• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

গণতান্ত্রিক মূল্যবোধ Democratic Values

গণতান্ত্রিক মূল্যবোধের ধারণা (Concept of democratic values)

পৌরনীতির তাত্ত্বিক বিষয়গুলোর মধ্যে একটি হলো গণতান্ত্রিক মূল্যবোধ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যে সব চিন্তা-ভাবনা, লক্ষ্য, আদর্শ-উদ্দেশ্য মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও দৈনন্দিন কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে গণতান্ত্রিক মূল্যবোধ বলা হয়। বর্তমান যুগ গণতন্ত্রের যুগ। গণতান্ত্রিক শাসনব্যবস্থার সাফল্য অনেকাংশে নির্ভর করে গণতান্ত্রিক মূল্যবোধের ওপর।

গণতান্ত্রিক মূল্যবোধ বলতে গণতন্ত্রের মৌলনীতিকে বোঝায় যার মাধ্যমে গণতান্ত্রিক শাসনব্যবস্থা সফলতা লাভ করে। গণতান্ত্রিক বিধি-বিধান, ধ্যান-ধারণা ও রীতিনীতির প্রতি আস্থা ও বিশ্বাস স্থাপনই হলো গণতান্ত্রিক মূল্যবোধ। সহনশীলতা মত প্রকাশের স্বাধীনতা, আইনের শাসন, দায়িত্বশীলতা, জবাবদিহিতা, জনমতের প্রতি গুরুত্বারোপ, সাম্য, ভ্রাতৃত্ব ইত্যাদির সমষ্টিই হলো গণতান্ত্রিক মূল্যবোধ। গণতান্ত্রিক মূল্যবোধ বিকশিত হওয়ার ফলে ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশের পথ উন্মুক্ত হয়, নাগরিক হিসেবে মর্যাদা বৃদ্ধি, শাসক নির্বাচনে অংশগ্রহণের সুযোগ লাভ করে। গণতন্ত্রের সুফল জনগণের দোরগোড়ায় পৌছানোর জন্য গণতান্ত্রিক সমাজে স্বাধীনতা ভোগের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। আবার, সাম্যভিত্তিক সমাজব্যবস্থা ব্যতীত স্বাধীনতা অর্থহীন হিসেবে প্রতিপন্ন হবে। অন্যদিকে জনগণের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত না হলে গণতন্ত্র ব্যর্থতায় পর্যবসিত হবে। গণতন্ত্র বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয়, কল্যাণকামী এবং গ্রহণযোগ্য শাসনব্যবস্থা। তাই গণতন্ত্রকে রক্ষার জন্য, গণতন্ত্রের সুফল ভোগের জন্য গণতান্ত্রিক মূল্যবোধের অব্যাহত চর্চা ও অনুশীলন করতে হবে।

গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব (Importance of democratic values)

মূল্যবোধ সমাজজীবন বিকাশের অপরিহার্য শর্ত। মূল্যবোধ জাতীয় জীবনের দর্পণস্বরূপ। তেমনি জাতীয় জীবনে গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠা করার জন্য গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অত্যধিক। নিম্নে এ ব্যাপারে আলোচনা করা হলো:

১. নাগরিকদের দায়িত্বশীল করে তোলে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রে ন্যায়নীতি প্রতিষ্ঠিত হয় এবং সাম্য প্রতিষ্ঠা ও কর্তব্য পালনে সচেতনতা বৃদ্ধি নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য পালনে উদ্বুদ্ধ করে। জনগণের মধ্যে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।

২. জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হলে জাতীয় ও স্থানীয় নির্বাচনসমূহে এবং শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে। গণতান্ত্রিক মূল্যবোধ এসব কার্যক্রমে জনগণের ব্যাপক অংশগ্রহণের নীতিতে বিশ্বাস করে।

৩. আইনের শাসন প্রতিষ্ঠিত করে গণতান্ত্রিক মূল্যবোধ সমাজে আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়ক শক্তি হিসেবে কাজ করে। কেননা গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তি একথা সহজে মানে ও বুঝে যে, আইনের চোখে সবাই সমান, কোনো ব্যক্তি এর ঊর্ধ্বে নয়। ও বুঝে যে, আই

