• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
ইসলামি শিক্ষা ও সংস্কৃতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ইসলামি সংস্কৃতির পরিচয়- Introduction to Islamic Culture

সংস্কৃতির পরিচয়

সংস্কৃতির আরবি প্রতিশব্দ (সাকাফাহ) বা (তাহযীব)। একে উর্দুতে বলা হয় ‘তামাদ্দুন’। সংস্কৃতি একটি জাতি বা সমাজের দর্পণ। এর মাধ্যমেই একটি জাতি বা সমাজের শৈল্পিক, বুদ্ধিবৃত্তিক ও সাহিত্যিক দিকের বহিঃপ্রকাশ ঘটে। কোনো জাতির পরিশীলিত ও পরিমার্জিত কার্যকলাপের বহিঃপ্রকাশকে সংস্কৃতি বলে ।

ইসলামি সংস্কৃতির পরিচয়

ইসলামি সংস্কৃতি একটি আদর্শিক সংস্কৃতি। ইসলামের নীতি ও আদর্শের আলোকে এ সংস্কৃতি গড়ে উঠেছে। ইসলাম মানবজাতির জীবনযাপনের যে বিধিব্যবস্থা দিয়েছে তার ব্যাবহারিক দিক হলো ইসলামি সংস্কৃতি।

প্রখ্যাত মুসলিম দার্শনিক 'ক্রিড অব ইসলাম' গ্রন্থের লেখক আল্লামা আবুল হাশিম বলেন, “মানুষের শারীরিক ও মানসিক বৃত্তিসমূহের ইসলামি নীতি, আদর্শ ও শিক্ষাসম্মত উৎকর্ষসাধন পদ্ধতি এবং ব্যাবহারিক জীবনে তার বাস্তবরূপ হলো ইসলামি সংস্কৃতি।" দুনিয়া ও আখিরাতের এক মহত্তম সমন্বয় হচ্ছে ইসলামি সংস্কৃতি। মানুষের চিন্তা, স্বভাব, আচরণ, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম এর অন্তর্ভুক্ত। এ সব বিষয়েই আল্লাহর নির্ধারিত আইন রয়েছে। ইসলামি সংস্কৃতি এ সব আইনের সমষ্টি।

সহজ ভাষায় বলা যায়, ইসলামি সংস্কৃতি হলো মুসলিম জাতির জীবনপদ্ধতি, যা কুরআন ও সুন্নাহর আলোকে নির্ধারিত ও পরিচালিত হয় ।

ইসলামি সংস্কৃতির উৎস

ইসলাম আল্লাহ তায়ালা প্রদত্ত বিশ্বমানবতার জন্য এক মহান জীবনবিধান। আল্লাহর প্রিয়নবি হযরত মুহাম্মদ (স)-এর মাধ্যমে তিনি তা এ পৃথিবীতে উত্তমরূপে বাস্তবায়ন করেছেন। এর মধ্যে কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি। ইসলামি সংস্কৃতির বাস্তব রূপকার মহানবি হযরত মুহাম্মদ (স)-এর ব্যাপারে আল্লাহ তায়ালা বলেন,

وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحى يُوحى .

অর্থ: সে (মুহাম্মদ স.) কখনো নিজের থেকে কোনো কথা বলে না, বরং তা হচ্ছে ওহি যা পাঠানো হয় (সুরা আন্- নাজম: ০৩-০৪)।

সুতরাং আল-কুরআনের বিধি-বিধানের পাশাপাশি মুহাম্মদ (স)-এর সুন্নাহ এবং এ দুটির মৌলিক নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ ইজমা ও কিয়াসও ইসলামি আইনের উৎস। একই সাথে এ সব বিধি-বিধানের বাহিরে কোনো ধরনের নীতি ইসলাম গ্রহণ করে না এবং সমর্থনও করে না। ইসলামি সংস্কৃতির উৎস হলো চারটি— আল কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস ।

