• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • পূর্ববাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭খ্রি.-১৯৭০খ্রি.)
পূর্ববাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭খ্রি.-১৯৭০খ্রি.)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

সামরিক শাসন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ

পশ্চিম পাকিস্তানভিত্তিক সামরিক-বেসামরিক শাসকগোষ্ঠীর অশুভ তৎপরতার ফলে সংসদ ও সরকার কার্যকর ভূমিকায় থাকেনি। ষড়যন্ত্রকারী গোষ্ঠী ক্ষমতা দখলের সুযোগের অপেক্ষায় ছিল। পূর্ববাংলার প্রাদেশিক পরিষদে পরস্পরবিরোধী এমএলএদের মধ্যে মারামারির মতো এক অপ্রীতিকর ঘটনাও ঘটে। এতে ডেপুটি স্পিকার শাহেদ আলী গুরুতর আহত হয়ে পরে হাসপাতালে মারা যান। এরই সুযোগ নিয়ে ১৯৫৮ সালের ৭ই অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দার মীর্জা সামরিক আইন জারি করেন। তিনি দায়িত্ব নিয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো : ১. ১৯৫৬ সালের সংবিধান বাতিল, ২. কেন্দ্রীয় ও প্রাদেশিক পরিষদ ভেঙ্গে দেওয়া, ৩. রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা, ৪. বেশ কজন রাজনৈতিক নেতাকে জেলে প্রেরণ ও ৫. সকল মৌলিক অধিকার কেড়ে নেওয়া।

আইয়ুব খানের ক্ষমতা দখল

১৯৫৮ সালের ২৭শে অক্টোবর জেনারেল আইয়ুব খান ইস্কান্দার মীর্জাকে উৎখাত ও দেশত্যাগে বাধ্য করে ক্ষমতা দখল করেন। তিনি নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত করে যেসব পদক্ষেপ নেন তা হলো: ১. নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা, ২. পূর্ব ঘোষিত ১৯৫৯ সালে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন স্থগিত করা, ৩. দুর্নীতি ও চোরাচালান দূর করার অঙ্গীকার ব্যক্ত করা ও ৪. রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা।

সামরিক শাসনকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে আইয়ুব খান মৌলিক গণতন্ত্র নামে একটি ব্যবস্থা চালু করেন। এ ব্যবস্থায় পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান থেকে মোট ৮০ হাজার নির্বাচিত ইউনিয়ন কাউন্সিল সদস্য নিয়ে নির্বাচকমণ্ডলী গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। তাদের ভোটেই রাষ্ট্রপতি, জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার বিধান রাখা হয়। এটি ছিল পরোক্ষ নির্বাচন পদ্ধতি। ১৯৬৫ সালে ৮০ হাজার কাউন্সিল সদস্যের ভোটে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। সামরিক শাসনের ফলে সকল ক্ষমতাকেন্দ্রীভূত হয় পশ্চিম পাকিস্তানি শাসকদের হাতে। পূর্ব পাকিস্তানের সকল ক্ষেত্রে বৈষম্য চরম আকার ধারণ করতে থাকে।

পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য

১৯৪৭ সালে পশ্চিম পাকিস্তানি শাসনশোষণ প্রতিষ্ঠার ফলে পূর্ব পাকিস্তান দ্রুত পিছিয়ে যেতে থাকে। বৃদ্ধি পেতে থাকে দুই অঞ্চলের মধ্যকার বৈষম্য।

অর্থনৈতিক বৈষম্য : পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ববাংলার চেয়ে পশ্চিম পাকিস্তান অনেক বেশি অর্থনৈতিক সুবিধা লাভ করেছিল। ১৯৫৫-১৯৫৬ থেকে ১৯৫৯-১৯৬০ অর্থবছর পর্যন্ত পূর্ব পাকিস্তান লাভ করেছিল মোট বাজেট বরাদ্দের মাত্র ১১৩ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকা, অপরদিকে পশ্চিম পাকিস্তান পেয়েছিল ৫০০ কোটি টাকা। একইভাবে ১৯৬০-৬১ থেকে ১৯৬৪-১৯৬৫ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল ৬৪৮ কোটি টাকা আর পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে তা ছিল ২২,২৩০ কোটি টাকা। পূর্ববাংলার পাট, চা, চামড়া প্রভৃতি বিদেশে রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হতো, তার সিংহভাগ পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় হতো। ফলে ব্যবসা-বাণিজ্য, শিল্প উৎপাদন, কৃষিসহ অর্থনীতির সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের চাইতে কয়েকগুণ পিছিয়ে পড়ে।

