• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

সুশাসন প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব | Importance of Democratic Values in Formation of Good Governance

সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দায়িত্ববোধের ভিত্তিতে শাসনকার্য পরিচালনাই হলো সুশাসন। সুশাসন প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা অপরিহার্য। আর গণতান্ত্রিক শাসনের অন্যতম শর্ত হলো গণতান্ত্রিক মূল্যবোধ।

অপরদিকে, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ববোধ, ঐকমত্য, পারস্পরিক শ্রদ্ধা, শিষ্টাচার ইত্যাদি গণতান্ত্রিক মূল্যবোধের অন্তর্ভুক্ত। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সফলতা নির্ভর করে গণতান্ত্রিক মূল্যবোধের ওপর।

সুশাসন হলো উত্তমরূপে শাসনকার্য পরিচালনা। সংবিধান অনুযায়ী শাসনকার্য পরিচালনা, সংবিধানের সর্বোচ্চ প্রাধান্য, আইনের শাসন, সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা, সরকারি তথ্যের অবাধ প্রবাহ, মৌলিক অধিকার ও মানবাধিকার সংরক্ষণ, সম্পদের সুষম বণ্টন, অনগ্রসর জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ ইত্যাদি বিষয় সুশাসনের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধ কার্যকর ভূমিকা পালন করে। নাগরিক জীবনের শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিজ দায়িত্ব পালন, অন্যের মতামত প্রকাশের সুযোগ দেওয়া, আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, আইন মেনে চলা প্রভৃতি বিষয়গুলো গণতান্ত্রিক মূল্যবোধেরই অংশ। আর এসব বিষয় নিশ্চিত হলে সমাজে সুশাসন মাজে সুশাসন প্রতিষ্ঠা সহজ হয়।

নিম্নে সুশাসন প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব আলোচনা করা হলো:

১. আইনের শাসন: আইনের শাসন গণতান্ত্রিক মূল্যবোধের অন্যতম উপাদান। আইনের শাসন রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার পথকে সুগম করে। যেখানে আইনের শাসন নেই, সেখানে সুশাসন থাকতে পারে না।

২. জবাবদিহিতা ও স্বচ্ছতা গণতান্ত্রিক মূল্যবোধ প্রশাসন ব্যবস্থায় জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করে। যে সরকার ব্যবস্থা বা প্রশাসনে জবাবদিহিতার নীতি কার্যকর হয়, স্বচ্ছতার নীতি অনুসরণ করা হয়, সেখানে ততো বেশি সুশাসন প্রতিষ্ঠিত হয়।

৩. দায়িত্বশীলতা নিশ্চিত করা গণতান্ত্রিক মূল্যবোধ সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানের দায়িত্বশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে। দায়িত্বশীলতার নীতি ছাড়া কাউকে তার কাজের জন্য সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায় না। গণতান্ত্রিক মূল্যবোধ দায়িত্বশীলতার নীতি প্রতিষ্ঠিত করে সুশাসনের পথ প্রশস্ত করে।

৪. পরমতসহিষ্ণুতার পরিবেশ তৈরি গণতান্ত্রিক মূল্যবোধ পরমতসহিষ্ণুতা ও সহনশীলতার নীতির উপর প্রতিষ্ঠিত। সংখ্যাগরিষ্ঠের মতামত গ্রহণের পাশাপাশি সংখ্যালঘিষ্ঠের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শনই পরমতসহিষ্ণুতা। গণতান্ত্রিক মূল্যবোধ পরমতসহিষ্ণু হতে সাহায্য করে বলেই সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়।

৫. বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা গণতান্ত্রিক মূল্যবোধ নাগরিকদের অধিকার রক্ষায় বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করে। বিচার বিভাগের স্বাধীনতা সুশাসনের অন্যতম উপাদান। তাই বিচার বিভাগের স্বাধীনতা রক্ষিত হলে সুশাসন নিশ্চিত হয়।

৬. জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয় গণতান্ত্রিক মূল্যবোধ রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে। রাজনীতিতে জনগণের অংশগ্রহণ সুশাসন প্রতিষ্ঠার অন্যতম মাপকাঠি। অন্যদিকে, সুশাসন এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে থাকে।

