান একটি মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান, কিন্তু পরিবার ও বিদ্যালয় মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান নয়। বর্তমান পাঠ মূলত মুনাফা অর্জনকারী ব্যবসায় বা কারবারি প্রতিষ্ঠানের অর্থায়ন নিয়ে জড়িত। একজন মুদি দোকানির অর্থায়ন প্রক্রিয়াটি কেমন? মুদি দোকানি পণ্য বিক্রয় করে মুনাফা অর্জন করে। আবার পণ্য বিক্রয়ের জন্য তাকে পণ্য ক্রয়, দোকানভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারীর বেতন ইত্যাদি চলতি খরচ, যা নিয়মিতভাবে সম্পাদন করতে হয়। আবার কখনো কখনো ক্রেতার প্রয়োজনে তাকে দোকানের আয়তন বৃদ্ধি, রেফ্রিজারেটর ক্রয় ইত্যাদি বড় আকারের খরচ করতে হয়। এগুলো তার স্থায়ী খরচ।

ফলে মুদি দোকানি সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনার জন্য চলতি ও স্থায়ী সম্পদে তহবিল বিনিয়োগ করে। বিক্রয়লব্ধ আয় হতে যদি বিনিয়োগের তহবিল সংস্থান করা না যায়, তবে তাকে বিভিন্ন উৎস যেমন: নিজস্ব তহবিল, বন্ধুবান্ধব, ধারে পণ্য ক্রয় ইত্যাদি থেকে তহবিল জোগাড় করতে হয়। আবার স্থায়ী সম্পদ অর্জনের জন্য যে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয়, সেটি সাধারণত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ হিসেবে গ্রহণ করতে পারে। এতে দীর্ঘমেয়াদে অর্থ পরিশোধের সুযোগ থাকায় ঋণ পরিশোধের ঝুঁকি কিছুটা কমে যায়। মুদি ব্যবসায়ীর ক্ষেত্রে বিক্রয়লব্ধ অর্থের সঠিক ব্যবহারের মাধ্যমে চলতি ব্যয় নির্বাহ, কিছু দীর্ঘমেয়াদি বিনিয়োগ, কম ঝুঁকিপূর্ণ উৎস থেকে ঋণ গ্রহণ করে, সঠিক সময়ে ঋণের কিস্তির পরিশোধ সম্পর্কিত তহবিল ব্যবস্থাপনা ব্যবসায় অর্থায়নের মূল কাজ।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বাটা কোম্পানি, কোহিনূর কেমিক্যালস এসব বড় পরিসরের ব্যবসায় প্রতিষ্ঠানকে বলা হয় কোম্পানি। এ ধরনের প্রতিষ্ঠানের অর্থায়ন প্রক্রিয়া মুদি দোকান বা দর্জির দোকানের মতো সরল নয়; বরং অপেক্ষাকৃত জটিল। একটি কোম্পানি অর্থ বা তহবিল সংগ্রহের ক্ষেত্রে ছোট প্রতিষ্ঠান থেকে কিছু ভিন্ন সুবিধা পেয়ে থাকে। যেমন কোম্পানি তার প্রয়োজনীয় তহবিল মূলত শেয়ার বিক্রির মাধ্যমে সংগ্রহ করে। প্রতিষ্ঠানের সুনাম, মুনাফার হার, গ্রাহকসেবা বা ভোক্তা সন্তুষ্টি শেয়ারবাজারে শেয়ারের মূল্য বৃদ্ধিতে সহায়তা করে। বিভিন্ন উৎসের মধ্যে কোন উৎস, কখন, কী পরিমাণে ব্যবহার করে তহবিল সংগ্রহ করা উচিত এবং কোন কোন খাতে কী পরিমাণে তা কীভাবে খরচ বা বিনিয়োগ করে মুনাফা বৃদ্ধি করা যায়, ব্যবসায় অর্থায়ন তা নিয়ে আলোচনা করে এবং দিকনির্দেশনা দিয়ে থাকে।

পূর্ববর্তী

অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন - অনন্যা প্রশ্ন