প্রশাসনিক বৈষম্য : পাকিস্তানের প্রশাসনিক ব্যবস্থায় পূর্ব পাকিস্তানের ভূমিকা ছিল অতি নগণ্য। প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্য ছিল ব্যাপক। ১৯৬৬ সালে পাকিস্তান প্রশাসনের চিত্র ছিল নিম্নরূপ :

খাত
প্রেসিডেন্টের সচিবালয়
দেশরক্ষা
শিল্প
স্বরাষ্ট্র
তথ্য
শিক্ষা
স্বাস্থ্য
আইন
কৃষি
পূর্ব পাকিস্তান
১৯%
৮.১%
২৫.৭%
২২.৭%
২০.১%
২৭.৩%
১৯%
৩৫%
২১%
পশ্চিম পাকিস্তান
৮১%
৯১.৯%
৭৪.৩%
৭৭.৩%
৭৯.৯%
৭২.৭%
৮১%
৬৫%
৭৯%

সেনাবাহিনীতে বৈষম্য: পাকিস্তান সেনাবাহিনীর স্থল, নৌ ও বিমানবাহিনীতে বাঙালিদের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্য বিরাজ করছিল। ১৯৫৬ সালে দৈনিক ডন পত্রিকার এক প্রতিবেদনে বাঙালিদের অবস্থান তুলে ধরা হয়েছিল।

পদবি
জেনারেল
মেজর জেনারেল
ব্রিগেডিয়ার
কর্নেল
লেফট্যানেন্ট কর্নেল
মেজর
নৌবাহিনী অফিসার
বিমান বাহিনী অফিসার
পশ্চিম পাকিস্তান
৩ জন
২০ জন
৩৪ জন
৪৯ জন
১৯৮ জন
৫৯০ জন
৫৯৩ জন
৬৪০ জন
পূর্ববঙ্গ
০ জন
০ জন
০ জন
১ জন
২ জন
১০ জন
৭ জন
৪০ জন

শিক্ষা ক্ষেত্রে বৈষম্য : পাকিস্তান সৃষ্টির আগে পূর্ববাংলা পশ্চিম পাকিস্তানের চেরে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় এগিয়ে ছিল। পাকিস্তান সৃষ্টির পর শিক্ষাখাতে বাজেট বরাদ্দে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের দ্বিগুণেরও বেশি বরাদ্দ লাভ করতে থাকে। ফলে পশ্চিম পাকিস্তানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষার জন্য নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে।

সামাজিক বৈষম্য : পাকিস্তানের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব পাকিস্তানে মধ্যবিত্তের বিকাশ মন্থর হয়ে পড়ে। বাঙালিরা অর্থনৈতিকভাবে দুর্বল হতে থাকে। উভয় অঞ্চলের মধ্যে বৈষম্য বৃদ্ধি পায়। মানুষ প্রতিবাদ করে। আন্দোলন দানা বেঁধে ওঠে।

সামরিক শাসনবিরোধী আন্দোলন : আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ১৯৬১ সাল থেকেই পূর্ব পাকিস্তানে আন্দোলন শুরু হয়। ১৯৬২ সালের জানুয়ারি মাসে বাঙালিদের প্রিয় নেতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী হোসেন শহিদ সোহরাওয়ার্দীকে গ্রেফতার করা হলে আন্দোলন তীব্র হয়ে ওঠে। এরপর ১৯৬২ সালে আইয়ুবের প্রস্তাবিত শাসনতন্ত্রের বিরুদ্ধে ছাত্রসমাজ প্রতিবাদমুখর হয়ে ওঠে। ছাত্রসমাজ ১৫ দফা কর্মসূচি ঘোষণা করে। শিক্ষানীতি বিষয়ক ছাত্রদের আন্দোলনে বিভিন্ন পেশাজীবী ও অংশগ্রহণ করেন। এই সঙ্গে সাংবিধানিক শাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) গঠিত হয়। এই সংগঠন আইয়ুব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলন গড়ে তোলে। ১৯৬৫ সালের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলো সামরিক শাসনবিরোধী বক্তব্য নিয়ে জনগণের কাছে যাওয়ার সুযোগ পায় ।

