• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • কেন্দ্রীয় ব্যাংক
কেন্দ্রীয় ব্যাংক

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি

কেন্দ্রীয় ব্যাংক বাজার নিয়ন্ত্রক হিসেবে সরকার, জনগণ ও অন্যান্য ব্যাংক এবং সর্বোপরি দেশের উন্নয়নে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক কার্যাবলিকে আমরা চার ভাগে ভাগ করতে পারি।

ক. সাধারণ কার্যাবলি:

১. নোট ও মুদ্রা প্রচলন দেশের নোট ও মুদ্রা প্রচলনের ক্ষমতাপ্রাপ্ত একমাত্র প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক।

২. মুদ্রাবাজারের অভিভাবক কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারের অভিভাবক (Guardian of The Money Market) এবং মুদ্রার পূর্ণ নিয়ন্ত্রক হিসেবে কাজ করে থাকে।

৩. সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা, বিল, হুন্ডি ইত্যাদির মাধ্যমে সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি (Creation of Easy Medium of Exchange) করে থাকে।

৪. ঋণ নিয়ন্ত্রণ: ব্যাংক হার নীতি, খোলাবাজার নীতি, জমার হার পরিবর্তন, নৈতিক প্ররোচনা ইত্যাদি পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহের ঋণ নিয়ন্ত্রণ (Credit Control) করে।

৫. মুদ্রার ক্রয়ক্ষমতা নিয়ন্ত্রণ: বাজারের অর্থ সরবরাহের হ্রাস-বৃদ্ধি করে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার মান তথা ক্রয়ক্ষমতা সংরক্ষণ করে থাকে।

৬. বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার বৈদেশিক মূল্য নিয়ন্ত্রণ করে থাকে, দেশীয় মুদ্রার সম্মানজনক বিনিময় হার সৃষ্টি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।

৭. মূল্যস্তর স্থিতিশীল রাখা যেহেতু কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ করে থাকে, ফলে মূল্যস্তরকে স্থিতিশীল রাখা (Maintaining Stability in Price) কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি অন্যতম কাজ।

৮. বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ একটি দেশের মুদ্রার বিনিময় হার নির্ভর করে সেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর। তাই কেন্দ্রীয় ব্যাংক পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ (Maintaining Foreign Exchange Reserve) করে থাকে।

৯. ব্যাংক ব্যবস্থার উন্নয়ন কেন্দ্রীয় ব্যাংক দেশের ব্যাংক ব্যবস্থার সেবা ব্যবস্থাপনাসহ অন্যান্য উন্নয়নে ভূমিকা পালন করে।

১০. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি: নতুন নতুন ব্যাংক প্রতিষ্ঠা ও নতুন শাখা খোলার অনুমতি প্রদান করে কেন্দ্রীয় ব্যাংক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি (Creating Employment) করে।

১১. সরকার কর্তৃক গৃহীত ঋণের তদারক কেন্দ্রীয় ব্যাংক সরকারি ঋণের তদারক করে এর যথার্থ ব্যবহার নিশ্চিত করে।

খ. সরকারের ব্যাংক হিসেবে সম্পাদিত কার্যাবলি

১. ঋণের উৎস: সরকার আর্থিক সংকটের সময় কেন্দ্রীয় ব্যাংকের নিকট হতে ঋণ গ্রহণ করে থাকে, তাই এটি সরকারের ঋণের উৎস (Source of Credit) হিসাবে কাজ করে।

২. তহবিল সংরক্ষণ কেন্দ্রীয় ব্যাংক সরকারের অর্থ ও অন্যান্য সম্পদের তহবিল সংরক্ষণ (Maintaining Government Fund) করে থাকে।

৩. হিসাব সংরক্ষণ: সরকারের যাবতীয় আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ (Maintaining Govt. Account) করে থাকে।

৪. লেনদেন সম্পাদন কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে লেনদেন সম্পাদন (Handle Govt. Transactions) করে থাকে।

৫. বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়: দেশের পক্ষে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয় (Purchase & Sale of Foreign Currency) কেন্দ্রীয় ব্যাংকের একটি উল্লেখযোগ্য কাজ।

৬. উপদেষ্টা: কেন্দ্রীয় ব্যাংক সরকারের অর্থনৈতিক নীতি ও পরিকল্পনা প্রণয়নে ও বাস্তবায়নের উপদেষ্টা (Advisor) হিসেবে কাজ করে থাকে।

৭. তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ ও সংরক্ষণ বিভিন্ন পরিকল্পনা প্রণয়নে সহায়ক যাবতীয় তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ ও সংরক্ষণ (Collection & Maintenance of Different Statistics) করে থাকে।

৮. আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনকারী: কেন্দ্রীয় ব্যাংক, বিদেশি ব্যাংক এবং বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার সাথে সরকারের সম্পর্ক স্থাপন করে।

৯. সরকারের প্রতিনিধিত্ব কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রতিনিধি হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে।

