• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • সুশাসন
সুশাসন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য | Duties and Responsibilities of Citizen to Establish Good Governance

সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সুশাসন প্রতিষ্ঠা করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। যদি দেশের নাগরিকগণ সকলে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করে তবে সুশাসন প্রতিষ্ঠা অনেকটাই সহজ হয়। তাই সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদেরও তৎপর ও আন্তরিক হতে হবে। নিচে এ সম্পর্কে আলোচনা করা হলো:

১. রাজনৈতিক অংশগ্রহণ সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের রাজনৈতিক অংশগ্রহণের প্রয়োজন রয়েছে। রাজনৈতিক অংশগ্রহণ হলো রাজনৈতিক ব্যবস্থায় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ও নীতি নির্ধারণে সমাজের সদস্যদের সংশ্লিষ্টতা। জনগণের রাজনৈতিক অংশগ্রহণের ফলে সরকারের স্বচ্ছতা ও দায়িত্বশীলতা বৃদ্ধি পায়, যা সুশাসন প্রতিষ্ঠার পথকে সুগম করে।

২. সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন: সুশাসন প্রতিষ্ঠায় সৎ ও যোগ্য প্রতিনিধি বা নেতৃত্ব নির্বাচন করা নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। আধুনিক গণতন্ত্র প্রতিনিধিত্বশীল শাসনব্যবস্থা। নাগরিকগণ শাসন ব্যবস্থায় কিছুকাল অন্তর অন্তর তাদের প্রতিনিধি নির্বাচন করে থাকে। এসব প্রতিনিধি সৎ, দক্ষ ও যোগ্য না হলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

৩. দুর্নীতির বিরুদ্ধে সজাগ থাকা: সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের অন্যতম দায়িত্ব ও কর্তব্য হলো দুর্নীতির বিরুদ্ধে সজাগ থাকা। কারণ তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশসমূহে সুশাসন প্রতিষ্ঠায় প্রধান অন্তরায় হলো দুর্নীতি। দুর্নীতিকে নিছক একটি সমস্যা হিসেবে চিহ্নিত করা সমীচীন হবে না, বরং দুর্নীতি আজ রাষ্ট্র, সমাজ, সংস্কৃতি ও প্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই সাধারণ নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

৪. রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। নাগরিকগণ রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই নাগরিকগণ যদি রাজনৈতিকভাবে সচেতন হয় তাহলে একটি দেশের রাজনীতিতে সামরিক বাহিনী হস্তক্ষেপ (Intervention) করতে পারে না।

৫. সরকারের গঠনমূলক সমালোচনা: সুশাসন প্রতিষ্ঠায় সরকারি কাজের গঠনমূলক সমালোচনা করা নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। সরকারের ভালো কাজে যেমন সহযোগিতা করা প্রয়োজন তেমনি জনকল্যাণ বা জনস্বার্থ বিরোধী কাজে সমালোচনা করাও নাগরিকের দায়িত্ব।

৬. তথ্য অধিকার সম্পর্কে সচেতন হওয়া বর্তমানে তথ্য প্রাপ্তির অধিকার জনগণের একটি গুরুত্বপূর্ণ অধিকার হিসেবে স্বীকৃত। প্রত্যেক নাগরিকের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য পাওয়ার অধিকার রয়েছে। তাই সুশাসন প্রতিষ্ঠার জন্য নাগরিকদের 'তথ্য অধিকার আইন' (Rights of Information Law) সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন।

৭. আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া সুশাসন প্রতিষ্ঠায় দেশের প্রতিটি নাগরিকের উচিত আইন মেনে চলা, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। একজন নাগরিককে যেমন নিজেকে আইন-শৃঙ্খলা মেনে চলতে হবে, তেমনি অন্যরা যাতে আইন মেনে চলে সেদিকেও নজর রাখতে হবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

৮. উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ জনগণকে রাষ্ট্রের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। এছাড়া দেশের দুর্যোগকালীন মুহূর্তে সরকারের আহ্বানে সহযোগিতার হাত সম্প্রসারিত করতে হবে। এর মধ্য দিয়ে সুশাসন নিশ্চিত হতে পারে।

৯. নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালন নাগরিকদের নিষ্ঠা ও সততার সাথে সরকারি দায়িত্ব সম্পাদন করা আবশ্যক। প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন। করে, তবে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্বিত হয়। ফলে নিশ্চিত হয় সুশাসন।

১০. নিয়মিত কর প্রদান: রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিত করার জন্য প্রত্যেক নাগরিকের নিয়মিতভাবে কর, খাজনা পরিশোধ করা উচিত। সরকার জনকল্যাণের লক্ষ্যে যেসব কর্মসূচি গ্রহণ করে তা বাস্তবায়নের জন্য অর্থের প্রয়োজন হয়। নাগরিকগণ নিয়মিত কর প্রদান না করলে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হতে পারে। তাই উন্নয়ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে সরকারের সুশাসন কায়েমের জন্য কর, খাজনা প্রদান করে সরকারকে সহযোগিতা করা নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য।

১১. জাতীয় সম্পদের অপচয় রোধ করা কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দল জাতীয় সম্পদ, সম্পত্তির কোনোরূপ ক্ষতি, আত্মসাৎ যেন করতে না পারে, এ ব্যাপারে জনগণকে সজাগ থাকতে হবে। সরকারি বা রাষ্ট্রীয় সম্পদের বেদখল বা ব্যক্তিগত কাজে ব্যবহার সুশাসনের পথকে সংকুচিত করে। তাই রাষ্ট্রীয় অপচয় রোধ করে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের এগিয়ে আসতে হবে।

