• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স
মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

লেয়ারে অবজেক্ট তৈরি করা

সিলেকশন তৈরি এবং রং দিয়ে পূরণ করার পদ্ধতি শেখানো হয়েছে। এ পর্যায়ে আয়তকার সিলেকশন টুল এবং বৃত্তাকার সিলেকশন টুল দিয়ে খুব সাধারণ দুটি অবজেক্ট তৈরি করা এবং সেই সঙ্গে টেক্সট টুলের সাহায্যে লেখার পদ্ধতি শিখব।

ক. ১ নম্বর লেয়ারে আয়তকার অবজেক্ট তৈরি করা-

New ডায়ালগ বক্সের Background Contents অপশন থেকে সাদা বা White সিলেক্ট করলে লেয়ার প্যালেটে ভিত্তি লেয়ার হিসেবে Background থাকবে। সাদা ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর একটি স্বচ্ছ লেয়ার তৈরি করে নেওয়ার জন্য-

প্যালেটের নিচে Create a new layer আইকনে ক্লিক করলে সিলেক্ট করা লেয়ারটির উপরে একটি নতুন লেয়ার যুক্ত হবে। এটি হবে ১ নম্বর লেয়ার এবং লেয়ারটি হবে স্বচ্ছ লেয়ার।

Layer ১ বা ১ নম্বর লেয়ারে চতুর্ভুজ মার্কি টুল বা Rectangular Marquee tool-এর সাহায্যে আয়তকার সিলেকশন তৈরি করতে হবে এবং সিলেকশনটি সবুজ রং দিয়ে পূরণ করতে হবে। তৈরি করা আয়তকার অবজেক্টটি মুভ টুলের সাহায্যে ক্যানভাসের যেকোনো স্থানে সরিয়ে স্থাপন করা যাবে।

 খ. ২ নম্বর লেয়ার যোগ করা এবং বৃত্তাকার অবজেক্ট তৈরি করা-

১ নম্বর লেয়ারের উপর ক্লিক করলে লেয়ারটি সিলেক্টেড হয়ে যাবে।

প্যালেটের নিচে Create a new layer আইকনে ক্লিক করলে সিলেক্ট করা লেয়ারটির উপরে একটি নতুন লেয়ার যুক্ত হবে। এটি হবে ২ নম্বর লেয়ার এবং লেয়ারটি হবে স্বচ্ছ লেয়ার।

অথবা

লেয়ার প্যালেটের ড্রপ-ডাউন মেনু থেকে New Layer কমান্ড সিলেক্ট করলে New Layer ডায়ালগ বক্স পাওয়া যাবে। ডায়ালগ বক্সের Name ঘরে Layer-2 প্রদর্শিত হবে। Name ঘরে নতুন নাম হিসেবে Circle টাইপ করে OK বোতামে ক্লিক করলে ডায়ালগ বক্স চলে যাবে এবং লেয়ার প্যালেটে ১ নম্বর লেয়ারের উপরে Circle নামে নতুন লেয়ার যুক্ত হবে।
এবার বৃত্তাকার মার্কি টুল দিয়ে এমনভাবে গোলাকার সিলেকশন তৈরি করতে হবে যেন বৃত্তের অর্ধেকটা সবুজ জমিনের উপরে এবং অর্ধেকটা বাইরে সাদা অংশে থাকে।
সিলেকশনকে লাল রং দিয়ে ফিল বা পূরণ করতে হবে। এখন Circle লেয়ারের থাম্বনেইলে লাল বৃত্ত দেখা যাবে।

মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স - অনন্যা প্রশ্ন

মাল্টিমিডিয়ার ধারণামাল্টিমিডিয়ার মাধ্যমসমূহমাল্টিমিডিয়ার প্রধান মাধ্যমসমূহ নিচে বর্ণনা করা হলো-তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে মাল্টিমিডিয়ার ব্যবহারপ্রেজেন্টেশন সফটওয়্যারপ্রেজেন্টেশন সেভ বা সংরক্ষণ করানতুন স্লাইড যোগ করাপ্রেজেন্টেশনে স্লাইড প্রদর্শনস্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য-স্লাইডে ছবি যুক্ত করাস্লাইডে ট্রানজিশন যুক্ত করালেখায় স্বতন্ত্রভাবে ট্রানজিশন প্রয়োগ করাট্রানজিশনে শব্দ প্রয়োগ করাস্লাইডে ভিডিয়ো যুক্ত করাগ্রাফিক্সের গুরুত্বফটোশপ প্রোগ্রাম খোলার জন্য-ফটোশপ প্রোগ্রামে নতুন ফাইল তৈরি করার জন্যফটোশপের টুলবক্স এবং প্যালেট পরিচিতিসিলেকশন টুল এবং মুভ টুল পরিচিতিসিলেকশন স্থানান্তরিত করাভাসমান সিলেকশনটি রং দিয়ে পূরণ করাফেদার-এর ব্যবহারল্যাসো টুল ও পলিগোনাল ল্যাসো টুলের সাহায্যে সিলেক্ট করাস্ট্রোকফাইল সেভ বা সংরক্ষণ বন্ধ করালেয়ারনতুন লেয়ার যুক্ত করাথাম্বনেইল আইকনগুচ্ছ প্যালেট এবং প্যালেট যুক্ত ও বিযুক্ত করালেয়ারে অবজেক্ট তৈরি করাটেক্সট লেয়ার তৈরি করাএক ফাইলের ছবি অন্য ফাইলে জানান্তরিত করাটার্গেট লেয়ার নির্ধারণ করালেয়ারের ওপাসিটি পরিবর্তন করালেয়ার বাতিল করে দেওয়াকাট, কপি, পেস্ট ও পেস্ট ইনটুক্রপ টুলের ব্যবহারহেলানো ছবি ক্রপ করাইরেজার টুল-এর ব্যবহারগ্রেডিয়েন্ট টুলের সাহায্যে ব্লেন্ড তৈরি করাগ্রেডিয়েন্ট টুলের সাহায্যে লিনিয়ার ব্লেন্ড তৈরি করার জন্য-গ্রেডিয়েন্ট সম্পাদনানতুন রঙ ও কালার স্টপস যুক্ত করা ও বাতিল করাছবির ঔজ্জ্বল্য ও কনট্রাস্ট সমন্বয় করাইলাস্ট্রেটরইলাস্ট্রেটর প্রোগ্রাম খোলাইলাস্ট্রেটরে নতুন ফাইল খোলার জন্য-কাজের পরিবেশ পরিচিতিটাইটেল বার

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