৭. গণতন্ত্রের চর্চা: গণতান্ত্রিক মূল্যবোধ দীর্ঘদিনের চর্চার বিষয়। গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা ও লালন ছাড়া গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করতে পারে না। তাই গণতন্ত্রের সফলতার জন্য গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা জরুরি। গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত বা বিকশিত হলে সুশাসনের ভিত্তি শক্তিশালী হয়।

৮. মৌলিক অধিকার ও মানবাধিকার নিশ্চিত হয় গণতান্ত্রিক মূল্যবোধ জনগণের মৌলিক অধিকার ও মানবাধিকার নিশ্চিত করতে সহায়তা করে। এর ফলে সমাজে সুশাসন প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি হয়।

৯. পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করে গণতান্ত্রিক মূল্যবোধ নাগরিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার সম্পর্ক তৈরি করে। সরকারি ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা ও সহযোগিতার মনোভাব সমাজে সুশাসন প্রতিষ্ঠার অনুকূল পরিবেশ সৃষ্টি করে।

১০. দেশপ্রেম জাগ্রত করে দেশের জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গণতান্ত্রিক মূল্যবোধ অপরিসীম ভূমিকা পালন করে। দেশের জনগণ দেশপ্রেমে উদ্বুদ্ধ হলে দেশের উন্নতি ও অগ্রগতি ত্বরান্বিত হয়। ফলে সুশাসন সহজেই প্রতিষ্ঠিত হতে পারে।

সুতরাং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সফলতা যেমন গণতান্ত্রিক মূল্যবোধের ওপর নির্ভরশীল, তেমনি সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিও গণতান্ত্রিক মূল্যবোধের 'ওপর নির্ভরশীল। রাষ্ট্রের জনগণের চিন্তা-চেতনায় গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত থাকলেই কেবল সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে, জনগণের পক্ষে শাসনের সুফল লাভ সম্ভব হবে এবং রাষ্ট্র তার অভীষ্ট লক্ষ্যে পৌছতে সক্ষম হবে। আর এ কারণেই বর্তমান বিশ্বের অধিকাংশ গণতান্ত্রিক রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য - অনন্যা প্রশ্ন

