• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • দেশপ্রেম ও জাতীয়তা
দেশপ্রেম ও জাতীয়তা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য Difference Between Nation and Nationality

বুৎপত্তিগত দিক থেকে জাতি ও জাতীয়তার মধ্যে কোনো পার্থক্য নেই। তবে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানিগণ জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য নির্দেশ করেন। তাদের মতে, জাতীয়তা হলো সেই জনসমষ্টি যারা একই ভাষা, সংস্কৃতি, ধর্ম, ইতিহাস-ঐতিহ্য, আশা-আকাঙ্ক্ষা ও ভৌগোলিক ঐক্যমতের বন্ধনে আবদ্ধ।

আর জাতি হলো জাতীয়তাবোধ সম্পন্ন সেই জনসমষ্টি যারা রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা লাভ করেছে বা স্বাধীনতা লাভে আগ্রহী। জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য নির্দেশ করতে গিয়ে লর্ড ব্রাইস বলেন, "জাতীয়তা তখনই জাতিতে পরিণত হয়, যখন রাজনৈতিকভাবে সংগঠিত হয়ে স্বাধীনতা লাভ করে বা স্বাধীনতা লাভে আগ্রহী।" রাষ্ট্রবিজ্ঞানী জে. এইচ. হায়েস অনুরূপ ভাষায় বলেন, "জাতীয়তাবোধে উদ্বুদ্ধ জনসমাজ ঐক্যবদ্ধ হয়ে এবং সার্বভৌম স্বাধীনতা লাভ করে জাতিতে পরিণত হয়।" (A nationality by acquiring unity and soverign independence become a nation.)

জাতি একটি বাস্তব ও সক্রিয় চেতনা, অন্যদিকে জাতীয়তা একটি মানসিক ধারণা। জাতির মধ্যে রাজনৈতিক সংগঠন থাকে কিন্তু জাতীয়তার ক্ষেত্রে রাজনৈতিক সংগঠন অনুপস্থিত। জাতি ও জাতীয়তার পার্থক্য নিম্নভাবে করা যায়:

জাতীয়তা + রাজনৈতিক সংগঠন জাতি
জাতি- রাজনৈতিক সংগঠন = জাতীয়তা

​উল্লিখিত আলোচনার সারসংক্ষেপ হিসেবে বলা যায় যে,

(ক) জাতি গঠনে রাজনৈতিক সংগঠন অত্যাবশ্যক কিন্তু জাতীয়তাবাদে রাজনৈতিক সংগঠন অনুপস্থিত।

(খ) জাতি সংঘবদ্ধভাবে স্বাধীনতাপ্রাপ্ত অথবা স্বাধীনতা আন্দোলনে লিপ্ত। কিন্তু জাতীয়তাবাদ সুসংহত নয়।

(গ) জাতি একটি বাস্তব ধারণা। কিন্তু জাতীয়তা একটি মানসিক ধারণা।

(ঘ) জাতি একটি পরিপূর্ণ রূপ। আর জাতীয়তা জাতির প্রাথমিক অবস্থা মাত্র।

জাতি ও জাতীয়তার মধ্যে এরূপ ভিন্নতা থাকলেও উভয়েই সমার্থবোধক হিসেবে পরিচিত। জাতিকে সুদৃঢ় করতে উপরে নির্দেশিত উপাদানগুলোর সুষম সমন্বয় একান্তই অপরিহার্য। সে সাথে স্বাধীনতা এবং স্বাতন্ত্র্যবোধ জাগ্রত ও রক্ষাকল্পে উভয়ের সুস্পষ্টতা একান্তই কাম্য।