অর্থায়নের ধারণাঅর্থায়নের ক্রমোন্নয়নের ধারাঅর্থায়নের শ্রেণিবিভাগব্যবসায় অর্থায়নের গুরুত্বব্যবসায় অর্থায়নের নীতিআর্থিক ব্যবস্থাপকের কার্যাবলিসমাজ সভ্যতার ক্রমবিকাশ, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে কার্য পরিধি বৃদ্ধি পেয়েছে কিসের? (জ্ঞান)অর্থায়ন কী? (জ্ঞান)প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়ীকে মুনাফা অর্জন করতে হলে কীসের সদ্ব্যবহার করতে হয়? (জ্ঞান)একজন ব্যবসায়ীকে স্বল্প পুঁজি বিনিয়োগ করেও অধিক মুনাফা অর্জনে সহায়তা করে কোনটি? (জ্ঞান)ব্যবসায়ের মূল চালিকাশক্তি কী? (জ্ঞান)একটি ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থের আগমন ঘটে কী থেকে? (জ্ঞান)ব্যবসায়ী সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনার জন্য তহবিল বিনিয়োগ করে কোন কোন সম্পদে? (জ্ঞান)দীর্ঘমেয়াদি অর্থ পরিশোধের সুযোগ থাকায় ঝুঁকি কিছুটা কমে যায় কীসের? (জ্ঞান)যৌথমূলধনি কোম্পানি মূলত প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করে কীসের মাধ্যমে? (জ্ঞান)শেয়ারবাজারে শেয়ারের মূল্য বৃদ্ধিতে সহায়তা করে কী কী? (জ্ঞান)নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক কী? (জ্ঞান)পরিবারের সংগৃহীত তহবিল প্রয়োজনীয় ব্যয়ের তুলনায় বেশি হলে কী করা হয়? (জ্ঞান)আয় অপেক্ষা ব্যয় বেশি হতে পারে কোন অর্থায়নে? (জ্ঞান)এতিমখানা কী ধরনের প্রতিষ্ঠান? (জ্ঞান)অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের মূল উদ্দেশ্য কী? (জ্ঞান)অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন কী? (জ্ঞান)ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য কী? (জ্ঞান)যৌথমূলধনি কোম্পানি কাঙ্ক্ষিত মূলধনকে যে ছোট ছোট অংশে বিভক্ত করে তাকে কী বলে? (জ্ঞান)শেয়ারহোল্ডারগণ যৌথমূলধনি কোম্পানির কী? (জ্ঞান)জাতীয় আয় বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে কী? (জ্ঞান)একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালিয়ে রাখার জন্য যে নিত্যনৈমিত্তিক অর্থের প্রয়োজন হয় তাকে কী বলে? (জ্ঞান)সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী? (জ্ঞান)BCIC এর পুরো নাম কী? (জ্ঞান)ADB এর পুরো নাম কী? (জ্ঞান)ICB এর পুরো নাম কী? (জ্ঞান)IDB এর পুরো নাম কী? (জ্ঞান)WB এর পুরো নাম কী? (জ্ঞান)আমদানি ও রপ্তানির খাতগুলো নিয়ে বিচার-বিশ্লেষণ করা হয় কোন অর্থায়নে? (জ্ঞান)সরকারকে ঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান কোনগুলো? (জ্ঞান)বাংলাদেশ প্রধানত কী ধরনের দেশ? (জ্ঞান)বর্তমানে বাংলাদেশের সর্বাধিক রপ্তানিজাত দ্রব্য কী? (জ্ঞান)বাণিজ্য ঘাটতি দেখা দেয় কখন? (জ্ঞান)বাণিজ্য ঘাটতি পূরণে বিশেষ ভূমিকা রাখে কী? (জ্ঞান)অর্থায়ন আন্তর্জাতিকতা লাভ করে কোন দশকে? (জ্ঞান)আয় সিদ্ধান্ত বলতে মূলত কী বোঝায় ? (জ্ঞান)উৎপাদন