• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন
পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

জাতীয় চার নেতার সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত

সৈয়দ নজরুল ইসলাম (১৯২৫-১৯৭৫) বঙ্গবন্ধুর অন্যতম বিশ্বস্ত সহকর্মী বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের জন্ম ১৯২৫ সালে ময়মনসিংহ জেলার (বর্তমান কিশোরগঞ্জ জেলা) যশোদলে। তাঁর মাতা নুরুন্নেসা খাতুন এবং পিতা সৈয়দ আব্দুল রহিম। তিনি ১৯৪৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্সসহ এমএ ডিগ্রি অর্জন করেন এবং ঐ বছরই তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের (সলিমুল্লাহ মুসলিম হল) ভিপি নির্বাচিত হন। তিনি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ (১৯৪৮)-এর অন্যতম সদস্য ছিলেন।

তিনি ১৯৪৯ সালে পাকিস্তান সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস পরীক্ষার মাধ্যমে সরকারের আয়কর অফিসার হিসেবে যোগদান করে কর্মজীবন শুরু করেন। ১৯৫১ সালে সরকারি চাকরি ছেড়ে দিয়ে ময়মনসিংহ আনন্দমোহন কলেজে ইতিহাসের প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৫৩ সালে 'ল' পাশ করে ময়মনসিংহ আদালতে আইন ব্যবসায় শুরু করেন। ১৯৫৭সালে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৬৪ সালের ৮ মার্চ কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন। ১৯৭২ সাল পর্যন্ত উক্ত পদে বহাল থাকেন। ১৯৬৬ সালে ঐতিহাসিক ৬ দফা দাবিতে দেশব্যাপী তীব্র আন্দোলন শুরু হলে আইয়ুব সরকার আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে। এ সময় সৈয়দ নজরুল ইসলাম দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব কাঁধে তুলে নেন। তিনি ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭০-এর নির্বাচনে ময়মনসিংহ-১৭ নির্বাচনি এলাকা থেকে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে বঙ্গবন্ধু যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন তা বাস্তবায়ন করতে তিনি প্রাণপণ চেষ্টা করেন। ১৯৭১ সালের ১০ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলে (শপথ গ্রহণ ১৭ই এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হন রাষ্ট্রপতি এবং সৈয়দ নজরুল ইসলাম হন উপ-রাষ্ট্রপতি। শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে (পাকিস্তানের কারাগারে বন্দি) সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। দেশ স্বাধীনের পর ২২ শে ডিসেম্বর ১৯৭১ সরকার মুজিবনগর থেকে ঢাকায় স্থানান্তরিত হয়। ১৯৭২ সালের ৯ই এপ্রিল আওয়ামী লীগে পার্লামেন্টারি পার্টির সহকারী নেতা নির্বাচিত হন।

১৯৭৫ সালের ১৫ই আগস্ট একদল বিপথগামী সৈনিকের হাতে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর দেশে সামরিক আইন জারি হয়। খোন্দকার মোশতাক আহমদ রাষ্ট্রপতি হন। এর ফলে মুজিব সরকারের পতন ঘটে এবং সৈয়দ নজরুল ইসলাম মন্ত্রিত্ব হারান। ২৩ শে আগস্ট তিনি গ্রেফতার হন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা অবস্থায় অনধিকার প্রবেশকারী সশস্ত্র বাহিনীর কতিপয় ব্যক্তির হাতে ৩রা নভেম্বর ১৯৭৫ খ্রিষ্টাব্দে তিনি নির্মমভাবে নিহত হন। তার নিহতের দিন ৩রা নভেম্বর জেলহত্যা দিবস হিসেবে প্রতিবছর পালন করা হয়। তিনি জাতীয় চার নেতার অন্যতম।

