- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- প্রত্যুপকার (গদ্য)
প্রত্যুপকার (গদ্য)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
'কিন্তু তৎকালে কিছু না বলিয়া মৌনাবলম্বন করিয়া রহিলেন।'- আশ্রয়দাতা কেন মৌনাবলম্বন করেছিলেন?
আলী ইবনে আব্বাসের বাগদাদ পৌছানোর সমস্ত আয়োজন আগে' থেকেই করে রাখার কারণে আশ্রয়দাতা তৎকালে কিছু না বলে মৌনাবলম্বন করেছিলেন। আলী ইবনে আব্বাস দামেস্কের পদচ্যুত শাসকের সৈন্যদল কর্তৃক আক্রমণের শিকার হলে প্রাণভয়ে স্থানীয় এক সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে আশ্রয় গ্রহণ করেন। কিন্তু বাগদাদে ফিরে যাওয়ার মতো অর্থ তাঁর কাছে ছিল না। তাই তিনি লজ্জায় চুপ করে রইলেন। অ্যশ্রয়দাতা বিষয়টি বুঝতে পারলেও তখন কিছু না বলে মৌনাবলম্বন করেছিলেন। কেননা, তিনি আগে থেকেই আলী ইবনে আব্বাসের যাওয়ার জন্য সমস্ত উদ্যোগ গ্রহণ করে রেখেছিলেন।
প্রত্যুপকার (গদ্য) - অনন্যা প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