১২. সামাজিক সম্প্রীতি রক্ষা করা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাষ্ট্রে বসবাসকারী সকল নাগরিকের সমান অধিকার রয়েছে। কোনো সম্প্রদায় বা গোষ্ঠীর অধিকার প্রয়োগে বাধা, ধর্ম ও মতামত প্রকাশে বাধা সামাজিক সম্প্রীতি তথা রাষ্ট্রীয় সংহতিকে বিপন্ন করে তুলতে পারে। তাই সকল নাগরিকের স্বাধীনতা ও অধিকার রক্ষার ব্যাপারে নাগরিকদের দায়িত্ব রয়েছে। এ দায়িত্ব যথাযথভাবে পালন করলে যেমন সামাজিক সম্প্রীতি রক্ষিত হয়, তেমনি তা সুশাসনের পথকে প্রশস্ত করে।

সুশাসন - অনন্যা প্রশ্ন

সুশাসন | Good Governanceসুশাসন প্রতিষ্ঠার সমস্যাসমূহ | Problems of Good Governanceসুশাসনের সমস্যা সমাধানের উপায় | The Way of Solving the Problems of Good Governanceসুশাসন প্রতিষ্ঠার গুরুত্ব | Importance to Establish Good Governanceসুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় | Government Steps to Establish Good Governanceসুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য | Duties and Responsibilities of Citizen to Establish Good Governanceসামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব | Importance of Good Governance in Social, Political and Economic Sectorসুশাসন কী?'সুশাসন' প্রত্যয়টি প্রথম কোন প্রতিষ্ঠান ব্যবহার করে?সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কী?আইন কী?স্বজনপ্রীতি কী?ই-গভর্নেন্স কী?দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য জাতিসংঘ প্রণীত কনভেনশনটির নাম কী?UNDP-এর পূর্ণরূপ কী?দায়িত্বশীলতা কী?মানবসম্পদ উন্নয়ন কী?কোনটি সরকার ও নাগরিকদের মধ্যকার যোগাযোগকে সহজতর করে?উন্নয়ন বা টেকসই উন্নয়নের অপরিহার্য অঙ্গ কী?প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের মৌলিক উপাদান কী?ক্ষমতা কাঠামো কী?শুদ্ধাচার কাকে বলে?সুশাসনের মূল ভিত্তি কী?বর্তমান পৃথিবীর জন্য একটি অন্যতম চ্যালেঞ্জ কী?জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহের প্রথম লক্ষ্য কী ছিল?দুর্নীতি কাকে বলে?গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব কাদের মতামতকে প্রাধান্য দিবে?জবাবদিহিতামূলক প্রশাসন কাকে বলে?দুর্নীতি দমন কমিশনের পূর্বনাম কী?প্রাচীন ভারতীয় দার্শনিক কৌটিল্য তাঁর 'অর্থশাস্ত্র' গ্রন্থে সুশাসনের কয়টি উপাদানের কথা বলেছিলেন?বিশ্ব ব্যাংকের মতে সুশাসনের সূচক কয়টি?জবাবদিহিতা কী?কোনটি সুশাসন নিশ্চিত করার একটি বড় উপায়?গণতান্ত্রিক শাসনব্যবস্থার মূলকথা কী?সুশাসন প্রতিষ্ঠার পূর্বশর্ত কী?সুশাসন প্রতিষ্ঠার জন্য ক্ষমতাকে কী করতে হবে?আইনের শাসন বলতে কী বোঝায়?রাজনৈতিক জবাবদিহিতা বলতে কী বোঝায়?স্বজনপ্রীতি বলতে কী বোঝায়?সুশাসন গণতন্ত্রের পূর্বশর্ত- যুক্তি দাও।দায়িত্বশীলতা বলতে কী বোঝায়? ডিজিটাল পদ্ধতি বলতে কী বোঝায়?সুশাসন কীভাবে আইনের শাসন নিশ্চিত করে? দুর্নীতি বলতে কী বোঝায়?সুশাসনের পথে প্রধান দুটি অন্তরায় লেখ।সুশাসন প্রতিষ্ঠার জন্য গণমাধ্যমের স্বাধীনতা আবশ্যক কেন?সুশাসন বলতে কী বোঝায়?ক্ষমতার ভারসাম্য কীভাবে সুশাসন প্রতিষ্ঠা করে থাকে?'সুশাসন ও দুর্নীতি এক সাথে অবস্থান করতে পারে না।'- ব্যাখ্যা কর।অবাধ তথ্য প্রবাহ না থাকলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে না। ব্যাখ্যা কর।সমাজ এবং রাষ্ট্রে সুশাসন গুরুত্বপূর্ণ কেন?সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি সমস্যা হলো দারিদ্র্য- ব্যাখ্যা কর।গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা কীভাবে সুশাসন প্রতিষ্ঠা করে?সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে দক্ষ ও গণতান্ত্রিক নেতৃত্বের প্রয়োজন- ব্যাখ্যা কর।"রাজনৈতিক অস্থিরতা সুশাসনের পথে বড় অন্তরায়।"- ব্যাখ্যা কর।"সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি।"- ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