• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল
ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

বঙ্গভঙ্গের ফলাফল

১৯০৫ সালের বঙ্গভঙ্গ ব্রিটিশ ভারতের রাজনৈতিক ক্ষেত্রে একটি যুগান্তকারী ঘটনা। বঙ্গভঙ্গ নানা দিক থেকে এক সুদূরপ্রসারী ফলাফলের সৃষ্টি করে। বঙ্গভঙ্গের ফলে ইতিবাচক ও নেতিবাচক এই দু ধরনের ফলাফল পরিলক্ষিত হয়। নিম্নে এ বিষয়ে আলোচনা করা হলো:

১। ইতিবাচক ফলাফল: ১৯০৫ সালের বঙ্গভঙ্গের ফলে বেশ কিছু ইতিবাচক ফলাফল অর্জিত হয়। তবে এ ধরনের ফলাফলে তৎকালীন পূর্ববঙ্গের মুসলিম জনগণ মূলত উপকৃত হয়। ইতিবাচক ফলাফলগুলো নিম্নরূপ:

(ক) ঢাকার উন্নয়ন ও মর্যাদা বৃদ্ধি: ১৯০৫ সালে বঙ্গভঙ্গের পর 'পূর্ববঙ্গ ও আসাম' নামে গঠিত নতুন প্রদেশটির রাজধানী হয় ঢাকা। প্রাদেশিক রাজধানী হওয়ার পর ঢাকায় হাইকোর্ট ভবন, সচিবালয় ভবন, আইনসভা ভবনসহ নানারকম অফিস-আদালত ও কলকারখানা স্থাপিত হয়। পুরনো ভবন ও রাস্তাঘাটের নানারকম সংস্কার হতে থাকে। ফলে ঢাকার যেমন উন্নতি ও সৌন্দর্য বৃদ্ধি পেতে থাকে, তেমনি মর্যাদাও বাড়তে থাকে।

(খ) পূর্ব বাংলার অবস্থার উন্নয়ন বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলায় শিক্ষা, ব্যবসায়-বাণিজ্য, প্রশাসন, যোগাযোগ প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়। নতুন প্রাদেশিক সরকার পূর্ববঙ্গ ও আসামের প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্রগুলোর জন্য অগ্রাধিকারের ভিত্তিতে সড়ক, রেল ও নৌপথ উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করে। নতুন প্রদেশ গঠনের পর চট্টগ্রাম বন্দর প্রধান সামুদ্রিক বন্দরে পরিণত হয় ও উন্নয়নের কাজ চলতে থাকে। ১৯০৬ সালে নারায়ণগঞ্জ ও চাঁদপুরের মধ্যে এবং ১৯০৭ সালে ধুবরীঘাট থেকে নৌহাটি পর্যন্ত স্টিমার সার্ভিস চালু করা হয়।

(গ) আর্থ-সামাজিক উন্নয়ন: ১৯০৫ সালের বঙ্গভঙ্গ পূর্ব বাংলার জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন সাধন করে। ঢাকায় রাজধানী ও চট্টগ্রামে নৌবন্দর স্থাপিত হওয়ায় এ অঞ্চলে ব্যবসায়-বাণিজ্যের প্রসার ঘটে। নতুন নতুন রাস্তাঘাট নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটে। কৃষকরা উৎপাদিত ফসলের পূর্বের তুলনায় ভালো দাম পেতে থাকেন। ফলে পূর্ব বাংলার জনগণের আর্থ-সামাজিক ক্ষেত্রে অগ্রগতি হতে থাকে।

(ঘ) শিক্ষাক্ষেত্রে উন্নয়ন: বঙ্গভঙ্গের পর পিছিয়ে থাকা পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের জনগণের শিক্ষার উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। একটি শিক্ষা বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ পূর্ববর্তী বছরের তুলনায় ৫৭% বৃদ্ধি করা হয়। পূর্ববঙ্গের জনগণের শিক্ষার উন্নয়নে জগন্নাথ কলেজকে প্রথম শ্রেণিতে উন্নীতকরণ, সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজকে সরকারিকরণ করা হয়। এছাড়া বেসরকারি কলেজসমূহে অনুদান প্রদান, শিক্ষক-কর্মচারীর সংখ্যা বৃদ্ধি, নতুন ভবন নির্মাণসহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়। ফলে বঙ্গভঙ্গের পর পূর্ব বাংলায় শিক্ষার প্রসার ঘটে।

