• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন
অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

অর্থায়নের ক্রমোন্নয়নের ধারা

সপ্তদশ শতাব্দীর শিল্পবিপ্লবের পরেই উৎপাদন কৌশল জটিলতর হয় এবং বিশেষায়িত ও বিভাজিত প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন-প্রক্রিয়া উৎকর্ষ লাভ করে। বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অর্থায়ন-সংক্রান্ত ধারণা ও ব্যবহার অত্যাবশ্যক হয়ে যায়। হিসাবশাস্ত্রের বিকাশের সাথে সাথে অষ্টাদশ শতাব্দীতে ফিন্যান্স মূলত আর্থিক বিবরণীর বিচার-বিশ্লেষণের কাজে নিয়োজিত ছিল। ক্ল্যাসিকাল ধারার ব্যষ্টিক অর্থনীতির উন্নতির সাথে সাথে ব্যবসায়ের নিজস্ব ও বিশেষায়িত অর্থনীতি নিয়েও উনবিংশ শতাব্দীর শেষের দিকে অর্থায়ন সম্পৃক্ত ছিল।

অর্থায়নের ক্রমবিকাশের এই ধারা অর্থায়নের প্রকৃতি ও আওতা সম্পর্কে আমাদের একটি অর্থবহ ধারণা দেয়। গতানুগতিক ধারায় আর্থিক ব্যবস্থাপকদের প্রধান দায়িত্ব ছিল হিসাব সংরক্ষণ ও তা বিশ্লেষণপূর্বক ভবিষ্যৎ কার্যক্রম প্রণয়ন। এছাড়া প্রতিষ্ঠানের প্রকৃত অবস্থা সম্পর্কে বিভিন্ন প্রতিবেদন তৈরি করা এবং নগদ অর্থের ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানটি তার প্রদেয় বিলগুলো যেন যথাযথ সময়ে পরিশোধে সমর্থ হয়, তাও অর্থায়নের ক্রমবিকাশের ধারায় অর্থায়নের কাজ হিসেবে যুক্ত হয়। কিন্তু সভ্যতা বিকাশের সাথে সাথে প্রতিষ্ঠানের ব্যাপ্তি ও প্রযুক্তিগত উন্নয়ন আর্থিক ব্যবস্থাপকদের দায়িত্বকে পরিবর্তিত করেছে। অর্থায়নের বিকাশের মূল চারণভূমি যুক্তরাষ্ট্রে অর্থায়নের যে বিবর্তন গত শতাব্দীতে সংঘটিত হয়েছে তা পরে সারা বিশ্বেই অর্থায়নের বিবর্তনের ধারা হিসেবে পরিচয় লাভ করে।

অর্থায়নের ক্রমোন্নয়নের ধারাকে পর্যায়ক্রমিকভাবে উপস্থাপনে দেখা যায়:

ক. ১৯৩০-এর পূর্ববর্তী দশক : এই সময়কালে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে একত্রীকরণের প্রবণতা শুরু হয়। আর্থিক বিবরণী বিশ্লেষণ করে কোন প্রতিষ্ঠানের সাথে কোন প্রতিষ্ঠান একত্রীকরণ হওয়া উচিত এই সংক্রান্ত রূপরেখা দিতে আর্থিক ব্যবস্থাপকদের দায়িত্ব পালন করতে হয়। তারা এই একত্রীকরণে বিশাল অঙ্কের অর্থসংস্থান ও আর্থিক বিবরণী তৈরি করার দায়িত্ব পালন করেন।

খ. ১৯৩০-এর দশক : একত্রীকরণ প্রবণতা যুক্তরাষ্ট্রে যথেষ্ট সফলতা পায়নি। আগের দশকে একীভূত অনেক প্রতিষ্ঠানই পরের দশকে দেউলিয়া হয়ে যায়। উপরন্তু ত্রিশের দশকে যুক্তরাষ্ট্রে চরম মন্দা শুরু হয়। অনেক লাভজনক প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্তের তালিকায় পড়ে যায়। ফলে ব্যবসায়গুলো পুনর্গঠন করে কীভাবে প্রতিষ্ঠানগুলোকে দেউলিয়াত্ব থেকে রক্ষা করা যায়, এ ব্যাপারে আর্থিক ব্যবস্থাপক বিশেষ দায়িত্ব পালন করেন। এ সময় থেকেই শেয়ার বিক্রির মাধ্যমে অর্থায়নের প্রয়োজন দেখা দেয়।

