• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • সুশাসন
সুশাসন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

সুশাসন | Good Governance

সুশাসন প্রত্যয়টি বর্তমান বিশ্বায়নের এ যুগে বহুল আলোচিত একটি বিষয়ে পরিণত হয়েছে। কারণ সুশাসন একটি বহুমাত্রিক ধারণা। সুশাসনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় কার্যাবলির পরিচালনা পদ্ধতি, শাসন ও শাসিতের মধ্যে সম্পর্ক, জনগণের কল্যাণ নিশ্চিত করা ও আইনের শাসনের দিকগুলো স্পষ্ট হয়ে ওঠে। উন্নয়নশীল বিশ্বে প্রশাসন ব্যবস্থার উন্নয়নে সুশাসন জরুরি। সাম্প্রতিকালে দাতাসংস্থা ও উন্নয়নের অংশীদার দেশগুলোর সাহায্য ও সহযোগিতা সুশাসনের ওপর অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছে। তাই জনগণের কল্যাণে আধুনিক গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাষ্ট্রে সুশাসনের কোনো বিকল্প নেই। বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থা যেহেতু' প্রতিনিধিত্বমূলক তাই জনগণের ইচ্ছা, কল্যাণ, উন্নয়নের সাথে সম্পর্কিত আইন প্রণয়ন, কর্মকাণ্ড গ্রহণ এবং তা যথাযথভাবে প্রয়োগ ও বাস্তবায়নই হলো সুশাসন।

সুশাসনের ধারণা (Concept of Good Governance)

সভ্যতার ক্রমবিকাশের সাথে এবং তথ্য প্রযুক্তিগত উন্নয়নের সাথে সামঞ্জস্য রেখে রাষ্ট্রীয় শাসনব্যবস্থায় ক্রমশ পরিবর্তন এসেছে। এরই ধারাবাহিকতায় রাষ্ট্রীয় শাসন কাঠামোর উন্নততর কৌশল বা পদ্ধতি হিসেবে সুশাসন প্রত্যয়টির সূচনা। তাই সুশাসন বা সুপরিচালন (Good Governance) প্রত্যয়টি বর্তমান বিশ্বায়নের (Globalization) যুগে একটি বহুল আলোচিত ধারণা (Concept) হিসেবে আবির্ভূত হয়েছে। রাষ্ট্রীয় শাসন কাঠামো জনগণের কল্যাণে ব্যবহারের জন্য বিগত শতকের নব্বই দশকের শুরুতে শাসন ব্যবস্থায় একটি নতুন ধারণা হিসেবে 'সুশাসন' কথাটির প্রচলন শুরু হয়।

ইংরেজি Governance শব্দটির আগে Good প্রত্যয়টি যোগ করে Good Governance শব্দটির উদ্ভাবন করা হয়েছে। যার বাংলা প্রতিশব্দ সুশাসন। 'সু' অর্থ ভালো, শাসন অর্থ শাসন বা পরিচালনা। অর্থাৎ সুশাসন মানে ভালো শাসন বা কল্যাণমুখী শাসন। ব্যাপক অর্থে জনগণের কল্যাণ সাধনে যে শাসন ব্যবস্থা পরিচালিত হয় তাই সুশাসন।

সুশাসন হচ্ছে এমন একটি কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থার প্রতিফলন যেখানে শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, স্বাধীন বিচার বিভাগ থাকবে, আইনের শাসন থাকবে, মানবাধিকারের নিশ্চয়তা থাকবে, সিদ্ধান্ত গ্রহণে সকলের অংশগ্রহণ, মতামত ও পছন্দের স্বাধীনতা থাকবে এবং থাকবে স্বচ্ছতা ও জবাবদিহিতা।

ম্যাককরনী (Mac Corney) সুশাসনের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, "সুশাসন হলো রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে জনগণের এবং শাসকের সাথে শাসিত বা জনগণের সম্পর্ককে বোঝায়। ("Good governance is the relationship between civil society and the state, between government an governed, the ruler and ruled.")

ল্যান্ডেল মিল (Landell Mill) সুশাসন সম্পর্কে বলেন, "সুশাসন হলো এমন একটি একটি অন্তর্নিহিত ভাষা ও আচরণ কাঠামো যা উত্তম শাসনকে এগিয়ে নিতে সাহায্য করবে।"

UNDP-এর মতে, "একটি দেশের সার্বিক স্তরের কার্যাবলি পরিচালনার জন্য আর্থনীতিক রাজনীতিক এবং প্রশাসনিক কর্তৃত্বের চর্চার বা প্রয়োগের পদ্ধতিই হলো সুশাসন।" ("Good Governance is the exercise of economic, political and administrative authourity to manage a countrys affairs at all levels.")

বিশ্বব্যাংক-এর মতে "সুশাসন এমন একটি ব্যবস্থা যেখানে উন্নয়নের জন্য দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদসমূহের ব্যবস্থাপনায় ক্ষমতার প্রয়োগ করা হয়।" ("Good Governance is the manner in which power is exercised in managemenet of a countrys economic and social resources of development.")

উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, সুশাসন হলো এমন এক কাঙ্ক্ষিত শাসনব্যবস্থা যেখানে থাকবে স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের চাহিদার প্রতি সরকার হবে সংবেদনশীল ও দায়িত্বশীল এবং সংবিধান তথা আইনের দ্বারা সরকারের ক্ষমতা থাকবে সীমাবদ্ধ। সুশাসন হলো সেই প্রক্রিয়া যেখানে সমাজের প্রত্যাশা ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে সামঞ্জস্য বিদ্যমান থাকে। এ ধরনের ব্যবস্থায় শাসক একদিকে যেমন শাসন করেন, অন্যদিকে জনকল্যাণমুখী নিয়মতান্ত্রিক শাসনব্যবস্থাও বজায় রাখেন।

পূর্ববর্তী

সুশাসন - অনন্যা প্রশ্ন

সুশাসন | Good Governanceসুশাসন প্রতিষ্ঠার সমস্যাসমূহ | Problems of Good Governanceসুশাসনের সমস্যা সমাধানের উপায় | The Way of Solving the Problems of Good Governanceসুশাসন প্রতিষ্ঠার গুরুত্ব | Importance to Establish Good Governanceসুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় | Government Steps to Establish Good Governanceসুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য | Duties and Responsibilities of Citizen to Establish Good Governanceসামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব | Importance of Good Governance in Social, Political and Economic Sectorসুশাসন কী?'সুশাসন' প্রত্যয়টি প্রথম কোন প্রতিষ্ঠান ব্যবহার করে?সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কী?আইন কী?স্বজনপ্রীতি কী?ই-গভর্নেন্স কী?দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য জাতিসংঘ প্রণীত কনভেনশনটির নাম কী?UNDP-এর পূর্ণরূপ কী?দায়িত্বশীলতা কী?মানবসম্পদ উন্নয়ন কী?কোনটি সরকার ও নাগরিকদের মধ্যকার যোগাযোগকে সহজতর করে?উন্নয়ন বা টেকসই উন্নয়নের অপরিহার্য অঙ্গ কী?প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের মৌলিক উপাদান কী?ক্ষমতা কাঠামো কী?শুদ্ধাচার কাকে বলে?সুশাসনের মূল ভিত্তি কী?বর্তমান পৃথিবীর জন্য একটি অন্যতম চ্যালেঞ্জ কী?জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহের প্রথম লক্ষ্য কী ছিল?দুর্নীতি কাকে বলে?গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব কাদের মতামতকে প্রাধান্য দিবে?জবাবদিহিতামূলক প্রশাসন কাকে বলে?দুর্নীতি দমন কমিশনের পূর্বনাম কী?প্রাচীন ভারতীয় দার্শনিক কৌটিল্য তাঁর 'অর্থশাস্ত্র' গ্রন্থে সুশাসনের কয়টি উপাদানের কথা বলেছিলেন?বিশ্ব ব্যাংকের মতে সুশাসনের সূচক কয়টি?জবাবদিহিতা কী?কোনটি সুশাসন নিশ্চিত করার একটি বড় উপায়?গণতান্ত্রিক শাসনব্যবস্থার মূলকথা কী?সুশাসন প্রতিষ্ঠার পূর্বশর্ত কী?সুশাসন প্রতিষ্ঠার জন্য ক্ষমতাকে কী করতে হবে?আইনের শাসন বলতে কী বোঝায়?রাজনৈতিক জবাবদিহিতা বলতে কী বোঝায়?স্বজনপ্রীতি বলতে কী বোঝায়?সুশাসন গণতন্ত্রের পূর্বশর্ত- যুক্তি দাও।দায়িত্বশীলতা বলতে কী বোঝায়? ডিজিটাল পদ্ধতি বলতে কী বোঝায়?সুশাসন কীভাবে আইনের শাসন নিশ্চিত করে? দুর্নীতি বলতে কী বোঝায়?সুশাসনের পথে প্রধান দুটি অন্তরায় লেখ।সুশাসন প্রতিষ্ঠার জন্য গণমাধ্যমের স্বাধীনতা আবশ্যক কেন?সুশাসন বলতে কী বোঝায়?ক্ষমতার ভারসাম্য কীভাবে সুশাসন প্রতিষ্ঠা করে থাকে?'সুশাসন ও দুর্নীতি এক সাথে অবস্থান করতে পারে না।'- ব্যাখ্যা কর।অবাধ তথ্য প্রবাহ না থাকলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে না। ব্যাখ্যা কর।সমাজ এবং রাষ্ট্রে সুশাসন গুরুত্বপূর্ণ কেন?সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি সমস্যা হলো দারিদ্র্য- ব্যাখ্যা কর।গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা কীভাবে সুশাসন প্রতিষ্ঠা করে?সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে দক্ষ ও গণতান্ত্রিক নেতৃত্বের প্রয়োজন- ব্যাখ্যা কর।"রাজনৈতিক অস্থিরতা সুশাসনের পথে বড় অন্তরায়।"- ব্যাখ্যা কর।"সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি।"- ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