প্রক্রিয়া উৎকর্ষতা লাভ করে কোন প্রক্রিয়ার মাধ্যমে? (জ্ঞান)ফিন্যান্স মূলত কোন কাজে নিয়োজিত ছিল অষ্টাদশ শতাব্দীতে? (জ্ঞান)অর্থায়ন বিকাশের মূল চারণভূমি কোন দেশ? (জ্ঞান)যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে একত্রিকরণ প্রবণতা শুরু হয় কোন দশকে? (জ্ঞান)শেয়ার বিক্রয়ের মাধ্যমে অর্থায়নের প্রয়োজনীয়তা দেখা দেয় কোন দশক থেকে? (জ্ঞান)ব্যবসায় পরিচালনার জন্য তারল্যের প্রয়োজনীয়তা বিশেষভাবে উপলব্ধি হয় কোন দশক থেকে? (জ্ঞান)আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় কোন দশকে? (জ্ঞান)১৯৭০-এর দশকে কোন অধ্যায়ের শুরু হয় এবং অর্থায়ন হয়ে ওঠে অঙ্কনির্ভর? (জ্ঞান)বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর পুরো নাম কী? (জ্ঞান)বিশ্ব বাণিজ্য সংস্থা আত্মপ্রকাশ করে কোন দশকে? (জ্ঞান)বিশ্বব্যাপী আমদানিরপ্তানির প্রতিবন্ধকতা ব্যাপকভাবে হ্রাস পায় কীসের ফলে? (জ্ঞান)ব্যবসায়ের মূল চালিকাশক্তি কী? (জ্ঞান)অর্থায়নের বিষয়বস্তু কী? (জ্ঞান)অর্থায়ন বলতে কী বোঝায় ? (জ্ঞান)অর্থায়নের কাজ কী? (জ্ঞান)ব্যবসায়ে মুনাফা অর্জন করার জন্য সুষ্ঠু ব্যবহার করতে হয় কীসের? (জ্ঞান)ব্যবসা-বাণিজ্যের কার্য পরিধি বেড়েছে কীসের ব্যবহারে? (জ্ঞান)ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হয় কীসের মাধ্যমে? (জ্ঞান)ব্যবসায়ের পাশাপাশি অর্থায়নের প্রয়োগ রয়েছে কোথায়? (জ্ঞান)বৃহৎ প্রতিষ্ঠানের অর্থায়ন প্রক্রিয়া কেমন হয়? (জ্ঞান)কোম্পানি প্রয়োজনীয় তহবিল মূলত সংগ্রহ করে কীসের মাধ্যমে? (জ্ঞান)সপ্তদশ শতাব্দীর শিল্পবিপ্লবের পর জটিলতর হয় কী? (জ্ঞান)অর্থায়ন বিকাশের মূল চারণভূমি কোন দেশ? (জ্ঞান)যুক্তরাষ্ট্রে চরম মন্দা শুরু হয় কোন দশকে? (জ্ঞান)শেয়ার বিক্রির মাধ্যমে অর্থায়ন শুরু হয় কোন দশকে? (জ্ঞান)তারল্যের প্রয়োজনীয়তা বিশেষভাবে দেখা দেয় কোন দশকে? (জ্ঞান)অর্থায়নের সনাতন ধারা (১৯৫০-এর দশক) কী? (জ্ঞান)আধুনিক অর্থায়নের কাজ (১৯৬০-এর দশক) কী? (জ্ঞান)অর্থায়নে কম্পিউটার অধ্যায়ের সূচনা হয় কোন দশকে? (জ্ঞান)আর্থিক সিদ্ধান্ত জটিল অঙ্কনির্ভর হয় কোন দশকে? (জ্ঞান)অর্থায়নের সনাতন ধারা নতুনরূপে আবির্ভূত হয় কোন দশকে? (জ্ঞান)বিশ্ব বাণিজ্য সংস্থার আত্মপ্রকাশ ঘটে কোন দশকে? (জ্ঞান)ব্যবসায় প্রতিষ্ঠানকে ভাগ করা যায় কত ভাগে? (জ্ঞান)প্রতিটি প্রতিষ্ঠানই জড়িত কীসের সাথে? (জ্ঞান)পারিবারিক অর্থায়নের উদ্দেশ্য কী? (জ্ঞান)সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী? (জ্ঞান)সরকারি অর্থায়নে প্রথমে নির্ধারণ করা হয় কী? (জ্ঞান)আমদানি-রপ্তানি খাতগুলো বিচার-বিশ্লেষণ করা হয় কোন অর্থায়নে? (জ্ঞান)রপ্তানি হতে আমদানি বেশি হলে সৃষ্টি হয় কী? (জ্ঞান)অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন সংঘটিত হয় কোন উদ্দেশ্যে? (জ্ঞান)অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন কী? (জ্ঞান)যৌথমূলধনি কোম্পানির প্রকৃত মালিক কে? (জ্ঞান)ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে দেশের কী আবর্তিত হয় ? (জ্ঞান)অর্থের যথাযথ ব্যবহারের কী সহায়তা করে ? (জ্ঞান)ব্যবসায় প্রতিষ্ঠান অর্থায়ন করে কী অনুসারে? (জ্ঞান)সুচিন্তিত ও সুদক্ষ অর্থায়ন ব্যবস্থাপনায় কী হয়? (জ্ঞান)বাংলাদেশের ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর নিত্যনৈমিত্তিক ঘটনা কী? (জ্ঞান)অর্থের লাভজনক ব্যবহারে প্রয়োজন কী? (জ্ঞান)দীর্ঘমেয়াদি অর্থায়ন কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হয় কারা? (জ্ঞান)অপরিকল্পিত আর্থিক ব্যবস্থাপনা কীসের কারণ? (জ্ঞান)একটি সফল বিনিয়োগ প্রত্যক্ষ ভূমিকা রাখে কোথায়? (জ্ঞান)লাভজনক প্রকল্প নির্বাচনে প্রয়োজন কী? (জ্ঞান)ব্যবসায়ীকে তারল্য ও বিনিয়োগের মধ্যে ভারসাম্য রেখে করতে হয় কী? (জ্ঞান)নগদ অর্থ বা তারল্য ও মুনাফার মধ্যে রয়েছে কী সম্পর্ক? (জ্ঞান)নগদ অর্থ বা তারল্য বেশি রাখলে কী হয়? (জ্ঞান)অধিক বিনিয়োগের ফলে তৈরি হয় কী? (জ্ঞান)স্বল্পমেয়াদি তহবিল দিয়ে সরবরাহ করা হয় কী? (জ্ঞান)দীর্ঘমেয়াদি তহবিলের উৎস ব্যবহার করা হয় কী সরবরাহে? (জ্ঞান)চলতি মূলধন ব্যবস্থাপনা করা উচিত কী দিয়ে? (জ্ঞান)ব্যবসায়ে মুনাফা বাড়ার সাথে কী বাড়তে থাকে? (জ্ঞান)ঝুঁকি হ্রাস পাবে কখন? (জ্ঞান)ব্যবসায়ের পণ্য বৈচিত্রাপূর্ণ হলে কী হয়? (জ্ঞান)আর্থিক ব্যবস্থাপক কাজ করে কত ধরনের সিদ্ধান্ত নিয়ে? (জ্ঞান)আয় সিদ্ধান্তের অপর নাম কী? (জ্ঞান)ব্যয় সিদ্ধান্তের অপর নাম কী? (জ্ঞান)তহবিল সংগ্রহের প্রক্রিয়া কী? (জ্ঞান)শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করে কোন প্রতিষ্ঠানসমূহ? (জ্ঞান)প্রতিষ্ঠান ঋণ নিয়ে তহবিল সংগ্রহ করলে কী বৃদ্ধি পায়? (জ্ঞান)সংগৃহীত তহবিল বিনিয়োগ প্রক্রিয়াই কী? (জ্ঞান)উৎপাদনমুখী মেশিন ক্রয় প্রতিষ্ঠানের কী? (জ্ঞান)অর্থের প্রত্যাশিত আগমন-নির্গমনের পরিকল্পনা করা হয় কীসের মাধ্যমে? (জ্ঞান)কাঁচামাল কেনার পরিমাণ ও এর অর্থের উৎস নির্ধারণকে কী বলা হয়? (জ্ঞান)শেয়ারের বিনিময়ে বিনিয়োগকারীকে নিয়মিতভাবে কী প্রদান করা হয়?সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী?মুক্তবাজার ব্যবস্থাপনায় ব্যবসায় প্রতিষ্ঠানকে বিশেষ গুরুত্বের সাথে কীভাবে অর্থায়ন করতে হয়?অর্থায়ন সম্পর্কে ধারণা দাও।অর্থায়ন হলো কাম্য মূলধন কাঠামো নির্ধারণ ও সুষ্ঠু বিনিয়োগ- ব্যাখ্যা কর। ব্যবসায় অর্থায়নের মূল কাজ কী?তহবিলের ব্যবহার বলতে কী বোঝ?তহবিল ব্যবস্থাপনা কীভাবে করা হয়।অর্থায়নের ক্রমবিকাশ সম্পর্কে সংক্ষেপে ধারণা দাও।শিল্পবিপ্লব সম্পর্কে সংক্ষেপে ধারণা দাও।