গ. ১৯৪০-এর দশক : এ সময়ে সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনার জন্য তারল্যের প্রয়োজনীয়তা বিশেষভাবে উপলব্ধি করা যায়। নগদ অর্থপ্রবাহের বাজেট করে সুপরিকল্পিত নগদপ্রবাহের মাধ্যমে অর্থায়ন সেই দায়িত্ব পালন করে।

ঘ. ১৯৫০-এর দশক : এই দশকে অর্থায়ন পূর্বের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে সর্বোচ্চ লাভজনক বিনিয়োগ প্রকল্প মূল্যায়নে নানা প্রকার গাণিতিক বিশ্লেষণ কাজে নিয়োজিত হয়। সুদূরপ্রসারী প্রাক্কলনের মাধ্যমে উপযুক্ত দীর্ঘমেয়াদি বিনিয়োগ করে বিক্রয় বৃদ্ধি ও ব্যয় হ্রাস করে মুনাফা সর্বোচ্চ করাই তখন অর্থায়নের প্রধান কাজে পরিণত হয়। এই ধারাকে অর্থায়নের সনাতন ধারা হিসেবে গণ্য করা হয়।

ঙ. ১৯৬০-এর দশক : এই সময় থেকেই আধুনিক অর্থায়নের যাত্রা শুরু। অর্থায়ন মূলধন বাজারকে অগ্রাধিকার দিতে শুরু করে। শেয়ারহোল্ডাররা প্রতিষ্ঠানের মালিক ফলে শেয়ার হোল্ডারদের সম্পদ বা শেয়ারের বাজারদর সর্বাধিকীকরণই ছিল এই সময়ের অর্থায়নের উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সফল করার ক্ষেত্রে নানা রকম আর্থিক বিশ্লেষণমূলক কার্যক্রম শুরু হয়। অর্থায়নে ঝুঁকির ধারণা বুঝিয়ে দেয় যে মুনাফা বৃদ্ধির সাথে সাথে সাধারণত ঝুঁকিও বৃদ্ধি পায়। সুতরাং মুনাফা বৃদ্ধি সর্বদা কাঙ্ক্ষিত নাও হতে পারে।

চ. ১৯৭০-এর দশক : এই দশকে কম্পিউটার অধ্যায়ের শুরু হয়, যা শুধু উৎপাদন কৌশলই নয়, ব্যবসায় অর্থায়নকেও পাল্টিয়ে দেয়। অর্থায়ন এখন অঙ্কনির্ভর হয়ে উঠেছে। বেশির ভাগ আর্থিক সিদ্ধান্ত মূলত জটিল অঙ্কনির্ভর এবং কম্পিউটারের মাধ্যমেই তা সুচারুরূপে সম্পাদন করার প্রবণতা এই সময়ে বিশেষ জনপ্রিয়তা পায়। যেমন ঝুঁকির ধারণা এখন অনেকটা সঠিকভাবে পরিমাপ ও ব্যবস্থাপনা করা হয়। মূলধনি কাঠামোর সনাতন ধারণাও অনেক জটিল ও অঙ্কনির্ভর হয়। এই সময় যেসব তাত্ত্বিক ব্যবসায় অর্থায়নকে নানা তত্ত্বের বিশ্লেষণে সমৃদ্ধ করেছিলেন, তাদের মধ্যে হ্যারি মার্কোইজ, মার্টন মিলার, মডিগ্লিয়ানি ছিলেন উল্লেখযোগ্য। পরবর্তীতে ১৯৯০-এর দশকে এসব তাত্ত্বিকগণ গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে অর্থায়নের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।

ছ. ১৯৮০-এর দশক : ব্যবসায় সম্প্রসারণ ও প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থায় টিকে থাকার জন্য অর্থায়ন তার সনাতনী দায়িত্বের পরিবর্তন করে নতুনরূপে আবির্ভূত হয়। এই সময় প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্পের মধ্যে মূলধনের সুদক্ষ বণ্টন ও প্রকল্পগুলো হতে অর্জিত আয়ের বিচার-বিশ্লেষণই ছিল অর্থায়নের মূল বিষয়।

