- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
ইসলাম শিক্ষা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
যে শিক্ষাব্যবস্থায় ইসলামকে একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা হিসেবে শিক্ষা দেওয়া হয় তাকে ইসলাম শিক্ষা বলে । ইসলামকে সঠিকভাবে জানা এবং তা মানার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই এ শিক্ষার মূল উদ্দেশ্য। এ শিক্ষার ফলে মানুষের চরিত্র, আদর্শ ও চিন্তা-চেতনা এমনভাবে গড়ে ওঠে যেন জীবনের সব কর্মকাণ্ড ইসলামের বিধিবিধান অনুযায়ী পরিচালনা করতে পারে। এর মাধ্যমে কুরআন-হাদিসের আলোকে আল্লাহর ইবাদতের সঠিক নিয়মকানুন ও গুরুত্ব সম্পর্কে নির্ভুল জ্ঞান লাভ করা যায়। এ শিক্ষা দুনিয়ার জীবনে মানুষের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি আখিরাতে মুক্তির ব্যবস্থা করে ।
ইসলামি শিক্ষা ও সংস্কৃতি - অনন্যা প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

