• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স
মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

স্লাইডে ট্রানজিশন যুক্ত করা

সাধারণত একটির পর একটি করে স্লাইড প্রদর্শন করা হয়। অনেক সময় একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় ইফেক্ট ব্যবহার করা হয়। এই ইফেক্টকে বলা হয় ট্রানজিশন। প্রেজেন্টেশনের যে স্লাইডটি খোলা রেখে ট্রানজিশন প্রয়োগ করা হয় সেই স্লাইডটিতেই ট্রানজিশন কার্যকর হয়। প্রথম স্লাইডে ট্রানজিশন যুক্ত করার জন্য-

১. প্রথম স্লাইডটি খোলা রাখতে হবে

২. Animations মেনুতে ক্লিক করে সক্রিয় করতে হবে।

Animations মেনুর রিবনে এক সারি স্লাইড ট্রানজিশনের নমুনা পাওয়া যাবে।

যে নমুনার উপরে মাউস পয়েন্টার স্থাপন করা হবে, স্লাইডে সেই নমুনার ট্রানজিশন দেখা যাবে। আরও নমুনা থেকে বাছাই করার জন্য নমুনাগুলোর ডান দিকে তিনটি তীর রয়েছে। মাঝখানের তীরে ক্লিক করতে থাকলে নমুনার নতুন একটি করে সারি আসতে থাকবে। উপরের তীরে ক্লিক করলে উপর থেকে নিচের দিকে একটি সারি নেমে আসবে। নিচের তীরে ক্লিক করলে সবগুলো নমুনা একসঙ্গে দেখা যাবে। এভাবে ট্রানজিশনের নমুনাগুলো দেখে নেওয়া যাবে। পছন্দ হলে নমুনাটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করা হলে ওই ট্রানজিশনটি স্লাইডে আরোপিত হবে।

৩. সবগুলো স্লাইডে একই ট্রানজিশন আরোপ করতে হলে, প্রথম স্লাইডে ট্রানজিশন আরোপ করার পর নমুনার সারির ডান দিকে Apply To All বোতামে ক্লিক করতে হবে।

৪. প্রতিটি স্লাইডে ভিন্ন ভিন্ন ট্রানজিশন প্রয়োগ করতে হলে একটি একটি করে প্রতিটি স্লাইডে ট্রানজিশন আরোপ করতে হবে।

মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স - অনন্যা প্রশ্ন

মাল্টিমিডিয়ার ধারণামাল্টিমিডিয়ার মাধ্যমসমূহমাল্টিমিডিয়ার প্রধান মাধ্যমসমূহ নিচে বর্ণনা করা হলো-তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে মাল্টিমিডিয়ার ব্যবহারপ্রেজেন্টেশন সফটওয়্যারপ্রেজেন্টেশন সেভ বা সংরক্ষণ করানতুন স্লাইড যোগ করাপ্রেজেন্টেশনে স্লাইড প্রদর্শনস্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য-স্লাইডে ছবি যুক্ত করাস্লাইডে ট্রানজিশন যুক্ত করালেখায় স্বতন্ত্রভাবে ট্রানজিশন প্রয়োগ করাট্রানজিশনে শব্দ প্রয়োগ করাস্লাইডে ভিডিয়ো যুক্ত করাগ্রাফিক্সের গুরুত্বফটোশপ প্রোগ্রাম খোলার জন্য-ফটোশপ প্রোগ্রামে নতুন ফাইল তৈরি করার জন্যফটোশপের টুলবক্স এবং প্যালেট পরিচিতিসিলেকশন টুল এবং মুভ টুল পরিচিতিসিলেকশন স্থানান্তরিত করাভাসমান সিলেকশনটি রং দিয়ে পূরণ করাফেদার-এর ব্যবহারল্যাসো টুল ও পলিগোনাল ল্যাসো টুলের সাহায্যে সিলেক্ট করাস্ট্রোকফাইল সেভ বা সংরক্ষণ বন্ধ করালেয়ারনতুন লেয়ার যুক্ত করাথাম্বনেইল আইকনগুচ্ছ প্যালেট এবং প্যালেট যুক্ত ও বিযুক্ত করালেয়ারে অবজেক্ট তৈরি করাটেক্সট লেয়ার তৈরি করাএক ফাইলের ছবি অন্য ফাইলে জানান্তরিত করাটার্গেট লেয়ার নির্ধারণ করালেয়ারের ওপাসিটি পরিবর্তন করালেয়ার বাতিল করে দেওয়াকাট, কপি, পেস্ট ও পেস্ট ইনটুক্রপ টুলের ব্যবহারহেলানো ছবি ক্রপ করাইরেজার টুল-এর ব্যবহারগ্রেডিয়েন্ট টুলের সাহায্যে ব্লেন্ড তৈরি করাগ্রেডিয়েন্ট টুলের সাহায্যে লিনিয়ার ব্লেন্ড তৈরি করার জন্য-গ্রেডিয়েন্ট সম্পাদনানতুন রঙ ও কালার স্টপস যুক্ত করা ও বাতিল করাছবির ঔজ্জ্বল্য ও কনট্রাস্ট সমন্বয় করাইলাস্ট্রেটরইলাস্ট্রেটর প্রোগ্রাম খোলাইলাস্ট্রেটরে নতুন ফাইল খোলার জন্য-কাজের পরিবেশ পরিচিতিটাইটেল বার

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