জ. ১৯৯০-এর দশক ও আধুনিক অর্থায়নের সূচনা : এই দশকে বিশ্ব বাণিজ্য সংস্থা (World Trade Organization) আত্মপ্রকাশ করে। বিশ্বব্যাপী আমদানি-রপ্তানির প্রতিবন্ধকতা ব্যাপকভাবে হ্রাস পায়। অর্থায়নও এ সময়ে আন্তর্জাতিকতা লাভ করে। একদিকে যেমন অর্থায়নের বিনিয়োগ সিদ্ধান্ত পৃথিবীর কোথায়, কোন পণ্য প্রস্তুত করা ও বিক্রয় করা লাভজনক সেটা বিবেচনা করে, আরেকদিকে বিশ্বের কোন মূলধনি বাজার কী প্রকৃতির ও কোথা থেকে তহবিল সংগ্রহ করা লাভজনক, তাও অর্থায়নের বিষয়বস্তুতে পরিণত হয়। ফলে অর্থায়ন হলো ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় একটি প্রায়োগিক সমাধানের ক্ষেত্র, যা হিসাবরক্ষণ, অর্থনীতি ও অন্যান্য আর্থিক বিষয়গুলোকে সংমিশ্রণ করে সৃষ্টি হয়েছে।

অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন - অনন্যা প্রশ্ন

অর্থায়নের ধারণাঅর্থায়নের ক্রমোন্নয়নের ধারাঅর্থায়নের শ্রেণিবিভাগব্যবসায় অর্থায়নের গুরুত্বব্যবসায় অর্থায়নের নীতিআর্থিক ব্যবস্থাপকের কার্যাবলিসমাজ সভ্যতার ক্রমবিকাশ, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে কার্য পরিধি বৃদ্ধি পেয়েছে কিসের? (জ্ঞান)অর্থায়ন কী? (জ্ঞান)প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়ীকে মুনাফা অর্জন করতে হলে কীসের সদ্ব্যবহার করতে হয়? (জ্ঞান)একজন ব্যবসায়ীকে স্বল্প পুঁজি বিনিয়োগ করেও অধিক মুনাফা অর্জনে সহায়তা করে কোনটি? (জ্ঞান)ব্যবসায়ের মূল চালিকাশক্তি কী? (জ্ঞান)একটি ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থের আগমন ঘটে কী থেকে? (জ্ঞান)ব্যবসায়ী সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনার জন্য তহবিল বিনিয়োগ করে কোন কোন সম্পদে? (জ্ঞান)দীর্ঘমেয়াদি অর্থ পরিশোধের সুযোগ থাকায় ঝুঁকি কিছুটা কমে যায় কীসের? (জ্ঞান)যৌথমূলধনি কোম্পানি মূলত প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করে কীসের মাধ্যমে? (জ্ঞান)শেয়ারবাজারে শেয়ারের মূল্য বৃদ্ধিতে সহায়তা করে কী কী? (জ্ঞান)নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক কী? (জ্ঞান)পরিবারের সংগৃহীত তহবিল প্রয়োজনীয় ব্যয়ের তুলনায় বেশি হলে কী করা হয়? (জ্ঞান)আয় অপেক্ষা ব্যয় বেশি হতে পারে কোন অর্থায়নে? (জ্ঞান)এতিমখানা কী ধরনের প্রতিষ্ঠান? (জ্ঞান)অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের মূল উদ্দেশ্য কী? (জ্ঞান)অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন কী? (জ্ঞান)ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য কী? (জ্ঞান)যৌথমূলধনি কোম্পানি কাঙ্ক্ষিত মূলধনকে যে ছোট ছোট অংশে বিভক্ত করে তাকে কী বলে? (জ্ঞান)শেয়ারহোল্ডারগণ যৌথমূলধনি কোম্পানির কী? (জ্ঞান)জাতীয় আয় বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে কী? (জ্ঞান)একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালিয়ে রাখার জন্য যে নিত্যনৈমিত্তিক অর্থের প্রয়োজন হয় তাকে