তাজউদ্দীন আহমদ (১৯২৫-১৯৭৫): বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর সুযোগ্য সহকর্মী তাজউদ্দীন আহমদ ১৯২৫ সালের ২৩শে জুলাই গাজিপুর জেলার কাপাশিয়ার মধ্যবিত্ত এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৌলবি মো. ইয়াসিন খান এবং মাতা মেহেরুননেসা খান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৬ সালে তিনি অর্থনীতিতে বিএ অনার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি গঠিত পাকিস্তান ছাত্রলীগের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তাজউদ্দিন আহমদ এবং ১৯৬৪ সালে কারাগারে থেকে 'ল' পাশ করেন।

ছাত্রজীবন থেকেই তিনি প্রত্যক্ষভাবে রাজনীতিতে অংশ নেন। পাকিস্তান আন্দোলনে তিনি সক্রিয় অংশ নেন। তিনি 'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' (১৯৪৮) এবং সর্বদলীয় সংগ্রাম পরিষদ (১৯৫২) উভয় কমিটির সদস্য ছিলেন। ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসে ভাষা আন্দোলনে অংশগ্রহণের দায়ে গ্রেফতার ও কারানির্যাতন ভোগ করেন। তিনি পূর্ব-পাকিস্তান যুবলীগ (এপ্রিল ১৯৫১) এর অন্যতম প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ১৯৫৩ সালে আওয়ামী লীগে যোগ দেন এবং ঐ বছরই ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৫৪-র সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্টের মনোনয়নে কাপাসিয়া অঞ্চল থেকে পূর্ববঙ্গ পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৫৮ সালের অক্টোবর মাসে আইয়ুব খান সামরিক আইন জারির পর আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত হয়। এ সময় তাজউদ্দিন আহমদ গ্রেফতার হন এবং ১৯৫৯ সালে মুক্তি লাভকরেন। ১৯৬৪ সালের ৮ই মার্চ কাউন্সিল সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। তিনি ১৯৬৬ সালের ৫ ও ৬ই ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের সম্মেলনে আওয়ামী লীগের প্রতিনিধি সদস্য হিসেবে যোগ দেন। এ সম্মেলনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ঐতিহাসিক ৬ দফা দাবি উত্থাপন করেন। ১৯৬৬ সালের ১৯ শে মার্চ কাউন্সিল সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। প্রায় ৬ বছর ধরে এই পদে থেকে বঙ্গবন্ধুর সাথে ৬ দফাসহ অন্যান্য আন্দোলনে অংশ নেন। ১৯৬৬ সালে দেশরক্ষা আইনে গ্রেফতারের পর ১৯৬৯-এ মুক্তি লাভের পর গণঅভ্যুত্থানে সক্রিয় অংশ নেন। ১৯৭০-এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-৫ আসন থেকে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালের মার্চ মাসের বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলনে অন্যতম পরিচালক ছিলেন তিনি।

১৯৭১ সালের ২৫ শে মার্চ কালরাতে পাকিস্তানি সেনাবাহিনী গণহত্যা শুরু করলে তিনি পালিয়ে ভারতে চলে যান। সেখানে বসে তিনি কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে মুজিবনগর সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন করেন। তিনি তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির সাথে বৈঠক করেন। ১৯৭১ সালের ১০ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলে (শপথ গ্রহণ ১৭ই এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হন রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম হন উপ-রাষ্ট্রপতি এবং তিনি হন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর অনুপস্থিতে তিনি ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক। মুক্তিবাহিনীর জন্য অস্ত্র সংগ্রহ, যুদ্ধ পরিচালনা এবং মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের ব্যাপারে তাজউদ্দিন আহমদের কৃতিত্বপূর্ণ ভূমিকা সর্বজন জ্ঞাত। দেশ স্বাধীনের পর ১৯৭২ সালের সংবিধান রচনায় তিনি বিশেষ ভূমিকা পালন করেন। ১৯৭৩-এর নির্বাচনে তিনি ঢাকা-২২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন এবং অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এসময় ব্যাংক, বিমা, বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান জাতীয়করণের ক্ষেত্রে তাঁর বলিষ্ঠ ভূমিকা রয়েছে।

