• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • কৃষি প্রযুক্তি
কৃষি প্রযুক্তি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ফসল উৎপাদনের জন্য জমি প্রস্তুতি

কৃষির যত কাজ আছে তন্মধ্যে গুরুত্বপূর্ণ কাজ হলো জমি প্রস্তুতি। সব ফসলের জন্য জমি প্রস্তুতি এক রকম নয়। যেমন, বোরো বা রোপা আমন ধানের ক্ষেত্রে আগে চারা উৎপাদন করতে হবে, তারপর মূল জমি প্রস্তুত করে চারা রোপণ করতে হবে। কিন্তু বোনা আউশ বা বোনা আমনের ক্ষেত্রে চারা উৎপাদন না করে সরাসরি প্রস্তুতকৃত মূল জমিতে বীজ ছিটিয়ে দিতে হয়। প্রায় একইরূপ গমের ক্ষেত্রেও ভালোভাবে জমি চাষ দিয়ে বীজ ছিটিয়ে বুনতে হবে। জমি প্রস্তুতির সাথে বহুমুখী কাজ জড়িত। যথা: জমি চাষ, মই দেওয়া, সার প্রয়োগ ইত্যাদি। নিচে ফসলভিত্তিক প্রত্যেকটি কাজ আলোচনা করা হলো।

ধান চাষের জন্য জমির প্রস্তুতি

ধান বাংলাদেশে সারা বছর চাষ করা হয়। তবে অধিকাংশ ক্ষেত্রেই বীজতলায় চারা উৎপাদন করতে হয়। ধানের বীজতলা তৈরি ও জমি প্রস্তুতি ৪র্থ অধ্যায় এর ১ম পরিচ্ছেদ থেকে আমরা জানতে পারব।

গম চাষের জন্য জমি প্রস্তুতকরণ

গম রবি শস্য। বর্ষার মৌসুম শেষ হওয়ার পর মধ্য কার্তিক-মধ্য অগ্রহায়ণ পর্যন্ত গম চাষের উপযুক্ত সময়। মাটির 'জো' দেখে জমিতে লাঙল চালনা করা হয়। গমের মাটি ঝুরঝুরা করে প্রস্তুত করা প্রয়োজন। এজন্য ৩ থেকে ৪ বার আড়াআড়ি জমি চাষ দিয়ে বার কয়েক মই দিয়ে মাটি ঝুরঝুরা করতে হয়। জমিতে যাতে কোনো বড় ঢেলা না থাকে সেদিকে লক্ষ রাখতে হবে। গমের জন্য দোআঁশ বা বেলে দোআঁশ মাটি উপযুক্ত। এ মাটি সহজেই ঝুরঝুরা হয়। পাওয়ার টিলারের সাথে রটোভেটর সংযোগ করে জমি চাষ দিলে মাটি ভালো চাষ হয় এবং একই সাথে মইও দেওয়া হয়। ঝুরঝুরা মাটি গমের অঙ্কুরোদগমের জন্য খুবই উপযোগী। অষ্টম শ্রেণিতে আমরা গম চাষে সার প্রয়োগ সম্পর্কে জেনেছি।

ডালজাতীয় শস্যের জন্য জমি প্রস্তুতি

বাংলাদেশে ডালজাতীয় শস্যের জন্য জমি চাষ করা হয় না। তবে মসুর ডালের জন্য জমিতে দুই-একটি চাষ দেওয়া হয়। বর্ষা শেষ হলে আশ্বিন-কার্তিকে যখন নদীর চর ও নিচু এলাকা হতে পানি সরে যায়, তখন নরম পলি মাটিতে বিনা চাষে বীজ বপন করা হয়। চাষ দেওয়া সম্ভব হলে দুইএকটি চাষও দেওয়া হয়। চাষের পর পতিত জমিতে আবার অনেক সময় রোপা ও বোনা আমনের জমিতে ফসল থাকা অবস্থায় ডালের বীজ ছিটিয়ে দেওয়া হয়।

আলু চাষের জন্য জমি প্রস্তুতি

নিচু এলাকায় বর্ষার পানি নেমে গেলে বা উঁচু এলাকায় আশ্বিন মাস হতে আলু চাষের জন্য জমি প্রস্তুতির কাজ শুরু করা হয়। সাধারণত দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে আলুর চাষ করা হয়। এই মাটি চাষ করা মোটামুটি সহজ। আলুর জমি ৫-৬ বার চাষ ও বার কয়েক মই দিয়ে মাটি ঝুরঝুরা করে জমি প্রস্তুত করা হয়। আজকাল পাওয়ার টিলার দ্বারা চাষ করা হয় বলে ৩-৪ বার আড়াআড়ি চাষ দিলেই ঝুরঝুরা হয় এবং সমান করা হয়।