৬ দফার পটভূমি

১৯৬৫ সালে পাকিস্তান ও ভারতের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সে যুদ্ধের সময় পূর্ববঙ্গ বা তদানীন্তন পূর্ব পাকিস্তানের জনগণ ছিল সম্পূর্ণ অরক্ষিত। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কাছে এ অঞ্চলের সুরক্ষার কোনো গুরুত্বই ছিল না। ভারতের দয়ার উপর ছেড়ে দেওয়া হয়েছিল পূর্ব বাংলাকে। ভারত সে সময় যদি পূর্ব পাকিস্তানে ব্যাপক আক্রমণ চালাতো, তাহলে ১২শ মাইল দূর থেকে পাকিস্তান কোনোভাবেই এ অঞ্চলকে রক্ষা করতে পারত না। এ সময় 'ইসলাম বিপন্ন' হওয়ার কথা বলে এবং রবীন্দ্র সংগীতকে 'হিন্দু সংস্কৃতি' ও নজরুল ইসলামের গানে 'হিন্দুয়ানির' অভিযোগ তুলে এসবের চর্চা বন্ধ করার চেষ্টা করা হয়। পূর্ব পাকিস্তানের জনগণ নিজেদের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং রাজনৈতিক অধিকার রক্ষার জন্য স্বায়ত্তশাসনের গুরুত্ব নতুনভাবে উপলব্ধি করে। উপরোক্ত ঘটনাবলি এবং আইয়ুব খানের নির্যাতন-নিপীড়নের পটভূমিতে শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির সনদ হিসেবে ৬ দফা দাবি উপস্থাপন করেছিলেন। এ ৬ দফা ছিল মূলত ছাত্রদের ১১ দফা ও ২১ দফারই সারসংক্ষেপ।

৬ দফা

ঐতিহাসিক ৬ দফার প্রবক্তা শেখ মুজিবুর রহমান। পূর্ববাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গভীর ও সুস্পষ্ট রূপ লাভ করে ৬ দফার স্বায়ত্তশাসনের দাবিনামায়। ১৯৬৬ সালের ৫-৬ই ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের এক সম্মেলনে যোগদান করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান। সেখানে তিনি সাংবাদ সম্মেলন করে পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার রক্ষার জন্যে ৬ দফা দাবি তুলে ধরেন। দফাগুলো হলো :

  • পাকিস্তানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাধীনে সংসদীয় পদ্ধতির সরকার হবে। সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রাপ্ত বয়স্কদের ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে।
  • কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র দুটি বিষয় থাকবে, প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যান্য সকল বিষয়ে অঙ্গরাজ্যগুলোর পূর্ণ ক্ষমতা থাকবে।
  • সারাদেশে হয় অবাধে বিনিয়োগযোগ্য দু'ধরনের মুদ্রা, না হয় বিশেষ শর্তসাপেক্ষে একই ধরনের মুদ্রা প্রচলন করা হবে।
  • সকল প্রকার কর ধার্য করার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে। আঞ্চলিক সরকারের আদায়কৃত রাজস্বের একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় সরকারকে দেওয়ার ব্যবস্থা থাকবে।
  • অঙ্গরাজ্যগুলো নিজেদের অর্জিত বৈদেশিক মুদ্রার মালিক হবে, এর নির্ধারিত অংশ তারা কেন্দ্রকে দেবে।
  • অঙ্গরাজ্যগুলোকে আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দেওয়া হবে।

গুরুত্ব : ৬ দফা পূর্ব পাকিস্তানের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিকসহ সকল অধিকারের কথা তুলে ধরে। আইয়ুব সরকার একে 'বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি' হিসেবে আখ্যায়িত করে। এ কর্মসূচি বাঙালির জাতীয় চেতনামূলে বিস্ফোরণ ঘটায়। এতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা বলা না হলেও এ ৬ দফা কর্মসূচি বাঙালিদের স্বায়ত্তশাসনের মন্ত্রে গভীরভাবে উজ্জীবিত করে। ৬ দফা কর্মসূচি ঘোষণার জন্য পাকিস্তানি শাসকগোষ্ঠী শেখ মুজিবুর রহমানকে বিচ্ছিন্নতাবাদী এবং পাকিস্তানের এক নম্বর শত্রু বলে চিহ্নিত করে। পাকিস্তান সরকার ৬ দফা গ্রহণ না করে দমন- -পীড়ন শুরু করলে আন্দোলন অনিবার্য হয়ে ওঠে।

