• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স
মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

লেয়ার

অবজেক্ট তৈরি করা এবং ছবি সম্পাদনার কাজ শুরু করার আগে Layer সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন। ছবি সম্পাদনার প্রায় প্রতিটি পর্যায়ে Layer-এর মাধ্যমে কাজ করতে হয়।

Layer হচ্ছে, ছবি সম্পাদনার পর্দা বা ক্যানভাসের একেকটি স্তর। লেয়ার পদ্ধতিতে একাধিক স্বচ্ছ ক্যানভাস একটির উপরে একটি রেখে কাজ করা যায়। ক্যানভাস স্বচ্ছ হলে প্রতি স্তরে বিদ্যমান ছবি দেখে দেখে কাজ করা যায়। কিন্তু, উপরের স্তরের ক্যানভাসটি স্বচ্ছ না হলে নিচের ক্যানভাসের কাজ দেখা যাবে না। রঙিন ব্যাকগ্রাউন্ড বিশিষ্ট কোনো ছবি খোলা হলে ওই ছবির লেয়ার প্যালেটে Background লেখা থাকবে। ব্যাকগ্রাউন্ড সাদা রঙের হলেও স্বচ্ছ ব্যাকগ্রাউন্ড হবে না। কারণ, সাদা একটি রং। উদাহরণ হিসেবে-
একটি ফুলের ছবি বিশিষ্ট একটি ফাইল খোলা হলো। ছবির লেয়ার প্যালেটে Background লেখা রয়েছে। লেয়ার বার-এর ডান দিকে একটি তালার আইকন রয়েছে। এর অর্থ হচ্ছে লেয়ারটি লক করা আছে। লক করা লেয়ারের অবজেক্ট মুভ টুলের সাহায্যে ক্লিক ও ট্র্যাগ করে স্থানান্তরিত করা যায় না।

নতুন ফাইল খোলার সময় Background Content হিসেবে হোয়াইট বা সাদা এবং ব্যাকগ্রাউন্ড রাখা হলে লেয়ার প্যালেটে Background প্রদর্শিত হবে।
বর্তমান উদাহরণের ফুলের ছবিটি এদিক-সেদিক সরিয়ে স্থাপন করার জন্য Background-কে লেয়ারে পরিণত করে নিতে হবে। এ জন্য-
লেয়ার প্যালেটে Background-এর উপর ডাবলক্লিক করলে New Layer নামে একটি ডায়ালগ বক্স আসবে। ডায়ালগ বক্সের Name ঘরে Layer 0 থাকবে। ডায়লগ বক্সের OK বোতামে ক্লিক করলে ডায়ালগ বক্স চলে যাবে এবং Background লেয়ার Layer ০-এ পরিণত হবে। ডায়ালগ বক্সের Name ঘরে Layer 0 মুছে Layer 1 টাইপ করলে Background লেয়ারটি Layer 1-এ পরিণত হবে।
Background Eraser টুল দিয়ে ছবির যেকোনো অংশে ক্লিক করলে ছবির ওই অংশ মুছে যাবে এবং প্যালেটের লেয়ারটি আপনাআপনি Layer 0-এ পরিণত হবে।
Eraser টুল দিয়ে ছবির কোনো অংশ মোছা হলে লেয়ারটি Layer 0-এ পরিণত হবে না।

মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স - অনন্যা প্রশ্ন

মাল্টিমিডিয়ার ধারণামাল্টিমিডিয়ার মাধ্যমসমূহমাল্টিমিডিয়ার প্রধান মাধ্যমসমূহ নিচে বর্ণনা করা হলো-তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে মাল্টিমিডিয়ার ব্যবহারপ্রেজেন্টেশন সফটওয়্যারপ্রেজেন্টেশন সেভ বা সংরক্ষণ করানতুন স্লাইড যোগ করাপ্রেজেন্টেশনে স্লাইড প্রদর্শনস্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য-স্লাইডে ছবি যুক্ত করাস্লাইডে ট্রানজিশন যুক্ত করালেখায় স্বতন্ত্রভাবে ট্রানজিশন প্রয়োগ করাট্রানজিশনে শব্দ প্রয়োগ করাস্লাইডে ভিডিয়ো যুক্ত করাগ্রাফিক্সের গুরুত্বফটোশপ প্রোগ্রাম খোলার জন্য-ফটোশপ প্রোগ্রামে নতুন ফাইল তৈরি করার জন্যফটোশপের টুলবক্স এবং প্যালেট পরিচিতিসিলেকশন টুল এবং মুভ টুল পরিচিতিসিলেকশন স্থানান্তরিত করাভাসমান সিলেকশনটি রং দিয়ে পূরণ করাফেদার-এর ব্যবহারল্যাসো টুল ও পলিগোনাল ল্যাসো টুলের সাহায্যে সিলেক্ট করাস্ট্রোকফাইল সেভ বা সংরক্ষণ বন্ধ করালেয়ারনতুন লেয়ার যুক্ত করাথাম্বনেইল আইকনগুচ্ছ প্যালেট এবং প্যালেট যুক্ত ও বিযুক্ত করালেয়ারে অবজেক্ট তৈরি করাটেক্সট লেয়ার তৈরি করাএক ফাইলের ছবি অন্য ফাইলে জানান্তরিত করাটার্গেট লেয়ার নির্ধারণ করালেয়ারের ওপাসিটি পরিবর্তন করালেয়ার বাতিল করে দেওয়াকাট, কপি, পেস্ট ও পেস্ট ইনটুক্রপ টুলের ব্যবহারহেলানো ছবি ক্রপ করাইরেজার টুল-এর ব্যবহারগ্রেডিয়েন্ট টুলের সাহায্যে ব্লেন্ড তৈরি করাগ্রেডিয়েন্ট টুলের সাহায্যে লিনিয়ার ব্লেন্ড তৈরি করার জন্য-গ্রেডিয়েন্ট সম্পাদনানতুন রঙ ও কালার স্টপস যুক্ত করা ও বাতিল করাছবির ঔজ্জ্বল্য ও কনট্রাস্ট সমন্বয় করাইলাস্ট্রেটরইলাস্ট্রেটর প্রোগ্রাম খোলাইলাস্ট্রেটরে নতুন ফাইল খোলার জন্য-কাজের পরিবেশ পরিচিতিটাইটেল বার

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