নালা তৈরি ও সার প্রয়োগ পদ্ধতি

জমি ভালোভাবে চাষ ও মই দেওয়ার পর জমি সমান করে বীজ বপনের জন্য জমির এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত নালা করতে হবে। প্রত্যেকটি নালা প্রায় ১০-১২ সেমি গভীর করতে হবে। একটি নালা থেকে আর একটি নালার দূরত্ব হবে ৬০ সেমি। অতঃপর নালার মধ্যে ১৫ সেমি দূরে দূরে বীজ বুনে দিতে হয়। আলুচাষে সার প্রয়োগ পদ্ধতি পরবর্তী অধ্যায়ে আলোচনা করা হয়েছে।

জমি প্রস্তুতির গুরুত্ব

ভূমি কর্ষণ জমি প্রস্তুতির প্রথম ধাপ। ভূমি কর্ষণের সংকীর্ণ অর্থ হলো ফসল ফলানোর উদ্দেশ্যে জমির মাটি যন্ত্রের সাহায্যে খুঁড়ে আলগা করা। কিন্তু ভূমি কর্ষণের সাথে নানা প্রযুক্তি জড়িত। যেমন, বীজকে অঙ্কুরোদগমের জন্য উপযুক্ত স্থানে ও সঠিক গভীরতায় স্থাপন করা, মাটিতে বায়ু চলাচলের সুবিধা সৃষ্টি করা, উপরের মাটি নিচে এবং নিচের মাটি উপরে নিয়ে আসা, মাটিতে অণুজীবের কর্মক্ষমতা বৃদ্ধি করা ইত্যাদি। এসব দিক বিবেচনা করে জমি প্রস্তুতির গুরুত্ব উপলব্ধি করা যায়। আর এই গুরুত্ব অনুধাবনের জন্য ভূমি কর্ষণকে সংজ্ঞায়িত করা যায় যে, “শস্যের বীজ মাটিতে সুষ্ঠুভাবে বপন ও পরবর্তী পর্যায়ে চারাগাছ বৃদ্ধির জন্য মাটিকে যে প্রক্রিয়ায় খুঁড়ে বা আঁচড়ে আগাছামুক্ত, নরম, আলগা ও ঝুরঝুরা করা হয়, তাকে ভূমি কর্ষণ বলে"। ভূমি কর্ষণ জমি প্রস্তুতির প্রাথমিক ধাপ। আদিকাল থেকেই মানুষ ভূমি কর্ষণ তথা জমি প্রস্তুতির গুরুত্ব উপলব্ধি করতে পেরেছেন। তাই তারা কাঠের বা পাথরের তৈরি সুচালো যন্ত্রের সাহায্যে মাটি আলগা ও নরম করে ফসলের বীজ বুনতে বা চারা রোপণ করতেন। ফসলভেদে ভূমি কর্ষণের তারতম্য হতে পারে কিন্তু এর গুরুত্ব কখনো খাটো করে দেখার বিষয় নয়।

জমি প্রস্তুতির ক্ষেত্রে খনার বচনে উল্লেখ আছে যে,

ষোল চাষে মুলা
তার অর্ধেকে তুলা
তার অর্ধেকে ধান
বিনা চাষে পান।

অর্থাৎ মুলা চাষের জন্য ষোলটি চাষ দিতে হবে যতক্ষণ না মাটি ঝুরঝুরা বা আলগা হয়। তুলা চাষের জন্য আট চাষ দিতে হবে আর ধানের জন্য চারটি চাষই যথেষ্ট। মজার ব্যাপার হলো পান উৎপাদনে কোনো চাষই লাগেনা। আর এই ধারণা থেকেই আজকাল বিভিন্ন ফসল উৎপাদনে 'বিনা চাষ' প্রথা প্রচলন করা হয়েছে। এখন অনেক কৃষকই বিনা চাষে ভুট্টা, ডাল ইত্যাদি ফসল উৎপাদন করেন।

