• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল
ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

বঙ্গভঙ্গের কারণ

বঙ্গভঙ্গের প্রধান প্রধান কারণগুলো নিম্নে আলোচনা করা হলো:

১. প্রশাসনিক কারণ: ১৮৬১ সালের ইন্ডিয়ান অ্যাক্ট অনুসারে সৃষ্ট বাংলা প্রদেশের আয়তন ছিল প্রায় দুই লক্ষ বর্গমাইল এবং লোকসংখ্যা ছিল ৭ কোটি ৮৫ লক্ষ। একজন গভর্নরের পক্ষে আয়তনে এতবড় প্রদেশ শাসন করা ছিল খুবই কষ্টকর। এজন্যই ১৯০২ সালে লর্ড কার্জন (Lord Curzon) ভারত সচিবকে লিখেছিলেন যে, "একটি মাত্র কেন্দ্র থেকে এত বড় ও জনবহুল এলাকা শাসন করা সম্ভব নয়।" লর্ড কার্জন ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের দাবির প্রেক্ষিতেই ১৯০৫ সালে বঙ্গভঙ্গ করে দুটি প্রদেশ সৃষ্টি করা হয়।

২. রাজনৈতিক কারণ বিংশ শতাব্দীর প্রথম থেকেই ভারতীয় জনসাধারণের মাঝে রাজনৈতিক চেতনা বৃদ্ধি পেতে থাকে এবং তা ক্রমশ জাতীয়তাবাদী আন্দোলনের রূপ নেয়। ১৮৮৫ সালে জাতীয় কংগ্রেসের জন্ম আন্দোলনের ধারাকে আরও বেশি বেগবান করে। আর এ আন্দোলনের কেন্দ্র ছিল কলকাতা। তাই সুচতুর ব্রিটিশ সরকার বাংলা প্রেসিডেন্সিকে বিভক্ত করে এ জাতীয়তাবাদী আন্দোলনকে স্তিমিত করতে সচেষ্ট হয়।

৩. সামাজিক কারণ: ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের পরাজয়ের পর থেকেই ভারতবর্ষের তথা বাংলার মুসলমানগণ ব্রিটিশ শাসনের বৈষম্যমূলক আচরণের শিকার হয় এবং ধীরে ধীরে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রাধান্য হারাতে থাকে। কিন্তু উনিশ শতকের শেষভাগ থেকে ভারতবর্ষে মুসলমানগণ তাদের স্বার্থ আদায়ে সোচ্চার হয়ে ওঠে। এ সময় ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ বাংলা প্রেসিডেন্সির তৎকালীন গভর্নর লর্ড কার্জনের নিকট পূর্ব বাংলাকে একটি পৃথক প্রদেশ এবং ঢাকায় এর রাজধানী করার দাবি জানান। এ সময় ব্রিটিশ শাসনের জন্য পূর্ববঙ্গের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সমর্থন প্রয়োজন ছিল এবং তাদের সন্তুষ্ট করা বঙ্গভঙ্গের অন্যতম কারণ ছিল।

৪. অর্থনৈতিক কারণ: বাংলা প্রেসিডেন্সির শিল্প ও বাণিজ্যের কেন্দ্রস্থল ছিল কলকাতা। এ সময় পূর্ব বাংলা তথা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী অঞ্চল থেকে যাবতীয় কাঁচামাল কলকাতার শিল্প-প্রতিষ্ঠানে সরবরাহ করা হতো। এ কারণে অর্থনৈতিক দিক দিয়ে কলকাতা উন্নত হতে থাকে এবং পূর্ব বাংলার জনসাধারণ ধীরে ধীরে অর্থনৈতিকভাবে কলকাতার ওপর নির্ভরশীল হয়ে পড়ে। তাছাড়া কলকাতায় হিন্দু সম্প্রদায়ের প্রাধান্য ছিল। ফলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে অর্থনৈতিক বৈষম্য (Discrimination) দেখা দেয়। তাই এ বৈষম্যের হাত থেকে পরিত্রাণ লাভের আশায় মুসলমান সম্প্রদায় বঙ্গভঙ্গ সমর্থন করে।

