• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

আইন ও স্বাধীনতার সম্পর্ক | Relationship Between Law and Liberty

স্বাধীনতা ও আইনের মধ্যে সম্পর্ক নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের পরস্পর বিরোধী মতামত লক্ষ করা যায়। অধ্যাপক ডাইসি, মিল, হার্বার্ট স্পেন্সার (Prof. Dicey, J. S. Mill, Herbert Spencer) প্রমুখ দার্শনিক মনে করেন, আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী। তাদের মতানুসারে ব্যক্তিগত কার্যকলাপের ওপর রাষ্ট্রীয় কর্তৃত্ব বা আইনের অধিক নিয়ন্ত্রণ ব্যক্তিস্বাধীনতার বিরোধী। আবার একদল দার্শনিক মনে করেন আইন ও স্বাধীনতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। কেউ কেউ আবার আইন স্বাধীনতার পূর্বশর্ত বলে মন্তব্য করেছেন। জন লক (John Locke) বলেন, "আইন স্বাধীনতাকে খর্ব করে এমন ধারণা ভুল; বরং আইন স্বাধীনতাকে সংরক্ষণ ও সম্প্রসারিত করে।" নিম্নে আইন ও স্বাধীনতার সম্পর্ক নিয়ে আলোকপাত করা হলো:

১. আইন স্বাধীনতার রক্ষক বাস্তবতার কষ্টিপাথরে যাচাই করলে দেখা যায় যে, আইনের উপস্থিতিতেই কেবল স্বাধীনতা উপভোগ করা যায়। সুতরাং আইন স্বাধীনতার রক্ষক। কেননা, আইন না থাকলে স্বাধীনতা স্বেচ্ছাচারিতায় পরিণত হবে। অর্থাৎ "Might is right" এ নীতির বিজয় হবে। আইনের মাধ্যমে স্বাধীনতাকে বলবৎ করতে না পারলে কিংবা স্বাধীনতার ওপর হস্তক্ষেপের কোনো প্রতিকার করতে না পারলে স্বাধীনতার কোনো অস্তিত্বই থাকবে না। জন লকের মতে, "যেখানে আইন থাকে না, সেখানে স্বাধীনতা থাকতে পারে না।" (Where there is no law, there is no liberty.) বস্তুত, আইন ও আদালত আছে বলেই স্বাধীনতার ওপর কোনো বিশেষ ব্যক্তি বা ব্যক্তিমহল হস্তক্ষেপের সাহস পায় না।

২. আইন স্বাধীনতার শর্ত: কোনো কোনো চিন্তাবিদ আইনকে স্বাধীনতার পূর্বশর্ত (Precondition) বলে গণ্য করেছেন। তাদের মতে, এক একটি আইন এক একটি স্বাধীনতা। আইনের মাধ্যমেই স্বাধীনতা সুসংঘবদ্ধ রূপ লাভ করে। আইন স্বাধীনতাকে প্রতিপালন করে সবল ও সুষ্ঠু রূপ দান করে। সুতরাং স্বাধীনতা আইনের ওপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল। আইনের নিয়ন্ত্রণ ব্যতিরেকে স্বাধীনতা স্বেচ্ছাচারিতায় পরিণত হয়। আর আইনের অধীনে স্বাধীনতা বিকশিত হয়ে ওঠে।

উইলোবী (W. W. Willoughby) বলেন, "নিয়ন্ত্রণ আছে বলেই স্বাধীনতা রক্ষা পায়।"

৩. আইন স্বাধীনতার সহায়ক আইন স্বাধীনতাকে রক্ষা করে বলে ব্যক্তির আত্মোপলব্ধি ও ব্যক্তিত্বের বিকাশ সম্ভব হয়। আইন স্বাধীনতার দ্বারকে সকলের জন্য উন্মুক্ত করে দেয়। এ সম্পর্কে রিচি (Richi) বলেন, "আত্মবিকাশের জন্য যে সকল সুযোগ-সুবিধা স্বাধীনতার স্বরূপে প্রকাশিত হয়, সেগুলো আইনের দ্বারা সৃষ্ট।"

