• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন
পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

আইয়ুব খানের ক্ষমতা দখল অক্টোবরের বিপ্লব Ayub Khan Ascends to the Power: October Revolution

১৯৫৮ খ্রিষ্টাব্দের ৮ অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা সমগ্র দেশে (দ্বিতীয় বার) সামরিক শাসন জারি করেন এবং সেনাবাহিনীর প্রধান আইয়ুব খানকে প্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত করেন। ১৯৫৬ খ্রিষ্টাব্দের সংবিধান বাতিল, কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারগুলোকে বরখাস্ত, সকল রাজনৈতিক দল বিলুপ্ত এবং মৌলিক অধিকারসমূহ স্থগিত করা হয়। এই ঘটনার মাত্র অল্প কয়েকদিন পর প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জার একান্ত বিশ্বস্ত সহচর আইয়ুব খান এক অপ্রত্যাশিত পদক্ষেপ গ্রহণ করেন। এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ইস্কান্দার মির্জাকে অপসারণ করে আইয়ুব খান নিজেই পাকিস্তানের প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেন (২৭ অক্টোবর, ১৯৫৮)। সেই সঙ্গে তিনি ঘোষণা করেন যে, তিনি প্রধান সেনাপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবেও বহাল থাকবেন। আইয়ুব খানের এ ক্ষমতা গ্রহণই ইতিহাসে 'অক্টোবর বিপ্লব' নামে খ্যাত। ক্ষমতা গ্রহণ করে আইয়ুব খান তার স্বঘোষিত অক্টোবর বিপ্লবের যৌক্তিকতা প্রমাণ করার জন্য দেশের ও দশের মঙ্গলের দিকে বিশেষ নজর দেন। তিনি রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে নানা অপপ্রচার আরম্ভ করেন এবং অনেকের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ আনেন। সস্তা জনপ্রিয়তা ও জনসমর্থন লাভের জন্য তিনি ব্যবসায়ীদের ভীত সন্ত্রস্ত করে দ্রব্যমূল্য স্বাভাবিক করেন, দুর্নীতি দমনের জন্য মারপিট ও গ্রেপ্তার করেন এবং দেশের অবস্থা স্বাভাবিক হলে তিনি সেনাবাহিনীতে ফিরে যাবেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেন বলে প্রতিশ্রুতি দেন। দেশবাসী তার কার্যকলাপ ও প্রতিশ্রুতিতে সহজে বিশ্বাস করে তাকে সত্যিকার জনদরদি শাসক মনে করে এ বিপ্লবকে অভিনন্দন জানায়। ক্ষমতায় টিকে থাকার জন্য আইয়ুব খান ১৯৫৯ খ্রিষ্টাব্দের ৭ আগস্ট 'পোডো' (Public office disqualification order) এবং 'এবডো' (Elective bodies disqualification order) নামে দুটি আদেশ জারি করে দেশের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দকে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করেন। হোসেন শহিদ সোহরাওয়ার্দীও এই আইনের আওতায় পড়েন।

আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র

আইয়ুব খান সুচতুর রাজনীতিবিদ ছিলেন। ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি নানা পন্থা উদ্ভাবন করেন। তার অন্যতম একটি পন্থা ছিল 'মৌলিক গণতন্ত্র'। ১৯৫৯ খ্রিষ্টাব্দের ২৭ অক্টোবর 'অক্টোবর বিপ্লবের' প্রথম বার্ষিকী উপলক্ষে গণতন্ত্রের প্রতি তাঁর নিজস্ব চিন্তাধারা ও বহুদিনের উদ্ভাবিত পরিকল্পনা পেশ করেন, যা ইতিহাসে মৌলিক গণতন্ত্র নামে অভিহিত। সংসদীয় গণতন্ত্র বর্জন এবং তদস্থলে মৌলিক গণতন্ত্র প্রবর্তনের পক্ষে তিনি যুক্তি দেখান যে, এদেশে শিক্ষিতের হার কম বিধায় জনগণের মঙ্গলের জন্য পাশ্চাত্যের সংসদীয় গণতন্ত্র অপেক্ষা তার পরিকল্পিত গণতন্ত্রই এখানে ফলবতী হবে এবং জনগণ সহজে অংশগ্রহণ করতে পারবে। এই অভিনব পদ্ধতি অনুযায়ী ১০০০ থেকে ১৫০০ লোকের মধ্য থেকে একজন সদস্য বা মৌলিক গণতন্ত্রী নির্বাচিত হবে। এভাবে দু'অঞ্চলের জন্য ৪০,০০০ করে মোট ৮০,০০০ মৌলিক গণতন্ত্রী নির্বাচিত হবে এবং এই নির্বাচিত মৌলিক গণতন্ত্রীরাই প্রেসিডেন্ট নির্বাচন করবেন। এই নির্বাচিত মৌলিক গণতন্ত্রীদের আস্থা ভোটে আইয়ুব খান পাঁচ বছরের জন্য পাকিস্তানের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হন (১৯৫৯)।

আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন সূচনা

১৯৬২ খ্রিষ্টাব্দের ২৪ জানুয়ারি শহীদ সোহরাওয়ার্দী ও বিভিন্ন দলের নেতৃবৃন্দ আতাউর রহমান খানের বাড়িতে পাকিস্তানে গণতন্ত্র পুনরুজ্জীবনের উপায় বের করার জন্য মিলিত হন। এ ঘটনায়, "দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত"- এ অভিযোগ এনে আইয়ুব খান ১৯৬২ খ্রিষ্টাব্দের ৩০ জানুয়ারি সোহরাওয়ার্দীকে করাচিতে গ্রেপ্তার করে। এর প্রতিবাদে ১ ফেব্রুয়ারি ছাত্র ধর্মঘট ও বিক্ষোভ মিছিল বের হয়, যা ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকে। এদিকে ১ মার্চ ১৯৬২ খ্রিষ্টাব্দে আইয়ুব খান দ্বিতীয় সংবিধান ঘোষণা করলে পূর্ব বাংলার ছাত্র সমাজ বিক্ষোভে ফেটে পড়ে। তারা সমাবেশ ও ক্লাস বর্জন করে প্রতিবাদ জানায়। আইয়ুব খান জননিরাপত্তা অর্ডিনেন্স-এর বলে অনেক নেতৃবৃন্দকে কারারুদ্ধ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তোফাজ্জেল হোসেন (মানিক মিয়া), আবুল মনসুর আহমদ, কফিলউদ্দিন চৌধুরী, তাজউদ্দিন আহমদ প্রমুখ এ দমন নীতির শিকার হন।

১৯৬২ খ্রিষ্টাব্দের ২৫ জুন পূর্ব পাকিস্তানের কয়েকজন নেতা সংবাদপত্রে এক বিবৃতিতে বলেন, এক ব্যক্তি প্রদত্ত (আইয়ুব খান) শাসনতন্ত্র গ্রহণযোগ্য নয় এবং জনপ্রতিনিধি কর্তৃক একটি স্থায়ী শাসনতন্ত্র প্রণয়নের জন্য প্রস্তাব করা হয়। এই বিবৃতি 'নয় নেতার বিবৃতি' নামে প্রচুর জনপ্রিয়তা লাভ করে। এর কিছু দিন পর সোহরাওয়ার্দীকে করাচির কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তিনি মুক্তি পেয়ে ঢাকায় ফিরে আসেন। বিমানবন্দরে তিনি জনতার উদ্দেশ্যে বলেন, "আমি নয় নেতার শামিল, আমার নম্বর দশ।" প্রচণ্ড বিক্ষোভ থাকা সত্ত্বেও আইয়ুব খান পাকিস্তানের প্রথম জাতীয় পরিষদের নির্বাচন ঘোষণা করেন (২৮ এপ্রিল, ১৯৬২)। নির্বাচনের একদিন আগেই শেরেবাংলা এ. কে. ফজলুল হক প্রাণ ত্যাগ করেন। বাঙালির অধিকার আদায়ের এই সংগ্রামী নেতার মৃত্যুতে পূর্ব পাকিস্তান থমকে দাঁড়ায়। রাজনৈতিক ইতিহাসে একটি মহাযুগের অবসান হয়।

পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন - অনন্যা প্রশ্ন

১৯৫৪ খ্রিষ্টাব্দের সাধারণ নির্বাচন বা যুক্তফ্রন্ট নির্বাচন United Front Election or the General Election of 1954আইয়ুব খানের ক্ষমতা দখল অক্টোবরের বিপ্লব Ayub Khan Ascends to the Power: October Revolutionশিক্ষা আন্দোলন-১৯৬২ Education Movement-1962সোহরাওয়ার্দীর মৃত্যু ও আওয়ামী লীগ পুনর্গঠন Death of Suhrawardi and Reformation of Awami League১৯৬৫ সালের পাকিস্তান-ভারত যুদ্ধের প্রেক্ষাপট Background of the Pakistan-India War of 1965 পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক নীতি Unfair Treatment East Pakistan to West Pakistanছয় দফা দাবি ও এর গুরুত্ব Six Points Programme and its In Importanceঐতিহাসিক আগরতলা মামলা (Historical Agartala case)আগরতলা মামলার কারণ (Causes of Agartala case)আগরতলা মামলার বিচার কার্যক্রমআগরতলা মামলার গুরুত্ব (Importance of Agartala case)ঊনসত্তরের গণঅভ্যুত্থান Mass Upsurge of 1969মাওলানা আবদুল হামিদ খান ভাসানী (১৮৮০-১৯৭৬)আসাদুজ্জামান (১৯৪২--১৯৬৯)মতিয়র রহমান (১৯৫৭-১৯৬৯)সার্জেন্ট জহুরুল হক (১৯৩৫-১৯৬৯)ড. মুহম্মদ শামসুজ্জোহা (১৯৩৪-১৯৬৯)১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ফলাফল ও তাৎপর্য১৯৭০-এর নির্বাচন The Election of 1970১৯৭০ খ্রিষ্টাব্দের সাধারণ নির্বাচন এবং পরবর্তী ঘটনাপ্রবাহ১৯৭০ সালের নির্বাচনের প্রভাব ও গুরুত্ব (Impact and importance of the election of 1970)অসহযোগ আন্দোলন Non-co-operation Movementঅসহযোগ আন্দোলনের প্রভাব ও গুরুত্ব (Impact and importance of non-cooperation movement)৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ১৯৭১ সালের ৭ই মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণHISTORIC SPEECH OF THE FATHER OF THE NATION, BANGABANDHU SHEIKH MUJIBUR RAHMAN OF THE 7TH MARCH, 1971৭ মার্চের ভাষণের প্রভাব ও গুরুত্ব৭ মার্চের ঐতিহাসিক ভাষণের সাথে তুলনামূলক পৃথিবীর অন্য বিখ্যাত ছয়টি ভাষণজাতীয় চার নেতার সংক্ষিপ্ত জীবনবৃত্তান্তকত সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?যুক্তফ্রন্ট কখন গঠিত হয়?যুক্তফ্রন্ট কত দফা কর্মসূচি ঘোষণা করে?১৯৫৪ সালের নির্বাচনে ৩০৯টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে?১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের সাফল্যকে কী নামে অভিহিত করা হয়েছে?কার নেতৃত্বে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রিপরিষদ গঠিত হয়?১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রিপরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন?'ছয় দফা' কর্মসূচি কে ঘোষণা করেন?ম্যাগনাকার্টা কী?কত সালে প্রথম পাকিস্তানে সামরিক শাসন জারি হয়?'আওয়ামী লীগ' শব্দের অর্থ কী?কোন বিপ্লবের মধ্য দিয়ে আইয়ুব খান ক্ষমতা গ্রহণ করেন?আইয়ুব খান কাকে অপসারণ করে ক্ষমতা গ্রহণ করেন?অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি কোথায় উত্থাপন করেন?মৌলিক গণতন্ত্রের প্রবর্তক কে ছিলেনে?আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রে সদস্য সংখ্যা কত ছিল?কোন কমিশনের বিরুদ্ধে ১৯৬২ সালে শিক্ষা আন্দোলন সংঘটিত হয়?১৯৬২ সালের শিক্ষা আন্দোলনে কারা শহিদ হন? কত তারিখ 'শিক্ষা দিবস' পালন করা হয়?কাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়?কত সালে পাক-ভারত যুদ্ধ সংঘটিত হয়?কোন চুক্তির মাধ্যমে পাক-ভারত যুদ্ধের অবসান হয়?১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ কত দিন স্থায়ী হয়েছিল?ত্রিপুরার রাজধানীর নাম কী?কোন শাসক সর্বপ্রথম পাকিস্তানে জরুরি অবস্থা ঘোষণা করেন?কোন কর্মসূচিকে বাঙালির ম্যাগনাকার্টা বলা হয়?১৯৬৬ সালে কে এবং কোথায় ৬ দফা দাবি উত্থাপন করেন?আগরতলা ষড়যন্ত্র মামলা কখন দায়ের করা হয়?শেখ মুজিবুর রহমান কত তারিখ 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত হন?কোন আন্দোলনে আইয়ুব খানের পতন ঘটে?আগরতলা মামলার কোন আসামিকে জেলখানায় হত্যা করা হয়?আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজন আসামি ছিলেন?মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি কোথায় জন্মগ্রহণ করেন?২০ জানুয়ারি কেন আসাদ দিবস পালন করা হয়?১৯৬৯ সালের জাতীয় পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে?১৯৭১ সালের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু কতটি দাবি উত্থাপন করেন?কত তারিখ ৭ই মার্চের ভাষণকে 'বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল' হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দেয়?মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনীর সরকারি নাম কী?মৌলিক গণতন্ত্রের প্রবর্তক কে ছিলেনে?যুক্তফ্রন্টের ব্যাখ্যা দাও।যুক্তফ্রন্ট বলতে কী বোঝ?পাক-ভারত যুদ্ধের সংক্ষিপ্ত বর্ণনা দাও।অক্টোবর বিপ্লব বলতে কী বোঝ?মৌলিক গণতন্ত্র বলতে কী বোঝায়? ব্যাখ্যা দাও।১৯৬৬ সালের ছয় দফা দাবির গুরুত্ব লেখ।আগরতলা ষড়যন্ত্র মামলা কী? ব্যাখ্যা কর।১৯৭০-এর সাধারণ নির্বাচন কেন গুরুত্বপূর্ণ ছিল?পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক নীতি ব্যাখ্যা কর।১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের সংক্ষিপ্ত বর্ণনা দাও।সামরিক শাসনঊনসত্তরের গণঅভ্যুত্থানছয়দফাকে ম্যাগনাকার্টা বলার যৌক্তিকতা কী?কোন কোন দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়?তাসখন্দ চুক্তি সম্পর্কে আলোচনা কর।১৯৭০ সালের নির্বাচনের ফলাফল বর্ণনা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