• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য
ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

জাদুঘরে সংরক্ষিত প্রত্নসম্পদ

বাংলাদেশের পুরাকীর্তিগুলো থেকে পাওয়া অনেক প্রত্ননিদর্শন জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শন করা হয়। এসব প্রত্নসম্পদ দেখে দেশের পুরনো ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করা যায়। ঢাকায় রয়েছে আমাদের জাতীয় জাদুঘর। এছাড়া নানা প্রত্নস্থলের জাদুঘরেও রয়েছে প্রচুর প্রত্নসম্পদ। বাংলাদেশ জাতীয় জাদুঘরের গ্যালারিতে সারা দেশের প্রত্ননিদর্শনের সঙ্গে প্রদর্শন করা হয়েছে বাংলার নবাব, জমিদার ও ইংরেজ শাসনকালের বেশ কিছু প্রত্নসম্পদ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দিনাজপুরের মহারাজার ব্যবহার করা দ্রব্য ও হাতির দাঁতের কারুকাজ করা শিল্পদ্রব্য। বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর সংগ্রহ থেকে আনা পোশাক, হাতির দাঁতের নানা কারুকাজ করা দ্রব্য ও ঢাল-তলোয়ার। এছাড়া এখানে রাখা হয়েছে নাটোরের দিঘাপতিয়ার জমিদারদের ব্যবহার করা দ্রব্য, পোশাক, ঢাল-তলোয়ার ও সিংহাসন এবং ঢাকার নওয়াবদের ব্যবহার করা কারুকার্যখচিত পোশাক ও জিনিসপত্র।

কোনো কোনো আঞ্চলিক জাদুঘর ও সংগ্রহশালায় নানা প্রত্ননিদর্শন প্রদর্শনের জন্য রাখা হয়েছে। অধিকাংশ সংগ্রহশালাই জমিদারদের পুরানো প্রাসাদে অবস্থিত। জমিদারদের ব্যবহার করা নানা দ্রব্য এবং তাঁদের সংগ্রহ করা নানা প্রত্নসম্পদ সেখানে প্রদর্শন করা হয়।

বর্তমানে ঢাকার আহসান মঞ্জিল একটি জাদুঘর। আহসান মঞ্জিল জাদুঘরে ঢাকার নওয়াবদের পোশাক, খাট-পালঙ্ক, চেয়ার, সোফা, অলঙ্কার ও আলোকচিত্র স্থান পেয়েছে। ময়মনসিংহ শহরে জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬৯ সালে। বৃহত্তর ময়মনসিংহের জমিদারদের ব্যবহার করা জিনিসপত্রই এখানে স্থান পেয়েছে বেশি।

মুক্তাগাছার জমিদারদের প্রত্নসম্পদ ময়মনসিংহ জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শন করা হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাথরের ফুলদানি, কম্পাস, ঘড়ি, অলঙ্কার, মৃৎপাত্র, কাপড়বোনার যন্ত্র, লোহার সিন্দুক, খেলার সরঞ্জাম, সরস্বতী ও বিষ্ণুমূর্তি, বাঘ, ড্রাগন, বন্য ষাঁড় ও হরিণের মাথা, সোফাসেট ও ইটালিতে তৈরি মূর্তি ইত্যাদি।

বর্তমানে রংপুরের তাজহাট জমিদারদের প্রাসাদও একটি জাদুঘর। এখানে উত্তরবঙ্গের প্রত্ননিদর্শনের সঙ্গে তাজহাট জমিদারদের ব্যবহার করা দ্রব্যসামগ্রী, সংস্কৃত ও আরবি ভাষায় লেখা পাণ্ডুলিপি স্থান পেয়েছে।

কুষ্টিয়ার শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে স্থান পেয়েছে রবীন্দ্রনাথের স্মৃতিজড়ানো নানা নিদর্শন এবং আলোকচিত্র।

ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য - অনন্যা প্রশ্ন

ঢাকা শহরের প্রত্ননিদর্শনঢাকার বাইরের প্রত্ননিদর্শনজাদুঘরে সংরক্ষিত প্রত্নসম্পদপ্রত্নসম্পদ বলতে কী বোঝ?ঢাকার মসজিদগুলোতে কোন স্থাপত্যশৈলীর প্রভাব দেখা যায়?লালবাগ মসজিদ ও সিতারা বেগম মসজিদের স্থাপত্যশৈলী কেমন?শিয়াদের ইমামবাড়া ও হোসেনি দালানের সঙ্গে কোন ঐতিহাসিক ঘটনা সম্পৃক্ত?ঢাকার প্রাচীন মন্দিরগুলোর মধ্যে কোনটি উল্লেখযোগ্য এবং কেন?ঢাকার আর্মেনিয়ান গির্জার ইতিহাস সংক্ষেপে লেখ।ভিক্টোরিয়া পার্কের নাম পরিবর্তনের ইতিহাস সংক্ষেপে লেখ।বাহাদুর শাহ পার্কের সাথে জড়িত ঐতিহাসিক ঘটনাটি লেখ।আহসান মঞ্জিলের স্থাপত্যিক গুরুত্ব সংক্ষেপে লেখ।কার্জন হল বর্তমানে কী কাজে ব্যবহৃত হয়?গ্রিক সমাধিসৌধ কীভাবে প্রাচীন গ্রিক স্থাপত্যের অনুকরণে নির্মিত?সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল এবং এর বিশেষত্ব লেখ।পানাম নগরের ইমারতগুলো কীভাবে সাজানো ছিল?পানাম নগরের অধিবাসীরা তাদের নিরাপত্তার জন্য কী ব্যবস্থা নিয়েছিল?পানাম নগরের সরদারবাড়ির নির্মাণকাল কত সাল এবং এটি কী উদ্দেশ্যে ব্যবহৃত হয়?সরদারবাড়ির স্থাপত্যশৈলী কেমন ছিল?শশীলজ প্রাসাদ কোথায় অবস্থিত এবং এটি কে তৈরি করেছিলেন?মানিকগঞ্জের বালিয়াটির জমিদারবাড়ি কী কারণে বিখ্যাত?উত্তরা গণভবন নামে পরিচিত স্থাপনাটির বিশেষত্ব উল্লেখ কর।তাজহাট জমিদার বাড়ি কোথায় এবং বর্তমানে এটি কী হিসেবে সংরক্ষিত?জাতীয় জাদুঘরের প্রদর্শনীর মূল উদ্দেশ্য সংক্ষেপে লেখ।জমিদারদের প্রত্নসম্পদ কেন সংরক্ষণ করা হয়?জাতীয় জাদুঘরে কোন কোন প্রত্নসম্পদ প্রদর্শিত হয়েছে?আহসান মঞ্জিল জাদুঘরে কী কী সংরক্ষিত রয়েছে?ঢাকার আহসান মঞ্জিল জাদুঘরের বিশেষত্ব উল্লেখ কর।ময়মনসিংহ জাদুঘরে কী ধরনের প্রত্নসম্পদ প্রদর্শন করা হয়?মুক্তাগাছার জমিদারদের সংগ্রহে কী ধরনের প্রত্নসম্পদ পাওয়া যায়?তাজহাট জমিদার বাড়ি বর্তমানে কী হিসেবে ব্যবহৃত হয়?রংপুরের তাজহাট জমিদার বাড়ি কেন বিখ্যাত?কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি দর্শনার্থীদের জন্য কীভাবে আকর্ষণীয়?শিলাইদহের কুঠিবাড়িতে কী সংরক্ষণ করা হয়েছে?'প্রত্ন' শব্দের অর্থ কী?প্রত্নসম্পদ কাকে বলে?প্রত্নতত্ত্ব কী?লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?অফিস বাড়ি হিসেবে তৈরি ঢাকার সবচেয়ে সুন্দরতম ভবন কোনটি? ডরিক রীতি অনুসৃত হয় কোন স্থাপত্যে?সিতারা বেগম মসজিদ কোথায় অবস্থিত?ঢাকা শহরের সবচেয়ে পুরনো চার্চের নাম কী?বাহাদুর শাহ পার্ক কে তৈরি করেন?ময়মনসিংহ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়?ভিক্টোরিয়া পার্ক কে তৈরি করেন?বলধার জমিদার কে ছিলেন?শিলাইদহ কোন জেলায় অবস্থিত?আর্মেনিয়ান গির্জা প্রতিষ্ঠিত হয় কত সালে?ঢাকার ঔপনিবেশিক যুগের মসজিদগুলো কোন স্থাপত্যরীতিতে, তৈরি?চিনি টিকরি মসজিদ কোথায় অবস্থিত?ঢাকা শহরের বিখ্যাত ঢাকেশ্বরী মন্দির ও রমনা কালীমন্দির কোন সময়ের তৈরি?ঢাকা শহরের সবচেয়ে পুরনো গির্জা কোনটি?বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত?বাহাদুর শাহ পার্ক তৈরি করার পর এটির নাম দেওয়া হয় কী?বাহাদুর শাহ পার্ক নির্মাণের আগে এ জায়গাটির নাম কী ছিল?আন্টাঘর ময়দানের নামের সঙ্গে কোন সময়ের ইতিহাস জড়িয়ে আছে?সিপাহি বিদ্রোহ কী?সিপাহি বিদ্রোহে পরাজিত সৈন্যদের কোথায় ফাঁসি দেওয়া হয়? কার নামানুসারে বাহাদুর শাহ পার্কটির নামকরণ করা হয়?আহসান মঞ্জিল কোথায় অবস্থিত?সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল?সুলতানি আমলে কোন কারণে সোনারগাঁওয়ের খ্যাতি ছিল?পানাম নগর কোথায় অবস্থিত?পানাম নগরে এখনও কয়টি ইমারত টিকে আছে?লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত?উত্তরা গণভবন কী?শমসের গাজী সুড়ঙ্গী কোন জেলায় অবস্থিত?বর্তমানে ঢাকার আহসান মঞ্জিল কী হিসেবে ব্যবহৃত হচ্ছে?বর্তমানে রংপুরের তাজহাট জমিদারদের প্রাসাদ কী হিসেবে ব্যবহৃত হচ্ছে?রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কোথায় অবস্থিত?প্রত্নসম্পদ থেকে কীরূপ ধারণা লাভ করা যায়?ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয় কেন?আন্টাঘর ময়দান কী? ব্যাখ্যা কর।১৯৫৭ সালে ঢাকায় তৈরি স্মৃতিস্তম্ভটি কাদের স্মরণে তৈরি? ব্যাখ্যা কর।পুরনো স্থাপত্য নিদর্শন সংরক্ষণ করা প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।কোন আমলে এবং কেন কার্জন হল নির্মিত হয়? জাদুঘর কী? ব্যাখ্যা কর।দিঘাপতিয়ার বাড়িটি বিখ্যাত কেন?- ব্যাখ্যা কর। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অবদান ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