ইসলামি সংস্কৃতির লক্ষ্য

ইসলামি সংস্কৃতির লক্ষ্য হলো এমন এক বিশ্বব্যবস্থা গড়ে তোলা যেখানে মানুষ পরস্পরের সাথে হাসিমুখে কথা বলবে, একে অপরকে ভালোবাসবে, পরস্পরকে সাহায্য-সহযোগিতা, আদর-স্নেহ ও সম্মান প্রদর্শন করবে। যেখানে কেউ কারো সম্পর্কে গিবত করবে না, অপরের হক নষ্ট করবে না, অবৈধ লেনদেন করবে না, যিনা ব্যভিচারসহ যাবতীয় অশ্লীল ও কুরুচিপূর্ণ কার্যকলাপ থেকে বিরত থাকবে। এতে সমাজ থেকে চুরি, ডাকাতি, মারামারি বিলুপ্ত হবে, মানুষের চরিত্র হবে উত্তম নৈতিকতাসম্পন্ন। অর্থাৎ ইসলামি সংস্কৃতির লক্ষ্য হলো ইহজগতকে একটি সুষ্ঠু ও শান্তির আবাসস্থল হিসেবে গড়ে তোলা আর এর প্রতিদানরূপে পরকালে আল্লাহর পুরস্কার লাভ করা। ইসলামি সংস্কৃতির লক্ষ্য নির্ধারণে স্বয়ং আল্লাহ তায়ালা বলেন, অর্থ: বল আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ (সবকিছুই) বিশ্ব প্রতিপালকের জন্য (সুরা আন্-আম: ১৬২)।