১৯৭৫ সালের ১৫ই আগস্ট একদল বিপথগামী সৈনিকের হাতে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর দেশে সামরিক আইন জারি হয়। খোন্দকার মোশতাক আহমদ রাষ্ট্রপতি হন। এর ফলে মুজিব সরকারের পতন ঘটে। সৈয়দ নজরুল ইসলামের সাথে ২৩ শে আগস্ট ১৯৭৫ তিনি গ্রেফতার হন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় অনধিকার প্রবেশকারী সশস্ত্র বাহিনীর কতিপয় ব্যক্তির হাতে ৩রা নভেম্বর ১৯৭৫ খ্রিষ্টাব্দে তিনি নির্মমভাবে নিহত হন। তার নিহতের দিন ৩রা নভেম্বর জেল হত্যা দিবস হিসেবে প্রতিবছর পালন করা হয়। তিনি জাতীয় চার নেতার অন্যতম।

ক্যাপ্টেন এম. মনসুর আলী (১৯১৯-১৯৭৫): ক্যাপ্টেন এম. মনসুর আলী ১৯১৯ সালের ১৬ ই জানুয়ারি সিরাজগঞ্জ জেলার কাজিপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম হরফ আলী সরকার এবং মাতার নাম বেগম রওশন আরা। তিনি ১৯৪১ সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে বিএ এবং ১৯৪৫ সালে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ এবং 'ল'পাস করে পাবনা আদালতে আইন ব্যবসায় শুরু করেন। তিনি পাবনা আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি ছিলেন। ইসলামিয়া কলেজে পড়ার সময় তিনি বঙ্গবন্ধুর সাথে পরিচিত হন। ১৯৪৬ থেকে ১৯৫০ পর্যন্ত তিনি পাবনা জেলার মুসলিম লীগের সহ-সভাপতি এবং একই সাথে লীগের গার্ড বাহিনীর পাবনা জেলা শাখার ক্যাপ্টেন হন। মূলত তখন থেকেই তাঁর নামের সাথে ক্যাপ্টেন কথাটি যুক্ত হয়।

১৯৫১ সালে আওয়ামী লীগে যোগদান করে আমৃত্যু আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পদে বহাল থাকেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে পাবনা জেলার নেতৃত্ব দেন এবং কারাভোগ করেন। ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট থেকে মনোনয়ন নিয়ে পাবনা-১ আসন থেকে নির্বাচিত হয়ে পূর্ববঙ্গ আইনসভার সদস্য হন। ১৯৫৬ সালের ৬ই সেপ্টেম্বর আতাউর রহমান খানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ-কংগ্রেস দলীয় পূর্ববঙ্গ কোয়ালিশন সরকারের মন্ত্রী নিযুক্ত হন। ১৯৫৮ সালে আইয়ুব খান সামরিক আইন জারি করলে নিরাপত্তা আইনে তিনি গ্রেফতার হন এবং ১৯৫৯ সালের শেষের দিকে মুক্তি লাভ করেন। ছেষট্টির ছয় দফা আন্দোলনের তিনি ছিলেন অন্যতম রূপকার। ১৯৬৭ সালের ১২ই নভেম্বর আওয়ামী লীগের অন্যতম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৭০-এর ১৭ই ডিসেম্বর নির্বাচনে পাবনা-১ আসন থেকে পূর্ব-পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ২৫শে মার্চের গণহত্যা ও বঙ্গবন্ধুর গ্রেফতারের পর তিনি অনেক চড়াই-উতরাই পেরিয়ে ভারতে গমন করেন এবং যোগাযোগ হয় অন্যান্য নেতাদের সাথে। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। ১৯৭১ সালে ১০ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলে (শপথ গ্রহণ ১৭ই এপ্রিল) তিনি অর্থমন্ত্রী নিযুক্ত হন। দেশ স্বাধীনের পর তিনি বঙ্গবন্ধু সরকারের অর্থ, শিল্প, প্রাকৃতিক সম্পদ ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৩ সালের ৭ই মার্চ পাবনা-১ আসন থেকে তিনি পুনরায় জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। ১৯৭৫ সালের জানুয়ারিতে দেশে সংসদীয় সরকারের পরিবর্তে একদলীয় রাষ্ট্রপতি পদ্ধতির সরকার প্রতিষ্ঠিত হলে তিনি প্রধানমন্ত্রী নিযুক্ত হন। ২৪শে ফেব্রুয়ারি (১৯৭৫) কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) গঠিত হলে তিনি সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন।