আগরতলা ষড়যন্ত্র মামলা

পাকিস্তান সরকার ১৯৬৮ সালে আগরতলা ষড়যন্ত্র মামলা ("রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য) দায়ের করে। শাসকগোষ্ঠী এটিকে ষড়যন্ত্র মামলা হিসেবে আখ্যায়িত করে। এ মামলায় রাজনীতিবিদ, বেসামরিক সরকারি কর্মকর্তা, সামরিক ও প্রাক্তন সামরিক কর্মকর্তা এবং অন্যান্য বেসামরিক ব্যক্তিবর্গসহ মোট ৩৫ জনকে আসামি করা হয়। শেখ মুজিবুর রহমানকে করা হয় এক নম্বর আসামি। তাঁদের বিরুদ্ধে পাকিস্তান দণ্ডবিধির ১২১ (ক) ও ১৩১ ধারায় তদানীন্তন পূর্ব পাকিস্তানকে সশস্ত্র পন্থায় স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা করার অভিযোগ আনা হয়। বিচারের উদ্দেশ্যে ঢাকা ক্যান্টনমেন্টে প্রতিষ্ঠিত বিশেষ ট্রাইব্যুনালে ১৯৬৮ সালের ১৯শে জুন এ মামলার শুনানি শুরু হয়।

মামলা শুরু হওয়ার পর তা প্রত্যাহারের জন্য আন্দোলন শুরু হয়। ছাত্র সমাজের ১১ দফার ভিত্তিতে কৃষক-শ্র -শ্রমিক- ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন গণআন্দোলনে রূপ লাভ করে। ৬ দফা ও ১১ দফা আন্দোলনের ফলে যে গণজাগরণ সৃষ্টি হয়, তারই ধারাবাহিকতায় ‘ঐতিহাসিক আগরতলা মামলা' বাঙালিদের স্বাধীনতার দিকে ধাবিত হতে অনুপ্রেরণা
জোগায়।

১৯৬৯ সালের গণঅভ্যুত্থান

পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ১৯৬৯ সালে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন সংঘটিত হয়। ইতিহাসে এটি ঊনসত্তরের গণঅভ্যুত্থান নামে পরিচিত। এটি বিপ্লবাত্মক রূপ পরিগ্রহ করে। সকল গণতান্ত্রিক দল, পেশাজীবী সংগঠন ও মানুষ যার যার অবস্থান থেকে এই আন্দোলনে যুক্ত হয়। আন্দোলনে যুক্ত হতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান আসাদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহা শহিদ হন। প্রদেশব্যাপী ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার মানুষ তখন রাস্তায় নেমে আসে। মওলানা ভাসানী দুর্বার আন্দোলন গড়ে তোলেন। অবশেষে ১৯৬৯ সালের ২২শে ফেব্রুয়ারি আইয়ুব খান শেখ মুজিবুর রহমানকে নিঃশর্ত মুক্তি দিতে বাধা হয়। অন্য নেতৃবৃন্দকেও মুক্তি দেওয়া হয়। আগরতলা মামলা প্রত্যাহার করে নেওয়া হয়। ২৩শে ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে শেখ মুজিবকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে তাঁকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়। তদানীন্তন ডাকসুর ভিপি ছাত্রনেতা জনাব তোফায়েল আহমেদ এ প্রস্তাব উত্থাপন করেন।

গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রভাব : ১৯৬৯ সালের গণঅভ্যূত্থানের ফলে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন। এর পূর্বে তিনি 'ঐতিহাসিক আগরতলা মামলা" তুলে নেন। জেনারেল ইয়াহিয়া খানের নতুন সামরিক সরকার বাধ্য হয় ১৯৭০ সালে পাকিস্তানে সাধারণ নির্বাচন দিতে। গণঅভ্যুত্থানের ফলে পূর্ববাংলার জনগণের মধ্যে জাতীয়তাবাদী রাজনৈতিক চিন্তা- ভাবনার বিকাশ ঘটে। বাঙালি জাতীয়তাবাদের প্রয়োজনীয়তা তাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। ১৯৭০ এর নির্বাচন এবং ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের ব্যাপক প্রভাব ছিল।

