• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • দেশপ্রেম ও জাতীয়তা
দেশপ্রেম ও জাতীয়তা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

জাতীয়তা ও স্বদেশপ্রেম Nationality and Patriotism

জাতীয়তা ও স্বদেশপ্রেম এক ও অভিন্ন সূত্রে গ্রথিত। জাতীয়তার বিষয়বস্তু মানুষ ও মানুষের আচার-আচরণ। মানুষের মনের ওপর জাতীয়তার প্রভাব তাই অনেক বেশি। জাতীয়তা রাষ্ট্রের নাগরিকতা সম্পর্কিত বিষয়গুলো ব্যাপকভাবে আলোচনা করে। রাষ্ট্রের নাগরিকগণ এ সমস্ত মৌলিক প্রতিষ্ঠান ও এদের কার্যাবলির সাথে ওতপ্রোতভাবে জড়িত। যার ফলে নাগরিকগণ পারস্পরিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়ে প্রত্যেকেই স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যেতে চায়। এক্ষেত্রে মানব মনের মানসিক ধারণাগুলো লালিতপালিত হবার সুযোগ পায়। প্রত্যেকেই প্রত্যেকের প্রয়োজনে মনস্তাত্ত্বিক শান্তি খুঁজে পেতে চায়। প্রত্যেক নাগরিকই নিজের মনের মাধুরী দিয়ে গড়ে তোলে আপন ভুবন।

নাগরিক যে স্থানে জন্মগ্রহণ করে সেখানকার পরিবেশ ও পাশাপাশি জনগোষ্ঠীকে সে আপন করে ভাবে বা প্রাপ্তির সাথে সাথে জন্মস্থানকে আত্মার সাথে একাতা করে বাঁধে। জন্মস্থানের সখ্য সে তার আমৃত্যু বলে ধরে নেয়। দূরে কোথাও গেলে জন্মভূমির আকর্ষণ তাকে বিচলিত করে। এমনিভাবে ক্ষুদ্র পরিসরে জন্মস্থানের ভালোবাসা গভীর থেকে গভীরতর হয় জন্মভূমিকে কেন্দ্র করে। ধীরে ধীরে দেশের মাটি, মানুষ, আবহাওয়া ও সম্পদসহ সকল অণু-পরমাণুর প্রতি গড়ে ওঠে তার আত্মার এক নিবিড় সম্পর্ক, সৃষ্টি হয় দেশপ্রেমের। দেশের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা কৈশোর, যৌবন এমনকি প্রৌঢ়ত্বের সীমানাকেও ছাড়িয়ে 'যায়। ফলে দেশের জন্য সে জীবন উৎসর্গ করতেও কুণ্ঠিত হয় না।

তাই যুগে-যুগে অনেক মনীষী তাদের কর্মকাণ্ডে দেশপ্রেমের স্বাক্ষর রেখে আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন। মহাত্মা গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহেরু, নেতাজী সুভাষ চন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, শেরে বাংলা এ. কে. ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা প্রমুখ তাদের গভীর দেশপ্রেমের জন্য আমাদের কাছে চিরকাল শ্রদ্ধা ও অনুপ্রেরণার উৎস হয়ে আছেন। তাদের গভীর দেশপ্রেম, জাতীয়তাবাদী চেতনা সৃষ্টিতে অনবদ্য ভূমিকা পালন করে।

দেশপ্রেম ও জাতীয়তা এক গভীর বন্ধনে আবদ্ধ। দেশপ্রেমের অনুভূতি থেকেই জাতীয়তার জন্ম হয়। তাই জাতীয়তাকে এক ধরনের মানসিক ধারণা বলে ধরে নেওয়া হয়। দেশপ্রেমের প্রবল আবেগ, অনুভূতি, জাতীয়তার সৃষ্টি করে। বিশেষ বিশেষ পরিস্থিতিতে জাতীয়তার চেতনা আবেগে উদ্বেলিত হয়ে ওঠে। জাতীয়তার এই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষ (সাবেক পূর্ব পাকিস্তান) ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে অংশ নেয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা করে। আর এর মূলে রয়েছে গভীর দেশপ্রেম। দেশপ্রেমের প্রবল বেগেই জাতীয়তাবাদী চেতনার সৃষ্টি করে- গতিবেগকে করে বেগবান।