১৯৭৫ সালের ১৫ই আগস্ট একদল বিপথগামী সৈনিকের হাতে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর দেশে সামরিক আইন জারি হয়। খোন্দকার মোশতাক আহমদ রাষ্ট্রপতি হন। এর ফলে মুজিব সরকারের পতন ঘটে। ২৩শে আগস্ট (১৯৭৫) সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দিনের সাথে তিনি গ্রেফতার হন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা অবস্থায় অনধিকার প্রবেশকারী সশস্ত্র বাহিনীর কতিপয় ব্যক্তির হাতে ৩রা নভেম্বর ১৯৭৫ খ্রিষ্টাব্দে তিনিও নির্মমভাবে নিহত হন। ৩রা নভেম্বর জেলহত্যা দিবস হিসেবে প্রতিবছর পালন করা হয়। তিনি জাতীয় চার নেতার একজন। বাঙালি জাতির স্বাধিকার আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে এবং যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে তাঁর অবদান স্মরণীয়।

এ.এইচ.এম.কামারুজ্জামান (১৯২৬-১৯৭৫) পুরোনাম আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান। জন্ম ১৯২৬ সালের ২৬শে জুন নাটোরের বাগাতিপাড়ায় বনেদি জমিদার পরিবারে। পিতা আবদুল হামিদ ও মাতা বেগম জেবুন্নিসা। ১৯৪৪ সালে রাজশাহী কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ১৯৪৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্সসহ স্নাতক পাস করেন। ১৯৫৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে 'ল' পাস করেন এবং রাজশাহী জজকোর্টে আইন ব্যবসায় শুরু করেন।

ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৫৫-১৯৬৪ পর্যন্ত তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্পাদক ছিলেন। তিনি ১৯৬২-১৯৬৯ পর্যন্ত জাতীয় পরিষদে সম্মিলিত বিরোধী দলের সম্পাদক হন। ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলনে তাঁর অবদান অপরিসীম। ১৯৬৭-১৯৭০ পর্যন্ত নিখিল পাকিস্তান আওয়ামী লীগের আহ্বায়ক ও ১৯৭০-১৯৭১ পর্যন্ত নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭০-এর নির্বাচনে রাজশাহী-৬ আসন থেকে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ২৫শে মার্চের গণহত্যা ও বঙ্গবন্ধুর গ্রেফতারের পর তিনি শেখ ফজলুল হক মনি, তোফায়েল আহমদ ও অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে বগুড়া হয়ে ভারতে গমন করেন এবং যোগাযোগ করেন ভারতে অবস্থানরত অন্যান্য নেতাদের সাথে। সেখানেই মুজিবনগর সরকার গঠনের পরিকল্পনা হয়। ১৯৭১ সালের ১০ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলে (শপথ গ্রহণ ১৭ই এপ্রিল) তিনি ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী নিযুক্ত হন। দেশ স্বাধীন হওয়ার পর ২৩শে ডিসেম্বর স্বরাষ্ট্র, সাহায্য ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হন। ১৯৭৩-এর নির্বাচনে রাজশাহী-১০ ও রাজশাহী-১১ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। ১৯৭৪-এর ২০শে জানুয়ারি কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং ১৯৭৫-এর ফেব্রুয়ারি পর্যন্ত উক্ত পদে বহাল থাকেন। ১৯৭৫ সালে মন্ত্রিসভা পুনর্গঠিত হলে তিনি শিল্পমন্ত্রীর দায়িত্ব লাভ করেন।