১৯৭০ সালের নির্বাচন ও পরবর্তী ঘটনা

১৯৬৯ সালের ২৫শে মার্চ আইয়ুব খান প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন। ইয়াহিয়া খান উক্ত পদে আসীন হন। তিনি ২৮শে মার্চ এক ঘোষণায় পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি প্রদান করেন। তবে পাকিস্তানে ইতোপূর্বে কোনো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় এই নির্বাচন নিয়েও নানা আশঙ্কা ছিল। নির্বাচন বিষয়ে কোনো নিয়ম-কানুনও ছিল না। অবশেষে ১৯৭০ সালের ৭ই ডিসেম্বর সর্বপ্রথম ‘এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে' সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ, ন্যাপ (ওয়ালী), মুসলিম লীগ (কাইয়ুম), মুসলিম লীগ (কনভেনশন), , পাকিস্তান পিপলস্ পার্টি, ডেমোক্রেটিক পার্টি, জামায়াতে ইসলামী প্রভৃতি দল অংশগ্রহণ করে। আওয়ামী লীগ নির্বাচনকে ৬ দফার পক্ষে গণভোট হিসেবে অভিহিত করে। নির্বাচনে ৫ কোটি ৬৪ লাখ ভোটারের মধ্যে পূর্ব পাকিস্তানে ছিল ৩ কোটি ২২ লাখ। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের ৩০০ আসনের মধ্যে পূর্ববাংলার জন্য নির্ধারিত ১৬২টি আসনের ১৬০টি আসন লাভ করে। সংরক্ষিত মহিলা আসন ৭টিসহ আওয়ামী লীগ মোট ১৬৭টি আসন লাভ করে জাতীয় পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আবার পূর্ব পাকিস্তানে প্রাদেশিক পরিষদের সংরক্ষিত ১০টি মহিলা আসনসহ মোট ৩১০টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৯৮টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

নির্বাচনের গুরুত্ব : ১৯৭০ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় এবং প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ফলে ৬ দফা ও ১১ দফার প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়ে যায়। বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক বিজয় ঘটে। অন্যদিকে, পাকিস্তানের সরকার ও স্বার্থান্বেষী মহলের জন্য এটি ছিল বিরাট পরাজয়। তারা বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তরের বিরোধিতা ও ষড়যন্ত্র করতে থাকে। পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের কর্তৃত্বের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করে। ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পিছনে নির্বাচনের অপরিসীম গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। এই নির্বাচন বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক অগ্রযাত্রাকে মুক্তিযুদ্ধের চরিত্র দানে বিশাল ভূমিকা রাখে। পরিণতিতে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।

পূর্ববাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭খ্রি.-১৯৭০খ্রি.) - অনন্যা প্রশ্ন

বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলনবাঙালি জাতীয়তাবাদের বিকাশে রাজনৈতিক আন্দোলনের ভূমিকাসামরিক শাসন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহকীভাবে পূর্ববাংলা- পাকিস্তানের একটি প্রদেশে পরিণত হয়?ভারত ও পাকিস্তান কবে স্বাধীনতা লাভ করে?পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুর প্রস্তাবের বিরুদ্ধে কারা প্রবন্ধ লিখে প্রতিবাদ জানায়?তমদ্দুন মজলিস সম্পর্কে কী জান? সংক্ষেপে লেখ।তমদ্দুন মজলিস গঠন করা হয় কেন? ব্যাখ্যা কর।গণপরিষদে বাংলা ভাষার দাবিতে ধীরেন্দ্রনাথ দত্তের অবদান সংক্ষেপে লেখ।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কী?৮ দফা দাবির ২টি দফা লেখ।মোহাম্মদ আলী জিন্নাহর সোহরাওয়ার্দী উদ্যানের ভাষণটি সংক্ষেপে লেখ।সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কীভাবে গঠিত হয়?ভাষা আন্দোলনে ছাত্রীদের ভূমিকা লেখ।১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে চারজন ভাষা শহিদের নাম লেখ।প্রথম শহিদ মিনার সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও।ভাষা আন্দোলন সম্পর্কিত যেকোনো ২টি গ্রন্থের নাম লেখ।পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দিতে বাধ্য হয় কেন?ভাষা আন্দোলনকে জাতীয় মুক্তির প্রথম আন্দোলন বলা হয় কেন?ভাষা আন্দোলন বাঙালিদের কীভাবে ঐক্যবদ্ধ করে?ভাষা আন্দোলন কীভাবে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখে?জাতীয়তাবোধ বলতে কী বোঝায়?ভাষা আন্দোলন কীভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়?আমরা আমাদের ভাষার প্রতি শ্রদ্ধাশীল হব কেন?আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কী? সংক্ষেপে লেখ।বাংলাকে কোন প্রতিষ্ঠান আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দিয়েছে?আওয়ামী মুসলিম লীগের জন্ম হয় কীভাবে? সংক্ষেপে লেখ।পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতাকালীন ২ জন নেতার নাম লেখ।যুক্তফ্রন্ট নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের দুটি কারণ লেখ।যুক্তফ্রন্ট কী? সংক্ষেপে লেখ।যুক্তফ্রন্ট গঠন করা হয় কেন?যুক্তফ্রন্ট কয়টি দল নিয়ে গঠিত হয় এবং কী কী?১৯৫৪ সালের নির্বাচনের ফলাফল লেখ।যুক্তফ্রন্টের ২টি দফা লেখ।যুক্তফ্রন্ট সরকার সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও।যুক্তফ্রন্ট সরকার কেন ব্যর্থ হয়?যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করা হয় কেন?শেরে বাংলা এ.কে. ফজলুল হককে গৃহবন্দি করা হয় কেন? ১৯৫৮ সালে সামরিক শাসন জারি করা হয় কেন?সামরিক শাসক ইস্কান্দার মীর্জার গৃহীত পদক্ষেপগুলো লেখ।আইয়ুব খান কীভাবে প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হন?মৌলিক গণতন্ত্র কী? ব্যাখ্যা কর।আইয়ুব খান মৌলিক গণতন্ত্র চালু করেন কেন?যেকোনো একটি অর্থবছরে দুই পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য লেখ।পূর্ব পাকিস্তান অর্থনৈতিক ক্ষেত্রে পিছিয়ে পড়ে কেন?দুই পাকিস্তানের নৌবাহিনী অফিসারের সংখ্যা লেখ।দুই পাকিস্তানের শিক্ষা বৈষম্য তুলে ধর।পূর্ব পাকিস্তানে মধ্যবিত্তের বিকাশ মন্থর হয়ে পড়ে কেন?এনডিএফ গঠন করা হয় কেন?বাঙালিদের মুক্তির সনদ সম্পর্কে কী জান? সংক্ষেপে লেখ। ছয় দফা দাবি উত্থাপন করা হয় কেন?ছয়দফার প্রথম দফাটি লেখ।ছয় দফার গুরুত্বপূর্ণ কেন?আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও।১৯৬৯-এর আন্দোলন গণঅভ্যুত্থান নামে পরিচিত কেন?ঊনসত্তরের গণঅভ্যুত্থান কী?১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে দুইজন শহিদের নাম লেখ।কত সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটে?'স্মৃতির মিনার' কবিতাটি কে রচনা করেন?আগরতলা মামলা থেকে শেখ মুজিবুর রহমান মুক্তি পান কেন?শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেন কে?আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হয় কেন?জেনারেল ইয়াহিয়া খান ক্ষমতায় বসেন কেন?কীসের ভিত্তিতে ১৯৭০ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়?১৯৭০ সালের সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করা দলগুলোর নাম লেখ।১৯৭০ সালে জাতীয় পরিষদের নির্বাচনের ফলাফল লেখ।১৯৭০ সালে প্রাদেশিক পরিষদের নির্বাচনের ফলাফল উল্লেখ কর।২১ মার্চ ১৯৪৮ সাল রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্নাহ কী ঘোষণা দেন? কার নেতৃত্বে 'তমদ্দুন মজলিস' গঠিত হয়েছিল? ১৯৩৭ সালে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার বিরোধিতা করেন কে?