গ. সকল ব্যাংকের ব্যাংকার হিসাবে সম্পাদিত কার্যাবলি

১. অনুমতিদান ও তালিকাভুক্তকরণ কেন্দ্রীয় ব্যাংক নতুন ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি ও তালিকাভুক্তির কাজ করে থাকে।

২. কার্যরত ব্যাংকের নতুন শাখা বাণিজ্যিক ও অন্যান্য ব্যাংকের নতুন শাখার (New Branch) অনুমোদন কেন্দ্রীয় ব্যাংক প্রদান করে থাকে।

৩. নিকাশ ঘর: একমাত্র কেন্দ্রীয় ব্যাংকই এক ব্যাংকের সাথে অন্য ব্যাংকের লেনদেন নিষ্পত্তি করে নিকাশ ঘরের (Clearing House) মাধ্যমে।

৪. ঋণের শেষ আশ্রয়স্থল ব্যাংকগুলো আর্থিক সংকটের সময় যখন কোনো উৎস হতে তহবিল সংগ্রহ করা সম্ভব হয় না, সে সময় কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকসমূহকে ঋণ দিয়ে থাকে। তাই কেন্দ্রীয় ব্যাংককে ঋণের শেষ আশ্রয়স্থল (Lender of the Last Resort) বলা হয়।

৫. বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংক সুসংগঠিত নিয়মনীতি দ্বারা বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি নিয়ন্ত্রণ (Controlling the Function of Commercial Banks) করে।

৬. হিসাবপত্র পরীক্ষা কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের হিসাব পরীক্ষা-নিরীক্ষা করে থাকে এবং বাণিজ্যিক ব্যাংকসমূহকে সঠিক হিসাব সংরক্ষণে বাধ্য রাখে।

৭. উপদেষ্টা ও পরামর্শদাতা: কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বিষয়ে বাণিজ্যিক ব্যাংকসমূহকে উপদেশ ও পরামর্শ দিয়ে থাকে।

৮. বাধ্যতামূলক তহবিল সংরক্ষণ: আমানতকারীর স্বার্থ সংরক্ষণে বাণিজ্যিক ব্যাংকসমূহ মোট আমানতের একটা অংশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ হিসেবে জমা রাখতে হয়।

৯. অন্যান্য ব্যাংকের প্রতিনিধি: কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য সদস্য ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করে।

১০. ঋণ আদায়: বাণিজ্যিক ব্যাংকের প্রদত্ত ঋণ আদায় (Recovery of Loan) কেন্দ্রীয় ব্যাংক সহযোগিতা ও পরামর্শ দিয়ে থাকে।

১১. বৈদেশিক বাণিজ্যে উন্নয়ন: কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক বাণিজ্যের উন্নয়নে (Developing Foreign Trade) বাণিজ্যিক ব্যাংককে সহায়তা করে থাকে।

ঘ. অন্যান্য কাজ

১. কৃষি উন্নয়ন: কৃষি খাতে উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে কৃষি ব্যাংক স্থাপন বা কৃষি ঋণ কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে।

২. শিল্প উন্নয়ন: শিল্প বিনিয়োগ উৎসাহমূলক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংক সরকারকে নীতিনির্ধারণসহ ঋণ সহযোগিতা করে থাকে।

৩. সমবায় ব্যাংকের উন্নয়ন: কেন্দ্রীয় ব্যাংক সমবায়ের উন্নয়নে ঋণ-সুবিধাসহ নানাবিধ কার্যক্রমের মাধ্যমে সহায়তা করে থাকে।

৪. গবেষণা কার্যক্রম: শিল্প-বাণিজ্য তথা সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি সাধনের উপায় উদ্ভাবন, পরিকল্পনা প্রণয়ন এবং এর বাস্তবায়নের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক গবেষণা কার্যক্রম (Research Work) পরিচালনা করে থাকে।

৫. ঋণের ব্যবহার নিশ্চিতকরণ বাজারে প্রদত্ত ঋণের যথাযোগ্য উৎপাদনশীল ব্যবহার নিশ্চিত করা কেন্দ্রীয় ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ কাজ।