১৯৭৫ সালের ১৫ই আগস্ট একদল বিপথগামী সৈনিকের হাতে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর দেশে সামরিক আইন জারি হয়। খোন্দকার মোশতাক আহমদ রাষ্ট্রপতি হন। এর ফলে মুজিব সরকারের পতন ঘটে। কামারুজ্জামান মন্ত্রিত্ব হারান এবং গ্রেফতার হন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা অবস্থায় অনধিকার প্রবেশকারী সশস্ত্র বাহিনীর কতিপয় ব্যক্তির হাতে ৩রা নভেম্বর ১৯৭৫ খ্রিষ্টাব্দে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ ও ক্যাপ্টেন এম মনসুর আহমদের সাথে তিনিও নির্মমভাবে নিহত হন। এই চার নেতার মৃত্যু দিন '৩রা নভেম্বর' জেলহত্যা দিবস হিসেবে প্রতিবছর পালন করা হয়। কামারুজ্জামান বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের স্থপতিদের একজন। বাঙালি জাতির স্বাধিকার আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে এবং যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে তাঁর অবদান স্মরণীয় হয়ে আছে। (তথ্যসূত্র: বাংলা একাডেমী চরিতাভিধান)

পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন - অনন্যা প্রশ্ন

১৯৫৪ খ্রিষ্টাব্দের সাধারণ নির্বাচন বা যুক্তফ্রন্ট নির্বাচন United Front Election or the General Election of 1954আইয়ুব খানের ক্ষমতা দখল অক্টোবরের বিপ্লব Ayub Khan Ascends to the Power: October Revolutionশিক্ষা আন্দোলন-১৯৬২ Education Movement-1962সোহরাওয়ার্দীর মৃত্যু ও আওয়ামী লীগ পুনর্গঠন Death of Suhrawardi and Reformation of Awami League১৯৬৫ সালের পাকিস্তান-ভারত যুদ্ধের প্রেক্ষাপট Background of the Pakistan-India War of 1965 পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক নীতি Unfair Treatment East Pakistan to West Pakistanছয় দফা দাবি ও এর গুরুত্ব Six Points Programme and its In Importanceঐতিহাসিক আগরতলা মামলা (Historical Agartala case)আগরতলা মামলার কারণ (Causes of Agartala case)আগরতলা মামলার বিচার কার্যক্রমআগরতলা মামলার গুরুত্ব (Importance of Agartala case)ঊনসত্তরের গণঅভ্যুত্থান Mass Upsurge of 1969মাওলানা আবদুল হামিদ খান ভাসানী (১৮৮০-১৯৭৬)আসাদুজ্জামান (১৯৪২--১৯৬৯)মতিয়র রহমান (১৯৫৭-১৯৬৯)সার্জেন্ট জহুরুল হক (১৯৩৫-১৯৬৯)ড. মুহম্মদ শামসুজ্জোহা (১৯৩৪-১৯৬৯)১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ফলাফল ও তাৎপর্য১৯৭০-এর নির্বাচন The Election of 1970১৯৭০ খ্রিষ্টাব্দের সাধারণ নির্বাচন এবং পরবর্তী ঘটনাপ্রবাহ১৯৭০ সালের নির্বাচনের প্রভাব ও গুরুত্ব (Impact and importance of the election of 1970)অসহযোগ আন্দোলন Non-co-operation Movementঅসহযোগ আন্দোলনের প্রভাব ও গুরুত্ব (Impact and importance of non-cooperation movement)৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ১৯৭১ সালের ৭ই মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণHISTORIC SPEECH OF THE FATHER OF THE NATION, BANGABANDHU SHEIKH MUJIBUR RAHMAN OF THE 7TH MARCH, 1971৭ মার্চের ভাষণের প্রভাব ও গুরুত্ব৭ মার্চের ঐতিহাসিক ভাষণের সাথে তুলনামূলক পৃথিবীর অন্য বিখ্যাত ছয়টি ভাষণজাতীয় চার নেতার সংক্ষিপ্ত জীবনবৃত্তান্তকত সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?যুক্তফ্রন্ট কখন গঠিত হয়?যুক্তফ্রন্ট কত দফা কর্মসূচি ঘোষণা করে?