কত সালে রাষ্ট্রভাষা আন্দোলন ঘটেছিল?'ভাষা সংগ্রাম পরিষদ' নতুনভাবে কী নামে পঠিত হয়?তমদ্দুন মজলিস কোন ধরনের প্রতিষ্ঠান?কবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় (ঢাকা মেডিকেল কলেজের সামনে) সভা অনুষ্ঠিত হয়?কার নেতৃত্বে গণআজাদী লীগ গঠিত হয়?মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করেন কে?'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ...গানটির রচয়িতা কে?তমদ্দুন মজলিস কবে গঠিত হয়?পাকিস্তানের সংবিধানে বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করা হয় কত সালে?'ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়'- এর রচয়িতা কে?ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত কত তারিখে পাকিস্তানের গণপরিষদে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান?পাকিস্তান সৃষ্টির আগে কোন বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয়?মোহাম্মদ আলী জিন্নাহ কত সালে উর্দু ভাষার প্রস্তাব করেন? মোহাম্মদ আলী জিন্নাহর উর্দু ভাষায় প্রস্তাবে বিরোধিতা করেন কে?১৯৪৭ সালের ১৭ মে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করার প্রস্তাব দেন কে?ড. মুহাম্মদ শহীদুল্লাহ উর্দু ভাষার বিপক্ষে কীভাবে প্রতিবাদ জানান?কোন সম্মেলনে বাংলাকে শিক্ষা ও আইন-আদালতের বাহন করার প্রস্তাব করা হয়?কখন রাষ্ট্রভাষা উর্দু করার সিদ্ধান্ত গৃহীত হয়?পাকিস্তান সরকার কীভাবে সভা-সমাবেশ নিষিদ্ধ করে?গণপরিষদের কোন সদস্য উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ভাষা ব্যবহারের দাবি জানান?সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন পুনঃগঠিত হয়?কখন 'বাংলা ভাষা দাবি দিবস' পালনের ঘোষণা দেওয়া হয়?১৯৪৮ সালে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন?পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দীন কয় দফা চুক্তিতে স্বাক্ষর করেন?মোহাম্মদ আলী জিন্নাহ কখন ঢাকায় আসেন?পাকিস্তানের গভর্নর রেসকোর্স ময়দানে কী ঘোষণা দেন?কাকে আহ্বায়ক করে 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' নতুনভাবে গঠিত হয়?১৯৫২ সালের ৪ ফেব্রুয়ারি কোথায় ছাত্র বিক্ষোভ প্রদর্শিত হয়?ভাষা শহিদ শফিউর কখন শহিদ হন?প্রথম শহিদ মিনার কাকে দিয়ে উদ্বোধন করা হয়?ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়?জাতীয়তাবাদের মূল ভিত্তি রচনা করে কোনটি?কোন শক্তির বিপরীতে পূর্ব পাকিস্তানের জাতীয়তাবাদের ধারণা জরুরি হয়ে পড়ে?স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?শহীদদের প্রতি আমরা কীভাবে শ্রদ্ধা জানাই?কোন প্রতিষ্ঠান বাংলাদেশের ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবসকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে?পৃথিবীতে কতটি ভাষা আছে?কোন সাল থেকে ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস হিসেবে পালিত হচ্ছে?জাতীয়তাবাদ কী?পাকিস্তানের মোট জনসংখ্যার কত শতাংশ বাঙালি ছিল?কীভাবে মানুষ বঞ্চনার ব্যাপারে সচেতন হতে থাকে?পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী কোন কোন ক্ষেত্রে কর্তৃত্ব শুরু করে?আওয়ামী মুসলিম লীগ দলটি কখন প্রতিষ্ঠিত হয়?পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি কে ছিলেন?আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি কত সালে বাদ দেওয়া হয়?পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক কে ছিলেন?পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের পূর্বের নাম কী ছিল?২১-দফা দাবির প্রথম দাবিটি কী ছিল?কয়টি দল নিয়ে যুস্তফ্রন্ট গঠিত হয়েছিল?যুক্তফ্রন্টের একুশ দফার একুশতম দফায় কী ছিল?এ. কে ফজলুল হক কখন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন?কে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে?যুক্তফ্রন্ট সরকার কত দিন ক্ষমতায় ছিল?১৯৫৮ সালে কে সামরিক আইন জারি করেন?মৌলিক গণতন্ত্র কাকে বলে?সামরিক শাসনকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে আইয়ুব খান কী ব্যবস্থা চালু করেন?১৯৬২ সালের প্রস্তাবিত শাসনতন্ত্রের বিরুদ্ধে ছাত্রসমাজ কয় দফা কর্মসূচি ঘোষণা করেছিল?আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে কখন পূর্ব বাংলায় আন্দোলন শুরু হয়?আইয়ুব খান কখন ক্ষমতা দখল করে?১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ কত দিন অব্যাহত ছিল?বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি কী?