৪. আইন স্বাধীনতাকে সম্প্রসারিত করে আইন স্বাধীনতার ক্ষেত্রকে প্রসারিত করে। যেমন- শ্রমিক কল্যাণের জন্য যেসব আইন প্রণীত হয়েছে এর দ্বারা মালিক শ্রেণির স্বেচ্ছাচারিতা সংকুচিত হয়েছে। আবার, গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের প্রতিনিধিপুষ্ট আইনসভার মাধ্যমে যে আইন প্রণীত হয় তা জনগণের স্বাধীনতাকে প্রসারিত করে। রুশো বলেন, "সুনির্দিষ্ট আইনের প্রতি আনুগত্যই স্বাধীনতা।" সুতরাং আইনের নিয়ন্ত্রণ অর্থ স্বাধীনতা নয়; বরং রাষ্ট্র কর্তৃক আইনের দ্বারা স্বীকৃত-সংরক্ষিত ও নিয়ন্ত্রিত পরস্পরের আপেক্ষিক স্বাধীনতাই প্রকৃত স্বাধীনতা।

৫. আইন স্বাধীনতার পরিবেশ সৃষ্টি করে একদিকে আইনের যৌক্তিক নিয়ন্ত্রণে স্বাধীনতার স্বাদ উপভোগ করা সম্ভবপর হয়ে ওঠে; অন্যদিকে স্বাধীনতার পূর্ণ বিকাশের সাথে সাথে ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সহজতর হয়। আইনহীন সমাজে স্বাধীনতা স্বেচ্ছাচারিতা আর অরাজকতার নামান্তর। রাষ্ট্র আইনের মাধ্যমে ব্যক্তিগত কাজের সীমা নির্দেশ করে এবং স্বাধীনতার পরিবেশ সৃষ্টি করে। অতএব, আইন ও স্বাধীনতার মধ্যে অত্যন্ত নিবিড় সম্পর্ক বিদ্যমান।

৬. আইনের দ্বারা স্বাধীনতা নিয়ন্ত্রিত স্বাধীনতা আইনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। আইনের দ্বারা স্বাধীনতাকে সুরক্ষিত করা হয়। স্বাধীনতা অনিয়ন্ত্রিত হলে সামাজিক নৈরাজ্য দেখা দিতে পারে। তাই রাষ্ট্রবিজ্ঞানী উইলোবী বলেন, "নিয়ন্ত্রণ আছে বলেই স্বাধীনতার অস্তিত্ব সম্ভব।

৭. পরস্পর পরিপূরক আইন ও স্বাধীনতা পরস্পরের পরিপূরক। আইন না থাকলে যেমন স্বাধীনতার অস্তিত্ব থাকে না, তেমনি স্বাধীনতা না থাকলে আইনের অস্তিত্ব থাকে না। আর স্বাধীনতা না থাকলে আইনের প্রয়োজনও হয় না।

সুতরাং দেখা যাচ্ছে যে, আইন ও স্বাধীনতার মধ্যে কোনো বিরোধ নেই। আইন যদি জনগণের মতভিত্তিক হয় এবং স্বাধীনতা যদি জনকল্যাণমূলক সুবিধা উপভোগ করা বোঝায় তা হলে তারা পরস্পর বিরোধী হতে পারে না। বরং একে অপরের সহায়ক সমর্থক এবং পরিপূরক হতে বাধ্য।

মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য - অনন্যা প্রশ্ন

মূল্যবোধ | Valuesমূল্যবোধের শ্রেণিবিভাগ | Classification of Valuesসামাজিক মূল্যবোধের ভিত্তি বা উপাদান | Basis or Elements of Social Valuesমূল্যবোধ ও সুশাসন | Values and Good Governanceআইন | Lawআইনের উৎসসমূহ | Sources of Lawআইনের শ্রেণিবিভাগ | Classification of Law মানুষ কেন আইন মেনে চলে | Why People Obey Lawনৈতিকতা | Moralityআইন ও নৈতিকতার সম্পর্ক | Relation Between Law and Moralityস্বাধীনতার ধারণা | Concept of Libertyস্বাধীনতার শ্রেণিবিভাগ | Classification of Libertyস্বাধীনতার রক্ষাকবচ | Safeguards of Libertyআইন ও স্বাধীনতার সম্পর্ক | Relationship Between Law and Libertyসাম্য | Equalityস্বাধীনতা ও সাম্যের সম্পর্ক সাম্যের সম্পর্ক | Relationship Between Liberty and Equalityআইন, স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক | Relationship Among Law, Liberty and Equalityস্বাধীনতায় সাম্যের গুরুত্ব | Importance of Equality in Libertyগণতান্ত্রিক মূল্যবোধ Democratic Valuesসুশাসন প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব | Importance of Democratic Values in Formation of Good Governanceপ্রথা কাকে বলে?মূল্যবোধ কী?আইনের সংজ্ঞা দাও।সাম্য কী?স্বাধীনতার সংজ্ঞা দাও।আইনের প্রাচীন উৎস কোনটি?'Liberty' শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে?"Law is the passionless reason"- উক্তিটি কার?'আইন' কোন শব্দ হতে বাংলায় এসেছে?স্বাধীনতা কী?আইন কী?সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ববোধ কোন বিপ্লবের স্লোগান ছিল?সামাজিক মূল্যবোধ কী?নৈতিকতা কী?'আইন হচ্ছে সার্বভৌম শাসকের আদেশ'- উক্তিটি কার?গণতান্ত্রিক মূল্যবোধ কী?স্টুয়ার্ট সি ডড-এর মতে, সামাজিক মূল্যবোধ কী?সাংস্কৃতিক মূল্যবোধ কাকে বলে?বুদ্ধিবৃত্তিক মূল্যবোধ কী?শারীরিক বা বাহ্যিক মূল্যবোধ কাকে বলে?ধর্মীয় মূল্যবোধ কাকে বলে?মূল্যবোধের নেতিবাচক পরিবর্তনকে কী বলা হয়?মূল্যবোধ সমাজে কী হিসেবে কাজ করে?স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ কী?টি এইচ গ্রিন প্রদত্ত স্বাধীনতার সংজ্ঞাটি লেখ।অর্থনৈতিক স্বাধীনতার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট কী বলেছেন?'যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না'- এটি কার উক্তি?আইনের শাসনের অর্থ কী?নাগরিক স্বাধীনতার রক্ষাকবচ হিসেবে কাজ করে কোনটি?উৎপত্তিগত অর্থে আইনের অর্থ কী?আইনের ইংরেজি প্রতিশব্দ কী এবং তা কোন শব্দ থেকে এসেছে?'Lag' শব্দের আভিধানিক অর্থ কী?অধ্যাপক হল্যান্ড আইনের কয়টি উৎসের কথা বলেছেন?সরকারি আইন কী?অর্থনৈতিক সাম্য কী?রাজনৈতিক সাম্য কী?পৌরনীতি ও সুশাসনে সাম্যের অর্থ কী?শাব্দিক অর্থে স্বাধীনতা কী?মূল্যবোধের ইংরেজি প্রতিশব্দ কী?নেতিবাচক মূল্যবোধ কী?নান্দনিক মূল্যবোধ কী?সহমর্মিতা কী?আন্তর্জাতিক আইন কী?সামাজিক স্বাধীনতা কী?আইনগত সাম্য কী?শিক্ষা ও সাংস্কৃতিক সাম্য কী?মূল্যবোধ বলতে কী বোঝ?আইনের অনুশাসন বলতে কী বোঝায়?সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝ?"আইনের চোখে সকলেই সমান" ব্যাখ্যা কর।ধর্ম কীভাবে আইনের উৎস হিসেবে কাজ করে?আইনের শাসন কীভাবে নাগরিক স্বাধীনতা রক্ষা করে?আইন ও স্বাধীনতার সম্পর্ক ব্যাখ্যা কর।সামাজিক মূল্যবোধ বলতে কী বোঝায়?স্বাধীনতার একটি রক্ষাকবচ বর্ণনা কর।আইনের চারটি উৎসের নাম লেখ।বিধিবিধান বা নিয়মকানুনকে কী বলে? ব্যাখ্যা কর।কেন আইন মান্য করা উচিত?অর্থনৈতিক সাম্য কেন প্রয়োজন?'সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন'- কেন?সাম্য প্রতিষ্ঠা কেন প্রয়োজন?নৈতিকতা বলতে কী বোঝায়?অর্থনৈতিক সাম্য বলতে কী বোঝ?অর্থনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়?বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?আইন কাকে বলে?স্বাধীনতার চারটি রক্ষাকবচ লেখ।স্বাধীনতা কাকে বলে?নৈতিক মূল্যবোধ বলতে কী বোঝায়?পরিবার থেকেই গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা শুরু হয়- ব্যাখ্যা কর।সামাজিক ন্যায়বিচার সুশাসন প্রতিষ্ঠার জন্যে প্রয়োজনীয় কেন?প্রথা আইনের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হয় কেন?বিচারকের রায় কীভাবে আইনের মর্যাদা লাভ করে?রাজনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়?আইনের অনুশাসনকে কেন স্বাধীনতার রক্ষাকবচ বলা হয়?আন্তর্জাতিক আইন বলতে কী বোঝ?ব্যক্তিগত স্বাধীনতা কাকে বলে?বাহ্যিক মূল্যবোধ কী? ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