কী বলে? (জ্ঞান)সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী? (জ্ঞান)BCIC এর পুরো নাম কী? (জ্ঞান)ADB এর পুরো নাম কী? (জ্ঞান)ICB এর পুরো নাম কী? (জ্ঞান)IDB এর পুরো নাম কী? (জ্ঞান)WB এর পুরো নাম কী? (জ্ঞান)আমদানি ও রপ্তানির খাতগুলো নিয়ে বিচার-বিশ্লেষণ করা হয় কোন অর্থায়নে? (জ্ঞান)সরকারকে ঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান কোনগুলো? (জ্ঞান)বাংলাদেশ প্রধানত কী ধরনের দেশ? (জ্ঞান)বর্তমানে বাংলাদেশের সর্বাধিক রপ্তানিজাত দ্রব্য কী? (জ্ঞান)বাণিজ্য ঘাটতি দেখা দেয় কখন? (জ্ঞান)বাণিজ্য ঘাটতি পূরণে বিশেষ ভূমিকা রাখে কী? (জ্ঞান)অর্থায়ন আন্তর্জাতিকতা লাভ করে কোন দশকে? (জ্ঞান)আয় সিদ্ধান্ত বলতে মূলত কী বোঝায় ? (জ্ঞান)উৎপাদন প্রক্রিয়া উৎকর্ষতা লাভ করে কোন প্রক্রিয়ার মাধ্যমে? (জ্ঞান)ফিন্যান্স মূলত কোন কাজে নিয়োজিত ছিল অষ্টাদশ শতাব্দীতে? (জ্ঞান)অর্থায়ন বিকাশের মূল চারণভূমি কোন দেশ? (জ্ঞান)যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে একত্রিকরণ প্রবণতা শুরু হয় কোন দশকে? (জ্ঞান)শেয়ার বিক্রয়ের মাধ্যমে অর্থায়নের প্রয়োজনীয়তা দেখা দেয় কোন দশক থেকে? (জ্ঞান)ব্যবসায় পরিচালনার জন্য তারল্যের প্রয়োজনীয়তা বিশেষভাবে উপলব্ধি হয় কোন দশক থেকে? (জ্ঞান)আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় কোন দশকে? (জ্ঞান)১৯৭০-এর দশকে কোন অধ্যায়ের শুরু হয় এবং অর্থায়ন হয়ে ওঠে অঙ্কনির্ভর? (জ্ঞান)বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর পুরো নাম কী? (জ্ঞান)বিশ্ব বাণিজ্য সংস্থা আত্মপ্রকাশ করে কোন দশকে? (জ্ঞান)বিশ্বব্যাপী আমদানিরপ্তানির প্রতিবন্ধকতা ব্যাপকভাবে হ্রাস পায় কীসের ফলে? (জ্ঞান)ব্যবসায়ের মূল চালিকাশক্তি কী? (জ্ঞান)অর্থায়নের বিষয়বস্তু কী? (জ্ঞান)অর্থায়ন বলতে কী বোঝায় ? (জ্ঞান)অর্থায়নের কাজ কী? (জ্ঞান)ব্যবসায়ে মুনাফা অর্জন করার জন্য সুষ্ঠু ব্যবহার করতে হয় কীসের? (জ্ঞান)ব্যবসা-বাণিজ্যের কার্য পরিধি বেড়েছে কীসের ব্যবহারে? (জ্ঞান)ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হয় কীসের মাধ্যমে? (জ্ঞান)ব্যবসায়ের পাশাপাশি অর্থায়নের প্রয়োগ রয়েছে কোথায়? (জ্ঞান)বৃহৎ প্রতিষ্ঠানের অর্থায়ন প্রক্রিয়া কেমন হয়? (জ্ঞান)কোম্পানি প্রয়োজনীয় তহবিল মূলত সংগ্রহ করে কীসের মাধ্যমে? (জ্ঞান)সপ্তদশ শতাব্দীর শিল্পবিপ্লবের পর জটিলতর হয় কী? (জ্ঞান)অর্থায়ন বিকাশের মূল চারণভূমি কোন দেশ? (জ্ঞান)যুক্তরাষ্ট্রে চরম মন্দা শুরু হয় কোন দশকে? (জ্ঞান)শেয়ার বিক্রির মাধ্যমে অর্থায়ন শুরু হয় কোন দশকে? (জ্ঞান)তারল্যের প্রয়োজনীয়তা বিশেষভাবে দেখা দেয় কোন দশকে? (জ্ঞান)অর্থায়নের সনাতন ধারা (১৯৫০-এর দশক) কী? (জ্ঞান)আধুনিক অর্থায়নের কাজ (১৯৬০-এর দশক) কী? (জ্ঞান)অর্থায়নে কম্পিউটার অধ্যায়ের সূচনা হয় কোন দশকে? (জ্ঞান)আর্থিক সিদ্ধান্ত জটিল অঙ্কনির্ভর হয় কোন দশকে? (জ্ঞান)অর্থায়নের সনাতন