ছয় দফা কর্মসূচি কী?কে, কখন ছয় দফা দাবি উপস্থাপন করেন?ছয় দফার প্রবস্তা কে ছিলেন?পাকিস্তান সরকারের আগরতলা মামলার এক নম্বর আসামি কে ছিলেন?আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামির সংখ্যা কত ছিল?পানিস্তান সরকার কত সালে আগরতলা মামলা দায়ের করে?পাকিস্তান সরকার কোন ধারায় আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে?আগরতলা ষড়যন্ত্র মামলার শুনানি শুরু হয় কোথায়?আগতলা ষড়যন্ত্র মামলার শুনানি শুরু হয় কত তারিখে?আগরতলা ষড়যন্ত্র মামলা কীভাবে বাঙালিদের স্বাধীনতার দিকে ধাবিত করে?উনসত্তরের গণঅভ্যুত্থান কী?কখন আইয়ুব খান শেখ মুজিবুর রহমানকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হন?আইয়ুব খান কখন প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন?১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের ভোটার সংখ্যা কত ছিল?'এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে কত সালে সর্বপ্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?১৯৭০ সালে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে প্রাদেশিক পরিষদে কতটি আসন অর্জন করে?কোনটি পাকিস্তানের সরকার ও স্বার্থান্বেষী মহলের জন্য একটি বিরাট পরজায়?‘তমদ্দুন মজলিস’ কে, কখন এবং কেন গঠন করে?তমদ্দুন মজলিস কর্তৃক গঠিত সংগ্রাম পরিষদের ভূমিকা ব্যাখ্যা কর।বাংলাদেশের ইতিহাসে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে ওঠা খাজা নাজিমুদ্দিনের সাথে সংগ্রাম পরিষদের সম্পাদিত চুক্তির 'প্রথম দফাটি' ব্যাখ্যা কর।"পাকিস্তান সৃষ্টির পূর্বেই ভাষা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।"- ব্যাখ্যা কর।শিক্ষা সম্মেলনে উর্দুকে রাষ্ট্রভাষার সিদ্ধান্তের ফলাফল ব্যাখ্যা কর।ধীরেন্দ্রনাথ দত্তের দাবি উপেক্ষিত পরবর্তী পরিস্থিতি ব্যাখ্যা কর।ছাত্রজনতা ১৪৪ ধারা ভঙ্গ করে- ব্যাখ্যা কর।প্রথম শহিদ মিনার উদ্বোধন ব্যাখ্যা কর।শহিদ দিবসকে উপলক্ষ করে গীতিকার ও কবিগণের প্রতিক্রিয়া ব্যাখ্যা কর।২১ ফেব্রুয়ারিকে কেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে?'বিশ্বদরবারে আজ বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত' ব্যাখ্যা কর।আমরা আমাদের ভাষার প্রতি শ্রদ্ধাশীল হব কেন?শহিদ মিনারের রাজনৈতিক গুরুত্ব ব্যাখ্যা কর।আওয়ামী মুসলিম লীগ গঠনের কারণ ব্যাখ্যা কর। যুক্তফ্রন্ট কেন গঠন করা হয়? ব্যাখ্যা কর।কেন ১৯৫৩ সালে যুক্তফ্রন্ট গঠন করা হয়?যুক্তফ্রন্টের নির্বাচনের বর্ণনা দাও।যুক্তফ্রন্টের ২১ দফার চারটি দফা উল্লেখ কর।১৯৫৪ সালের নির্বাচনে কোন জোটটি গঠন করা হয়েছিল? ব্যাখ্যা কর।১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনের গুরুত্ব ব্যাখ্যা কর।'যুক্তফ্রন্টের ২১ দফা ছিল গণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক'- ব্যাখ্যা কর।যুক্তফ্রন্টের বিজয়কে "ব্যালট বিপ্লব" বলে আখ্যায়িত করা হয় কেন?যুক্তফ্রন্ট সরকারের বর্ণনা কর।পাকিস্তানের সামরিক শাসন জারি হওয়ায় কারণ বর্ণনা কর।পাকিস্তানের সামরিক শাসনের ব্যাখ্যা দাও।আইয়ুব খান মৌলিক গণতন্ত্র নামে একটি ব্যবস্থা চালু করে কেন? ব্যাখ্যা কর।আইয়ুব খান প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করেন তা ব্যাখ্যা কর।আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র কি সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা ছিল? ব্যাখ্যা কর।পাকিস্তানের প্রশাসনিক ব্যবস্থায় পূর্ব পাকিস্তানের ভূমিকা নগণ্য ছিল কেন? ব্যাখ্যা কর।পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য ব্যাখ্যা কর।পাকিস্তানের দুই অঞ্চলের প্রশাসনিক বৈষম্য ব্যাখ্যা কর।পাকিস্তানি শাসনামলে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে শিক্ষাক্ষেত্রে কী ধরনের বৈষম্য ছিল?পূর্ব বাংলার প্রতি পশ্চিম পাকিস্তানের প্রতিরক্ষা ক্ষেত্রে বৈষম্য ব্যাখ্যা কর।ছয় দফা গুরুত্বপূর্ণ কেন?ছয় দফা কর্মসূচির পটভূমি ব্যাখ্যা কর।পাকিস্তান সরকারকে কীভাবে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারে বাধ্য করা হয়?আগরতলা মামলা সম্পর্কে লেখ। '৬৯-এর গণঅভ্যুত্থানের অন্যতম কারণ কী ছিল? ব্যাখ্যা কর। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব লেখ।১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব ব্যাখ্যা কর।বাংলাদেশের অভ্যুদয়ের পিছনে যে নির্বাচনের গুরুত্ব সর্বাধিক তার ভূমিকা ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