কৃষি প্রযুক্তি - অনন্যা প্রশ্ন

মাটি ও পরিবেশের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচনসবজিজাতীয় ফসলের মাটির বৈশিষ্ট্যমৃত্তিকাভিত্তিক পরিবেশ অঞ্চলের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচনফসল উৎপাদনের জন্য জমি প্রস্তুতিভূমি কর্ষণ তথা জমি প্রস্তুতকরণের উদ্দেশ্যজমি চাষের বিবেচ্য বিষয়ভূমিক্ষয়ভূমিক্ষয়ের প্রকারভূমিক্ষয়ের ক্ষতির বিভিন্ন দিকবীজ সংরক্ষণকৃষি প্রযুক্তি কী?ফসল বলতে কী বুঝায়?ধান চাষোপযোগী মাটির বৈশিষ্ট্য লিখ।ধান চাষোপযোগী মাটির উর্বরতা বৃদ্ধির উপায় লেখ।মাটির বৈশিষ্ট্য কাকে বলে?গম চাষোপযোগী মাটির দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।ডাল চাষোপযোগী মাটির দুটি বৈশিষ্ট্য লিখ।বেলে দোআঁশ মাটিতে ভাল ভালো জন্মে কেন?বিনা চাষে ডাল ফসল উৎপাদনে কেমন জমি নির্বাচিত করতে হয়?ডাল চাষের জন্য নিষ্কাশনযোগ্য মাটি প্রয়োজন কেন?গোল আলু চাষের মাটিতে প্রচুর জৈব পদার্থ থাকা দরকার কেন?গোল আলু চাষোপযোগী মাটির বৈশিষ্ট্য লিখ।টমেটো চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য লিখ।কৃষি পরিবেশ অঞ্চলের শ্রেণিবিভাগ কর।বাংলাদেশকে কয়টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে এবং কেন?কৃষি পরিবেশ অঞ্চল কী?পলি মাটিতে ফসল ভাল হয় কেন? ব্যাখ্যা কর।দোআঁশ ও পলি দোআঁশ মাটি অঞ্চলের মধ্যে দুটি পার্থক্য লিখ।মধুপুর অঞ্চলের মাটির বৈশিষ্ট্য কেমন?বরেন্দ্র ও মুষুপুর অঞ্চলে বৃষ্টিনির্ভর ফসলের তালিকা উল্লেখ কর।রাঙামাটি অঞ্চলে মাটির ২টি বৈশিষ্ট্য লিখ।দোআঁশ ও পলি দোআঁশ মাটি অঞ্চলের সেচনির্ভর ফসলগুলো উল্লেখ কর।পাহাড়ি ও পাদভূমি অঞ্চলে কেন নানাবিধ ফসল উৎপাদন হয়?উপকূলীয় অঞ্চলে সেচনির্ভর ফসলের নাম লিখ।উপকূলীয় অঞ্চলে তরমুজ ভালো জন্মে কেন?গমের মাটি ঝুরঝুরা করা প্রয়োজন কেন?ভূমি কর্ষণের সাথে জড়িত দুটি প্রযুক্তি উল্লেখ কর।মুলা চাষে ষোলটি চাষ দিতে হয় কেন?জমিতে নালা তৈরি করা হয় কেন?কখন জমিতে গভীর চাষ দেওয়া অনুচিত?নিবিড় শস্য চাষে গভীর চাষ দরকার পড়ে না কেন?ভূমি কর্ষণের চারটি উদ্দেশ্য লিখ।মাটিতে বড় বড় ঢেলা হয় কেন?ভূমি কর্ষণের মাধ্যমে মাটি সার ও জৈব পদার্থের মিশ্রকরণ ঘটে- ব্যাখ্যা কর।ভূমিকর্ষণ কীভাবে মাটির ক্ষয়রোধ করে?চাষ দিলে মাটির পানিধারণ ক্ষমতা বাড়ে কেন?ভূমি কর্ষণ কীভাবে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে?জমিতে কম্পোস্ট সার ব্যবহার করা হয় কেন?জমি কর্ষণ কীভাবে পোকামাকড় দমন করে?মাটিতে বিদ্যমান দুটি অণুজীবের নাম লিখ।ভূমি কর্ষণ করলে গাছ মাটি হতে সহজে পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে কেন?ভূমি কর্ষণে মাটির ক্ষয় রোধ হয় কেন?ফসলের প্রকার কীভাবে জমি চাষে ভূমিকা রাখে?জমি চাষে মাটির প্রকার বিবেচনা করতে হয় কেন?জমি চাষের বিবেচ্য বিষয়গুলো লিখ।আবহাওয়া কীভাবে মাটির আর্দ্রতায় তারতম্য ঘটায়?বিভিন্ন প্রকার' ফসলের জন্য বিভিন্ন রকম চাষ প্রয়োজন হয় কেন?মাটিতে জো আসার পর চাষ দিতে হয় কেন?ভূমিক্ষয়ের প্রধান চারটি কারণ লিখ।ভূমিক্ষয় কত প্রকার ও কী কী?প্রাকৃতিক ভূমিক্ষয়ের প্রভাব লিখ।প্রাকৃতিক ভূমিক্ষয়কে স্বাভাবিক ক্ষয় বলা হয় কেন?বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয়কে কয়টি শ্রেণিতে ভাগ করা যায় তা উল্লেখ কর।আস্তরণ ভূমিক্ষয় বলতে কী বুঝ?গালি ভূমিক্ষয় ব্যাখ্যা কর।আস্তরণ ভূমিক্ষয় কেন হয়?কোন ভূমিক্ষয়ে হাতের রেখার মতো রেখা সৃষ্টি হয়?বাংলাদেশের পার্বত্য অঞ্চলে কোন ধরনের ভূমিক্ষয় দেখা যায়?কোন ভূমিক্ষয়টি ছোট নদীর মতো দেখায়?পার্বত্য অঞ্চলে নালা ভূমিক্ষয় বেশি দেখা যায় কেন?নদীভাঙনের ফলে কীভাবে কৃষিজমি হ্রাস পায়?কোন এলাকায় বাত্যাজনিত ভূমিক্ষয়ের প্রকোপ বেশি?কোন ধরনের মাটিতে বায়ুজনিত ভূমিক্ষয় বেশি হয়?ভূমিক্ষয়ের ২টি ক্ষতিকর দিক উল্লেখ কর।কৃষিকাজের ফলে কীভাবে ভূমিক্ষয় হয়? ব্যাখ্যা কর।ভূমিক্ষয়ের ফলে নদীর গভীরতা হ্রাস পায় কেন?ভূমিক্ষয়ের ফলে কেন বন্যার প্রাদুর্ভাব বাড়ে?পানির প্রবাহ কীভাবে ভূমিক্ষয় ঘটায়?দুটি আচ্ছাদিত ফসলের নাম লিখ।ভূমিক্ষয় রোধের দুটি পদ্ধতি উল্লেখ কর।জুম চাষ করলে পাহাড়ে সহজেই ধস নামে কেন?ঢাল অনুযায়ী বিভিন্ন খন্ডে চাষ করলে ভূমিক্ষয় কম হয় কেন?জৈব পদার্থ কীভাবে মাটির ক্ষয়রোধ করে?কন্টোর চাষ কী?বীজ সংরক্ষণ বলতে কী বোঝায়?বীজের ক্ষেত ঘন ঘন পরিদর্শন করতে হয় কেন?বীজের জীবনী শক্তি হ্রাস পাওয়ার কারণ ব্যাখ্যা কর।বীজ সংরক্ষণের পূর্বে আর্দ্রতা কমানো হয় কেন?বীজ শুকানোর পদ্ধতিগুলো ব্যাখ্যা কর।বীজ শুকানোর সময় কী কী বিষয়ের উপর নির্ভর করে?বীজের জীবনীশক্তি ও অঙ্কুরোদগম ক্ষমতার উপর তাপমাত্রার প্রভাব তুলে ধর।বীজ সংরক্ষণের চারটি শর্ত উল্লেখ কর।বীজ শস্য উৎপাদনের দুটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ কর।বীজ উৎপাদনে ফসলের পরিপক্কতার দিকে দৃষ্টি রাখতে হয় কেন?পরিমিত তাপে বীজ শুকালে কী কী সুবিধা পাওয়া যায়?বীজকে সুষ্ঠুভাবে প্রক্রিয়াজাত করলে কী কী সুফল পাওয়া যায়?বীজের মান নিয়ন্ত্রণ বলতে কী বুঝায়?বীজের বিশুদ্ধতা পরীক্ষা কাকে বলে?বীজের অঙ্কুরোদগম পরীক্ষা কী?বীজের অঙ্কুরোদগম পরীক্ষা কীভাবে করা হয়?​​​বীজের আর্দ্রতা পরীক্ষা কাকে বলে?বীজ সংরক্ষণের প্রাথমিক উদ্দেশ্যটি লিখ।বীজ নষ্ট হওয়ার দুটি কারণ লিখ।বীজের বস্তায় বিষকাটালি মেশানো হয় কেন?বীজের বিশুদ্ধতার হার নির্ণয় করা প্রয়োজন কেন?মটকায় কীভাবে বীজ সংরক্ষণ করা হয়?খাদ্যের সংরক্ষণকাল তাপমাত্রার ওপর নির্ভরশীল কেন?খাদ্য সংরক্ষণ ও গুদামজাতকরণের সময় বাতাসের আর্দ্রতা কেমন হতে হবে?খাবারের গুণগতমান ভালো হতে হয় কেন?আর্দ্রতা সংরক্ষিত খাদ্যের উপর কী প্রভাব ফেলে তা ব্যাখ্যা কর।মাছের খাবারের গুণগত মান ভালো হওয়া প্রয়োজন কেন?তাপমাত্রা কীভাবে খাদ্যের গুণগতমান নষ্ট করে?খাদ্য খোলা অবস্থায় রাখলে গুণগতমান নষ্ট হয় কেন?গুদাম ঘরে সংরক্ষিত খাদ্য মেঝেতে রাখা উচিত নয় কেন?খাদ্য সংরক্ষণের প্রধান উদ্দেশ্য কী?সাইলেজ ব্যবহারের সুবিধাগুলো লিখ।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