দেশপ্রেম ও জাতীয়তা - অনন্যা প্রশ্ন

জাতির ধারণা Concept of Nationজাতীয়তার ধারণা Concept of Nationalityজাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য Difference Between Nation and Nationalityজাতীয়তা বা জাতীয়তাবাদের উপাদান Elements of Nationality or Nationalismজাতীয়তাবাদ কি আন্তর্জাতিকতাবাদের পরিপন্থি Is Nationalism Antithetical to Internationalismজাতীয়তাবাদ কি সভ্যতার পথে একটি হুমকি Is Nationalism a Menace to Civilisationজাতীয়তা নির্ধারণ নীতি: সাংস্কৃতিক ও ভৌগোলিক Determinant Principles of Nationality: Cultural & Geographicalদেশপ্রেমের ধারণা Concept of Patriotismজাতীয়তা ও স্বদেশপ্রেম Nationality and Patriotismজাতীয়তার প্রধান উপাদান কোনটি? (জ্ঞানমূলক)জাতীয় রাষ্ট্র কী? (জ্ঞানমূলক)দেশপ্রেম কী? (জ্ঞানমূলক)Natio বা Natus-শব্দের অর্থ কী? (জ্ঞানমূলক)জাতির সংজ্ঞা দাও। (জ্ঞানমূলক)জাতীয়তা কী? (জ্ঞানমূলক)ইংরেজি ‘Nation’ এবং ‘Nationality’ শব্দদ্বয় কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে? (জ্ঞানমূলক)জাতিগোষ্ঠী কখন জাতিতে পরিণত হয়? (জ্ঞানমূলক)লর্ড ব্রাইস জাতি সম্পর্কে কী বলেছেন? (জ্ঞানমূলক)প্রথম জাতীয়তা ধারণার উৎপত্তি ঘটান কে? (জ্ঞানমূলক)ভৌগোলিক জাতীয়তার অপর নাম কী? (জ্ঞানমূলক)দেশপ্রেম শব্দটির ইংরেজি কী? (জ্ঞানমূলক)ব্যুৎপত্তিগত অর্থে জাতীয়তা কী? (জ্ঞানমূলক)পৌরনীতি ও সুশাসনে জাতীয়তা কী অর্থে ব্যবহৃত হয়? (জ্ঞানমূলক)ইংরেজিতে ‘Patriotism’ শব্দ সম্পর্কে কী ধারণা দেওয়া যায়? (জ্ঞানমূলক)কীসের ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে ওঠে? (জ্ঞানমূলক)রাষ্ট্রকে টিকিয়ে রাখার মূলমন্ত্র কী? (জ্ঞানমূলক)জাতীয়তার উপাদান কাকে বলে? (জ্ঞানমূলক)কীভাবে জাতীয় রাষ্ট্রের উদ্ভব ঘটেছে? (জ্ঞানমূলক)কীভাবে ভাবের আদান-প্রদান হয়? (জ্ঞানমূলক)কীসে উদ্বুদ্ধ হলে মানুষ প্রাণ দিতেও কুণ্ঠাবোধ করে না? (জ্ঞানমূলক)Nation শব্দের অর্থ কী? (জ্ঞানমূলক)জাতি গঠনের পূর্বশর্ত কী? (জ্ঞানমূলক)জাতীয় রাষ্ট্রের ভিত্তি কী? (জ্ঞানমূলক)জাতি ও জাতীয়তার মধ্যে দুটি পার্থক্য লেখ। (অনুধাবনমূলক)জাতীয়তা কখন জাতিতে পরিণত হয়? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)বংশগত ঐক্য বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)দেশপ্রেম বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)একটি জাতিকে অন্য জাতি থেকে আলাদা ভাবাকে কী বলে? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)মনস্তাত্ত্বিক ঐক্য বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐক্য কীভাবে জাতীয়তাবোধ সৃষ্টি করে? (অনুধাবনমূলক)জাতি রাষ্ট্র বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)জাতীয়তাবাদ বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)দেশের মানুষকে একাত্ম করে ভাবার অনুভূতিকে কী বলে? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)জাতি বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)জাতীয়তাবাদের দুটি উপাদান বুঝিয়ে লেখ। (অনুধাবনমূলক)জাতীয়তার একটি উপাদান বর্ণনা কর। (অনুধাবনমূলক)উগ্র জাতীয়তাবাদ বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)বাঙালি জাতীয়তা বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)‘জাতীয়তা একটি মানসিক ধারণা’- ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)জাতি ও জাতীয়তা এক নয় কেন? (অনুধাবনমূলক)

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