• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন
অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

অর্থায়নের শ্রেণিবিভাগ

অর্থায়ন প্রক্রিয়া একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি, একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্যও গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রতিষ্ঠানই একেকটি অর্থায়ন প্রক্রিয়ার সাথে জড়িত। বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই প্রক্রিয়া বিভিন্ন রূপ নেয়। এবার আমরা অর্থায়নের এই ধরনের একটি শ্রেণিবিভাগ আলোচনা করব।

ক. পারিবারিক অর্থায়ন

পারিবারিক অর্থায়নের ক্ষেত্রে পরিবারের আয়ের উৎস ও পরিমাণ নির্ধারণ করে, সেই আয় কীভাবে ব্যয় করলে পরিবারের সদস্যদের সর্বাঙ্গীণ মঙ্গল হয়, তা নির্ধারণ করা হয়। পরিবারের প্রয়োজনীয় অসংখ্য ব্যয়ের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে অধিক গুরুত্বপূর্ণ ব্যয়গুলো পূরণ করা হয়। পরিবারের আয় যদি ব্যয়ের জন্য যথেষ্ট না হয় তবে বিভিন্ন আত্মীয়স্বজন, পরিচিত ব্যক্তি, বন্ধু-বান্ধব থেকে অর্থ ঋণ হিসাবে নেওয়া যায়। নিয়মিত আয়ের সাথে সংগতি রেখে নিয়মিত ব্যয়সমূহ নির্ধারণ করা হয়। স্থায়ী সম্পদ যেমন: টিভি, ফ্রিজ, গাড়ি, গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ ব্যাংক থেকে ঋণ নেওয়া যায়। কিন্তু সংগৃহীত তহবিল সীমাবদ্ধ বলে এর উপযুক্ত ব্যবহার প্রয়োজন। যদি পরিবারের সংগৃহীত তহবিল প্রয়োজনীয় ব্যয়ের তুলনায় বেশি হয়, তবে সেটা ভবিষ্যতে ব্যবহারের জন্য সঞ্চয় করা হয়।

খ. সরকারি অর্থায়ন

প্রতিটি সরকারের একটি অর্থ ব্যবস্থাপনা আছে। একটি সরকারের প্রেক্ষাপটে তার বার্ষিক ব্যয় কোন কোন খাতে কী পরিমাণে হবে এবং সেই অর্থ কোন কোন উৎস থেকে সংগ্রহ করা যাবে, তা সরকারি অর্থায়নে আলোচনা করা হয়। সরকারকে দেশের সার্বিক উন্নয়নে অনেক খাতে অর্থ ব্যয় করতে হয়, যেমন: রাস্তাঘাট, সেতু, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল, আইন-শৃঙ্খলা ও প্রতিরক্ষা, সামাজিক অবকাঠামো ইত্যাদি। এই ব্যয় নির্বাহের জন্য সরকারকে বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ করতে হয়, যেমন: আয়কর, মূল্য সংযোজন কর, গিফট ট্যাক্স, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, সঞ্চয়পত্র, প্রাইজবন্ড, ট্রেজারি বিল ইত্যাদি।

সরকারি অর্থায়নে প্রথমে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে সে অনুযায়ী তহবিল সংগ্রহ করা হয়। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য সমাজকল্যাণ। সরকারি অর্থায়ন সাধারণত অলাভজনক হয়। সরকারি অর্থায়নের ব্যয়, আয় অপেক্ষা বেশি হতে পারে। সরকারি মালিকানার বেশ কিছু ব্যবসায় প্রতিষ্ঠান থাকে, যা অপেক্ষাকৃত কম লাভজনকও হতে পারে। যেমন: BCIC (Bangladesh Chemical Industries Corporation)-এর অধীনে রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানগুলো।

আবার বড় বড় সেতু, ফ্লাইওভারের মতো বড় প্রকল্প বাস্তবায়নেও প্রচুর অর্থের প্রয়োজন হয়, যদি সরকারের বাজেট হতে সম্পূর্ণ অর্থের সংস্থান করতে হয়। অনেক সময় সরকারের সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তাজনিত ব্যয়ের জন্য অর্থের সংকট সৃষ্টি হতে পারে। ফলে অনেক সময় সরকার বিভিন্ন উৎস থেকে বৈদেশিক ঋণ গ্রহণ করে। যেমন: ADB (Asian Development Bank), বিশ্বব্যাংক, IDB (Islamic Development Bank) ইত্যাদি।