ধারা নতুনরূপে আবির্ভূত হয় কোন দশকে? (জ্ঞান)বিশ্ব বাণিজ্য সংস্থার আত্মপ্রকাশ ঘটে কোন দশকে? (জ্ঞান)ব্যবসায় প্রতিষ্ঠানকে ভাগ করা যায় কত ভাগে? (জ্ঞান)প্রতিটি প্রতিষ্ঠানই জড়িত কীসের সাথে? (জ্ঞান)পারিবারিক অর্থায়নের উদ্দেশ্য কী? (জ্ঞান)সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী? (জ্ঞান)সরকারি অর্থায়নে প্রথমে নির্ধারণ করা হয় কী? (জ্ঞান)আমদানি-রপ্তানি খাতগুলো বিচার-বিশ্লেষণ করা হয় কোন অর্থায়নে? (জ্ঞান)রপ্তানি হতে আমদানি বেশি হলে সৃষ্টি হয় কী? (জ্ঞান)অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন সংঘটিত হয় কোন উদ্দেশ্যে? (জ্ঞান)অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন কী? (জ্ঞান)যৌথমূলধনি কোম্পানির প্রকৃত মালিক কে? (জ্ঞান)ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে দেশের কী আবর্তিত হয় ? (জ্ঞান)অর্থের যথাযথ ব্যবহারের কী সহায়তা করে ? (জ্ঞান)ব্যবসায় প্রতিষ্ঠান অর্থায়ন করে কী অনুসারে? (জ্ঞান)সুচিন্তিত ও সুদক্ষ অর্থায়ন ব্যবস্থাপনায় কী হয়? (জ্ঞান)বাংলাদেশের ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর নিত্যনৈমিত্তিক ঘটনা কী? (জ্ঞান)অর্থের লাভজনক ব্যবহারে প্রয়োজন কী? (জ্ঞান)দীর্ঘমেয়াদি অর্থায়ন কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হয় কারা? (জ্ঞান)অপরিকল্পিত আর্থিক ব্যবস্থাপনা কীসের কারণ? (জ্ঞান)একটি সফল বিনিয়োগ প্রত্যক্ষ ভূমিকা রাখে কোথায়? (জ্ঞান)লাভজনক প্রকল্প নির্বাচনে প্রয়োজন কী? (জ্ঞান)ব্যবসায়ীকে তারল্য ও বিনিয়োগের মধ্যে ভারসাম্য রেখে করতে হয় কী? (জ্ঞান)নগদ অর্থ বা তারল্য ও মুনাফার মধ্যে রয়েছে কী সম্পর্ক? (জ্ঞান)নগদ অর্থ বা তারল্য বেশি রাখলে কী হয়? (জ্ঞান)অধিক বিনিয়োগের ফলে তৈরি হয় কী? (জ্ঞান)স্বল্পমেয়াদি তহবিল দিয়ে সরবরাহ করা হয় কী? (জ্ঞান)দীর্ঘমেয়াদি তহবিলের উৎস ব্যবহার করা হয় কী সরবরাহে? (জ্ঞান)চলতি মূলধন ব্যবস্থাপনা করা উচিত কী দিয়ে? (জ্ঞান)ব্যবসায়ে মুনাফা বাড়ার সাথে কী বাড়তে থাকে? (জ্ঞান)ঝুঁকি হ্রাস পাবে কখন? (জ্ঞান)ব্যবসায়ের পণ্য বৈচিত্রাপূর্ণ হলে কী হয়? (জ্ঞান)আর্থিক ব্যবস্থাপক কাজ করে কত ধরনের সিদ্ধান্ত নিয়ে? (জ্ঞান)আয় সিদ্ধান্তের অপর নাম কী? (জ্ঞান)ব্যয় সিদ্ধান্তের অপর নাম কী? (জ্ঞান)তহবিল সংগ্রহের প্রক্রিয়া কী? (জ্ঞান)শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করে কোন প্রতিষ্ঠানসমূহ? (জ্ঞান)প্রতিষ্ঠান ঋণ নিয়ে তহবিল সংগ্রহ করলে কী বৃদ্ধি পায়? (জ্ঞান)সংগৃহীত তহবিল বিনিয়োগ প্রক্রিয়াই কী? (জ্ঞান)উৎপাদনমুখী মেশিন ক্রয় প্রতিষ্ঠানের কী? (জ্ঞান)অর্থের প্রত্যাশিত আগমন-নির্গমনের পরিকল্পনা করা হয় কীসের মাধ্যমে? (জ্ঞান)কাঁচামাল কেনার পরিমাণ ও এর অর্থের উৎস নির্ধারণকে কী বলা হয়? (জ্ঞান)শেয়ারের বিনিময়ে বিনিয়োগকারীকে নিয়মিতভাবে কী প্রদান করা হয়?সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী?মুক্তবাজার ব্যবস্থাপনায় ব্যবসায় প্রতিষ্ঠানকে বিশেষ গুরুত্বের সাথে কীভাবে অর্থায়ন করতে হয়?অর্থায়ন সম্পর্কে ধারণা দাও।অর্থায়ন হলো কাম্য মূলধন কাঠামো নির্ধারণ ও সুষ্ঠু বিনিয়োগ- ব্যাখ্যা কর। ব্যবসায় অর্থায়নের মূল কাজ কী?তহবিলের ব্যবহার বলতে কী বোঝ?তহবিল ব্যবস্থাপনা কীভাবে করা হয়।অর্থায়নের ক্রমবিকাশ সম্পর্কে সংক্ষেপে ধারণা দাও।শিল্পবিপ্লব সম্পর্কে সংক্ষেপে ধারণা দাও।অতীতের আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলি বর্তমান আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলি হতে আলাদা কেন?ব্যবসায়-বাণিজ্যে বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-এর ভূমিকা সংক্ষেপে লেখ।পারিবারিক অর্থায়ন বলতে কী বোঝ? অথবা, পরিবারের আয়ের উৎস ও পরিমাণ নির্ধারণ কোন অর্থায়নের অন্তর্ভুক্ত?সরকারি অর্থায়ন বলতে কী বোঝ?সরকারি অর্থায়ন অলাভজনক কেন?সরকারের অর্থ সংগ্রহের উৎসগুলো কী কী?ব্যবসায় অর্থায়ন বলতে কী বোঝায়? অথবা, ব্যবসায় অর্থায়ন গুরুত্বপূর্ণ কেন?আন্তর্জাতিক অর্থায়ন বলতে কী বোঝায়? অথবা, আমদানি-রপ্তানির সাথে জড়িত অর্থায়ন সম্পর্কে ধারণা দাও।পরিবারের আয়ের উৎসগুলো কী কী?সরকারি অর্থায়নে ব্যয়ের খাতগুলো কী কী?পারিবারিক অর্থায়ন ও সরকারি অর্থায়নের মধ্যে দুটি পার্থক্য লেখ।সরকারের অর্থ ব্যবস্থাপনা বলতে কী বোঝ?ব্যবসায় অর্থায়ন ও অব্যবসায় অর্থায়নের মধ্যে পার্থক্য লেখ।অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন ব্যাখ্যা কর। অথবা, অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো কী উদ্দেশ্যে কাজ করে থাকে?অব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের উদ্দেশ্যগত ভিন্নতা লেখ।আন্তর্জাতিক বাণিজ্য বলতে কী বোঝায়?আন্তর্জাতিক অর্থায়নে রেমিটেন্সের ভূমিকা সংক্ষেপে লেখ।ব্যবসায় প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা দাও।একমালিকানা ব্যবসায় বলতে কী বোঝ?অংশীদারি ব্যবসায় বলতে কী বোঝ?ব্যবসায় অর্থায়ন ব্যবস্থাপনা কী?কোন প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে থাকে?ব্যবসায়ে তহবিল সংকট নিরসনে অর্থায়নের গুরুত্ব লেখ।জাতীয় আয় বৃদ্ধিতে অর্থায়ন বিষয়ক জ্ঞান প্রয়োজন কেন?ঝুঁকি হ্রাস করে মুনাফা বৃদ্ধিতে অর্থায়ন কীভাবে সহায়তা করে?তারল্য বনাম মুনাফা নীতি কী?তারল্য বনাম মুনাফা নীতি অর্থায়নের অন্যতম নীতি কেন?উপযুক্ততার নীতি বলতে কী বোঝ?বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি কী?বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি অনুসারে ব্যবসায়ের ঝুঁকি বণ্টন হয় কীভাবে?তারল্য বলতে কী বোঝায়?চলতি মূলধন সম্পর্কে সংক্ষেপে ধারণা দাও।স্থায়ী মূলধন সম্পর্কে সংক্ষেপে ধারণা দাও।ব্যবসায় বৈচিত্র্যকরণ গুরুত্বপূর্ণ কেন?চলতি বিনিয়োগ সিদ্ধান্ত বলতে কী বোঝায়?আয় সিদ্ধান্ত কী?অর্থায়ন সিদ্ধান্ত কী?ব্যয় সিদ্ধান্ত কী?বিনিয়োগ সিদ্ধান্ত কী?