(ঙ) সরকারি চাকরি লাভের সুযোগ সৃষ্টি: বঙ্গভঙ্গের পর চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়া পূর্ব বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণের জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করে। ১৯০৬ সালে নতুন প্রদেশের গভর্নর ব্যামফিল্ড ফুলার এক সার্কুলারে মুসলমানদের জন্য নির্ধারিত কোঠা পূরণ না হওয়া পর্যন্ত যোগ্যতা শিথিল করেন। ফুলারের পর গভর্নর হেয়ারও চাকরিতে মুসলমানদের জন্য কোঠা সংরক্ষণ অব্যাহত রাখেন। ফলে পূর্ববঙ্গের মুসলিমদের মধ্যে সরকারি চাকরি লাভের পথ সহজ হয়।

(চ) মুসলিম লীগের জন্ম বঙ্গভঙ্গের পর পূর্ব বাংলার মুসলিম জনগণ নিজেদের পৃথক অস্তিত্ব ও স্বার্থরক্ষার জন্য সংগঠিত হতে থাকে। তাদের মধ্যে মুসলিম জাতীয়তাবাদী চেতনার প্রসার ঘটে। ফলে ১৯০৬ সালে ঢাকায় "নিখিল ভারত মুসলিম লীগ" নামক একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা লাভ করে; যা পরবর্তীকালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করে।

২। নেতিবাচক ফলাফল ১৯০৫ সালে বঙ্গভঙ্গ পূর্ব বাংলার জনগণের জন্য অনেক ইতিবাচক ফলাফল বয়ে আনে। তবে বঙ্গভঙ্গের নেতিবাচক ফলাফলও কম নয়। নিম্নে সেগুলো উল্লেখ করা হলো:

(ক) হিন্দু-মুসলিম সম্পর্কের অবনতি বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলার জনগণ খুশি হলেও হিন্দু সম্প্রদায় তা সহজভাবে মেনে নিতে পারেনি। এজন্য তারা বঙ্গভঙ্গ রদ করার জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করে। ফলে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে এবং মারাত্মক বিরোধের সূত্রপাত ঘটে।

(খ) সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি বঙ্গভঙ্গের ফলে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এর পক্ষে-বিপক্ষে দুই সম্প্রদায়ের পরস্পরবিরোধী অবস্থান সাম্প্রদায়িক দাঙ্গার সূত্রপাত ঘটায়। কলকাতাসহ বিভিন্ন স্থানে মারাত্মক সাম্প্রদায়িক দাঙ্গায় অসংখ্য জানমালের ক্ষয়ক্ষতি হয়।

(গ) স্বদেশি আন্দোলন: বঙ্গভঙ্গ রদ করার জন্য কংগ্রেস স্বদেশি আন্দোলনের ডাক দেয় এবং বিলাতি দ্রব্যাদি বর্জন করতে থাকে। শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত বর্জনের আহ্বান জানায়। ফলে কলকারখানায় উৎপাদন ব্যাহত হয়। সামাজিক অস্থিরতা দেখা দেয় এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

(ঘ) সন্ত্রাসী কর্মকাণ্ড ও উগ্র হিন্দু জাতীয়তাবাদের উত্থান: বঙ্গভঙ্গের পর একদল হিন্দু জাতীয়তাবাদী নেতা এর বিরুদ্ধে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে উগ্র জাতীয়তাবাদী মনোভাবের সৃষ্টি করে। ফলে ভারতের বিভিন্ন স্থান বিশেষ করে বাংলা, পাঞ্জাব, মহারাষ্ট্রে সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং ভারতীয় রাজনীতিতে উগ্র হিন্দু জাতীয়তাবাদের উত্থান ঘটে।

(ঙ) "ভাগ ও শাসন কর" নীতির বিজয় বঙ্গভঙ্গের মধ্য দিয়ে ব্রিটিশদের কূটকৌশল "ভাগ কর ও শাসন কর" (Divide and Rule) নীতির জয় হয় এবং সার্থক প্রয়োগ ঘটে। ব্রিটিশ শাসকগণ সুকৌশলে হিন্দু-মুসলিম জনগণের মধ্যে সাম্প্রদায়িকতার মনোভাব উসকে দিয়ে তাদেরকে আলাদা করে ফেলে।

ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল - অনন্যা প্রশ্ন

ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পটভূমিপলাশীর যুদ্ধভারতীয় কাউন্সিল আইন, ১৮৬১১৮৬১ সালের ভারতীয় কাউন্সিল আইনের প্রধান বৈশিষ্ট্যসমূহ১৮৬১ সালের ভারতীয় কাউন্সিল আইনের গুরুত্বভারতীয় কাউন্সিল আইন, ১৮৯২১৮৯২ সালের ভারতীয় কাউন্সিল আইনের প্রধান বৈশিষ্ট্যসমূহ১৮৯২ সালের ভারতীয় কাউন্সিল আইনের গুরুত্বভারতীয় জাতীয় কংগ্রেস, ১৮৮৫ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রেক্ষাপটভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য ভারতীয় জাতীয় কংগ্রেসের বিকাশধারাভারতীয় জাতীয় কংগ্রেস কার্যক্রমভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার গুরুত্ববঙ্গভঙ্গ, ১৯০৫বঙ্গভঙ্গের কারণবঙ্গভঙ্গের প্রতিক্রিয়াবঙ্গভঙ্গের ফলাফলবঙ্গভঙ্গ রদের কারণরদের প্রতিক্রিয়ামুসলিম লীগ, ১৯০৬'মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রেক্ষাপটমুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্যমুসলিম লীগের কার্যক্রমমুসলিম লীগ প্রতিষ্ঠার গুরুত্বমর্লে-মিন্টো সংস্কার আইন, ১৯০৯ভারত শাসন আইন, ১৯১৯১৯১৯ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যসমূহদ্বৈতশাসনদ্বৈতশাসন ব্যর্থতার কারণখিলাফত আন্দোলনঅসহযোগ আন্দোলনবেঙ্গল প্যাক্ট, ১৯২৩নেহেরু রিপোর্টজিন্নাহর চৌদ্দ দফাগোল টেবিল বৈঠকভারত শাসন আইন, ১৯৩৫১৯৩৫ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য১৯৩৫ সালের ভারত শাসন আইনের গুরুত্ব১৯৩৫ সালের ভারত শাসন আইনে প্রবর্তিত প্রাদেশিক স্বায়ত্তশাসনের কার্যকারিতাগভর্নর জেনারেলের ক্ষমতা ও কার্যাবলিপ্রাদেশিক নির্বাচন, ১৯৩৭১৯৩৭ সালের প্রাদেশিক নির্বাচনের প্রেক্ষাপট১৯৩৭ সালের প্রাদেশিক নির্বাচনের ফলাফল১৯৩৭ সালের প্রাদেশিক নির্বাচনের গুরুত্বজিন্নাহর 'দ্বিজাতিতত্ত্ব'দ্বিজাতিতত্ত্বের তাৎপর্য১৯৪০ সালের লাহোর প্রস্তাবলাহোর প্রস্তাবের প্রেক্ষাপটলাহোর প্রস্তাবলাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য মূল লাহোর প্রস্তাবের সংশোধন লাহোর প্রস্তাবের গুরুত্বস্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপটে লাহোর প্রস্তাবের গুরুত্বমন্ত্রিমিশন পরিকল্পনা, ১৯৪৬মন্ত্রিমিশন পরিকল্পনার প্রেক্ষাপটমন্ত্রিমিশন পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ মন্ত্রিমিশন পরিকল্পনার ব্যর্থতার কারণপ্রাদেশিক নির্বাচন, ১৯৪৬১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচন১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনের ফলাফল১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনের গুরুত্বস্বাধীন অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোগ, ১৯৪৭স্বাধীন- অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোগের প্রেক্ষাপট স্বাধীন অখণ্ড বাংলা প্রতিষ্ঠার ব্যর্থতার কারণভারত স্বাধীনতা আইন, ১৯৪৭১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্যসমূহ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের গুরুত্বকত সালে 'বেঙ্গল প্যাক্ট' চুক্তি স্বাক্ষরিত হয়? (জ্ঞানমূলক) মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য সংখ্যা কত জন? (জ্ঞানমূলক) সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কখন গঠিত হয়? (জ্ঞানমূলক) দ্বিজাতিতত্ত্বের প্রবক্তা কে? (জ্ঞানমূলক) দ্বৈতশাসন কী? (জ্ঞানমূলক) বঙ্গভঙ্গ কী? (জ্ঞানমূলক) মর্লে-মিন্টো সংস্কার আইন কী? (জ্ঞানমূলক) কত সালে সর্বভারতীয় মুসলিম লীগ গঠন করা হয়েছিল? (জ্ঞানমূলক) প্রাদেশিক স্বায়ত্তশাসন কাকে বলে? (জ্ঞানমূলক) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? (জ্ঞানমূলক) ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? (জ্ঞানমূলক) লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? (জ্ঞানমূলক) ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে ভারতবর্ষে আগমন করে? (জ্ঞানমূলক)বঙ্গভঙ্গের সমর্থনে মুসলমানদের সংগঠিত করেন কে? (জ্ঞানমূলক) পলাশির যুদ্ধ কখন সংঘটিত হয়? (জ্ঞানমূলক) কোন আইনের মাধ্যমে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে? (জ্ঞানমূলক) বঙ্গভঙ্গপূর্ব ভারতবর্ষের অবিভক্ত প্রদেশটির নাম কী ছিল? (জ্ঞানমূলক) সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়? (জ্ঞানমূলক) বঙ্গভঙ্গ কখন হয়? (জ্ঞানমূলক) দ্বিজাতিতত্ত্ব কী? (জ্ঞানমূলক) বঙ্গভঙ্গ রদ কত সালে হয়েছিল? (জ্ঞানমূলক) মন্ত্রিমিশন কত সালে ভারতবর্ষে আগমন করে? (জ্ঞানমূলক) মর্লি-মিন্টোর সংস্কার আইন কখন প্রণীত হয়? (জ্ঞানমূলক) ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন কে? (জ্ঞানমূলক) Vernacular Press Act কত সালে পাশ করা হয়েছিল? (জ্ঞানমূলক) চিরস্থায়ী বন্দোবস্ত কে জারি করেন? (জ্ঞানমূলক) Legislative Council-এর অর্থ কী? (জ্ঞানমূলক) বঙ্গভঙ্গ রদ করেন কে? (জ্ঞানমূলক) All India Muslim Education Conference-এর অর্থ কী? (জ্ঞানমূলক) বেঙ্গল প্যাক্টের রূপকার কে? (জ্ঞানমূলক) অবিভক্ত বাংলার সর্বশেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? (জ্ঞানমূলক) দ্বৈতশাসনের ইংরেজি প্রতিশব্দ কী? (জ্ঞানমূলক) চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার প্রবর্তন করা হয় কত সালে? (জ্ঞানমূলক) ভাস্কো দা-গামা কোন দেশের নাগরিক ছিলেন? (জ্ঞানমূলক) মহারানি ভিক্টোরিয়া কত সালে ভারতবর্ষের শাসনভার গ্রহণ করেন? (জ্ঞানমূলক) ১৯১৯ সালে ভারত শাসন আইন কী নামে পরিচিত ছিল? (জ্ঞানমূলক) ১৯১৯ সালের আইনের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? (জ্ঞানমূলক) N. C. Roy-এর বইয়ের নাম কী? (জ্ঞানমূলক) দ্বৈতশাসনের মূল লক্ষ্য কী ছিল? (জ্ঞানমূলক) সাইমন কমিশন কত সালে গঠন করা হয়? (জ্ঞানমূলক) প্রাদেশিক স্বায়ত্তশাসনের মূলকথা কী ছিল? (জ্ঞানমূলক) ১৯৪৬ সালের মিশনকে কোন নামে অভিহিত করা হয়? (জ্ঞানমূলক) বঙ্গভঙ্গ বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)দ্বিজাতিতত্ত্ব বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)মুসলিম লীগ কেন প্রতিষ্ঠা করা হয়েছিল? (অনুধাবনমূলক)কেন ব্রিটিশ সরকার ভাগ কর ও শাসন কর নীতি গ্রহণ করেছিল? (অনুধাবনমূলক)১৯৩৫ সালে প্রবর্তিত ভারতীয় প্রাদেশিক শাসন কীরূপ ছিল? (অনুধাবনমূলক)লাহোর প্রস্তাব বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)বেঙ্গল প্যাক্ট বা বাংলা চুক্তি বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)দ্বৈতশাসন বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)মুসলিম লীগ নামক রাজনৈতিক দলটি কেন গঠিত হয়েছিল? (অনুধাবনমূলক)স্বদেশি আন্দোলন বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)বঙ্গভঙ্গের যেকোনো একটি কারণ ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)'ভাগ কর, শাসন কর' নীতি বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)ফরায়েজি আন্দোলন বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)সিপাহি বিদ্রোহের প্রত্যক্ষ কারণটি ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)লাহোর প্রস্তাবের মূলকথা কী ছিল? (অনুধাবনমূলক)১৮৬১ সালের ভারতীয় পরিষদ আইনের একটি ধারা ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)লাহোর প্রস্তাবের যেকোনো একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)বঙ্গভঙ্গ রদের কারণগুলো কী ছিল? (অনুধাবনমূলক)লাহোর প্রস্তাবকে 'পাকিস্তান প্রস্তাব' নামে অভিহিত করা হয় কেন? (অনুধাবনমূলক)সূর্যাস্ত আইন বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)চিরস্থায়ী বন্দোবস্ত কী? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)'সাইমন কমিশন' কী? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