- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- আম-আঁটির ভেঁপু (গদ্য)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (লেখক-পরিচিতি)
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ খ্রিষ্টাব্দে ২৪ পরগনার মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। স্থানীয় বনগ্রাম স্কুল থেকে ১৯১৪ খ্রিষ্টাব্দে তিনি ম্যাট্রিক পাশ করেন এবং কলকাতা রিপন কলেজ থেকে আইএ এবং বিএ ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি হুগলী, কলকাতা ও ব্যারাকপুরের বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন। প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রামবাংলার সাধারণ মানুষের সহজ-সরল জীবন-যাপনের অসাধারণ এক আলেখ্য নির্মাণ করে তিনি বাংলা কথাসাহিত্যে অমর হয়ে আছেন। প্রকৃতি এবং মানুষের জীবনের অভিন্ন সম্পর্কের চিরায়ত তাৎপর্যে তাঁর কথাসাহিত্য মহিমামণ্ডিত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস হলো পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, ইছামতি, দৃষ্টিপ্রদীপ। গল্পগ্রন্থ: মেঘমল্লার, মৌরীফুল, যাত্রাবদল। ১৯৫০ খ্রিষ্টাব্দের ১লা সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।।
আম-আঁটির ভেঁপু (গদ্য) - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