৪. জনগণের স্বাধীনতা রক্ষা করে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় গণতান্ত্রিক মূল্যবোধ বিরাট ভূমিকা পালন করে। ফলে বিচার বিভাগ নিরপেক্ষভাবে জনগণের স্বাধীনতা ও অধিকার রক্ষা করতে সক্ষম হয়।

৫. সাম্য প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। যে সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ প্রবল, সেখানে জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সামাজিক ক্ষেত্রে বৈষম্য বিলোপ করে সুষম সমাজ প্রতিষ্ঠায় কাজ করে।

৬. দায়িত্বশীল সরকারের প্রতিষ্ঠা দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। নির্বাচিত প্রতিনিধিরা তাদের কাজের জন্য সরকারি আইনসভার কাছে এবং পরোক্ষভাবে জনগণের নিকট দায়ী থাকে।

৭. সহনশীলতা বৃদ্ধি করে গণতান্ত্রিক মূল্যবোধ সমাজ ও রাষ্ট্রীয় ক্ষেত্রে নাগরিকের সহনশীলতাকে বৃদ্ধি করে। অন্যের মতামত প্রকাশের সুযোগ করে দেয়। অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া। বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা না দেওয়ার মানসিকতা ইত্যাদি রাজনৈতিক-সামাজিক সহনশীলতা মূল্যবোধ এবং সহনশীলতার পরিবেশ সৃষ্টি করে।

৮. শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক গণতান্ত্রিক, মূল্যবোধ শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি করে। শাসকগণ গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে নিজেদেরকে জনগণের সেবক মনে করে। শাসকদের এ ধরনের মনোভাব শাসিত বা জনগণের সাথে তার সুসম্পর্ক প্রতিষ্ঠিত করে।

৯. স্বচ্ছতা নিশ্চিত করে গণতান্ত্রিক মূল্যবোধ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনয়ন করে। মূল্যবোধ দুর্নীতিকে প্রতিরোধ করে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করতে অনুপ্রেরণা যোগায়।

১০. জাতীয় ঐকমত্য সৃষ্টি করে গণতান্ত্রিক মূল্যবোধ রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একমত সৃষ্টিতে তাগিদ দেয়। ফলে বিভিন্ন ক্ষেত্রে ঐকমত্য জনগণের কল্যাণের পথ প্রশস্ত করে।

১১. সামাজিক শাস্তি ও স্থিতিশীলতা গণতান্ত্রিক মূল্যবোধ সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করে। যে সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ যত বেশি শক্তিশালী ও গভীর, সে সমাজ ততো বেশি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও উন্নয়নমুখী হয়।

মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য - অনন্যা প্রশ্ন

মূল্যবোধ | Valuesমূল্যবোধের শ্রেণিবিভাগ | Classification of Valuesসামাজিক মূল্যবোধের ভিত্তি বা উপাদান | Basis or Elements of Social Valuesমূল্যবোধ ও সুশাসন | Values and Good Governanceআইন | Lawআইনের উৎসসমূহ | Sources of Lawআইনের শ্রেণিবিভাগ | Classification of Law মানুষ কেন আইন মেনে চলে | Why People Obey Lawনৈতিকতা | Moralityআইন ও নৈতিকতার সম্পর্ক | Relation Between Law and Moralityস্বাধীনতার ধারণা | Concept of Libertyস্বাধীনতার শ্রেণিবিভাগ | Classification of Libertyস্বাধীনতার রক্ষাকবচ | Safeguards of Libertyআইন ও স্বাধীনতার সম্পর্ক | Relationship Between Law and Libertyসাম্য | Equalityস্বাধীনতা ও সাম্যের সম্পর্ক সাম্যের সম্পর্ক | Relationship Between Liberty and Equalityআইন, স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক | Relationship Among Law, Liberty and Equalityস্বাধীনতায় সাম্যের গুরুত্ব | Importance of Equality in Libertyগণতান্ত্রিক মূল্যবোধ Democratic Valuesসুশাসন প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব | Importance of Democratic Values in Formation of Good Governanceপ্রথা কাকে বলে?মূল্যবোধ কী?আইনের সংজ্ঞা দাও।সাম্য কী?স্বাধীনতার সংজ্ঞা দাও।আইনের প্রাচীন উৎস কোনটি?'Liberty' শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে?"Law is the passionless reason"- উক্তিটি কার?'আইন' কোন শব্দ হতে বাংলায় এসেছে?স্বাধীনতা কী?আইন কী?সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ববোধ কোন বিপ্লবের স্লোগান ছিল?সামাজিক মূল্যবোধ কী?নৈতিকতা কী?'আইন হচ্ছে সার্বভৌম শাসকের আদেশ'- উক্তিটি কার?গণতান্ত্রিক মূল্যবোধ কী?স্টুয়ার্ট সি ডড-এর মতে, সামাজিক মূল্যবোধ কী?সাংস্কৃতিক মূল্যবোধ কাকে বলে?বুদ্ধিবৃত্তিক মূল্যবোধ কী?শারীরিক বা বাহ্যিক মূল্যবোধ কাকে বলে?ধর্মীয় মূল্যবোধ কাকে বলে?মূল্যবোধের নেতিবাচক পরিবর্তনকে কী বলা হয়?মূল্যবোধ সমাজে কী হিসেবে কাজ করে?স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ কী?টি এইচ গ্রিন প্রদত্ত স্বাধীনতার সংজ্ঞাটি লেখ।অর্থনৈতিক স্বাধীনতার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট কী বলেছেন?'যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না'- এটি কার উক্তি?আইনের শাসনের অর্থ কী?নাগরিক স্বাধীনতার রক্ষাকবচ হিসেবে কাজ করে কোনটি?উৎপত্তিগত অর্থে আইনের অর্থ কী?আইনের ইংরেজি প্রতিশব্দ কী এবং তা কোন শব্দ থেকে এসেছে?'Lag' শব্দের আভিধানিক অর্থ কী?অধ্যাপক হল্যান্ড আইনের কয়টি উৎসের কথা বলেছেন?সরকারি আইন কী?অর্থনৈতিক সাম্য কী?রাজনৈতিক সাম্য কী?পৌরনীতি ও সুশাসনে সাম্যের অর্থ কী?শাব্দিক অর্থে স্বাধীনতা কী?মূল্যবোধের ইংরেজি প্রতিশব্দ কী?নেতিবাচক মূল্যবোধ কী?নান্দনিক মূল্যবোধ কী?সহমর্মিতা কী?আন্তর্জাতিক আইন কী?সামাজিক স্বাধীনতা কী?আইনগত সাম্য কী?শিক্ষা ও সাংস্কৃতিক সাম্য কী?মূল্যবোধ বলতে কী বোঝ?আইনের অনুশাসন বলতে কী বোঝায়?সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝ?"আইনের চোখে সকলেই সমান" ব্যাখ্যা কর।ধর্ম কীভাবে আইনের উৎস হিসেবে কাজ করে?আইনের শাসন কীভাবে নাগরিক স্বাধীনতা রক্ষা করে?আইন ও স্বাধীনতার সম্পর্ক ব্যাখ্যা কর।সামাজিক মূল্যবোধ বলতে কী বোঝায়?স্বাধীনতার একটি রক্ষাকবচ বর্ণনা কর।আইনের চারটি উৎসের নাম লেখ।বিধিবিধান বা নিয়মকানুনকে কী বলে? ব্যাখ্যা কর।কেন আইন মান্য করা উচিত?অর্থনৈতিক সাম্য কেন প্রয়োজন?'সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন'- কেন?সাম্য প্রতিষ্ঠা কেন প্রয়োজন?নৈতিকতা বলতে কী বোঝায়?অর্থনৈতিক সাম্য বলতে কী বোঝ?অর্থনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়?বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?আইন কাকে বলে?স্বাধীনতার চারটি রক্ষাকবচ লেখ।স্বাধীনতা কাকে বলে?নৈতিক মূল্যবোধ বলতে কী বোঝায়?পরিবার থেকেই গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা শুরু হয়- ব্যাখ্যা কর।সামাজিক ন্যায়বিচার সুশাসন প্রতিষ্ঠার জন্যে প্রয়োজনীয় কেন?প্রথা আইনের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হয় কেন?বিচারকের রায় কীভাবে আইনের মর্যাদা লাভ করে?রাজনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়?আইনের অনুশাসনকে কেন স্বাধীনতার রক্ষাকবচ বলা হয়?আন্তর্জাতিক আইন বলতে কী বোঝ?ব্যক্তিগত স্বাধীনতা কাকে বলে?বাহ্যিক মূল্যবোধ কী? ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