অতীতের আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলি বর্তমান আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলি হতে আলাদা কেন?ব্যবসায়-বাণিজ্যে বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-এর ভূমিকা সংক্ষেপে লেখ।পারিবারিক অর্থায়ন বলতে কী বোঝ? অথবা, পরিবারের আয়ের উৎস ও পরিমাণ নির্ধারণ কোন অর্থায়নের অন্তর্ভুক্ত?সরকারি অর্থায়ন বলতে কী বোঝ?সরকারি অর্থায়ন অলাভজনক কেন?সরকারের অর্থ সংগ্রহের উৎসগুলো কী কী?ব্যবসায় অর্থায়ন বলতে কী বোঝায়? অথবা, ব্যবসায় অর্থায়ন গুরুত্বপূর্ণ কেন?আন্তর্জাতিক অর্থায়ন বলতে কী বোঝায়? অথবা, আমদানি-রপ্তানির সাথে জড়িত অর্থায়ন সম্পর্কে ধারণা দাও।পরিবারের আয়ের উৎসগুলো কী কী?সরকারি অর্থায়নে ব্যয়ের খাতগুলো কী কী?পারিবারিক অর্থায়ন ও সরকারি অর্থায়নের মধ্যে দুটি পার্থক্য লেখ।সরকারের অর্থ ব্যবস্থাপনা বলতে কী বোঝ?ব্যবসায় অর্থায়ন ও অব্যবসায় অর্থায়নের মধ্যে পার্থক্য লেখ।অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন ব্যাখ্যা কর। অথবা, অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো কী উদ্দেশ্যে কাজ করে থাকে?অব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের উদ্দেশ্যগত ভিন্নতা লেখ।আন্তর্জাতিক বাণিজ্য বলতে কী বোঝায়?আন্তর্জাতিক অর্থায়নে রেমিটেন্সের ভূমিকা সংক্ষেপে লেখ।ব্যবসায় প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা দাও।একমালিকানা ব্যবসায় বলতে কী বোঝ?অংশীদারি ব্যবসায় বলতে কী বোঝ?ব্যবসায় অর্থায়ন ব্যবস্থাপনা কী?কোন প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে থাকে?ব্যবসায়ে তহবিল সংকট নিরসনে অর্থায়নের গুরুত্ব লেখ।জাতীয় আয় বৃদ্ধিতে অর্থায়ন বিষয়ক জ্ঞান প্রয়োজন কেন?ঝুঁকি হ্রাস করে মুনাফা বৃদ্ধিতে অর্থায়ন কীভাবে সহায়তা করে?তারল্য বনাম মুনাফা নীতি কী?তারল্য বনাম মুনাফা নীতি অর্থায়নের অন্যতম নীতি কেন?উপযুক্ততার নীতি বলতে কী বোঝ?বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি কী?বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি অনুসারে ব্যবসায়ের ঝুঁকি বণ্টন হয় কীভাবে?তারল্য বলতে কী বোঝায়?চলতি মূলধন সম্পর্কে সংক্ষেপে ধারণা দাও।স্থায়ী মূলধন সম্পর্কে সংক্ষেপে ধারণা দাও।ব্যবসায় বৈচিত্র্যকরণ গুরুত্বপূর্ণ কেন?চলতি বিনিয়োগ সিদ্ধান্ত বলতে কী বোঝায়?আয় সিদ্ধান্ত কী?অর্থায়ন সিদ্ধান্ত কী?ব্যয় সিদ্ধান্ত কী?বিনিয়োগ সিদ্ধান্ত কী?আয় সিদ্ধান্ত ও ব্যয় সিদ্ধান্তের মধ্যে দুটি পার্থক্য দেখাও।অর্থায়ন কী? (জ্ঞান)অর্থায়ন কী নিয়ে কাজ করে? (জ্ঞান)অর্থায়ন কোন ধরনের প্রক্রিয়া? (জ্ঞান)অর্থায়ন ব্যবস্থাপনা কী? (জ্ঞান)ব্যবসায়ের মূল চালিকাশক্তি কী? (জ্ঞান)অষ্টাদশ শতাব্দীতে ফিন্যান্স মূলত কোন ধরনের কাজে নিয়োজিত ছিল? (জ্ঞান)উৎপাদন কৌশল জটিলতর হয় কখন? (জ্ঞান)অর্থায়ন বিকাশের মূল চারণভূমি কোথায়? (জ্ঞান)আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় কখন থেকে? (জ্ঞান)WTO-এর পূর্ণরূপ কী? (জ্ঞান)কোন দশকে বিশ্ব বাণিজ্য সংস্থা আত্মপ্রকাশ করে? (জ্ঞান)পারিবারিক অর্থায়ন কী? (জ্ঞান)সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী? (জ্ঞান)ADB-এর পূর্ণরূপ কী? (জ্ঞান)IDB-এর পূর্ণরূপ কী? (জ্ঞান)কোন ধরনের অর্থায়ন সাধারণত অলাভজনক হয়? (জ্ঞান)কোন অর্থায়নে আগে ব্যয়ের পরিমাণ নির্ণয় করা হয়? (জ্ঞান)আন্তর্জাতিক অর্থায়ন কাকে বলে? (জ্ঞান)আন্তর্জাতিক অর্থায়নে কোন খাতগুলো নিয়ে বিচার-বিশ্লেষণ করা হয়? (জ্ঞান)বাণিজ্য ঘাটতি কী? (জ্ঞান)ব্যবসায় অর্থায়নের মূল লক্ষ্য কী? (জ্ঞান)যৌথমূলধনি সংগঠনের অনুমোদন দেন কে? (জ্ঞান)কোন ধরনের অর্থায়নের ক্ষেত্রে আয়ের সাথে ব্যয়ের সংগতি রাখা খুবই প্রয়োজন হয়? (জ্ঞান)ব্যবসায় অর্থায়ন কী? (জ্ঞান)বড় অঙ্কের মোট মূলধনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে কী হিসেবে বিক্রি করা হয়? (জ্ঞান)সরকারি অর্থায়ন কাকে বলে? (জ্ঞান)ব্যবসায় প্রতিষ্ঠান কাকে বলে? (জ্ঞান)রপ্তানি থেকে আমদানি বেশি হলে কোন ধরনের ঘাটতি দেখা দেয়? (জ্ঞান)রেমিটেন্স কী? (জ্ঞান)বিদ্যালয় কোন ধরনের প্রতিষ্ঠান? (জ্ঞান)ব্যবসায় প্রতিষ্ঠানকে কয় ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন কোনটি? (জ্ঞান)একটি সফল বিনিয়োগ কোনটি বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে? (জ্ঞান)তারল্য কী? (জ্ঞান)কাঁচামাল ক্রয়ের জন্য কোন ধরনের মূলধনের প্রয়োজন? (জ্ঞান)উপযুক্ততার নীতি কী? (জ্ঞান)আয় সিদ্ধান্ত কী? (জ্ঞান)আয় সিদ্ধান্ত অন্য কী নামে পরিচিত? (জ্ঞান)বিনিয়োগ সিদ্ধান্ত কী? (জ্ঞান)ব্যয় সিদ্ধান্তের অপর নাম কী? (জ্ঞান)চলতি বিনিয়োগ সিদ্ধান্ত কী? (জ্ঞান)অর্থায়ন প্রক্রিয়া ব্যবসায়ের মূল চালিকাশক্তি- ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)ব্যবসায়ের মূল চালিকাশক্তি কী? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)বর্তমানে অর্থায়নকে ব্যবসায়ের মূল চালিকাশক্তি হিসেবে ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)'প্রাণ' কোম্পানির অর্থায়ন প্রক্রিয়া কি 'চা' এর দোকানের অর্থায়ন প্রক্রিয়ার মতো? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)কম্পিউটার শুধু উৎপাদন কৌশলই নয় অর্থায়নকেও পাল্টিয়ে দেয়? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)সরকারি অর্থায়ন সাধারণত অলাভজনক হয় কেন? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)আন্তর্জাতিক অর্থায়নে কোন খাতগুলো নিয়ে বিচার-বিশ্লেষণ করা হয়? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের উদ্দেশ্য কী? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)"এতিমখানার অর্থায়ন ব্যবসায় অর্থায়ন থেকে ভিন্ন।"-ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)"এতিমখানা মুনাফাভিত্তিক প্রতিষ্ঠান নয়।"- ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)স্কুল বিতর্কের জন্য কোন ধরনের অর্থায়ন প্রয়োজন? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)"বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থায়ন প্রক্রিয়া ভিন্ন"- ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)কোন ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যক্তিগত সম্পত্তি দ্বারা দায় পরিশোধ করতে হয়? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)বাংলাদেশের বাণিজ্য ঘাটতির কারণ ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)কোন অর্থায়নে প্রথমে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা হয়? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)কোন প্রতিষ্ঠানের অর্থায়ন প্রক্রিয়া ভিন্ন ধরনের? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানকে মুক্তবাজারে কেন পরিকল্পনামাফিক অর্থায়ন করতে হয়? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)ব্যবসায়িক মূলধন সংকট নিরসনে অর্থায়নের গুরুত্ব ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)তারল্য ঘাটতির কারণ ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য রক্ষাকারী নীতিটি ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)"মুনাফা ও তারল্যের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান।"-ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)তারল্য ও মুনাফার মধ্যে কীরূপ সম্পর্ক বিদ্যমান? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)ব্যবসায়ের ঝুঁকি বণ্টন হয় কোন নীতিতে? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)ব্যবসায়ের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতিটি ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)ব্যাংক থেকে ৫ বছর মেয়াদি ঋণ নিয়ে কর্মচারীর বেতন পরিশোধ করলে কারবারি অর্থায়নের নীতি লঙ্ঘিত হয় কেন? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)উপযুক্ততার নীতি অনুসারে কীভাবে অর্থায়ন করা হয়? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)অর্থায়ন সিদ্ধান্ত বলতে কী বোঝায়? (অনুধাবনমুলক)বিনিয়োগ সিদ্ধান্তের অপর নাম কী? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)বিনিয়োগ সিদ্ধান্ত বলতে কী বোঝ? (অনুধাবনমুলক)মেশিন ক্রয় করা কোন ধরনের সিদ্ধান্ত? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