আয় সিদ্ধান্ত ও ব্যয় সিদ্ধান্তের মধ্যে দুটি পার্থক্য দেখাও।অর্থায়ন কী? (জ্ঞান)অর্থায়ন কী নিয়ে কাজ করে? (জ্ঞান)অর্থায়ন কোন ধরনের প্রক্রিয়া? (জ্ঞান)অর্থায়ন ব্যবস্থাপনা কী? (জ্ঞান)ব্যবসায়ের মূল চালিকাশক্তি কী? (জ্ঞান)অষ্টাদশ শতাব্দীতে ফিন্যান্স মূলত কোন ধরনের কাজে নিয়োজিত ছিল? (জ্ঞান)উৎপাদন কৌশল জটিলতর হয় কখন? (জ্ঞান)অর্থায়ন বিকাশের মূল চারণভূমি কোথায়? (জ্ঞান)আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় কখন থেকে? (জ্ঞান)WTO-এর পূর্ণরূপ কী? (জ্ঞান)কোন দশকে বিশ্ব বাণিজ্য সংস্থা আত্মপ্রকাশ করে? (জ্ঞান)পারিবারিক অর্থায়ন কী? (জ্ঞান)সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী? (জ্ঞান)ADB-এর পূর্ণরূপ কী? (জ্ঞান)IDB-এর পূর্ণরূপ কী? (জ্ঞান)কোন ধরনের অর্থায়ন সাধারণত অলাভজনক হয়? (জ্ঞান)কোন অর্থায়নে আগে ব্যয়ের পরিমাণ নির্ণয় করা হয়? (জ্ঞান)আন্তর্জাতিক অর্থায়ন কাকে বলে? (জ্ঞান)আন্তর্জাতিক অর্থায়নে কোন খাতগুলো নিয়ে বিচার-বিশ্লেষণ করা হয়? (জ্ঞান)বাণিজ্য ঘাটতি কী? (জ্ঞান)ব্যবসায় অর্থায়নের মূল লক্ষ্য কী? (জ্ঞান)যৌথমূলধনি সংগঠনের অনুমোদন দেন কে? (জ্ঞান)কোন ধরনের অর্থায়নের ক্ষেত্রে আয়ের সাথে ব্যয়ের সংগতি রাখা খুবই প্রয়োজন হয়? (জ্ঞান)ব্যবসায় অর্থায়ন কী? (জ্ঞান)বড় অঙ্কের মোট মূলধনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে কী হিসেবে বিক্রি করা হয়? (জ্ঞান)সরকারি অর্থায়ন কাকে বলে? (জ্ঞান)ব্যবসায় প্রতিষ্ঠান কাকে বলে? (জ্ঞান)রপ্তানি থেকে আমদানি বেশি হলে কোন ধরনের ঘাটতি দেখা দেয়? (জ্ঞান)রেমিটেন্স কী? (জ্ঞান)বিদ্যালয় কোন ধরনের প্রতিষ্ঠান? (জ্ঞান)ব্যবসায় প্রতিষ্ঠানকে কয় ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন কোনটি? (জ্ঞান)একটি সফল বিনিয়োগ কোনটি বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে? (জ্ঞান)তারল্য কী? (জ্ঞান)কাঁচামাল ক্রয়ের জন্য কোন ধরনের মূলধনের প্রয়োজন? (জ্ঞান)উপযুক্ততার নীতি কী? (জ্ঞান)আয় সিদ্ধান্ত কী? (জ্ঞান)আয় সিদ্ধান্ত অন্য কী নামে পরিচিত? (জ্ঞান)বিনিয়োগ সিদ্ধান্ত কী? (জ্ঞান)ব্যয় সিদ্ধান্তের অপর নাম কী? (জ্ঞান)চলতি বিনিয়োগ সিদ্ধান্ত কী? (জ্ঞান)অর্থায়ন প্রক্রিয়া ব্যবসায়ের মূল চালিকাশক্তি- ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)ব্যবসায়ের মূল চালিকাশক্তি কী? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)বর্তমানে অর্থায়নকে ব্যবসায়ের মূল চালিকাশক্তি হিসেবে ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)'প্রাণ' কোম্পানির অর্থায়ন প্রক্রিয়া কি 'চা' এর দোকানের অর্থায়ন প্রক্রিয়ার মতো? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)কম্পিউটার শুধু উৎপাদন কৌশলই নয় অর্থায়নকেও পাল্টিয়ে দেয়? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)সরকারি অর্থায়ন সাধারণত অলাভজনক হয় কেন? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)আন্তর্জাতিক অর্থায়নে কোন খাতগুলো নিয়ে বিচার-বিশ্লেষণ করা হয়? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের উদ্দেশ্য কী? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)"এতিমখানার অর্থায়ন ব্যবসায় অর্থায়ন থেকে ভিন্ন।"-ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)"এতিমখানা মুনাফাভিত্তিক প্রতিষ্ঠান নয়।"- ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)স্কুল বিতর্কের জন্য কোন ধরনের অর্থায়ন প্রয়োজন? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)"বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থায়ন প্রক্রিয়া ভিন্ন"- ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)কোন ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যক্তিগত সম্পত্তি দ্বারা দায় পরিশোধ করতে হয়? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)বাংলাদেশের বাণিজ্য ঘাটতির কারণ ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)কোন অর্থায়নে প্রথমে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা হয়? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)কোন প্রতিষ্ঠানের অর্থায়ন প্রক্রিয়া ভিন্ন ধরনের? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানকে মুক্তবাজারে কেন পরিকল্পনামাফিক অর্থায়ন করতে হয়? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)ব্যবসায়িক মূলধন সংকট নিরসনে অর্থায়নের গুরুত্ব ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)তারল্য ঘাটতির কারণ ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য রক্ষাকারী নীতিটি ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)"মুনাফা ও তারল্যের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান।"-ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)তারল্য ও মুনাফার মধ্যে কীরূপ সম্পর্ক বিদ্যমান? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)ব্যবসায়ের ঝুঁকি বণ্টন হয় কোন নীতিতে? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)ব্যবসায়ের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতিটি ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)ব্যাংক থেকে ৫ বছর মেয়াদি ঋণ নিয়ে কর্মচারীর বেতন পরিশোধ করলে কারবারি অর্থায়নের নীতি লঙ্ঘিত হয় কেন? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)উপযুক্ততার নীতি অনুসারে কীভাবে অর্থায়ন করা হয়? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)অর্থায়ন সিদ্ধান্ত বলতে কী বোঝায়? (অনুধাবনমুলক)বিনিয়োগ সিদ্ধান্তের অপর নাম কী? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)বিনিয়োগ সিদ্ধান্ত বলতে কী বোঝ? (অনুধাবনমুলক)মেশিন ক্রয় করা কোন ধরনের সিদ্ধান্ত? ব্যাখ্যা কর। (অনুধাবনমুলক)

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