মূল্যবোধ | Valuesমূল্যবোধের শ্রেণিবিভাগ | Classification of Valuesসামাজিক মূল্যবোধের ভিত্তি বা উপাদান | Basis or Elements of Social Valuesমূল্যবোধ ও সুশাসন | Values and Good Governanceআইন | Lawআইনের উৎসসমূহ | Sources of Lawআইনের শ্রেণিবিভাগ | Classification of Law মানুষ কেন আইন মেনে চলে | Why People Obey Lawনৈতিকতা | Moralityআইন ও নৈতিকতার সম্পর্ক | Relation Between Law and Moralityস্বাধীনতার ধারণা | Concept of Libertyস্বাধীনতার শ্রেণিবিভাগ | Classification of Libertyস্বাধীনতার রক্ষাকবচ | Safeguards of Libertyআইন ও স্বাধীনতার সম্পর্ক | Relationship Between Law and Libertyসাম্য | Equalityস্বাধীনতা ও সাম্যের সম্পর্ক সাম্যের সম্পর্ক | Relationship Between Liberty and Equalityআইন, স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক | Relationship Among Law, Liberty and Equalityস্বাধীনতায় সাম্যের গুরুত্ব | Importance of Equality in Libertyগণতান্ত্রিক মূল্যবোধ Democratic Valuesসুশাসন প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব | Importance of Democratic Values in Formation of Good Governanceপ্রথা কাকে বলে?মূল্যবোধ কী?আইনের সংজ্ঞা দাও।সাম্য কী?স্বাধীনতার সংজ্ঞা দাও।আইনের প্রাচীন উৎস কোনটি?'Liberty' শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে?"Law is the passionless reason"- উক্তিটি কার?'আইন' কোন শব্দ হতে বাংলায় এসেছে?স্বাধীনতা কী?আইন কী?সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ববোধ কোন বিপ্লবের স্লোগান ছিল?সামাজিক মূল্যবোধ কী?নৈতিকতা কী?'আইন হচ্ছে সার্বভৌম শাসকের আদেশ'- উক্তিটি কার?গণতান্ত্রিক মূল্যবোধ কী?স্টুয়ার্ট সি ডড-এর মতে, সামাজিক মূল্যবোধ কী?সাংস্কৃতিক মূল্যবোধ কাকে বলে?বুদ্ধিবৃত্তিক মূল্যবোধ কী?শারীরিক বা বাহ্যিক মূল্যবোধ কাকে বলে?ধর্মীয় মূল্যবোধ কাকে বলে?মূল্যবোধের নেতিবাচক পরিবর্তনকে কী বলা হয়?মূল্যবোধ সমাজে কী হিসেবে কাজ করে?স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ কী?টি এইচ গ্রিন প্রদত্ত স্বাধীনতার সংজ্ঞাটি লেখ।অর্থনৈতিক স্বাধীনতার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট কী বলেছেন?'যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না'- এটি কার উক্তি?আইনের শাসনের অর্থ কী?নাগরিক স্বাধীনতার রক্ষাকবচ হিসেবে কাজ করে কোনটি?উৎপত্তিগত অর্থে আইনের অর্থ কী?আইনের ইংরেজি প্রতিশব্দ কী এবং তা কোন শব্দ থেকে এসেছে?'Lag' শব্দের আভিধানিক অর্থ কী?অধ্যাপক হল্যান্ড আইনের কয়টি উৎসের কথা বলেছেন?সরকারি আইন কী?অর্থনৈতিক সাম্য কী?রাজনৈতিক সাম্য কী?পৌরনীতি ও সুশাসনে সাম্যের অর্থ কী?শাব্দিক অর্থে স্বাধীনতা কী?মূল্যবোধের ইংরেজি প্রতিশব্দ কী?নেতিবাচক মূল্যবোধ কী?নান্দনিক মূল্যবোধ কী?সহমর্মিতা কী?আন্তর্জাতিক আইন কী?সামাজিক স্বাধীনতা কী?আইনগত সাম্য কী?শিক্ষা ও সাংস্কৃতিক সাম্য কী?মূল্যবোধ বলতে কী বোঝ?আইনের অনুশাসন বলতে কী বোঝায়?সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝ?"আইনের চোখে সকলেই সমান" ব্যাখ্যা কর।ধর্ম কীভাবে আইনের উৎস হিসেবে কাজ করে?আইনের শাসন কীভাবে নাগরিক স্বাধীনতা রক্ষা করে?আইন ও স্বাধীনতার সম্পর্ক ব্যাখ্যা কর।সামাজিক মূল্যবোধ বলতে কী বোঝায়?স্বাধীনতার একটি রক্ষাকবচ বর্ণনা কর।আইনের চারটি উৎসের নাম লেখ।বিধিবিধান বা নিয়মকানুনকে কী বলে? ব্যাখ্যা কর।কেন আইন মান্য করা উচিত?অর্থনৈতিক সাম্য কেন প্রয়োজন?'সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন'- কেন?সাম্য প্রতিষ্ঠা কেন প্রয়োজন?নৈতিকতা বলতে কী বোঝায়?অর্থনৈতিক সাম্য বলতে কী বোঝ?অর্থনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়?বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?আইন কাকে বলে?স্বাধীনতার চারটি রক্ষাকবচ লেখ।স্বাধীনতা কাকে বলে?নৈতিক মূল্যবোধ বলতে কী বোঝায়?পরিবার থেকেই গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা শুরু হয়- ব্যাখ্যা কর।সামাজিক ন্যায়বিচার সুশাসন প্রতিষ্ঠার জন্যে প্রয়োজনীয় কেন?প্রথা আইনের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হয় কেন?বিচারকের রায় কীভাবে আইনের মর্যাদা লাভ করে?রাজনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়?আইনের অনুশাসনকে কেন স্বাধীনতার রক্ষাকবচ বলা হয়?আন্তর্জাতিক আইন বলতে কী বোঝ?ব্যক্তিগত স্বাধীনতা কাকে বলে?বাহ্যিক মূল্যবোধ কী? ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