কেন্দ্রীয় ব্যাংক - অনন্যা প্রশ্ন

কেন্দ্রীয় ব্যাংকের ধারণাকেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্যকেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলিকেন্দ্রীয় ব্যাংকের গঠন ও ব্যবস্থাপনাকেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের সম্পর্কঅর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের ভূমিকাপৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকার ব্যাংকের আবির্ভাব কবে হয়? (জ্ঞান) অর্থব্যবস্থার নিয়ন্ত্রক হিসেবে কোন প্রতিষ্ঠান জন্ম লাভ করে? (জ্ঞান) সৃষ্টির পর থেকে কেন্দ্রীয় ব্যাংক কোন দায়িত্ব পালন করে আসছে? (জ্ঞান) জনকল্যাণমূলক অমুনাফাভোগী জাতীয় প্রতিষ্ঠান কোনটি? (জ্ঞান) দেশের প্রধান ব্যাংক কোনটি? (জ্ঞান) বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যকার লেনদেন নিষ্পত্তিতে কেন্দ্রীয় ব্যাংক কী হিসেবে কাজ করে? (জ্ঞান) অর্থবাজারকে স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক কোন কাজটি করে? (জ্ঞান) কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্তর স্থিতিশীল রাখার উদ্দেশ্যে কোন কাজটি করে? (জ্ঞান) কেন্দ্রীয় ব্যাংকের মুখ্য উদ্দেশ্য কী? (জ্ঞান) কেন্দ্রীয় ব্যাংক কী ধরনের প্রতিষ্ঠান? (জ্ঞান) কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলি কী কী? (জ্ঞান) একটি দেশের বৈদেশিক মুদ্রার বিনিময় হার কিসের ওপর নির্ভর করে? (জ্ঞান) বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী? (জ্ঞান) কেন্দ্রীয় ব্যাংক কীভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে? (জ্ঞান) দু-একটি ব্যতিক্রম ছাড়া, পৃথিবীর সকল দেশে কেন্দ্রীয় ব্যাংকের মালিকানা কার হাতে থাকে? (জ্ঞান) বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা প্রধান হিসেবে কে দায়িত্ব পালন করেন? (জ্ঞান)বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে রাষ্ট্রপতির অধ্যাদেশ নং কোনটি? (জ্ঞান) সরকারের ঋণের উৎস হিসেবে কাজ করে কোন প্রতিষ্ঠান? (জ্ঞান) ঋণদানের সর্বশেষ আশ্রয়স্থল কোনটি? (জ্ঞান) বাণিজ্যিক ব্যাংকের মুরুব্বি হিসেবে কাজ করে কোন প্রতিষ্ঠান? (জ্ঞান) Lender of the last resort বলা হয় কোন প্রতিষ্ঠানকে? (জ্ঞান)Banker of all banks বলা হয় কোন প্রতিষ্ঠানকে? (জ্ঞান) নোট ও মুদ্রার প্রচলন করে কোন প্রতিষ্ঠান? (জ্ঞান) মুদ্রাবাজারের অভিভাবক কে? (জ্ঞান) সদস্য ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করে কোন প্রতিষ্ঠান? (জ্ঞান) বৈদেশিক মুদ্রার ওপর নিয়ন্ত্রণ রাখে কোন প্রতিষ্ঠান? (জ্ঞান) বাংলাদেশ ব্যাংককে কবে থেকে স্থায়ী ও কার্যকর কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ঘোষণা করা হয়? (জ্ঞান) দেনা-পাওনা নিষ্পত্তির জন্য কেন্দ্রীয় ব্যাংককে কী হিসেবে বিবেচনা করা হয়? (জ্ঞান) মুদ্রাবাজার নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা কখন দেখা দেয়? (জ্ঞান)অর্থ ব্যবস্থার নিয়ন্ত্রক হিসেবে কে জন্মলাভ করে? (জ্ঞান)সরকারের নীতি বাস্তবায়নের দায়িত্ব কে পালন করে? (জ্ঞান)জনকল্যাণমূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান কোনটি? (জ্ঞান)নোট ও মুদ্রা প্রচলন করে কে? (জ্ঞান)বৈদেশিক মুদ্রার ওপর নিয়ন্ত্রণ রাখে কে? (জ্ঞান)কেন্দ্রীয় ব্যাংকের মুখ্য উদ্দেশ্য কী? (জ্ঞান)কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলিকে কয় ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)মুদ্রাবাজারের অভিভাবক ও মুদ্রার পূর্ণ নিয়ন্ত্রক কে? (জ্ঞান)ব্যাংকিং ব্যবস্থার প্রাণকেন্দ্র কোনটি? (জ্ঞান)বাণিজ্যিক ব্যাংকের হিসাব যাচাই করে কে? (জ্ঞান)সরকারি ঋণের তদারকি করে কে? (জ্ঞান)ঋণের শেষ আশ্রয়স্থল কোনটি? (জ্ঞান)কেন্দ্রীয় ব্যাংকের মালিক কে? (জ্ঞান)বাংলাদেশ ব্যাংক কার্যক্রম শুরু করে কবে? (জ্ঞান)কেন্দ্রীয় ব্যাংক পরিচালনা করে কে? (জ্ঞান)বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কত জন? (জ্ঞান)বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক উপদেষ্টা কত জন? (জ্ঞান)মুদ্রাবাজারের অভিভাবক কে? (জ্ঞান)নিকাশ ঘরের দায়িত্ব পালন করে কে? (জ্ঞান)বাণিজ্যিক ব্যাংকের অভিভাবক কে? (জ্ঞান)বাণিজ্যিক ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল কে? (জ্ঞান)তালিকাভুক্ত ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে কে? (জ্ঞান)

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