একক কাজ: ইসলামি সংস্কৃতি সম্পর্কে ৫টি বাক্য লেখো ।

ইসলামি শিক্ষা ও সংস্কৃতি - অনন্যা প্রশ্ন

ইসলাম শিক্ষার পরিচয়- Introduction to Islamic Educationইসলাম শিক্ষার উদ্দেশ্য- Aims of Islamic Educationইসলাম শিক্ষার বৈশিষ্ট্য - Characteristics of Islamic Educationইসলাম শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য- Importance and Significance of Islamic Educationনৈতিক শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা- Importance and Necessity of Moral Educationমক্তবের পরিচয়- Introduction to Maktabমক্তবের কার্যাবলি- Activities of Maktabমক্তবের প্রয়োজনীয়তা- Necessity of Maktabইসলামি সংস্কৃতির পরিচয়- Introduction to Islamic Cultureইসলামি সংস্কৃতির গুরুত্ব- Importance of Islamic Cultureইসলামি সংস্কৃতির বিভিন্ন দিক- Different Aspects of Islamic Cultureইসলামি সংস্কৃতির ব্যাবহারিক দিক ও উদাহরণ- Practical Aspects and Examples of Islamic Cultureইসলামে জ্ঞান-বিজ্ঞান চর্চা ও শিক্ষার গুরুত্ব- Importance of Practicing Science and Knowledge in Islamশিক্ষায় মুসলিম মনীষীদের অবদান- Contributions of Muslim Scholars in Educationসাহিত্যে মুসলিম মনীষীদের অবদান- Contributions of Muslim Scholars in Literatureদর্শনে মুসলিম মনীষীদের অবদান- Contributions of Muslim Scholars in Philosophyপদার্থবিজ্ঞানে মুসলিম মনীষীদের অবদান- Contributions of Muslim Scholars in Physicsরসায়নশাস্ত্রে মুসলিম মনীষীদের অবদান- Contributions of Muslim Scholars in Chemistryগণিতশাস্ত্রে মুসলিম মনীষীদের অবদান- Contributions of Muslim Scholars in Mathematicsপ্রযুক্তিতে মুসলমানদের অবদান- Muslims Contribution to Technologyভূগোলশাস্ত্রে মুসলিম মনীষীদের অবদান- Contributions of Muslim Scholars in Geographyজ্যোতির্বিদ্যায় মুসলিম মনীষীদের অবদান - Contributions of Muslim Scholars in Astronomyচিকিৎসাবিজ্ঞানে মুসলিম মনীষীদের অবদান - Contributions of Muslim Scholars in Medical Scienceবাংলাদেশে ইসলামি শিক্ষা ও সংস্কৃতির বিকাশে বিশিষ্ট আলেম-উলামা, পির-মাশায়েখ ও অলি-দরবেশগণের অবদান'ইসলাম' শব্দের অর্থ কী? ইসলাম শিক্ষা কী? ইসলাম শিক্ষার মূলকথা কী ?ইহ-পরকালীন কল্যাণময় জীবন গঠনের উপায় কী?ইসলাম শিক্ষার উদ্দেশ্য কী?‘মক্তব' শব্দের অর্থ কী?সাধারণত মক্তবে কারা শিক্ষা গ্রহণ করে?পৃথিবীর প্রথম মক্তব কোনটি?দারুল আরকাম কী?দারুল আরকামের প্রথম শিক্ষক কে?ইসলামি সংস্কৃতি কী?ইসলামি সংস্কৃতিতে জন্মের পর শিশুকে কী শোনানো হয়?ইসলামি সংস্কৃতিতে জন্মের কততম দিনে আকিকা দেওয়ার কথা বলা হয়েছে?ইসলামি সংস্কৃতি অনুযায়ী প্রতিটি কাজের শুরুতে কী করতে হবে?মুসলিম জাতির জীবন পদ্ধতি কীভাবে পরিচালিত হতে হবে?খাওয়ার সুন্নাত কী?'ইলম' শব্দের অর্থ কী?আল্লাহ তায়ালা বিজ্ঞান বোঝাতে কুরআন মাজিদে কোন শব্দটি ব্যবহার করেছেন?বায়তুল হিকমাহ প্রতিষ্ঠা করেন কে?কোন যুগকে জ্ঞান-বিজ্ঞানের স্বর্ণযুগ বলা হয় ?মহানবি (স) বদর যুদ্ধে বন্দি মুশরিকদের কী মুক্তিপণ নির্ধারণ করেছিলেন?দর্শন কী?'ফালাসিফা' গোষ্ঠীর প্রবর্তন করেন কে?আরব জাতির দার্শনিক বলা হয় কাকে?ইমাম গাযযালির প্রধান পরিচয় কী?ইমাম গাযযালিকে 'হুজ্জাতুল ইসলাম' উপাধি দেওয়া হয় কেন?'দারুল হিকমা' গবেষণাগারটি কোথায় অবস্থিত?কোন মুসলিম মনীষী সর্বপ্রথম পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন?রসায়নশাস্ত্রের জনক কে?বীজগণিতের জনক বলা হয় কাকে?গণিতশাস্ত্রের বিশ্বকোষের নাম কী?মুসলিম ভূগোলশাস্ত্রের জনক বলা হয় কাকে?পৃথিবীকে সাতটি ভূখণ্ডে বিভক্ত করেন কে?কোন মুসলিম মনীষী বিশ্ব মানচিত্রের প্রথম ধারণা দেন?মুসলিম টলেমি কাকে বলা হয়?চিকিৎসাবিজ্ঞানের জনক কে?'কানুন ফিততিব' কার রচিত চিকিৎসাগ্রন্থ?চিকিৎসা পদ্ধতি শেখানোর জন্য ইন্টার্নি প্রথার প্রবর্তন করেন কে?বাংলাদেশের কোন অঞ্চলে প্রথম ইসলামের প্রচার শুরু হয়?হযরত শাহ মাখদুম (রহ) কোন অঞ্চলে ইসলামি সংস্কৃতির বিকাশ ঘটান?রাজশাহীতে ইসলামের প্রচারে কোন অলির আগমন হয়েছিল?ষাট গম্বুজ মসজিদ কে নির্মাণ করেন?বাংলাদেশের কোন পির শিক্ষাবিস্তারের জন্য স্বাধীনতা পদক লাভ করেন?ইসলাম শিক্ষা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।‘ইসলাম শিক্ষা তাওহিদভিত্তিক'- ব্যাখ্যা করো।জ্ঞানান্বেষণ করা প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর ফরজ- ব্যাখ্যা করো। মক্তব শিক্ষা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।ইতিহাসের প্রথম মক্তব কোনটি? ব্যাখ্যা করো।ইসলামি সংস্কৃতির পরিচয় দাও।'বিজ্ঞান চর্চায় বায়তুল হিকমার প্রতিষ্ঠা একটি মাইলফলক'—ব্যাখ্যা করো।আল-কিন্দিকে আরব জাতির দার্শনিক বলা হয় কেন ? ব্যাখ্যা করো ।জাবির ইবনে হাইয়ানকে রসায়নশাস্ত্রের জনক বলা হয় কেন?'আল-কানুন আল-মাসউদী' গ্রন্থটিকে গণিতশাস্ত্রের বিশ্বকোষ বলা হয় কেন? ব্যাখ্যা করো।আল-বাত্তানীকে মুসলিম টলেমি বলা হয় কেন? ব্যাখ্যা করো।'চিকিৎসাশাস্ত্রে ইবনে সিনার অবদান অতুলনীয়'- ব্যাখ্যা করো।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