১৯৫৪ সালের নির্বাচনে ৩০৯টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে?১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের সাফল্যকে কী নামে অভিহিত করা হয়েছে?কার নেতৃত্বে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রিপরিষদ গঠিত হয়?১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রিপরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন?'ছয় দফা' কর্মসূচি কে ঘোষণা করেন?ম্যাগনাকার্টা কী?কত সালে প্রথম পাকিস্তানে সামরিক শাসন জারি হয়?'আওয়ামী লীগ' শব্দের অর্থ কী?কোন বিপ্লবের মধ্য দিয়ে আইয়ুব খান ক্ষমতা গ্রহণ করেন?আইয়ুব খান কাকে অপসারণ করে ক্ষমতা গ্রহণ করেন?অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি কোথায় উত্থাপন করেন?মৌলিক গণতন্ত্রের প্রবর্তক কে ছিলেনে?আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রে সদস্য সংখ্যা কত ছিল?কোন কমিশনের বিরুদ্ধে ১৯৬২ সালে শিক্ষা আন্দোলন সংঘটিত হয়?১৯৬২ সালের শিক্ষা আন্দোলনে কারা শহিদ হন? কত তারিখ 'শিক্ষা দিবস' পালন করা হয়?কাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়?কত সালে পাক-ভারত যুদ্ধ সংঘটিত হয়?কোন চুক্তির মাধ্যমে পাক-ভারত যুদ্ধের অবসান হয়?১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ কত দিন স্থায়ী হয়েছিল?ত্রিপুরার রাজধানীর নাম কী?কোন শাসক সর্বপ্রথম পাকিস্তানে জরুরি অবস্থা ঘোষণা করেন?কোন কর্মসূচিকে বাঙালির ম্যাগনাকার্টা বলা হয়?১৯৬৬ সালে কে এবং কোথায় ৬ দফা দাবি উত্থাপন করেন?আগরতলা ষড়যন্ত্র মামলা কখন দায়ের করা হয়?শেখ মুজিবুর রহমান কত তারিখ 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত হন?কোন আন্দোলনে আইয়ুব খানের পতন ঘটে?আগরতলা মামলার কোন আসামিকে জেলখানায় হত্যা করা হয়?আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজন আসামি ছিলেন?মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি কোথায় জন্মগ্রহণ করেন?২০ জানুয়ারি কেন আসাদ দিবস পালন করা হয়?১৯৬৯ সালের জাতীয় পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে?১৯৭১ সালের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু কতটি দাবি উত্থাপন করেন?কত তারিখ ৭ই মার্চের ভাষণকে 'বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল' হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দেয়?মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনীর সরকারি নাম কী?মৌলিক গণতন্ত্রের প্রবর্তক কে ছিলেনে?যুক্তফ্রন্টের ব্যাখ্যা দাও।যুক্তফ্রন্ট বলতে কী বোঝ?পাক-ভারত যুদ্ধের সংক্ষিপ্ত বর্ণনা দাও।অক্টোবর বিপ্লব বলতে কী বোঝ?মৌলিক গণতন্ত্র বলতে কী বোঝায়? ব্যাখ্যা দাও।১৯৬৬ সালের ছয় দফা দাবির গুরুত্ব লেখ।আগরতলা ষড়যন্ত্র মামলা কী? ব্যাখ্যা কর।১৯৭০-এর সাধারণ নির্বাচন কেন গুরুত্বপূর্ণ ছিল?পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক নীতি ব্যাখ্যা কর।১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের সংক্ষিপ্ত বর্ণনা দাও।সামরিক শাসনঊনসত্তরের গণঅভ্যুত্থানছয়দফাকে ম্যাগনাকার্টা বলার যৌক্তিকতা কী?কোন কোন দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়?তাসখন্দ চুক্তি সম্পর্কে আলোচনা কর।১৯৭০ সালের নির্বাচনের ফলাফল বর্ণনা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