৫. ধর্মীয় কারণ: ১৯০৫ সালের বঙ্গভঙ্গের পেছনে ধর্মীয় কারণও বিদ্যমান ছিল। ঐ সময় পূর্ব বাংলার মুসলিম জনগণ ও পশ্চিম বাংলার হিন্দুদের সুস্পষ্ট প্রাধান্য ছিল। দুই বাংলার দুটি প্রধান সম্প্রদায় নিজ নিজ ধর্মীয় মূল্যবোধ ও জীবনাচার নিয়ে থাকতে চেয়েছিল। এ সময় পূর্ব বাংলার মুসলমানগণ হিন্দু জমিদারদের শাসন ও প্রভাব মুক্ত হয়ে সমাজ প্রতিষ্ঠায় আগ্রহী হয়ে ওঠে। ফলে ব্রিটিশরাও দুই বাংলার দুই প্রধান ধর্মীয় মূল্যবোধসম্পন্ন জনগোষ্ঠীকে দুটি আলাদা প্রদেশের মাধ্যমে পৃথক করতে আগ্রহী হয়।

৬. ভাগ কর এবং শাসন কর নীতি বঙ্গভঙ্গ যে কেবল মুসলমানদের দাবির ফসল ছিল তা নয়। কারণ বঙ্গভঙ্গের প্রস্তাব আসে ব্রিটিশ শাসকদের নিকট থেকে। প্রকৃতপক্ষে, এটি ছিল ব্রিটিশদের 'ভাগ কর এবং শাসন কর' নীতির (Divide and Rule Policy) ফল। তাই বাংলা প্রেসিডেন্সি বিভক্তির মাধ্যমে এ নীতিকে সুচতুর ব্রিটিশ সরকার কৌশলে কার্যকর করার উদ্যোগ নেয়।

উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর গভর্নর লর্ড কার্জন কর্তৃক বাংলা প্রেসিডেন্সি বিভক্তিকরণের মূলে প্রশাসনিক ও রাজনৈতিক কারণই মুখ্য ছিল। ফলে পূর্ব বাংলার মুসলমান জনগণের মধ্যে ধর্মভিত্তিক জাতীয়তাবাদী চেতনার সৃষ্টি হয়। আর এই পেক্ষিতেই ১৯০৬ সালে মুসলিম লীগের জন্ম হয়।

ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল - অনন্যা প্রশ্ন

ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পটভূমিপলাশীর যুদ্ধভারতীয় কাউন্সিল আইন, ১৮৬১১৮৬১ সালের ভারতীয় কাউন্সিল আইনের প্রধান বৈশিষ্ট্যসমূহ১৮৬১ সালের ভারতীয় কাউন্সিল আইনের গুরুত্বভারতীয় কাউন্সিল আইন, ১৮৯২১৮৯২ সালের ভারতীয় কাউন্সিল আইনের প্রধান বৈশিষ্ট্যসমূহ১৮৯২ সালের ভারতীয় কাউন্সিল আইনের গুরুত্বভারতীয় জাতীয় কংগ্রেস, ১৮৮৫ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রেক্ষাপটভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য ভারতীয় জাতীয় কংগ্রেসের বিকাশধারাভারতীয় জাতীয় কংগ্রেস কার্যক্রমভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার গুরুত্ববঙ্গভঙ্গ, ১৯০৫বঙ্গভঙ্গের কারণবঙ্গভঙ্গের প্রতিক্রিয়াবঙ্গভঙ্গের ফলাফলবঙ্গভঙ্গ রদের কারণরদের প্রতিক্রিয়ামুসলিম লীগ, ১৯০৬'মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রেক্ষাপটমুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্যমুসলিম লীগের কার্যক্রমমুসলিম লীগ প্রতিষ্ঠার গুরুত্বমর্লে-মিন্টো সংস্কার আইন, ১৯০৯ভারত শাসন আইন, ১৯১৯১৯১৯ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যসমূহদ্বৈতশাসনদ্বৈতশাসন ব্যর্থতার কারণখিলাফত আন্দোলনঅসহযোগ আন্দোলনবেঙ্গল প্যাক্ট, ১৯২৩নেহেরু রিপোর্টজিন্নাহর চৌদ্দ দফাগোল টেবিল বৈঠকভারত শাসন আইন, ১৯৩৫১৯৩৫ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য১৯৩৫ সালের ভারত শাসন আইনের গুরুত্ব১৯৩৫ সালের ভারত শাসন আইনে প্রবর্তিত প্রাদেশিক স্বায়ত্তশাসনের কার্যকারিতাগভর্নর জেনারেলের ক্ষমতা ও কার্যাবলিপ্রাদেশিক নির্বাচন, ১৯৩৭১৯৩৭ সালের প্রাদেশিক নির্বাচনের প্রেক্ষাপট১৯৩৭ সালের প্রাদেশিক নির্বাচনের ফলাফল১৯৩৭ সালের প্রাদেশিক নির্বাচনের গুরুত্বজিন্নাহর 'দ্বিজাতিতত্ত্ব'দ্বিজাতিতত্ত্বের তাৎপর্য১৯৪০ সালের লাহোর প্রস্তাবলাহোর প্রস্তাবের প্রেক্ষাপটলাহোর প্রস্তাবলাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য মূল লাহোর প্রস্তাবের সংশোধন লাহোর প্রস্তাবের গুরুত্বস্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপটে লাহোর প্রস্তাবের গুরুত্বমন্ত্রিমিশন পরিকল্পনা, ১৯৪৬মন্ত্রিমিশন পরিকল্পনার প্রেক্ষাপটমন্ত্রিমিশন পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ মন্ত্রিমিশন পরিকল্পনার ব্যর্থতার কারণপ্রাদেশিক নির্বাচন, ১৯৪৬১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচন১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনের ফলাফল১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনের গুরুত্বস্বাধীন অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোগ, ১৯৪৭স্বাধীন- অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোগের প্রেক্ষাপট স্বাধীন অখণ্ড বাংলা প্রতিষ্ঠার ব্যর্থতার কারণভারত স্বাধীনতা আইন, ১৯৪৭১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্যসমূহ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের গুরুত্বকত সালে 'বেঙ্গল প্যাক্ট' চুক্তি স্বাক্ষরিত হয়? (জ্ঞানমূলক) মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য সংখ্যা কত জন? (জ্ঞানমূলক) সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কখন গঠিত হয়? (জ্ঞানমূলক) দ্বিজাতিতত্ত্বের প্রবক্তা কে? (জ্ঞানমূলক) দ্বৈতশাসন কী? (জ্ঞানমূলক) বঙ্গভঙ্গ কী? (জ্ঞানমূলক) মর্লে-মিন্টো সংস্কার আইন কী? (জ্ঞানমূলক) কত সালে সর্বভারতীয় মুসলিম লীগ গঠন করা হয়েছিল? (জ্ঞানমূলক) প্রাদেশিক স্বায়ত্তশাসন কাকে বলে? (জ্ঞানমূলক) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? (জ্ঞানমূলক) ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? (জ্ঞানমূলক) লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? (জ্ঞানমূলক) ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে ভারতবর্ষে আগমন করে? (জ্ঞানমূলক)বঙ্গভঙ্গের সমর্থনে মুসলমানদের সংগঠিত করেন কে? (জ্ঞানমূলক) পলাশির যুদ্ধ কখন সংঘটিত হয়? (জ্ঞানমূলক) কোন আইনের মাধ্যমে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে? (জ্ঞানমূলক) বঙ্গভঙ্গপূর্ব ভারতবর্ষের অবিভক্ত প্রদেশটির নাম কী ছিল? (জ্ঞানমূলক) সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়? (জ্ঞানমূলক) বঙ্গভঙ্গ কখন হয়? (জ্ঞানমূলক) দ্বিজাতিতত্ত্ব কী? (জ্ঞানমূলক) বঙ্গভঙ্গ রদ কত সালে হয়েছিল? (জ্ঞানমূলক) মন্ত্রিমিশন কত সালে ভারতবর্ষে আগমন করে? (জ্ঞানমূলক) মর্লি-মিন্টোর সংস্কার আইন কখন প্রণীত হয়? (জ্ঞানমূলক) ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন কে? (জ্ঞানমূলক) Vernacular Press Act কত সালে পাশ করা হয়েছিল? (জ্ঞানমূলক) চিরস্থায়ী বন্দোবস্ত কে জারি করেন? (জ্ঞানমূলক) Legislative Council-এর অর্থ কী? (জ্ঞানমূলক) বঙ্গভঙ্গ রদ করেন কে? (জ্ঞানমূলক) All India Muslim Education Conference-এর অর্থ কী? (জ্ঞানমূলক) বেঙ্গল প্যাক্টের রূপকার কে? (জ্ঞানমূলক) অবিভক্ত বাংলার সর্বশেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? (জ্ঞানমূলক) দ্বৈতশাসনের ইংরেজি প্রতিশব্দ কী? (জ্ঞানমূলক) চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার প্রবর্তন করা হয় কত সালে? (জ্ঞানমূলক) ভাস্কো দা-গামা কোন দেশের নাগরিক ছিলেন? (জ্ঞানমূলক) মহারানি ভিক্টোরিয়া কত সালে ভারতবর্ষের শাসনভার গ্রহণ করেন? (জ্ঞানমূলক) ১৯১৯ সালে ভারত শাসন আইন কী নামে পরিচিত ছিল? (জ্ঞানমূলক) ১৯১৯ সালের আইনের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? (জ্ঞানমূলক) N. C. Roy-এর বইয়ের নাম কী? (জ্ঞানমূলক) দ্বৈতশাসনের মূল লক্ষ্য কী ছিল? (জ্ঞানমূলক) সাইমন কমিশন কত সালে গঠন করা হয়? (জ্ঞানমূলক) প্রাদেশিক স্বায়ত্তশাসনের মূলকথা কী ছিল? (জ্ঞানমূলক) ১৯৪৬ সালের মিশনকে কোন নামে অভিহিত করা হয়? (জ্ঞানমূলক) বঙ্গভঙ্গ বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)দ্বিজাতিতত্ত্ব বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)মুসলিম লীগ কেন প্রতিষ্ঠা করা হয়েছিল? (অনুধাবনমূলক)কেন ব্রিটিশ সরকার ভাগ কর ও শাসন কর নীতি গ্রহণ করেছিল? (অনুধাবনমূলক)১৯৩৫ সালে প্রবর্তিত ভারতীয় প্রাদেশিক শাসন কীরূপ ছিল? (অনুধাবনমূলক)লাহোর প্রস্তাব বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)বেঙ্গল প্যাক্ট বা বাংলা চুক্তি বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)দ্বৈতশাসন বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)মুসলিম লীগ নামক রাজনৈতিক দলটি কেন গঠিত হয়েছিল? (অনুধাবনমূলক)স্বদেশি আন্দোলন বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)বঙ্গভঙ্গের যেকোনো একটি কারণ ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)'ভাগ কর, শাসন কর' নীতি বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)ফরায়েজি আন্দোলন বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)সিপাহি বিদ্রোহের প্রত্যক্ষ কারণটি ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)লাহোর প্রস্তাবের মূলকথা কী ছিল? (অনুধাবনমূলক)১৮৬১ সালের ভারতীয় পরিষদ আইনের একটি ধারা ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)লাহোর প্রস্তাবের যেকোনো একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)বঙ্গভঙ্গ রদের কারণগুলো কী ছিল? (অনুধাবনমূলক)লাহোর প্রস্তাবকে 'পাকিস্তান প্রস্তাব' নামে অভিহিত করা হয় কেন? (অনুধাবনমূলক)সূর্যাস্ত আইন বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)চিরস্থায়ী বন্দোবস্ত কী? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)'সাইমন কমিশন' কী? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