দেশপ্রেম ও জাতীয়তা - অনন্যা প্রশ্ন

জাতির ধারণা Concept of Nationজাতীয়তার ধারণা Concept of Nationalityজাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য Difference Between Nation and Nationalityজাতীয়তা বা জাতীয়তাবাদের উপাদান Elements of Nationality or Nationalismজাতীয়তাবাদ কি আন্তর্জাতিকতাবাদের পরিপন্থি Is Nationalism Antithetical to Internationalismজাতীয়তাবাদ কি সভ্যতার পথে একটি হুমকি Is Nationalism a Menace to Civilisationজাতীয়তা নির্ধারণ নীতি: সাংস্কৃতিক ও ভৌগোলিক Determinant Principles of Nationality: Cultural & Geographicalদেশপ্রেমের ধারণা Concept of Patriotismজাতীয়তা ও স্বদেশপ্রেম Nationality and Patriotismজাতীয়তার প্রধান উপাদান কোনটি? (জ্ঞানমূলক)জাতীয় রাষ্ট্র কী? (জ্ঞানমূলক)দেশপ্রেম কী? (জ্ঞানমূলক)Natio বা Natus-শব্দের অর্থ কী? (জ্ঞানমূলক)জাতির সংজ্ঞা দাও। (জ্ঞানমূলক)জাতীয়তা কী? (জ্ঞানমূলক)ইংরেজি ‘Nation’ এবং ‘Nationality’ শব্দদ্বয় কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে? (জ্ঞানমূলক)জাতিগোষ্ঠী কখন জাতিতে পরিণত হয়? (জ্ঞানমূলক)লর্ড ব্রাইস জাতি সম্পর্কে কী বলেছেন? (জ্ঞানমূলক)প্রথম জাতীয়তা ধারণার উৎপত্তি ঘটান কে? (জ্ঞানমূলক)ভৌগোলিক জাতীয়তার অপর নাম কী? (জ্ঞানমূলক)দেশপ্রেম শব্দটির ইংরেজি কী? (জ্ঞানমূলক)ব্যুৎপত্তিগত অর্থে জাতীয়তা কী? (জ্ঞানমূলক)পৌরনীতি ও সুশাসনে জাতীয়তা কী অর্থে ব্যবহৃত হয়? (জ্ঞানমূলক)ইংরেজিতে ‘Patriotism’ শব্দ সম্পর্কে কী ধারণা দেওয়া যায়? (জ্ঞানমূলক)কীসের ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে ওঠে? (জ্ঞানমূলক)রাষ্ট্রকে টিকিয়ে রাখার মূলমন্ত্র কী? (জ্ঞানমূলক)জাতীয়তার উপাদান কাকে বলে? (জ্ঞানমূলক)কীভাবে জাতীয় রাষ্ট্রের উদ্ভব ঘটেছে? (জ্ঞানমূলক)কীভাবে ভাবের আদান-প্রদান হয়? (জ্ঞানমূলক)কীসে উদ্বুদ্ধ হলে মানুষ প্রাণ দিতেও কুণ্ঠাবোধ করে না? (জ্ঞানমূলক)Nation শব্দের অর্থ কী? (জ্ঞানমূলক)জাতি গঠনের পূর্বশর্ত কী? (জ্ঞানমূলক)জাতীয় রাষ্ট্রের ভিত্তি কী? (জ্ঞানমূলক)জাতি ও জাতীয়তার মধ্যে দুটি পার্থক্য লেখ। (অনুধাবনমূলক)জাতীয়তা কখন জাতিতে পরিণত হয়? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)বংশগত ঐক্য বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)দেশপ্রেম বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)একটি জাতিকে অন্য জাতি থেকে আলাদা ভাবাকে কী বলে? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)মনস্তাত্ত্বিক ঐক্য বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐক্য কীভাবে জাতীয়তাবোধ সৃষ্টি করে? (অনুধাবনমূলক)জাতি রাষ্ট্র বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)জাতীয়তাবাদ বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)দেশের মানুষকে একাত্ম করে ভাবার অনুভূতিকে কী বলে? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)জাতি বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)জাতীয়তাবাদের দুটি উপাদান বুঝিয়ে লেখ। (অনুধাবনমূলক)জাতীয়তার একটি উপাদান বর্ণনা কর। (অনুধাবনমূলক)উগ্র জাতীয়তাবাদ বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)বাঙালি জাতীয়তা বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)‘জাতীয়তা একটি মানসিক ধারণা’- ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)জাতি ও জাতীয়তা এক নয় কেন? (অনুধাবনমূলক)

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