গ. আন্তর্জাতিক অর্থায়ন

আন্তর্জাতিক অর্থায়নে আমদানি ও রপ্তানির খাতগুলো নিয়ে বিচার-বিশ্লেষণ করা হয়। বাংলাদেশ প্রধানত আমদানিনির্ভর দেশ। প্রতিবছর বিপুল পরিমাণে খাদ্যসামগ্রী, কাঁচামাল, মেশিনারিজ, ঔষধ, পেট্রোলিয়াম ইত্যাদি বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। অপরপক্ষে বাংলাদেশ থেকে পাট ও পাটজাতদ্রব্য, তৈরি পোশাক, কৃষিজাত দ্রব্য ইত্যাদি রপ্তানি করা হচ্ছে। রপ্তানি হতে আমদানি বেশি করতে হয় বলে প্রতিবছর বিরাট অংকের বাণিজ্যঘাটতি দেখা যায়। এই ঘাটতি পূরণে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ বা রেমিটেন্স বিশেষ ভূমিকা রাখে। আন্তর্জাতিক অর্থায়নে আমদানি ও রপ্তানি খাতসমূহ নিয়ে আলোচনা করা হয় এবং এ সংক্রান্ত ঘাটতি কীভাবে ব্যবস্থাপনা করা যায় তা আলোচনা করা হয়।

ঘ. অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থসংস্থান

সমাজে এমন কিছু প্রতিষ্ঠান বা সংস্থা থাকে, যা মানবকল্যাণে বা দরিদ্র ও বঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত। এ ধরনের প্রতিষ্ঠান পরিচালনার জন্য অর্থ বা অর্থের সমতুল্য পণ্য বা সেবার প্রয়োজন আছে এবং সেই অর্থের দক্ষ ব্যবস্থাপনারও প্রয়োজন আছে। এ ক্ষেত্রে অর্থায়ন যে ভূমিকা রাখে তা হচ্ছে অর্থ ও অর্থ সমতুল্য সম্পদ সংগ্রহের উৎস চিহ্নিতকরণ এবং তার সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটির সেবামূলক উদ্দেশ্যকে সফল করা। উদাহরণ হিসেবে বলা যায়, একটি এতিমখানা মুনাফাভিত্তিক প্রতিষ্ঠান নয়। তবে এটিরও অর্থের প্রয়োজন আছে। বিভিন্ন অনুদানের মাধ্যমে এরা অর্থ সংগ্রহ করেন। সংগৃহীত অর্থ ব্যয় করা হয় এতিমদের বিভিন্ন উন্নয়নে। ফলে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থের উৎস চিহ্নিতকরণ এবং উদ্দেশ্য অর্জনে এর যথাযথ ব্যবহার নিশ্চিত করাই অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের মূল উদ্দেশ্য।

ঙ. ব্যবসায় অর্থায়ন

অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন হচ্ছে ব্যবসায় অর্থায়ন বা বিজনেস ফাইন্যান্স। মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভক্ষতির ঝুঁকি নিয়ে গঠিত সংগঠনকে ব্যবসায় প্রতিষ্ঠান বলা হয়। ফলে ব্যবসায় প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে, সেটিই ব্যবসায় অর্থায়ন। ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে ৩ ভাগে ভাগ করা হয়: একমালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায় ও যৌথমূলধনি ব্যবসায়। এই তিন প্রকার প্রতিষ্ঠানেরই অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য হলো বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহ ও অর্থ ব্যবস্থাপনা। অর্থ সংগ্রহের ক্ষেত্রে স্বীয় মূলধন ও ঋণ উৎস হিসেবে ব্যবহৃত হয়। ব্যবসায় অর্থায়নই এই পাঠের মূল বিষয়।

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যবসায় প্রতিষ্ঠান সাধারণত ছোট প্রতিষ্ঠান, যা একমালিকানা বা অংশীদারি ব্যবসায় হিসেবে গঠিত। বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্প, গ্রাম-গঞ্জের হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসা, মুদি দোকান, সেলুন, বুটিক শপ ইত্যাদি এই ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান। একমালিকানা প্রতিষ্ঠানে লাভ হলে মালিক একা ভোগ করে, লোকসান হলে ক্ষতিপূরণের জন্য মালিকের ব্যক্তিগত সম্পত্তিও ব্যবহৃত হয়।

অংশীদারি প্রতিষ্ঠানে অংশীদারদের মধ্যে ঝুঁকি বণ্টিত হয় বিধায় ব্যবসায়ের আর্থিক ক্ষতি বহনে ব্যক্তিগত সম্পত্তি ব্যবহারের জন্য প্রস্তুত থাকতে হয়। এ ধরনের একমালিকানা বা অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানে তহবিল সংগ্রহের উৎস মালিকের নিজস্ব তহবিল, মুনাফা, আত্মীয়স্বজন থেকে গৃহীত ঋণ, ব্যাংক অথবা গ্রামীণ মহাজন থেকে সুদের ভিত্তিতে ঋণ গ্রহণ। সুতরাং নিজস্ব তহবিল নিয়োগ করে এর যথাযোগ্য ব্যবহার নিশ্চিত করে মুনাফা অর্জন করাই এ ধরনের প্রতিষ্ঠানগুলোর অর্থায়নের মূল উদ্দেশ্য।

যৌথমূলধনি কোম্পানির অর্থায়ন প্রক্রিয়া ভিন্ন ধরনের। একটি প্রতিষ্ঠান যৌথমূলধনি হতে হলে সরকারি অনুমোদন নিতে হয়। সরকার অনুমোদন দেওয়ার আগে ন্যূনতম মূলধনের পরিমাণ পরিচালকগণের পরিচয়পত্র, ব্যবসার উদ্দেশ্য ও নানাবিধ দলিলাদি বিচার-বিশ্লেষণ করে। অনুমোদন পেলে একটি কোম্পানি তার বড় অঙ্কের কাঙ্ক্ষিত মূলধনকে ছোট ছোট অঙ্কে বিভক্ত করে শেয়ার হিসেবে বিক্রয় করে। যেমন: ১০ কোটি টাকার মূলধন ১,০০০ টাকার ১ লক্ষ শেয়ারে বিভক্ত করে সাধারণ জনগণের কাছে বিক্রয় করা হয়। একেকটি শেয়ারের মূল্য মাত্র ১,০০০ টাকা হওয়ার কারণে দেশের প্রত্যন্ত অঞ্চলের ছোট বিনিয়োগকারীরাও কোম্পানির শেয়ার কিনতে পারে।

শেয়ারহোল্ডারগণ কোম্পানির মালিক এবং প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডাররা শেয়ারবাজার যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জে ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে শেয়ার বিক্রয় করে শেয়ারটি নগদ অর্থে রূপান্তর করতে পারে। শেয়ার ছাড়া বন্ড ও ডিবেঞ্চার বিক্রয় করেও যৌথমূলধনি ব্যবসায় সাধারণ জনগণ থেকে ঋণের মাধ্যমে তহবিল সংগ্রহ করতে পারে। সে ক্ষেত্রে ডিবেঞ্চারহোল্ডার অর্থাৎ যারা ডিবেঞ্চার বা ঋণপত্র ক্রয় করে, তাদেরকে নির্দিষ্ট হারে নিয়মিতভাবে সুদ প্রদান করতে হবে। কেননা তারা শেয়ারহোল্ডারদের মতো কোম্পানির মালিক নন।

চ. ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

যেকোনো দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সাধারণত সে দেশের ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আবর্তিত হয়। সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক-এ ধরনের সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো মুনাফাভিত্তিক ব্যবসায় প্রতিষ্ঠান, তবে এগুলোর অর্থায়ন প্রক্রিয়া সাধারণ ব্যবসায় প্রতিষ্ঠান থেকে একটু ভিন্ন প্রকৃতির। এই ব্যাংকগুলো মানুষের ক্ষুদ্র তহবিলকে সংগ্রহ করে বিভিন্ন মেয়াদি আমানত সৃষ্টি করে এবং আমানতকারীকে নির্দিষ্ট হারে সুদ প্রদান করে। আবার এই তহবিল থেকে ব্যাংকগুলো বিভিন্ন উদ্যোক্তাদের ঋণ প্রদান করে। এছাড়া ব্যক্তিগত বিভিন্ন প্রয়োজনেও ব্যাংক থেকে ঋণ নেওয়া যায়। এই ঋণের উপর ব্যাংক নির্দিষ্ট হারে সুদ ধার্য করে। কিন্তু ব্যাংক কর্তৃক ঋণগ্রহীতার জন্য ধার্যকৃত সুদের হার আমানতকারীকে প্রদেয় সুদের হার হতে অপেক্ষাকৃত বেশি। এই দুধরনের সুদের হারের পার্থক্যই ব্যাংকগুলোর মুনাফা। ব্যাংকিং অংশের অধ্যায়গুলোতে আমরা এসব প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানব। বাণিজ্যিক ব্যাংক ছাড়া কিছু আর্থিক প্রতিষ্ঠানও দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন কিছু প্রতিষ্ঠানের উদাহরণ হলো ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), বাংলাদেশ গৃহ নির্মাণ অর্থায়ন সংস্থা, বাংলাদেশ কৃষি ব্যাংক ইত্যাদি। এই আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের অর্থনীতির ভিন্ন ভিন্ন খাতের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে।

অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন - অনন্যা প্রশ্ন

অর্থায়নের ধারণাঅর্থায়নের ক্রমোন্নয়নের ধারাঅর্থায়নের শ্রেণিবিভাগব্যবসায় অর্থায়নের গুরুত্বব্যবসায় অর্থায়নের নীতিআর্থিক ব্যবস্থাপকের কার্যাবলিসমাজ সভ্যতার ক্রমবিকাশ, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে কার্য পরিধি বৃদ্ধি পেয়েছে কিসের? (জ্ঞান)অর্থায়ন কী? (জ্ঞান)প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়ীকে মুনাফা অর্জন করতে হলে কীসের সদ্ব্যবহার করতে হয়? (জ্ঞান)একজন ব্যবসায়ীকে স্বল্প পুঁজি বিনিয়োগ করেও অধিক মুনাফা অর্জনে সহায়তা করে কোনটি? (জ্ঞান)ব্যবসায়ের মূল চালিকাশক্তি কী? (জ্ঞান)একটি ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থের আগমন ঘটে কী থেকে? (জ্ঞান)ব্যবসায়ী সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনার জন্য তহবিল বিনিয়োগ করে কোন কোন সম্পদে? (জ্ঞান)দীর্ঘমেয়াদি অর্থ পরিশোধের সুযোগ থাকায় ঝুঁকি কিছুটা কমে যায় কীসের? (জ্ঞান)যৌথমূলধনি কোম্পানি মূলত প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করে কীসের মাধ্যমে? (জ্ঞান)শেয়ারবাজারে শেয়ারের মূল্য বৃদ্ধিতে সহায়তা করে কী কী? (জ্ঞান)নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক কী? (জ্ঞান)পরিবারের সংগৃহীত তহবিল প্রয়োজনীয় ব্যয়ের তুলনায় বেশি হলে কী করা হয়? (জ্ঞান)আয় অপেক্ষা ব্যয় বেশি হতে পারে কোন অর্থায়নে? (জ্ঞান)এতিমখানা কী ধরনের প্রতিষ্ঠান? (জ্ঞান)অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের মূল উদ্দেশ্য কী? (জ্ঞান)অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন কী? (জ্ঞান)ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য কী? (জ্ঞান)যৌথমূলধনি কোম্পানি কাঙ্ক্ষিত মূলধনকে যে ছোট ছোট অংশে বিভক্ত করে তাকে কী বলে? (জ্ঞান)শেয়ারহোল্ডারগণ যৌথমূলধনি কোম্পানির কী? (জ্ঞান)জাতীয় আয় বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে কী? (জ্ঞান)একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালিয়ে রাখার জন্য যে নিত্যনৈমিত্তিক অর্থের প্রয়োজন হয় তাকে কী বলে? (জ্ঞান)সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী? (জ্ঞান)BCIC এর পুরো নাম কী? (জ্ঞান)ADB এর পুরো নাম কী? (জ্ঞান)ICB এর পুরো নাম কী? (জ্ঞান)IDB এর পুরো নাম কী? (জ্ঞান)WB এর পুরো নাম কী? (জ্ঞান)আমদানি ও রপ্তানির খাতগুলো নিয়ে বিচার-বিশ্লেষণ করা হয় কোন অর্থায়নে? (জ্ঞান)সরকারকে ঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান কোনগুলো? (জ্ঞান)বাংলাদেশ প্রধানত কী ধরনের দেশ? (জ্ঞান)বর্তমানে বাংলাদেশের সর্বাধিক রপ্তানিজাত দ্রব্য কী? (জ্ঞান)বাণিজ্য ঘাটতি দেখা দেয় কখন? (জ্ঞান)বাণিজ্য ঘাটতি পূরণে বিশেষ ভূমিকা রাখে কী? (জ্ঞান)অর্থায়ন আন্তর্জাতিকতা লাভ করে কোন দশকে? (জ্ঞান)আয় সিদ্ধান্ত বলতে মূলত কী বোঝায় ? (জ্ঞান)উৎপাদন প্রক্রিয়া উৎকর্ষতা লাভ করে কোন প্রক্রিয়ার মাধ্যমে? (জ্ঞান)ফিন্যান্স মূলত কোন কাজে নিয়োজিত ছিল অষ্টাদশ শতাব্দীতে? (জ্ঞান)অর্থায়ন বিকাশের মূল চারণভূমি কোন দেশ? (জ্ঞান)যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে একত্রিকরণ প্রবণতা শুরু হয় কোন দশকে? (জ্ঞান)শেয়ার বিক্রয়ের মাধ্যমে অর্থায়নের প্রয়োজনীয়তা দেখা দেয় কোন দশক থেকে? (জ্ঞান)ব্যবসায় পরিচালনার জন্য তারল্যের প্রয়োজনীয়তা বিশেষভাবে উপলব্ধি হয় কোন দশক থেকে? (জ্ঞান)আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় কোন দশকে? (জ্ঞান)১৯৭০-এর দশকে কোন অধ্যায়ের শুরু হয় এবং অর্থায়ন হয়ে ওঠে অঙ্কনির্ভর? (জ্ঞান)বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর পুরো নাম কী? (জ্ঞান)বিশ্ব বাণিজ্য সংস্থা আত্মপ্রকাশ করে কোন দশকে? (জ্ঞান)বিশ্বব্যাপী আমদানিরপ্তানির প্রতিবন্ধকতা ব্যাপকভাবে হ্রাস পায় কীসের ফলে? (জ্ঞান)ব্যবসায়ের মূল চালিকাশক্তি কী? (জ্ঞান)অর্থায়নের বিষয়বস্তু কী? (জ্ঞান)অর্থায়ন বলতে কী বোঝায় ? (জ্ঞান)অর্থায়নের কাজ কী? (জ্ঞান)ব্যবসায়ে মুনাফা অর্জন করার জন্য সুষ্ঠু ব্যবহার করতে হয় কীসের? (জ্ঞান)ব্যবসা-বাণিজ্যের কার্য পরিধি বেড়েছে কীসের ব্যবহারে? (জ্ঞান)ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হয় কীসের মাধ্যমে? (জ্ঞান)ব্যবসায়ের পাশাপাশি অর্থায়নের প্রয়োগ রয়েছে কোথায়? (জ্ঞান)বৃহৎ প্রতিষ্ঠানের অর্থায়ন প্রক্রিয়া কেমন হয়? (জ্ঞান)কোম্পানি প্রয়োজনীয় তহবিল মূলত সংগ্রহ করে কীসের মাধ্যমে? (জ্ঞান)সপ্তদশ শতাব্দীর শিল্পবিপ্লবের পর জটিলতর হয় কী? (জ্ঞান)অর্থায়ন বিকাশের মূল চারণভূমি কোন দেশ? (জ্ঞান)যুক্তরাষ্ট্রে চরম মন্দা শুরু হয় কোন দশকে? (জ্ঞান)শেয়ার বিক্রির মাধ্যমে অর্থায়ন শুরু হয় কোন দশকে? (জ্ঞান)তারল্যের প্রয়োজনীয়তা বিশেষভাবে দেখা দেয় কোন দশকে? (জ্ঞান)অর্থায়নের সনাতন ধারা (১৯৫০-এর দশক) কী? (জ্ঞান)আধুনিক অর্থায়নের কাজ (১৯৬০-এর দশক) কী? (জ্ঞান)অর্থায়নে কম্পিউটার অধ্যায়ের সূচনা হয় কোন দশকে? (জ্ঞান)আর্থিক সিদ্ধান্ত জটিল অঙ্কনির্ভর হয় কোন দশকে? (জ্ঞান)অর্থায়নের সনাতন ধারা নতুনরূপে আবির্ভূত হয় কোন দশকে? (জ্ঞান)বিশ্ব বাণিজ্য সংস্থার আত্মপ্রকাশ ঘটে কোন দশকে? (জ্ঞান)ব্যবসায় প্রতিষ্ঠানকে ভাগ করা যায় কত ভাগে? (জ্ঞান)প্রতিটি প্রতিষ্ঠানই জড়িত কীসের সাথে? (জ্ঞান)পারিবারিক অর্থায়নের উদ্দেশ্য কী? (জ্ঞান)সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী? (জ্ঞান)সরকারি অর্থায়নে প্রথমে নির্ধারণ করা হয় কী? (জ্ঞান)আমদানি-রপ্তানি খাতগুলো বিচার-বিশ্লেষণ করা হয় কোন অর্থায়নে? (জ্ঞান)রপ্তানি হতে আমদানি বেশি হলে সৃষ্টি হয় কী? (জ্ঞান)অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন সংঘটিত হয় কোন উদ্দেশ্যে? (জ্ঞান)অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন কী? (জ্ঞান)যৌথমূলধনি কোম্পানির প্রকৃত মালিক কে? (জ্ঞান)ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে দেশের কী আবর্তিত হয় ? (জ্ঞান)অর্থের যথাযথ ব্যবহারের কী সহায়তা করে ? (জ্ঞান)ব্যবসায় প্রতিষ্ঠান অর্থায়ন করে কী অনুসারে? (জ্ঞান)সুচিন্তিত ও সুদক্ষ অর্থায়ন ব্যবস্থাপনায় কী হয়? (জ্ঞান)বাংলাদেশের ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর নিত্যনৈমিত্তিক ঘটনা কী? (জ্ঞান)অর্থের লাভজনক ব্যবহারে প্রয়োজন কী? (জ্ঞান)দীর্ঘমেয়াদি অর্থায়ন কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হয় কারা? (জ্ঞান)অপরিকল্পিত আর্থিক ব্যবস্থাপনা কীসের কারণ? (জ্ঞান)একটি সফল বিনিয়োগ প্রত্যক্ষ ভূমিকা রাখে কোথায়? (জ্ঞান)লাভজনক প্রকল্প নির্বাচনে প্রয়োজন কী? (জ্ঞান)ব্যবসায়ীকে তারল্য ও বিনিয়োগের মধ্যে ভারসাম্য রেখে করতে হয় কী? (জ্ঞান)নগদ অর্থ বা তারল্য ও মুনাফার মধ্যে রয়েছে কী সম্পর্ক? (জ্ঞান)নগদ অর্থ বা তারল্য বেশি রাখলে কী হয়? (জ্ঞান)অধিক বিনিয়োগের ফলে তৈরি হয় কী? (জ্ঞান)স্বল্পমেয়াদি তহবিল দিয়ে সরবরাহ করা হয় কী? (জ্ঞান)দীর্ঘমেয়াদি তহবিলের উৎস ব্যবহার করা হয় কী সরবরাহে? (জ্ঞান)চলতি মূলধন ব্যবস্থাপনা করা উচিত কী দিয়ে? (জ্ঞান)ব্যবসায়ে মুনাফা বাড়ার সাথে কী বাড়তে থাকে? (জ্ঞান)ঝুঁকি হ্রাস পাবে কখন? (জ্ঞান)ব্যবসায়ের পণ্য বৈচিত্রাপূর্ণ হলে কী হয়? (জ্ঞান)আর্থিক ব্যবস্থাপক কাজ করে কত ধরনের সিদ্ধান্ত নিয়ে? (জ্ঞান)আয় সিদ্ধান্তের অপর নাম কী? (জ্ঞান)ব্যয় সিদ্ধান্তের অপর নাম কী? (জ্ঞান)তহবিল সংগ্রহের প্রক্রিয়া কী? (জ্ঞান)শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করে কোন প্রতিষ্ঠানসমূহ? (জ্ঞান)প্রতিষ্ঠান ঋণ নিয়ে তহবিল সংগ্রহ করলে কী বৃদ্ধি পায়? (জ্ঞান)সংগৃহীত তহবিল বিনিয়োগ প্রক্রিয়াই কী? (জ্ঞান)উৎপাদনমুখী মেশিন ক্রয় প্রতিষ্ঠানের কী? (জ্ঞান)অর্থের প্রত্যাশিত আগমন-নির্গমনের পরিকল্পনা করা হয় কীসের মাধ্যমে? (জ্ঞান)কাঁচামাল কেনার পরিমাণ ও এর অর্থের উৎস নির্ধারণকে কী বলা হয়? (জ্ঞান)শেয়ারের বিনিময়ে বিনিয়োগকারীকে নিয়মিতভাবে কী প্রদান করা হয়?সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী?মুক্তবাজার ব্যবস্থাপনায় ব্যবসায় প্রতিষ্ঠানকে বিশেষ গুরুত্বের সাথে কীভাবে অর্থায়ন করতে হয়?অর্থায়ন সম্পর্কে ধারণা দাও।অর্থায়ন হলো কাম্য মূলধন কাঠামো নির্ধারণ ও সুষ্ঠু বিনিয়োগ- ব্যাখ্যা কর। ব্যবসায় অর্থায়নের মূল কাজ কী?তহবিলের ব্যবহার বলতে কী বোঝ?তহবিল ব্যবস্থাপনা কীভাবে করা হয়।অর্থায়নের ক্রমবিকাশ সম্পর্কে সংক্ষেপে ধারণা দাও।শিল্পবিপ্লব সম্পর্কে সংক্ষেপে ধারণা দাও।অতীতের আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলি বর্তমান আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলি হতে আলাদা কেন?ব্যবসায়-বাণিজ্যে বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-এর ভূমিকা সংক্ষেপে লেখ।পারিবারিক অর্থায়ন বলতে কী বোঝ? অথবা, পরিবারের আয়ের উৎস ও পরিমাণ নির্ধারণ কোন অর্থায়নের অন্তর্ভুক্ত?সরকারি অর্থায়ন বলতে কী বোঝ?সরকারি অর্থায়ন অলাভজনক কেন?সরকারের অর্থ সংগ্রহের উৎসগুলো কী কী?ব্যবসায় অর্থায়ন বলতে কী বোঝায়? অথবা, ব্যবসায় অর্থায়ন গুরুত্বপূর্ণ কেন?আন্তর্জাতিক অর্থায়ন বলতে কী বোঝায়? অথবা, আমদানি-রপ্তানির সাথে জড়িত অর্থায়ন সম্পর্কে ধারণা দাও।পরিবারের আয়ের উৎসগুলো কী কী?সরকারি অর্থায়নে ব্যয়ের খাতগুলো কী কী?পারিবারিক অর্থায়ন ও সরকারি অর্থায়নের মধ্যে দুটি পার্থক্য লেখ।সরকারের অর্থ ব্যবস্থাপনা বলতে কী বোঝ?ব্যবসায় অর্থায়ন ও অব্যবসায় অর্থায়নের মধ্যে পার্থক্য লেখ।অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন ব্যাখ্যা কর। অথবা, অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো কী উদ্দেশ্যে কাজ করে থাকে?অব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের উদ্দেশ্যগত ভিন্নতা লেখ।আন্তর্জাতিক বাণিজ্য বলতে কী বোঝায়?আন্তর্জাতিক অর্থায়নে রেমিটেন্সের ভূমিকা সংক্ষেপে লেখ।ব্যবসায় প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা দাও।একমালিকানা ব্যবসায় বলতে কী বোঝ?অংশীদারি ব্যবসায় বলতে কী বোঝ?ব্যবসায় অর্থায়ন ব্যবস্থাপনা কী?কোন প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে থাকে?ব্যবসায়ে তহবিল সংকট নিরসনে অর্থায়নের গুরুত্ব লেখ।জাতীয় আয় বৃদ্ধিতে অর্থায়ন বিষয়ক জ্ঞান প্রয়োজন কেন?ঝুঁকি হ্রাস করে মুনাফা বৃদ্ধিতে অর্থায়ন কীভাবে সহায়তা করে?তারল্য বনাম মুনাফা নীতি কী?তারল্য বনাম মুনাফা নীতি অর্থায়নের অন্যতম নীতি কেন?উপযুক্ততার নীতি বলতে কী বোঝ?বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি কী?বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি অনুসারে ব্যবসায়ের ঝুঁকি বণ্টন হয় কীভাবে?তারল্য বলতে কী বোঝায়?চলতি মূলধন সম্পর্কে সংক্ষেপে ধারণা দাও।স্থায়ী মূলধন সম্পর্কে সংক্ষেপে ধারণা দাও।ব্যবসায় বৈচিত্র্যকরণ গুরুত্বপূর্ণ কেন?চলতি বিনিয়োগ সিদ্ধান্ত বলতে কী বোঝায়?আয় সিদ্ধান্ত কী?অর্থায়ন সিদ্ধান্ত কী?ব্যয় সিদ্ধান্ত কী?বিনিয়োগ সিদ্ধান্ত কী?আয় সিদ্ধান্ত ও ব্যয় সিদ্ধান্তের মধ্যে দুটি পার্থক্য দেখাও।অর্থায়ন কী? (জ্ঞান)অর্থায়ন কী নিয়ে কাজ করে? (জ্ঞান)অর্থায়ন কোন ধরনের প্রক্রিয়া? (জ্ঞান)অর্থায়ন ব্যবস্থাপনা কী? (জ্ঞান)ব্যবসায়ের মূল চালিকাশক্তি কী? (জ্ঞান)অষ্টাদশ শতাব্দীতে ফিন্যান্স মূলত কোন ধরনের কাজে নিয়োজিত ছিল? (জ্ঞান)উৎপাদন কৌশল জটিলতর হয় কখন? (জ্ঞান)অর্থায়ন বিকাশের মূল চারণভূমি কোথায়? (জ্ঞান)আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় কখন থেকে? (জ্ঞান)WTO-এর পূর্ণরূপ কী? (জ্ঞান)কোন দশকে বিশ্ব বাণিজ্য সংস্থা আত্মপ্রকাশ করে? (জ্ঞান)পারিবারিক অর্থায়ন কী? (জ্ঞান)সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী? (জ্ঞান)ADB-এর পূর্ণরূপ কী? (জ্ঞান)IDB-এর পূর্ণরূপ কী? (জ্ঞান)কোন ধরনের অর্থায়ন সাধারণত অলাভজনক হয়? (জ্ঞান)কোন অর্থায়নে আগে ব্যয়ের পরিমাণ নির্ণয় করা হয়? (জ্ঞান)আন্তর্জাতিক অর্থায়ন কাকে বলে? (জ্ঞান)আন্তর্জাতিক অর্থায়নে কোন খাতগুলো নিয়ে বিচার-বিশ্লেষণ করা হয়? (জ্ঞান)বাণিজ্য ঘাটতি কী? (জ্ঞান)ব্যবসায় অর্থায়নের মূল লক্ষ্য কী? (জ্ঞান)যৌথমূলধনি সংগঠনের অনুমোদন দেন কে? (জ্ঞান)কোন ধরনের অর্থায়নের ক্ষেত্রে আয়ের সাথে ব্যয়ের সংগতি রাখা খুবই প্রয়োজন হয়? (জ্ঞান)ব্যবসায় অর্থায়ন কী? (জ্ঞান)বড় অঙ্কের মোট মূলধনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে কী হিসেবে বিক্রি করা হয়? (জ্ঞান)সরকারি অর্থায়ন কাকে বলে? (জ্ঞান)ব্যবসায় প্রতিষ্ঠান কাকে বলে? (জ্ঞান)রপ্তানি থেকে আমদানি বেশি হলে কোন ধরনের ঘাটতি দেখা দেয়? (জ্ঞান)রেমিটেন্স কী? (জ্ঞান)বিদ্যালয় কোন ধরনের প্রতিষ্ঠান? (জ্ঞান)ব্যবসায় প্রতিষ্ঠানকে কয় ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন কোনটি? (জ্ঞান)একটি সফল বিনিয়োগ কোনটি বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে? (জ্ঞান)তারল্য কী? (জ্ঞান)কাঁচামাল ক্রয়ের জন্য কোন ধরনের মূলধনের প্রয়োজন? (জ্ঞান)উপযুক্ততার নীতি কী? (জ্ঞান)আয় সিদ্ধান্ত কী? (জ্ঞান)আয় সিদ্ধান্ত অন্য কী নামে পরিচিত? (জ্ঞান)বিনিয়োগ সিদ্ধান্ত কী? (জ্ঞান)ব্যয় সিদ্ধান্তের অপর নাম কী? (জ্ঞান)চলতি বিনিয়োগ সিদ্ধান্ত কী? (জ্ঞান)অর্থায়ন প্রক্রিয়া ব্যবসায়ের মূল চালিকাশক্তি- ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)ব্যবসায়ের মূল চালিকাশক্তি কী? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)বর্তমানে অর্থায়নকে ব্যবসায়ের মূল চালিকাশক্তি হিসেবে ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)'প্রাণ' কোম্পানির অর্থায়ন প্রক্রিয়া কি 'চা' এর দোকানের অর্থায়ন প্রক্রিয়ার মতো? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)কম্পিউটার শুধু উৎপাদন কৌশলই নয় অর্থায়নকেও পাল্টিয়ে দেয়? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)সরকারি অর্থায়ন সাধারণত অলাভজনক হয় কেন? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)আন্তর্জাতিক অর্থায়নে কোন খাতগুলো নিয়ে বিচার-বিশ্লেষণ করা হয়? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের উদ্দেশ্য কী? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)"এতিমখানার অর্থায়ন ব্যবসায় অর্থায়ন থেকে ভিন্ন।"-ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)"এতিমখানা মুনাফাভিত্তিক প্রতিষ্ঠান নয়।"- ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)স্কুল বিতর্কের জন্য কোন ধরনের অর্থায়ন প্রয়োজন? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)"বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থায়ন প্রক্রিয়া ভিন্ন"- ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)কোন ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যক্তিগত সম্পত্তি দ্বারা দায় পরিশোধ করতে হয়? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)বাংলাদেশের বাণিজ্য ঘাটতির কারণ ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)কোন অর্থায়নে প্রথমে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা হয়? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)কোন প্রতিষ্ঠানের অর্থায়ন প্রক্রিয়া ভিন্ন ধরনের? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানকে মুক্তবাজারে কেন পরিকল্পনামাফিক অর্থায়ন করতে হয়? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)ব্যবসায়িক মূলধন সংকট নিরসনে অর্থায়নের গুরুত্ব ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)তারল্য ঘাটতির কারণ ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য রক্ষাকারী নীতিটি ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)"মুনাফা ও তারল্যের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান।"-ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)তারল্য ও মুনাফার মধ্যে কীরূপ সম্পর্ক বিদ্যমান? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)ব্যবসায়ের ঝুঁকি বণ্টন হয় কোন নীতিতে? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)ব্যবসায়ের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতিটি ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)ব্যাংক থেকে ৫ বছর মেয়াদি ঋণ নিয়ে কর্মচারীর বেতন পরিশোধ করলে কারবারি অর্থায়নের নীতি লঙ্ঘিত হয় কেন? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)উপযুক্ততার নীতি অনুসারে কীভাবে অর্থায়ন করা হয়? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)অর্থায়ন সিদ্ধান্ত বলতে কী বোঝায়? (অনুধাবনমুলক)বিনিয়োগ সিদ্ধান্তের অপর নাম কী? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)বিনিয়োগ সিদ্ধান্ত বলতে কী বোঝ? (অনুধাবনমুলক)মেশিন ক্রয় করা কোন ধরনের সিদ্ধান্ত? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